বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
চোরকে ফাঁসি দেওয়ার পূর্বে বিচারককে কয়দিন উপবাস থাকতে বলেছে বিড়াল?
Correct Answer:
খ: তিন দিন
Explanation:
চোরকে ফাঁসি দেওয়ার পূর্বে বিচারককে কয়দিন উপবাস থাকতে বলেছে বিড়াল? সঠিক উত্তর তিন দিন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ব্যঙ্গধর্মী রচানার সংকলন: 'কমলাকান্তের দপ্তর' এর উল্লেখযোগ্য রচনা ‘বিড়াল'। সুবিচারক ও সুতার্কিক বিড়াল কমলাকান্তকে বলেছে চুরির দায়ে চোরকে ফাঁসি দেওয়ার : পূর্বে বিচারককে তিন দিন উপবাস থাকতে যাতে করে বিচারক চোরের চুরি: করার কারণটা উপলব্ধি করে ন্যায় বিচার করতে পারে।
প্রত্যয়ান্ত বহুব্রীহের সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: ঘরমুখো
Explanation:
প্রত্যয়ান্ত বহুব্রীহের সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর ঘরমুখো যে বহুব্রীহের সমাসের সমস্তপতে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন: ঘরের দিকে মুখ যার = ঘরমুখো, নিঃ (নেই) খরচ যার = নি-খরচে।
'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
খ: বিজলী
Explanation:
'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা' (১৯২২)। এই কাব্যের অন্যতম জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী' কবিতার জন্য প্রথম তাঁকে ‘বিদ্রোহের কবি' বলা হয়, পরে 'বিদ্রোহী' কবি ।
'সর্বদা তার মনে দুঃখ।' 'নেকলেস' গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে?
Correct Answer:
গ: মাদাম লোইসেল
Explanation:
'সর্বদা তার মনে দুঃখ।' 'নেকলেস' গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে? সঠিক উত্তর মাদাম লোইসেল বিশ্ববিখ্যাত গল্পকার গী দ্য মোগপাসাঁর 'নেকলেস' গল্পের কেন্দ্রীয় চরিত্র মাদাম লোইসেল দরিদ্র কেরানির কন্যা বা বউ হবার কারণে সে সুন্দরভাবে সাজতে পারে না। নিজের উচ্চাকাঙ্খা পূরণ করতে না পারার জন্য সর্বদা তার মনে দুঃখ।
'আহ্বান' গল্পের স্নেহময়ী বৃদ্ধার স্বামীর নাম কী?
Correct Answer:
খ: জমির করাতি
Explanation:
'আহ্বান' গল্পের স্নেহময়ী বৃদ্ধার স্বামীর নাম কী? সঠিক উত্তর জমির করাতি করাতি হচ্ছে করাত দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি আহ্বান গল্পের বুড়ির স্বামী কাঠ কেটে জীবিকা নির্বাহ করতো বলেই তার নাম জমির করাতি ।
Oxygen- এর পারিভাষিক শব্দ কোনটি?
Correct Answer:
খ: অম্লজান
Explanation:
Oxygen- এর পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর অম্লজান কতিপয় গুরুত্বপূর্ণ পরিভাষা:OccupationপেশাOrganizationসংগঠনOff dayছুটির দিনOutputউৎপাদনOfficeদপ্তর OwnershipমালিকানাOmissionবাদOptionalঐচ্ছিকOn approval অনুমোদন স্বাপেক্ষেOrderআদেশ Observationপর্যবেক্ষণ Ordinanceঅধ্যাদেশ
নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন?
Correct Answer:
ক: মানিক চাঁদ
Explanation:
নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন? সঠিক উত্তর মানিক চাঁদ রাজা মানিকচাঁদ ছিলেন নবাবের অন্যতম সেনাপতি। তিনি বাঙালি কায়স্থ, ঘোষ বংশে তার জন্ম। নবাবের গোমস্তা হিসেবে তার কর্মজীবন শুরু।
'চোখের কোণ” এর এককথায় প্রকাশ-
Correct Answer:
ক: অপাঙ্গ
Explanation:
'চোখের কোণ” এর এককথায় প্রকাশ- সঠিক উত্তর অপাঙ্গ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:হাতির ডাকবৃংহণ বা বৃংহিতঅশ্বের ডাকহেষাবাদ্যযন্ত্রের ধক্ষনিঝংকারশুকনো পাতার শব্দমর্মরসমুদ্রের ঢেউঊর্মিবীরের গর্জনহুঙ্কারহরিণের চর্মঅজিনগমন করার ইচ্ছাজিগমিষা
জগৎশেঠের প্রকৃত নাম কী?
Correct Answer:
ক: ফতেহ চাঁদ
Explanation:
জগৎশেঠের প্রকৃত নাম কী? সঠিক উত্তর ফতেহ চাঁদ জগৎশেঠ জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং তার পেশা ছিল ব্যবসা। বহুকাল ধরে হিন্দু সমাজভুক্ত হয়ে এই সমাজেরই অংশ হয়ে উঠেছিলেন: তিনি। তার প্রকৃত নাম ফতেহ চাঁদ। জগৎশেঠ তার উপাধি।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-
Correct Answer:
গ: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- সঠিক উত্তর ইতিহাসবেত্তা কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:অক্ষির সমীপে সমক্ষ ভোজন করার ইচ্ছা বুভুক্ষাঅক্ষির অগোচরে পরোক্ষলাভ করার ইচ্ছা লিঙ্গাঅক্ষি পত্রের লোম অক্ষিপক্ষ্মপান করার ইচ্ছা পিপাসাসৃষ্টি করার ইচ্ছা সিসৃক্ষারমণের ইচ্ছারিরংসাদেখবার ইচ্ছাদিদৃক্ষাপ্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষাহনন করার ইচ্ছা জিঘাংসা অপকার করার ইচ্ছা অপচিকীর্ষাগমন করার ইচ্ছা জিগমিষা জয় করার ইচ্ছাজিগীষা
‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় শহরের পথে কী ফুটেছিলো?
Correct Answer:
গ: কৃষ্ণচূড়া
'জঙ্গম' এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: স্থাবর
Explanation:
'জঙ্গম' এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর স্থাবর কতিপয় বিপরীত শব্দ:শব্দ বিপরীত শব্দশব্দবিপরীত শব্দঅপচয়সঞ্চয়ঐচ্ছিকআবশ্যিকউত্তমমধ্যমবন্ধুরমসৃণকুৎসাপ্রশংসাঅমৃতগরলভূতভবিষ্যৎঅন্তরঙ্গবহিরঙ্গত্বরাবিলম্বপ্রসারণঅকুঞ্চনঅর্বাচীনপ্রাচীনঅর্বাচিনপ্রাচীনইদানিংতদানীংউগ্রসৌম্য
প্রাচীন গ্রীসের স্থাপাত্য কলায় নন্দিত শহর কোনটি?
Correct Answer:
গ: ট্রয়
Explanation:
প্রাচীন গ্রীসের স্থাপাত্য কলায় নন্দিত শহর কোনটি? সঠিক উত্তর ট্রয় প্রাচীন গ্রীসের স্থাপাত্যকলায় নন্দিত এক শহর ট্রয়। মানুষের হিংসা-বিদ্বেষ ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারংবার ধ্বংস হয়েছে এই নগরী। যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত ট্রয় ।
নিপাতনে সিদ্ধ হয়েছে কোন শব্দটি?
Correct Answer:
খ: পরস্পর
Explanation:
নিপাতনে সিদ্ধ হয়েছে কোন শব্দটি? সঠিক উত্তর পরস্পর কতিপয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ: কুল+অটা = কূলটা, প্র + উঢ় = প্রৌঢ়, মার্ত + অশু = মার্তুশু, অন্য + অন্য = অন্যান্য, স্ব + ঈ = স্বৈর, স্ব + ঈয় = স্বীয় ।
'মামলা' শব্দটির উৎস কোন ভাষায়?
Correct Answer:
গ: আরবি
Explanation:
'মামলা' শব্দটির উৎস কোন ভাষায়? সঠিক উত্তর আরবি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ:ধর্ম সংক্রান্তঃ আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কেয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবী, হজ, যাকাত, হালাল, হারাম, হরফ, হাল ইত্যাদি।প্রশাসনিকঃ আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কলম, কানুন, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকী, মহাকুমা, মোক্তার, তারিখ, ইশারা, আদায়, খবর, খাজনা।
ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ নয় কোনটি?
Correct Answer:
ঘ: হাড়ে হাড়ে
Explanation:
ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ নয় কোনটি? সঠিক উত্তর হাড়ে হাড়ে কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধ্বনাত্মক দ্বিরুক্তি বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বনাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি: বোঝায়। যেমন: মানুষের ধ্বনির অনুকার- ভেউ ভেউ, জীবজন্তুর ধ্বনির অনুকার- ঘেউ ঘেউ ।
সমধাতুজ কর্মের অপর নাম কী?
Correct Answer:
খ: ধাতুর্থক কর্ম
Explanation:
সমধাতুজ কর্মের অপর নাম কী? সঠিক উত্তর ধাতুর্থক কর্ম বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে - সমধাতুজ কর্ম বা ধাতুর্থক কর্মপদ বলে। যেমন: আর কত খেলা খেলবে। মূল 'খেল' ধাতু থেকে ক্রিয়াপদ ‘খেলবে' এবং কর্মপদ 'খেলা' উভয়ই গঠিত হয়েছে। তাই 'খেলা' পদটি সমধাতুজ বা ধাতুর্থক কর্ম।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাক্যে 'পায়ের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে ৬ষ্ঠী
Explanation:
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাক্যে 'পায়ের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৬ষ্ঠী করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে। শেষে যুক্ত হয়েছে ষষ্ঠী বিভক্তি (র, এর)।
’পর্বতের মূষিক প্রসব' প্রবচনটির অর্থ কী?
Correct Answer:
গ: বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।
Explanation:
’পর্বতের মূষিক প্রসব' প্রবচনটির অর্থ কী? সঠিক উত্তর বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। এটি বাগধারা, যেমন: অন্ধি-সন্ধি(গোপন তথ্য);কেউ কেটা(গণমান্য); গুড়ে বালি(আশায় নৈরাশ্য)।
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
Correct Answer:
গ: সম্বধন পদ
Explanation:
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়- সঠিক উত্তর সম্বধন পদ সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী।
‘পুণ্যে মতি হোক', বাক্যে ‘পুণ্যে' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
‘পুণ্যে মতি হোক', বাক্যে ‘পুণ্যে' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য 'পূণ্য' শব্দটি গুণবাচক বিশেষ্য পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য পদ । যেমন- সুখ, দুঃখ, পাপ, পুণ্য ইত্যাদি ।
নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
Correct Answer:
খ: বাংলা ও অসমিয়া
Explanation:
নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? সঠিক উত্তর বাংলা ও অসমিয়া বঙ্গ-অসমীয় ভাষাসমুহ ইন্দো-আর্য ভাষাপরিবারের পূর্বাঞ্চলীয় সদস্য। ভাষাগত শ্রেণীবিভাগ: ইন্দো-ইউরোপীয়>ইন্দো-ইরানীয়>ইন্দো- আর্য>পূর্ব অঞ্চল>বঙ্গ- অসমীয়।
তিনি কোথায় যেন চলে গেলেন। বাক্যে চিহ্নিত শব্দযুগল কোন ক্রিয়া?
Correct Answer:
গ: যৌগিক
Explanation:
তিনি কোথায় যেন চলে গেলেন। বাক্যে চিহ্নিত শব্দযুগল কোন ক্রিয়া? সঠিক উত্তর যৌগিক একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া মিলে যদি তাদের সাধারণ অর্থ প্রকাশ না করে কোন বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে । যেমন-ঘটনা টা শুনে রাখ। (শোনার বদলে তাগিদ দেয়া অর্থ বুঝিয়েছে)। তিনি বলতে লাগলেন। (বলার অর্থ সম্প্রসারণ করে নিরন্তর বলা বুঝিয়েছে)।
প্রাতিপদিকের যথার্থ প্রতিশব্দ নিচের কোনটি?
Correct Answer:
গ: নাম প্রকৃতি
Explanation:
প্রাতিপদিকের যথার্থ প্রতিশব্দ নিচের কোনটি? সঠিক উত্তর নাম প্রকৃতি যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym। উদাহরণ: অশ্রু, চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ ।
‘বিহ্বল’ শব্দের ঠিক উচ্চারণ কোনটি?
Correct Answer:
খ: বিউ্ভল্
Explanation:
‘বিহ্বল’ শব্দের ঠিক উচ্চারণ কোনটি? সঠিক উত্তর বিউ্ভল্ গহ্বর,বিহ্বল,আহ্বান, জিহ্বা, বহ্বারম্ভ - এই সব তৎসম শব্দের 'হব' উচ্চারণে আমরা মহাপ্রাণ ঘোষ দন্ত্যৌষ্ঠ শিসধ্বনির অস্তিত্ব লক্ষ্য করা যায়। কাজেই এইখানেই আমরা তৎসম শব্দে অন্তঃস্থ ব ও তার মহাপ্রাণ রূপ উষ্ম ভ বা ইংরেজি ঠ -এর উচ্চারণ পাচ্ছি।
বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি?
Correct Answer:
ঘ: নয়নদের পরীক্ষা শেষ
Explanation:
বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি? সঠিক উত্তর নয়নদের পরীক্ষা শেষ বহুবচন বোধক শব্দ ও শব্দাংশগুলোর অধিকাংশই সংস্কৃত। আর তাই এগুলো ব্যবহারের নিয়মও সংস্কৃত শব্দে বা তৎসম শব্দেই বেশি হয়। খাঁটি বাংলা শব্দে বা তদ্ভব শব্দে এসব নিয়ম সাধারণত মানা হয় না। আর আধুনিক বাংলা ভাষার চলিত রীতিতেও এ সকল নিয়ম প্রায়ই মানা হয় না। তদ্ভব শব্দের বহুবচনে ও আধুনিক চলিত রীতিতে বিশেষ্য ও সর্বনামের চলিত রীতিতে সহজ কয়েকটি শব্দ ও শব্দাংশ ব্যবহৃত হয়। এগুলো হল-শব্দাংশ- রা, এরা, গুলা, গুলো, দের; শব্দ- অনেক, বহু, সব।
’ফাল্গুন > ফাগুন' কোন ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ?
Correct Answer:
ঘ: অন্তর্হতি
Explanation:
’ফাল্গুন > ফাগুন' কোন ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর অন্তর্হতি অন্তর্হতি : কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন, ফাল্গুন> ফাল্গুন ('ল' লোপ), ফলাহার> ফলার, আলাহিদা> আলাদা
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
Correct Answer:
খ: ৩২, ৮, ১০
Explanation:
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রহীন বর্ণের সংখ্যা যথাক্রমে - সঠিক উত্তর ৩২, ৮, ১০ বাংলা বর্ণমালায় মোট পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( ২৬ টি ব্যঞ্জনবর্ণ +৬টি স্বরবর্ণ ), মোট অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( ৭ টি ব্যঞ্জনবর্ণ + ১ টি স্বরবর্ণ ) ও ১০ টি মাত্রাহীন ( ৬ টি ব্যঞ্জনবর্ণ + ৪ টি স্বরবর্ণ) বর্ণ আছে ।
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তাকে কী বলে?
Correct Answer:
খ: ব্যাধিকরণ
Explanation:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তাকে কী বলে? সঠিক উত্তর ব্যাধিকরণ সমানাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন: সুন্দর হৃদয় যার= সুহৃদ; সুবুদ্ধি যার= সুবুদ্ধি ইত্যাদি। এখানে সুন্দর ও সুবুদ্ধি পূর্বপদ এবং বিশেষ্য। উভয় মিলে এই সমাস গঠিত হয়েছে বলেই একে সমানাধিকরণ সমাস বলা হয়। ব্যতিহার বহুব্রীহি: একই জাতীয় বিশেষ্যপদ পরপর বসে যে একই কাজের একটি অব্যাহত প্রক্রিয়া বুঝালে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি; হাত শব্দের পুনঃ ব্যবহার করে একটি কর্মপ্রক্রিয়াকে উপস্থাপন করা হয়েছে। প্রত্যায়ান্ত বহুব্রীহি: বহুব্রীহি সমাসের পরে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস তৈরি হয়, তাকে প্রত্যায়ান্ত বহুবীহি সমাস বলে। যেমন: এক দিকে চোখ যার=একচোখ+আ=একচোখা।
পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কী বলে?
Correct Answer:
ঘ: অন্যোন্য সমীভবন
Explanation:
পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কী বলে? সঠিক উত্তর অন্যোন্য সমীভবন পরাগত সমীভবন: পরের ব্যঞ্জনধ্বনির প্রভাবে আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন, তৎ+জন্য> তজ্জন্য, তৎ+হিত> তদ্ধিত, উৎ+মুখ> উন্মুখ। প্রগত সমীভবন: আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন: চক্র> চক্ক, পক্ব > পক্ক, পদ্ম> পদ্দ, লগ্ন> লগ্গ ইত্যাদি। বিষমীভবন: পাশাপাশি একই ব্যঞ্জনধ্বনি দু'বার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন, শরীর > শরীল, লাল > নাল প্রভৃতি।
অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ মরুভূমি। এখানে মরুভূমি বলতে কী বোঝানো হয়েছে?
Correct Answer:
খ: রসহীন সাহিত্যভুবন
Explanation:
অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ মরুভূমি। এখানে মরুভূমি বলতে কী বোঝানো হয়েছে? সঠিক উত্তর রসহীন সাহিত্যভুবন উক্তিটি জন্মদিন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯৪১ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কোন প্রবাদটি “জাদুঘরে কেন যাব” প্রবন্ধে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: চোর পালালে বুদ্ধি বাড়ে
Explanation:
কোন প্রবাদটি “জাদুঘরে কেন যাব” প্রবন্ধে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর চোর পালালে বুদ্ধি বাড়ে জাদুঘরে কেন যাব প্রবন্ধটি আনিসুজ্জামান এর লিখা।তিনি ১৯৩৭ সালের ১৮ই ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন। এই রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের রজতজয়ন্তী উপলক্ষ্যে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্বারক পুস্তিকা 'ঐতিহায়ন' (২০০৩) থেকে সংকলিত হয়েছে।
রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী?
Correct Answer:
ঘ: রোকেয়া খাতুন
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী? সঠিক উত্তর রোকেয়া খাতুন রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়ে ছিলেন বেগম রোকেয়া।
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-/দক্ষিণ দুয়ার গেছে খুলি? এখানে কবির' কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ঘ: উদাসীনতা
Explanation:
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-/দক্ষিণ দুয়ার গেছে খুলি? এখানে কবির' কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর উদাসীনতা পঙক্তিটি বেগম সুফিয়া কামালের রচিত তাহারেই মনে পড়ে কাব্যের। সুফিয়া কামাল ২০শে জুন ১৯১১ সালে জন্মগ্রহন করেন এবং ২০শে নভেম্বর ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
‘সাম্যবাদী’, ‘এই পৃথিবীতে এক স্থান আছে' ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাগুলো যথাক্রমে কোন কোন ছন্দে রচিত?
Correct Answer:
গ: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ও গদ্যছন্দ
Explanation:
‘সাম্যবাদী’, ‘এই পৃথিবীতে এক স্থান আছে' ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাগুলো যথাক্রমে কোন কোন ছন্দে রচিত? সঠিক উত্তর মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ও গদ্যছন্দ ছন্দ : কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ্ৰ সিংহরায়) ।বাংলা কবিতার ছন্দ মূলত ৩টি- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। তবে বিংশ শতক থেকে কবিরা গদ্যছন্দেও কবিতা লিখতে শুরু করেছেন।
‘নূরলদীনের সারাজীবন' কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: কাব্যনাটক
Explanation:
‘নূরলদীনের সারাজীবন' কোন ধরনের রচনা? সঠিক উত্তর কাব্যনাটক নুরুলদীন রংপুর এর একজন কৃষক নেতা। বাংলায় ১১৮৯ সনে জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে মজলুম কৃষক জনতাকে এক করছেন। বাল্যকালে জমিদার এর খাজনা দিতে না পারায় জমিদাররা হালের বদল কেরে নেয়। তৎকালীন সমাজব্যবস্থার পরিপেক্ষিতে এই কাব্যনাটকটি রচিত হয়।
মোতাহের হোনে ঠৌর্ণী আলুদিত 'Civilization' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: ক্লাইভ বেল
Explanation:
মোতাহের হোনে ঠৌর্ণী আলুদিত 'Civilization' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর ক্লাইভ বেল আর্থার ক্লাইভ হাভার্ড বেল ১৬ সেপ্টেম্বর ১৮৮১ সালে জন্মগ্রহন করেন এবং ১৭ সেপ্টেম্বর ১৯৬৪ সালে মারা যান। তিনি একজন ইংরেজ লেখক, শিল্প সমালোচক পাশাপাশি ইংরেজি প্রথার কবি ছিলেন। Civilization গ্রন্থটি ১৯২৮ সালে লিখা হয় এবং মোতাহের হোসেন চৌধুরী অনুবাদ করেন ১৯৬৫ সালে সভ্যতা নামে।
কাজী নজরুল ইলামের 'বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ঠিক?
Correct Answer:
ক: অগ্নি-বীণা : ১৯২২
Explanation:
কাজী নজরুল ইলামের 'বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ঠিক? সঠিক উত্তর অগ্নি-বীণা : ১৯২২ বিদ্রোহী কাজী নজরুলের বিখ্যাত কবিতাসমূহের একটি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায়। এরপর কবিতাটি মাসিক প্রবাসী (মাঘ ১৩২৮), মাসিক সাধনা (বৈশাখ ১৩২৯) ও ধূমকেতুতে (২২ আগস্ট ১৯২২) ছাপা হয়।
ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?' উক্তিটি কার?
Correct Answer:
ক: রহিমার
Explanation:
ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?' উক্তিটি কার? সঠিক উত্তর রহিমার উক্তিটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত লালসালু উপন্যাস থেকে নেওয়া। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি। সৈয়দ ওয়ালীউল্লাহ এই উপন্যাসের জন্যে বাংলা একাডেমী পুরস্কার পান ।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ ছোটগল্পটির নাম কী?
Correct Answer:
খ: মুসলমানীর গল্প
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ ছোটগল্পটির নাম কী? সঠিক উত্তর মুসলমানীর গল্প “মুসলমানীর গল্প” রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ গল্প। মৃত্যুর ছয় সপ্তাহ আগে ২৪-২৫ জুন ১৯৪১, বাংলা আষাঢ় ১৩৬২-তে রচিত এই গল্পের প্রধান চরিত্র হবির খাঁ, আর গল্পের ভরকেন্দ্রে রয়েছে বর্ণ হিন্দুদের জাতপাতের সমালোচনার সঙ্গে মুসলমানদের উদারতার কথা।
শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির প্রকাশক-
Correct Answer:
গ: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
Explanation:
শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির প্রকাশক- সঠিক উত্তর ইউনিভার্সিটি প্রেস লিমিটেড অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের ১৮ জুনে এ বইটি প্রকাশিত হয়। এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া ও রুশ ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
'রোদসী' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: পৃথিবী ও স্বর্গ
Explanation:
'রোদসী' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পৃথিবী ও স্বর্গ রোদসী এর কয়েকটি সমার্থক শব্দ: পৃথিবি, স্বর্গ, আকাশ, মর্ত্য, অবনি, মহী, মেদিনী প্রভৃতি।
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি। এক কথায় প্রকাশ কোনটি?
Correct Answer:
খ: ঋত্বিক
Explanation:
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি। এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর ঋত্বিক ঋ দিয়ে বাগধারা: ঋষির ন্যায়-ঋষিকল্প; ঋন দেয় যে-উত্তমর্ণ;ঋন নেয় যে- অধমর্ণ;ঋষির তুল্য=ঋষিতুল্য; ঋন শোধে অসমর্থ- দেউলিয়া
'ধনুষ্টঙ্কার' এর ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ধনুঃ + টঙ্কার
Explanation:
'ধনুষ্টঙ্কার' এর ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ধনুঃ + টঙ্কার ’ অ / আ ' ছাড়া অন্য কোন স্বরধ্বনির পরে "ঃ" থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি ( ক, খ, প, ফ ) থাকলেঃ- র জায়গায় অঘোষ মূর্ধণ্য শিশ ধ্বনি (ষ) হয় । অর্থাৎ, “ অ / আ ' - এর পরে 'ঃ' থাকলে এবং তারপরে ' ক/খ/প/ ফ ' থাকলে ' :ঃ' -র জায়গায় ‘ষ’ হয় । যেমন বহিঃ+কার=বহিষ্কার, নিঃ+পাপ=নিষ্পাপ ইত্যাদি।
‘শাকসবজি’ শব্দটি কোন কোন ভাষাযোগে গঠিত?
Correct Answer:
খ: তৎসম + ফারসি
Explanation:
‘শাকসবজি’ শব্দটি কোন কোন ভাষাযোগে গঠিত? সঠিক উত্তর তৎসম + ফারসি যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত।যেমন: চন্দ্র, সূর্য,নক্ষত্র প্রভৃতি। ফারসি ভাষা বিদেশি ভাষার অন্তর্গত। যেমনঃ খোদা,গুনাহ, দোযখ প্রভৃতি এসব ফারসি ভাষার শব্দ বিদেশি ভাষার অন্তর্গত।
‘দুর্নীতি’, ‘দুর্নাম' ও ‘দুর্নিবার’ শব্দগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় কেন?
Correct Answer:
ঘ: সমাসবদ্ধ শব্দ বলে
Explanation:
‘দুর্নীতি’, ‘দুর্নাম' ও ‘দুর্নিবার’ শব্দগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় কেন? সঠিক উত্তর সমাসবদ্ধ শব্দ বলে এটি (ণত্ব বিধানের সংজ্ঞানুযায়ী ণত্ব বিধানের নিয়ম নয়) সমাসবদ্ধ শব্দে ণত্ব বিধান খাটে না। অর্থাৎ সমাসের মাধ্যমে গঠিত শব্দে 'ণ' হয় না, ‘ন’ হয়। যেমন: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। এগুলোতে সন্ধির নিয়ম প্রযোজ্য নয়।
‘আমার’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি ?
Correct Answer:
ক: তুমি, আমি ও সে
Explanation:
‘আমার’ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি ? সঠিক উত্তর তুমি, আমি ও সে আমরা এর ব্যাসবাক্য - (তুমি, আমি ও সে), যা একশেষ দ্বন্দ্ব সমাস তোমরা = সে ও তুমি, দম্পতি = জায়া ও পতি * দ্রষ্টব্যঃ "আমরা" কে নিত্য সমাসের অন্তর্ভুক্তও করা হয়
আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে?
Correct Answer:
খ: দুর্যোগে আর ঝড়ে
Explanation:
আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে? সঠিক উত্তর দুর্যোগে আর ঝড়ে আঠারো বছর বয়স বেঁচে থাকে “দুর্যোগ ও ঝড়ে"। আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এ বয়স বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এ বয়স সঁপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়স ভয়ংকর, এ বয়স প্রাণ তীব্র আর প্রখর। আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত।
‘রেইনকোট’ গল্পের রেইনকোট কীসের প্রতীক?
Correct Answer:
গ: সাহস ও দেশপ্রেম
Explanation:
‘রেইনকোট’ গল্পের রেইনকোট কীসের প্রতীক? সঠিক উত্তর সাহস ও দেশপ্রেম “রেইনকোট” গল্পের রেইনকোট সাহস ও দেশপ্রেমের প্রতীক। এছাড়াও রেইনকোট গল্পের প্রেক্ষাপট হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের সময় নিয়ে রচিত। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকায় গেরিলা আক্রমণ শুরু হয়। রেইনকোট পল্পটিতে, শনিতে সাত, মঙ্গলে তিন, আর সব দিন দিন → এটা জেনারেল স্টেটমেন্ট। বারের নাম আসছে - শনি, মঙ্গল, বুধ, বৃহঃ, শুক্র।
‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে?
Correct Answer:
খ: স্বাধীন হওয়ার জন্য
Explanation:
‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? সঠিক উত্তর স্বাধীন হওয়ার জন্য "আমার পথ” প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন, স্বাধীন হওয়ার জন্য। তিনি ভন্ডামির মাধ্যমে "শ্রদ্ধা" পাবার লোড করেন। না। অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে "স্পষ্ট কথাকে”। মিথ্যার ডাকে জয় করার জন্য প্রয়োজন “নিজেকে চেনা"। ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্য পাওয়া যায়। প্রবন্ধে লেখক “রিপথ" বলতে সত্যের বিরোধী পথকে বুঝিয়েছেন।