বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘পর্বতের মূষিক প্রসব’ কী?
Correct Answer:
ক: বিরাট সম্ভাবনা
Explanation:
‘পর্বতের মূষিক প্রসব’ কী? সঠিক উত্তর বিরাট সম্ভাবনা পর্বতের মূষিক প্রসব’ একটি বাগধারা। যার অর্থ - বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।
আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ?
Correct Answer:
খ: অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
Explanation:
আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ? সঠিক উত্তর অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করতে মুসলমান শাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুবাদ সাহিত্যের জন্যে আলাউদ্দীন হুসেন শাহের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Correct Answer:
গ: ছাড় পত্র
Explanation:
‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর ছাড় পত্র আঠারো বছর বয়স' কবিতাটি 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
‘নতি’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বিনয়
Explanation:
‘নতি’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিনয় 'নতি' শব্দের অর্থ- বিনয়, অবনত ভাব, নম্রতা, নমন, নত হওয়ার অবস্থা।
‘অবিদিত’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: অজানা
Explanation:
‘অবিদিত’ শব্দের অর্থ- সঠিক উত্তর অজানা 'অবিদিত' শব্দের অর্থ - অজানা, অজ্ঞাত, অনবগত, অজানিত
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক কে?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন।
কবি আল মাহমুদের জন্মস্থান কোথায়?
Correct Answer:
ঘ: ব্রাক্ষণবাড়িয়া জেলার মৌড়াইল
Explanation:
কবি আল মাহমুদের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর ব্রাক্ষণবাড়িয়া জেলার মৌড়াইল কবি আল মাহমুদ ১৯৩৬ খ্রি. ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামের জন্মগ্রহণ করেন।
‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: ষট+দশ
Explanation:
‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষট+দশ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:আ+চর্য = আশ্চর্যমনস্+ঈষা = মনীষাবৃহৎ+পত্তি = বৃহস্পতিএক+দশ = একাদশগো+পদ = গোস্পদষট্+দশ = ষোড়শদিব্+লোক = দ্যুলোক বন+পতি = বনস্পতি
সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ?
Correct Answer:
খ: দুই
Explanation:
সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ? সঠিক উত্তর দুই সাধিত শব্দ: যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক। শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত। হয়ে থাকে। যেমন: গায়ক, প্রহার পরিচালক, গরমিল, সম্পাদকীয় প্রভৃতি । # সাধিত শব্দ দুই প্রকার: ১. নাম শব্দ ২. ক্রিয়া শব্দ ।
‘সূর্য-দীঘল বাড়ী’ -এর প্রধান বিষয় কী?
Correct Answer:
গ: গ্রামীণ কুসংস্কার
Explanation:
‘সূর্য-দীঘল বাড়ী’ -এর প্রধান বিষয় কী? সঠিক উত্তর গ্রামীণ কুসংস্কার আৰু ইসহাক প্রকাশিত প্রথম গ্রন্থ 'সূর্য-দীঘল বাড়ি' ১৯৫৫ সালে প্রকাশিত হয়।'সূর্য-দীঘল বাড়ি' উপন্যাসে গ্রামীণ জীবনের দারিদ্র, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম, হৃদয়হীনতা, শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার প্রভৃতি বিষয় নিয়ে রচনা করেন এই উপন্যাসটি।
‘অর্বাচীণ’ এর বিপরীত শব্দ -
Correct Answer:
গ: প্রাচীন
Explanation:
‘অর্বাচীণ’ এর বিপরীত শব্দ - সঠিক উত্তর প্রাচীন অর্বাচীন শব্দটির অর্থ হচ্ছে নবীন, আধুনিক, অপ্রবীণ। সুতরাং এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন।
‘কপোল’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: গাল
Explanation:
‘কপোল’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর গাল কপোল-গাল, গড় ।কপাল- ললাট, ভাগ্য, ভাল, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক বরাত।কান- কর্ণম, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয় ।
‘শকুনি মামা’ বাগধারার অর্থ -
Correct Answer:
ঘ: কুটিল চরিত্র
Explanation:
‘শকুনি মামা’ বাগধারার অর্থ - সঠিক উত্তর কুটিল চরিত্র 'শকুনি মামা' বাগধারার অর্থ -কুটিল চরিত্র, কুটিল ব্যক্তি।কংস মামা- নির্মম আত্মীয়হাড় হাভাতে- হতভাগ্যযমের ভুল- যার মরণ হয় নাহাতটান- চুরির অভ্যাস
প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন-
Correct Answer:
গ: বাংলা একাডেমি
Explanation:
প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন- সঠিক উত্তর বাংলা একাডেমি ১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে এবং সব প্রতিষ্ঠানকে এই নিয়ম অনুসরণের আহ্বান জানায়। তখন থেকে বাংলা বানানে আরো শৃঙ্খলা আনার প্রচেষ্টা শুরু হয়।
‘নিজেদের দ্বারা অর্জিত’ এক কথায় হবে-
Correct Answer:
গ: স্বোপার্জিত
Explanation:
‘নিজেদের দ্বারা অর্জিত’ এক কথায় হবে- সঠিক উত্তর স্বোপার্জিত কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:গমন করার ইচ্ছা - জিগমিষাবিজয় লাভের ইচ্ছা- বিজিগীষাবেঁচে থাকার ইচ্ছা- জিজীবিষাত্রাণ লাভ করার ইচ্ছা- তিতীর্ষাদান করার ইচ্ছা = দিৎসা
জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায়?
Correct Answer:
ক: বরিশাল
Explanation:
জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায়? সঠিক উত্তর বরিশাল জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
‘উত্তরী’ শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: চাদর
Explanation:
‘উত্তরী’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর চাদর গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ:উত্তরী = চাদর, উত্তরীয়বাতাস/বায়ু, হাওয়া, পবন, অনিল, মরৎ, বাত, পবমান, অগ্নিসখ, বহ্নিসখ ইত্যাদি।কুয়াশা : কুহেলী, প্রহেলিকা, আবছায়া, কুয়াসা, মেঘাচ্ছন্নতা ইত্যাদি ।
‘সুগন্ধি’ কোন সমাস ?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
‘সুগন্ধি’ কোন সমাস ? সঠিক উত্তর বহুব্রীহি ▪️যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না সমাস বুঝিয়ে অন্য কোন অর্থকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে । যেমন: বহুব্রীহি সমাসে পরপদে 'গন্ধ' শব্দ স্থানে 'গন্ধি' বা 'গন্ধা' হয়। যেমন: সুগন্ধ যার= সুগন্ধি, পদ্মের ন্যায় গন্ধ যার= পদ্মগন্ধি, মৎস্যের ন্যায় গন্ধ যার= মৎস্যগন্ধা।
‘প্র’ উপসর্গটি -
Correct Answer:
ক: তৎসম
Explanation:
‘প্র’ উপসর্গটি - সঠিক উত্তর তৎসম তৎসম উপসর্গ ২০টি যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর,বি, সু, উৎ, অধি, পরি, প্রতি, উপ, অভি, অপি, অতি, আ। বাংলা উপসর্গ ২১টি যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উনা, (ঊন), কদ্, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। আরবি উপসর্গ ৬টি: আম, খাস, লা, বাজে, গর, খয়ের। ফারসি উপসর্গ ১০টি যথা : কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম ।
'দেবদত্ত' কোন সমাস?
Correct Answer:
ক: চতুর্থী তৎপুরুষ
Explanation:
'দেবদত্ত' কোন সমাস? সঠিক উত্তর চতুর্থী তৎপুরুষ ▪️চতুর্থী তৎপুরুষ: পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয় । যথা: গুরুকে ভক্তি = গুরুভক্তি, বিয়ের জন্য পাগলা = বিয়ে পাগলা, চুষবার জন্য কাগজ = চোষ কাগজ, পাঠের জন্য শালা = পাঠশালা। ▪️পঞ্চমী তৎপুরুষ: খাঁচাছাড়া, বিলাতফেরত, আগাগোড়া, প্রাণপ্রিয়, জেলমুক্ত, স্নাতকোত্তর। ▪️তৃতীয়া তৎপুরুষ : মনগড়া, মধুমাখা, জলসেচন, ন্যায়সঙ্গত, একোন, মাতৃহীন, ধনাঢ্য, ঢেঁকিছাটা । ▪️প্রাদি সমাস: প্রগতি, প্র-পিতামহ, অতি প্রাকৃত, প্রভাব, প্রভাত, কাপুরুষ, প্রবচন, অনুতাপ ।
‘রক্তকমল’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
গ: কর্মধারয়
Explanation:
‘রক্তকমল’ শব্দটি কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় কর্মধারয় সমাস: বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রুপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: মহাজন, নবযৌবন, সুখবর, মন্দভাগ্য, মহানবী, মহাজ্ঞান, জজসাহেব, গণ্যমান্য, কাঁচামিঠা,নীলপদ্ম, নবকুমার দ্বিগু সমাস: ত্রিকাল, চৌরাস্তা, পঞ্চভূত, পঙ্গুরি, ত্রিপদী, তোমাহনা ইত্যাদি । অব্যয়ীভাব সমান: বেমানান, হাঘর, গরমিল, উপকূল, উপকণ্ঠ, উপগ্রহ,উপকথা, উপশহর, ইত্যাদি।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ?
Correct Answer:
গ: ধূমকেতু
Explanation:
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ? সঠিক উত্তর ধূমকেতু ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি অর্ধ-সাপ্তাহিক পত্রিকা, যা ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১৯২২ সালের ১১ আগস্ট) প্রথম প্রকাশিত হয়।
‘সংশপ্তক’ শব্দের অর্থ -
Correct Answer:
খ: 'যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু' এরূপ শপথকারী সৈন্য
Explanation:
‘সংশপ্তক’ শব্দের অর্থ - সঠিক উত্তর 'যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু' এরূপ শপথকারী সৈন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ:সংশপ্তক - যুদ্ধ থেকে যে বীর পালায় নাঅযোধ্যা - যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকেযুধিষ্ঠির - যিনি যুদ্ধে স্থির থাকেনসর্বংসহা - যে সকল অত্যাচারই সয়ে যায়তান্ডব - পুরুষের উদ্দাম নৃত্য।
সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
Correct Answer:
গ: ২১
Explanation:
সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর ২১ কবি সুকান্ত ভট্টাচার্য ১৩ মে, ১৯৪৭ খ্রিস্টাব্দ (২৯ বৈশাখ, ১৩৫৪ বঙ্গাব্দ) ম্যালোরিয়া ও দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে কলকাতায় মারা যায়।
‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
গ: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Explanation:
‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় 'পথের পাঁচালী’ ছিল বিভূতিভূষণের লেখা প্রথম প্রকাশিত উপন্যাস। ▪️বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো কিছু সাহিত্যকর্ম অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেৱযান, ইচ্ছামতি, অশনি সংকেত।
‘ভোরের পাখি’ খ্যাত লেখক কে?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
‘ভোরের পাখি’ খ্যাত লেখক কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী আধুনিক গীতিকবিতার স্রষ্টা বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয়। গীতিকবিতার ক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র যথাক্রমে ‘বিশ্বকবি’ এবং বিদ্যাসাগর’ নামে খ্যাত। এছাড়াও রাজশেখর বসু ‘পরশুরাম’ ছদ্মনামে পরিচিত।
বাগধারা আলোচিত হয় ব্যাকরণের -
Correct Answer:
খ: বাক্যতত্ত্বে
Explanation:
বাগধারা আলোচিত হয় ব্যাকরণের - সঠিক উত্তর বাক্যতত্ত্বে ”বাগধারা” বাক্যতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় বাগধারা, বিরাম বা যতি চিহ্ন, বাক্যের গঠন প্রণালী ইত্যাদি।
যে প্রত্যয় শব্দের উত্তরে যুক্ত হয় তাকে বলা হয়-
Correct Answer:
গ: তদ্ধিত প্রত্যয়
Explanation:
যে প্রত্যয় শব্দের উত্তরে যুক্ত হয় তাকে বলা হয়- সঠিক উত্তর তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।যেমন: "শীতল" শব্দে "ল" একটি তদ্ধিত প্রত্যয়, যেখানে শীত নামবাচক শব্দ।
‘কিংবদন্তি’ শব্দের অর্থ -
Correct Answer:
ঘ: জনশ্রুতি
Explanation:
‘কিংবদন্তি’ শব্দের অর্থ - সঠিক উত্তর জনশ্রুতি ▪️ 'কিংবদন্তি' শব্দের অর্থ - জনশ্রুতি। লোকপরম্পরার দ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। ▪️"আমি কিংবদন্তির কথা বলছি" কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ “আমি কিংবদন্তির কথা বলছি" থেকে সংকলিত হয়েছে। এটি এই কাব্যগ্রন্থের “নাম কবিতা”।
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কেস্যার সঙ্গে তুলনা করা হয়?
Correct Answer:
ক: নক্ষত্র
Explanation:
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কেস্যার সঙ্গে তুলনা করা হয়? সঠিক উত্তর নক্ষত্র ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণমালাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে।▪️"ফেব্রুয়ারী ১৯৬৯” কবিতায় কৃষ্ণচূড়া যেন ফুল নয় শহিদদের ঝলকিত রক্তের বুদ্বুদ, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।
‘তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: তৃষ্ণা + ঋত
Explanation:
‘তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা + ঋত শব্দের মধ্যে অর / আর উচ্চারিত হলে অর / আর স্থলে "ঋ" হয়। যেমন: সপ্তর্ষি= সপ্ত + ঋষি, শীতার্ত =শীত + ঋত, উত্তমর্ণ = উত্তম + ঋণ, রাজর্ষি = রাজা + ঋষি ইত্যাদি।
ণত্ব ও ষত্ব - বিধান কোন শ্রেনীর শব্দের অনুসৃত হয়?
Correct Answer:
ঘ: তৎসম
Explanation:
ণত্ব ও ষত্ব - বিধান কোন শ্রেনীর শব্দের অনুসৃত হয়? সঠিক উত্তর তৎসম ▪️ ণত্ব ও ষত্ব বিধান সংস্কৃত বা তৎসম শ্রেণীর শব্দে অনুসৃত হয় ।যেমন- ঋণ, মৃণাল, শরণ, জীর্ণ, প্রণালী, কৃষাণ, প্রেষণ, প্রণয়ন, ভূষণ, রক্ষণাবেক্ষণ, কল্যাণীয়েষু, ভীষণ, পোষণ ইত্যাদি।
‘হাতেনাতে’ কী ধারনের শব্দ?
Correct Answer:
গ: যুগ্মরীতির পদাত্মক দ্বিরুক্তি
Explanation:
‘হাতেনাতে’ কী ধারনের শব্দ? সঠিক উত্তর যুগ্মরীতির পদাত্মক দ্বিরুক্তি পদাত্মক দ্বিরুক্তি: বিভক্তি যুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়। যথা: হাতে-নাতে, বাঘে-বাঘে, আকাশে-বাতাসে, কাপড় চোপড়, দলে বলে, ইতাদি। আবার একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার যেমন- ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন।
‘জেন্দাবেস্তা’ কী?
Correct Answer:
খ: পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ
Explanation:
‘জেন্দাবেস্তা’ কী? সঠিক উত্তর পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ জরথুস্ত্রীয় বা পারসিক ধর্মের প্রবর্তক জরথুস্ত্র। তার নাম অনুসারেই বিশ্বের বিভিন্ন ভাষায় এই ধর্মের নাম হয়েছে "জরোয়াস্ট্রিয়ানিজ্ম" বা জরাথ্রুস্টবাদ। এ ধর্মে ঈশ্বরকে অহুর মজদা বা আহুরা মাজদা ("সর্বজ্ঞানস্বামী") নামে ডাকা হয়। এদের ধর্মগ্রন্থের নাম আবেস্তা বা জেন্দাবেস্তা।
মৃত্যু-ক্ষুধা' কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
মৃত্যু-ক্ষুধা' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
‘যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না ।’ - এখানে ‘নলি’ কী ?
Correct Answer:
গ: জাহাজে চড়ার অনুমতি পত্র
Explanation:
‘যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না ।’ - এখানে ‘নলি’ কী ? সঠিক উত্তর জাহাজে চড়ার অনুমতি পত্র "লালসালু" উপন্যাসটি বাঙালি লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত অভিষেক উপন্যাস।লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য:নলি - জাহাজে চরার অনুমতি পত্র।সরগলা কেরাত - চিকন সুরে কুরআন পাঠ ।বাহে মুলুকে - উত্তরবঙ্গ এলাকা।বেচাইন - অস্থির, উতলা।চিকনাই - উজ্জ্বল, লাবন্যময় চেহারা ।
‘শ্বাপদ’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: হিংস্র মাংসাশী শিকারী জন্তু
Explanation:
‘শ্বাপদ’ শব্দের অর্থ- সঠিক উত্তর হিংস্র মাংসাশী শিকারী জন্তু শ্বাপদ শব্দের আভিধানিক অর্থ মাংসাশী হিংস্র প্রাণী। কিন্তু শ্বাপদ শব্দের মূল অর্থ কুকুরের পদ বা কুকুরের পা। 'শ্বা' সংস্কৃত শব্দ। এর অর্থ কুকুর।
বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ?
Correct Answer:
ক: ১০ টি
Explanation:
বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ? সঠিক উত্তর ১০ টি বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ক: গোপালগঞ্জ
Explanation:
কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর গোপালগঞ্জ কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য :জন্মপরিচয় :জন্মস্থান : কালীঘাট,কলকাতা ।( ১৫ আগস্ট, ১৯২৬ খ্রীস্টাব্দ, ৩০ শ্রাবণ, ১৩৩৩ বঙ্গাব্দ।) পৈতৃক নিবাস : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া।উপাধি : কিশোর কবিকর্মজীবন :ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। দৈনিক পত্রিকা ‘স্বাধীনতার কিশোর’' সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক।সাহিত্যকর্ম: ছাড়পত্র (১৯৪৮), ঘুম নেই, পূর্ণাভাব, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। আকাশ' (১৩৫১) তার সম্পাদিত কাব্য। আকাল' (১৩৫১) তার সম্পাদিত কাব্য।জীবনাবসান : ১৩ মে, ১৯৪৭ খ্রি (২০ বৈশাখ ১৩৫৪ বঙ্গাব্দ) ম্যালোরিয়া ও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে তিনি মারা যান।
‘মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম’ - কথাটি কে কোন রচনায়্য বলেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম তাঁর 'আমার পথ' রচনায়
Explanation:
‘মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম’ - কথাটি কে কোন রচনায়্য বলেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম তাঁর 'আমার পথ' রচনায় তথ্য: কাজী নজরুল ইসলাম- এর 'আমার পথ' প্রবন্ধের আরো কিছু গুরুত্বপূর্ণ উক্তি :▪️“মানুষ-ধৰ্মই সবচেয়ে বড় ধর্ম। " ▪️“আমার পথ দেখাবে আমার সত্য।”▪️“রাজভয়-লোকভয় কোনো ভয় ই আমায় বিপথে নিয়ে যাবে না।▪️ “যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়।”▪️"আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।▪️“ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। "
কুয়াশা শব্দের বিশেষণ কোনটি?
Correct Answer:
খ: কুহেলি
Explanation:
কুয়াশা শব্দের বিশেষণ কোনটি? সঠিক উত্তর কুহেলি কুয়াশা : কুহেলি, প্রহেলিকা, মেঘাচ্ছন্নতা, বাম্পনির্গমন, কুজ্বঝটিকা, কুহেলিকা।শিশির : নীহার, শীতকাল, তুষার, হিম।কুহক :মায়া, ছলনা, ভেল্কি, ইন্দ্রজাল, প্রতারনা, ধোঁকা, ভ্রম, জাদু ।
‘অপরিচিতা’ গল্পটি গল্প গুচ্ছের কোন খন্ডে রয়েছে?
Correct Answer:
গ: তৃতীয়
Explanation:
‘অপরিচিতা’ গল্পটি গল্প গুচ্ছের কোন খন্ডে রয়েছে? সঠিক উত্তর তৃতীয় ▪️রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প ।▪️ অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজ পত্র পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়।▪️এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তক’ এবং পরে ১৯২৭ সালে 'গল্পগুচ্ছ' তৃতীয় খন্ডে প্রকাশিত হয় ।▪️ 'অপরিচিতা' প্রবন্ধটির ভাষারীতি। সাধুরীতি।
সমীভবন কী?
Correct Answer:
গ: দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া
Explanation:
সমীভবন কী? সঠিক উত্তর দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া সমীভবন : শব্দের মধ্যে, দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে, তাকে সমীভবন বলে । সমী অর্থ সমান আর ভবন অর্থ ব্যঞ্জন সমীভবন অর্থ সমান ব্যঞ্জন।যেমন: জন্ম > জন্ম, গল্প গপপ, কর্ম > কম।
সমাসবদ্ধ ‘দীর্ঘ’ শব্দটিকে কী বলা হয়
Correct Answer:
খ: সমস্তপদ
Explanation:
সমাসবদ্ধ ‘দীর্ঘ’ শব্দটিকে কী বলা হয় সঠিক উত্তর সমস্তপদ তথ্য : সিংহ চিহ্নিত আসন = সিংহাসন ১. সিংহাসন = সমাসবদ্ধ দীর্ঘ শব্দ। একে বলা হয়- সমস্তপদ / সমাসযুক্ত পদ / সমাসনিষ্পন্ন পদ / সমাসবদ্ধ পদ । ২. সিংহ চিহ্নিত আসন একে বলা হয় ব্যাসবাক্য, বিগ্রহবাক্য / সমান বাক্য ৩. সিংহ ও আসন প্রত্যেকটি আলাদাভাবে সমস্যমান পদ ।৪. সিংহ- পূর্বপদ।৫. আসন-পরপদ/ উত্তরপদ/ অন্ত্যপদ। বি.দ্র. সমাসের এই পাঁচটি অংশকে একত্রে বলা হয় প্রতীতি ।
‘যেমন কর্ম তেমন ফল’ । এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম?
Correct Answer:
গ: সাপেক্ষ
Explanation:
‘যেমন কর্ম তেমন ফল’ । এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম? সঠিক উত্তর সাপেক্ষ তথ্য : ▪️“যত... তত, যিনি... তিনি, যার… তার” ইত্যাদি জোড়া জোড়া সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বা প্রতিনির্দেশক সর্বনাম বলে।▪️ এসব সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে। যেমন: যত চাও তত লও। যেই কথা সেই কাজ ইত্যাদি▪️প্রশ্নবাচকঃ কে.কি, কোন, কাহার, কার, কিসে, কী ? ▪️সংযোগ বাচক / সংযোগজ্ঞাপক: যে, যিনি, যারা, বাহারা।
‘বড়দিদি’ থেকে আগত ‘বউদি’ শব্দে ঘটেছে -
Correct Answer:
গ: বর্ণচ্যুতি
Explanation:
‘বড়দিদি’ থেকে আগত ‘বউদি’ শব্দে ঘটেছে - সঠিক উত্তর বর্ণচ্যুতি ব্যঞ্জনচ্যুতি/ধ্বনি চ্যুতি / বর্ণচ্যুতি: পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি/বর্ণচ্যুতি বলে । যেমন: বড়দিদি বেড়দি, ছোটদাদা
'ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ?
Correct Answer:
ক: ইচ্ছুক
Explanation:
'ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ? সঠিক উত্তর ইচ্ছুক বিশেষ্যবিশেষণ ইতরামিইন্দ্রজালঈশ্বরউক্তিকৈশোরচন্দ্রবিবাহছেদ ইতরঐন্দ্রজালিকঐশ্বরিকউক্তকিশোরচান্দ্রবৈবাহিকছেদিত
করণ কারকের এ বিভক্তি উদাহরণ কোনটি ?
Correct Answer:
ক: বলপেনে ভালো লেখা হয়
Explanation:
করণ কারকের এ বিভক্তি উদাহরণ কোনটি ? সঠিক উত্তর বলপেনে ভালো লেখা হয় ▪️করণ শব্দের অর্থ- উপকরণ, যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।▪️বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা সাহায্যে বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি ই করণ করণ কারক। যেমন: সাকিব ব্যাট দিয়ে ক্রিকেট খেলে।বি.দ্র: যন্ত্র হলেই হবে না, বাক্যে যন্ত্রটি যন্ত্র হিসেবে ব্যবহৃত হতে হবে- এরূপ বোঝাবে। যেমন: ঘোড়াকে চাবুক মার, হাতের কাজ দেখাও।
‘স্বর্ণময় পত্র' কোন ধরনের বিশেষণ?
Correct Answer:
ক: উপাদানবাচক
Explanation:
‘স্বর্ণময় পত্র' কোন ধরনের বিশেষণ? সঠিক উত্তর উপাদানবাচক তথ্য :উপাদান বাচক: যে বিশেষণ বিশেষিত বস্তুর উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বলে। যেমন: স্বর্ণময় পাত্র, বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মূর্তি।রূপবাচক : নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, কালো পোশাক, সবুজ গাছ, লাল জামা। গুণবাচক : চৌকস লোক, দক্ষ কারিগর, সৎলোক, খারাপ বন্ধু, গরমজল, চালাক ছেলে ।অবস্থাবাচক : তাজামাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
‘রাজবন্দির জবানবন্দী’ কে রচনা করেন ?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘রাজবন্দির জবানবন্দী’ কে রচনা করেন ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম তথ্য- ▪️১৯২৩ খ্রি. ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন।▪️তার এই জবানবন্দী বাংলা সাহিত্যে "রাজবন্দীর জবানবন্দি" নামে সাহিত্যিক মর্যাদা লাভ করে।▪️তার অন্যান্য প্রবন্ধগ্রন্থ: রাজবন্দীর জবানবন্দী, যুগ-বাণী, ধূমকেতু, রুদ্র- মঙ্গল, দুর্দিনের যাত্রী, ওমর খৈয়াম ইত্যাদি।