বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘ভবিষ্যৎ’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: ভূত
Explanation:
‘ভবিষ্যৎ’ এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর ভূত গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:ভাঙা - গড়া/আস্তভুল -শুদ্ধ/নির্ভুলবিরাগী/অভক্তভগ্ন - পূর্ণ/অভগ্নভূমিকা - উপসংহারভর্ৎসনা- প্রশংসাভোঁতা- ধারালো চোখাভেজাল- খাঁটিভাটা- জোয়ার
‘জ্ঞান’ শব্দের যুক্তবর্ণ টি কোন বর্ণের মিলনে গঠিত?
Correct Answer:
খ: জ+ঞ
Explanation:
‘জ্ঞান’ শব্দের যুক্তবর্ণ টি কোন বর্ণের মিলনে গঠিত? সঠিক উত্তর জ+ঞ গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ :ঞ্চ = ঞ + চজ্ঞ = জ্ + ঞক্ক = ক্ + কঙ্গ = ঙ্ + গহ্ম = হ্ + মঞ্জ = ঞ + জষ্ণ = ষ্ + ণধৃ = ঞ + ছক্ষ্ম = ষ্ + মঞ্চ = ঞ + ঝক্ষ = ক্ + ষক্ষ্ম = ক্+ষ্+ম
অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরুপায়ন?
Correct Answer:
খ: পয়ার
Explanation:
অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরুপায়ন? সঠিক উত্তর পয়ার প্রথম পভুক্তির সঙ্গে দ্বিতীয় পভুক্তির চরণান্তের মিলহীনতা ছন্দ 'অমিত্রাক্ষর ছন্দ' নামে সমধিক পরিচিত।অমিত্রাক্ষর ছন্দ পয়ার ছন্দের নবরুপায়ন ।
‘প্যাগোডা’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: জাপান
Explanation:
‘প্যাগোডা’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর জাপান জাপানি - রিক্সা, হাসনাহেনা, হারিকিরি, প্যাগোডা, জুডো।তুর্কি- উজবুক, কাঁচি, কুলি, বাবা, বাবুর্চি, কুর্ণিশ, বন্দুক, বাইজি, বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু লাশ, ঠাকুর ইত্যাদি। ফারসি- পেরেশান, বারান্দা, নামাজ, বাজার, রুমাল, বরখাস্ত, চশমা, মেঘর, খোদা, গুনাহ, দোজখ, পয়গম্বর, ফেরেশতা। আরবি - ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, নকশা, নকল, দৌলত, ফায়দা ইত্যাদি।
শহরের পথে থরে থরে কি ফুটেছে?
Correct Answer:
ঘ: কৃষ্ণচূড়া
Explanation:
শহরের পথে থরে থরে কি ফুটেছে? সঠিক উত্তর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কোন রংয়ের বিস্তার?- একুশের কৃষ্ণচূড়ার বিপরীত রং। • সালামের ‘ফ্ল্যাগ' এর প্রকৃত অর্থ কী?— হাত।ফুল কোথায় ফোটে?- হৃদয়ের হরিৎ উপত্যকায়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?- নিজ বাসভূমে।
কার উৎসাহ ও অনুপ্রেরণায় রোকেয়া লেখালেখি শুরু করেন?
Correct Answer:
ঘ: স্বামীর
Explanation:
কার উৎসাহ ও অনুপ্রেরণায় রোকেয়া লেখালেখি শুরু করেন? সঠিক উত্তর স্বামীর উদার ও মুক্তমনের অধিকারী স্বামীর উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া দেশি-বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হবার সুযোগ পান এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্যচর্চার সূত্রপাতও ঘটে স্বামীর অনুপ্রেরণায়।
শেখ ফজিলাতুন্নেছ মুজিব- এর ডাক নাম কী?
Correct Answer:
ঘ: রেণু
Explanation:
শেখ ফজিলাতুন্নেছ মুজিব- এর ডাক নাম কী? সঠিক উত্তর রেণু শেখ মুজিবুর রহমান এর পিতা: শেখ লুৎফর রহমান।• মাতা: সায়েরা খাতুন। বঙ্গবন্ধুর সহধর্মিণী- শেখ ফজিলাতুন্নেসা মুজিব।শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ডাক নাম- রেণু।তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও দুঃসময়ের অবিচল সাথি । বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। ডাক নাম- হাচু ।- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল । বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভ্রাতা শেখ নাসের।
‘যে সকল অত্যাচার সয়ে যায়’ - এর সংক্ষিপ্ত রুপ কী?
Correct Answer:
ক: সর্বংসহা
Explanation:
‘যে সকল অত্যাচার সয়ে যায়’ - এর সংক্ষিপ্ত রুপ কী? সঠিক উত্তর সর্বংসহা গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: যে নারী পূর্বে অন্যের স্ত্রী/বাগদত্তা ছিল = অন্যপূর্বা।যে নারীর কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা ।যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া । যে নারীর স্বামী প্রবাসে থাকে =প্রোষিতভর্তৃকা।
কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন?
Correct Answer:
খ: সিকান্দার আবু জাফর
Explanation:
কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? সঠিক উত্তর সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক।সিরাজউদ্দৌলা বাংলা সাহিত্যের অন্যতম ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক। নাটকটি একই সঙ্গে ঐতিহাসিক (১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত পলাশীর যুদ্ধ ও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়) ও ট্র্যাজেডি তথা করুণ রসাত্মক নাটক।‘সিরাজউদ্দৌলা' নাটকের কেন্দ্রীয় ও নায়ক চরিত্র- সিরাজউদ্দৌলা।সিরাজউদ্দৌলা নাটকে মোট ৪ টি অঙ্ক এবং ১২ টি দৃশ্য রয়েছে।
‘রেইনকোট’ গল্পের বিষয় বস্তু কী?
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধ
Explanation:
‘রেইনকোট’ গল্পের বিষয় বস্তু কী? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ'রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। 'রেইনকোট' মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত 1'রেইনকোট' গল্পে অধিকাংশ বিবৃত হয়েছে- নুরুল হুদা নামক একজনকলেজ শিক্ষকের জবানিতেরেইনকোট' গল্পে কলেজের ডিপার্টমেন্টের উল্লেখ আছে- বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু।
‘আমার পথ’ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের উল্লেখ আছে?
Correct Answer:
গ: মহাত্মা গান্ধী
Explanation:
‘আমার পথ’ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের উল্লেখ আছে? সঠিক উত্তর মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম রচিত 'আমার পথ' প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্য:'আমি আছি' বলতে 'আমার পথ প্রবন্ধে কী বোঝানো হয়েছে- গান্ধীজি আছেন। নিজের প্রতি বিশ্বাস করতে শেখাচ্ছিলেন- মহাত্মা গান্ধীমহাত্মা গান্ধী ভারতের রাজনৈতিক ব্যক্তি।কাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে।কবি কিসের বৈষম্যের কথা বলেছেন- ধর্ম ।ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়- ভুল থেকে শিক্ষা নিয়েকবি কিসের বিরুদ্ধে অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন- সকল অন্যায়ের বিরুদ্ধে ।
‘আমি জানি হি ইজ অ্যা ডেড হর্স’ -এখানে ‘ডেড হর্স’ বলতে বোঝানো হয়েছে-
Correct Answer:
গ: সিরাজউদ্দৌলাকে
Explanation:
‘আমি জানি হি ইজ অ্যা ডেড হর্স’ -এখানে ‘ডেড হর্স’ বলতে বোঝানো হয়েছে- সঠিক উত্তর সিরাজউদ্দৌলাকে সিরাজউদ্দৌলা বাংলা সাহিত্যের অন্যতম ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক ।সিরাজউদ্দৌলা নাটকে মোট ৪ টি অঙ্ক এবং ১২ টি দৃশ্য রয়েছে।'সিরাজউদ্দৌলা' নাটকের কেন্দ্রীয় ও নায়ক চরিত্র- সিরাজউদ্দৌলা । "আমি জানি হি ইজ অ্যা ডেড হর্স-এখানে 'ডেড হর্স' বলতে বোঝানো হয়েছে- সিরাজউদ্দৌলাকে।
তাহারেই পড়ে মনে কবিতায় ‘কহিল সে পরম হেলায়’ - এর পরের পংক্তিটি-
Correct Answer:
ঘ: বৃথয কেন? ফাল্গুন বেলায়
Explanation:
তাহারেই পড়ে মনে কবিতায় ‘কহিল সে পরম হেলায়’ - এর পরের পংক্তিটি- সঠিক উত্তর বৃথয কেন? ফাল্গুন বেলায় সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ তথ্যঃ• 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মাদী"পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।কবিতার উদ্ধৃতি-“কহিল সে পরম হেলায়- “বৃথা কেন? ফাগুন বেলায়ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?”
বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কী?
Correct Answer:
গ: বঙ্গদর্শন
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কী? সঠিক উত্তর বঙ্গদর্শন বাংলা উপন্যাস সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয় সাধনকারী বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম 'বঙ্গদর্শন' (১৮৭২) । তিনি ছাড়া এই পত্রিকার বিশিষ্ট চারজন লেখক হলেন - সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামকৃষ্ণ মুখোপাধ্যায় ও অক্ষয়চন্দ্র সরকার। সংবাদ প্রভাকর (১৮৩১) ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাসিক পত্রিকা (১৮৫৪) প্যারীচাঁদ মিত্র ও রাধানাধ শিকদার, গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদনা করেন। পত্রিকা - সম্পাদক - প্রকাশের সালকল্লোল - দীনেশ রঞ্জন দাস ( ১৯২৩) ধুমকেতু - কাজী নজরুল ইসলাম ( ১৯২২)বঙ্গদর্শন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ( ১৮৭২)সংবাদ প্রভাকর - ঈশ্বর চন্দ্র গুপ্ত ( ১৮৩০)
‘আঠারো বছর’ কবিতায় ‘আঠারো’ শব্দটি ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ঘ: নয় বার
Explanation:
‘আঠারো বছর’ কবিতায় ‘আঠারো’ শব্দটি ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর নয় বার সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স' কবিতাটি ১৯৪৮ প্রকাশিত তার 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।"আঠারো বছর' কবিতায় 'আঠারো' শব্দটি ব্যবহৃত হয়েছে- ৯ বার"আঠারো বছর' কবিতায় 'আঠারো বছর' শব্দটি ব্যবহৃত হয়েছে- ৭ বার"আঠারো বছর' কবিতায় 'আঠারো বছর বয়স' শব্দটি ব্যবহৃত হয়েছে- ৪ বারআঠারো বছর বয়সে পদার্পণের আগেই কিংবা আঠারো বছর বয়সে কবিএই কবিতাটি রচনা করেছিলেন। এ কবিতায় কবি আঠারো বছর বয়সের দূরন্ত সভাবের জয়গান গেয়েছেন।আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।• প্রথম লাইন: আঠারো বছর বয়স কী দুঃসহ - শেষ লাইন: এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
সন্ধির কাজ কী?
Correct Answer:
ক: শব্দে-শব্দে সংযোগ
Explanation:
সন্ধির কাজ কী? সঠিক উত্তর শব্দে-শব্দে সংযোগ সন্ধি শব্দের অর্থ 'মিলন'।পরস্পর কাছাকাছি বা পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে।সন্ধির কাজ- শব্দে-শব্দে সংযোগ।
সুকান্ত ভট্টাচার্যের অকাল মৃত্যুর হয় কত বছর বয়সে?
Correct Answer:
ঘ: ২১ বছর বয়সে
Explanation:
সুকান্ত ভট্টাচার্যের অকাল মৃত্যুর হয় কত বছর বয়সে? সঠিক উত্তর ২১ বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতার কালিঘাটে জন্মগ্রহণ করেন।বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় সুকান্তের পৈতৃক নিবাস ।সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়।তিনি ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়েঅকাল মৃত্যুবরণ করেন।
আল মাহমুদের কবিতার বিষয় বস্তু-?
Correct Answer:
গ: গ্রামীন জীবন ও প্রকৃতির চিরয়িতরুপ
Explanation:
আল মাহমুদের কবিতার বিষয় বস্তু-? সঠিক উত্তর গ্রামীন জীবন ও প্রকৃতির চিরয়িতরুপ আল মাহমুদ রচিত 'লোক লোকান্তর' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য: • কবিতার বিষয় বস্তু- গ্রামীন জীবন ও প্রকৃতির চিরায়িতরুপ।কবির অস্তিত্ব জুড়ে কী বিরাজমান- চিরায়ত গ্রামবাংলা। বনচারী বাতাসে কী দোলা দেয়- পানলতা ।পাখিটির পা ও নখের রং কী - পা সবুজ ও নখ তীব্র লাল ।• কিসের ডালে কবির চেতনা বসে আছে- চন্দনের ডালে ।সাদা পাখিটির ঠোঁট কিসে মাখামাখি হয়ে আছে সুগন্ধ পরাগ।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ কিসের প্রতীক?
Correct Answer:
গ: ঐতিহ্যের
Explanation:
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ কিসের প্রতীক? সঠিক উত্তর ঐতিহ্যের 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতা- আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ মন্ত্রী ছিলেন- কৃষি ও পানিসম্পদ মন্ত্রী।“আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে ছন্দে রচিত কবিতায় ‘কিংবদন্তি' ঐতিহ্যের প্রতীক। কবিতাটি রচনার মূল প্রেক্ষাপট- বাঙালী সংস্কৃতির হাজার বছরের ইতিহাস।কবিতাটিতে উচ্চারিত শেকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা হয়েছে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন- কবির পূর্বপুরুষেরা।দিগন্তের অধিকার হতে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না।• কবির পূর্বপুরুষ ছিলেন- ক্রীতদাস।
‘অপসংস্কৃতি’ কথাটির অর্থ কী?
Correct Answer:
গ: নেতিবাচক সংস্কৃতি
Explanation:
‘অপসংস্কৃতি’ কথাটির অর্থ কী? সঠিক উত্তর নেতিবাচক সংস্কৃতি অত্যহিত - অতিশয় অকল্যাণ, সর্বনাশঅমাত্য - মন্ত্রণাদাতা, মন্ত্রীঅপলাপ - মিথ্যা উক্তি, অস্বীকারঅশীতিপর- আশি বা তার অধিক, বয়স্ক, অতি বৃদ্ধ
মাদাম লোইসেলের স্বামী কী হাতে ঘরে ফিরলেন?
Correct Answer:
খ: একটি বড় খাম
Explanation:
মাদাম লোইসেলের স্বামী কী হাতে ঘরে ফিরলেন? সঠিক উত্তর একটি বড় খাম ‘নেকলেস' গল্পের গুরুত্বপূর্ণ তথ্য:ঘ) কারু কার্যময় আসবাব উত্তর: খ- বিশ্ববিখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁর শ্রেষ্ঠ গল্প- নেকলেস। * মাদাম লোইসেলের স্বামী একটি বড় খাম হাতে ঘরে ফিরলেন ।খামের ভেতর থেকে মাতিলদা- একখানা ছাপানো কার্ড বের করল।• হারানো হারের মতো হীরার কণ্ঠহার পাওয়া প্যালেস রয়েলে।- মসিয়ে লোইসেলের বন্ধুরা ভরত পাখি শিকার করতে গিয়েছিল-রবিবার(নানতিয়ারের সমভূমিতে)।মসিয়ে লোইসেল সামান্য কেরানি ছিলেন-শিক্ষা পরিষদ অফিসার।
‘প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম’ উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে?
Correct Answer:
ক: পরোপকারিতা
Explanation:
‘প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম’ উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে? সঠিক উত্তর পরোপকারিতা মোতাহের হোসেন চৌধুরী রচিত জীবন ও বৃক্ষ' প্রবন্ধে ‘প্রকৃতির যে ধর্মমানুষের সে ধর্ম' উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে পরোপকারিতা/ উদারতা।
গী দ্য মোপাসা কোন দেশের লেখক?
Correct Answer:
ঘ: ফ্রান্স
Explanation:
গী দ্য মোপাসা কোন দেশের লেখক? সঠিক উত্তর ফ্রান্স গী দ্য মোপাসাঁ ১৮৫০ খ্রিষ্টাব্দের ৫ই আগস্ট ফ্রান্সের নর্মান্ডি শহরেজন্মগ্রহণ করেন।তার পুরো নাম: Henri Renri - Albert Guy de Maupassant তাঁর পিতার নাম- গুস্তাভ দ্য মোপাসাঁ ও মায়ের নাম লরা লি পয়টিভিন(Laure Le Poittevin)।তিনি একাধারে একজন বিখ্যাত কবি, গল্পকার এবং ঔপন্যাসিক। তিনি সাহিত্যজগতে পদার্পণ করেন- ১৮৮০ সালে।গী দ্য মোপাসাঁ ১৮৯৩ খ্রিস্টাব্দের ৬ই জুলাই, মৃত্যুবরণ করেন ।
‘Secularism’ এর বাংলা প্রতিশব্দ কী?
Correct Answer:
খ: ধর্মনিরপেক্ষতা
Explanation:
‘Secularism’ এর বাংলা প্রতিশব্দ কী? সঠিক উত্তর ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতাবাদ (ইংরেজি: Secularism) শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে। তবে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথকরূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়।
‘পথের রাজা’ কোন সমাসের ব্যাস বাক্য?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
‘পথের রাজা’ কোন সমাসের ব্যাস বাক্য? সঠিক উত্তর তৎপুরুষ পূর্বপদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ বলে। যেমন: রাজপথ = পথের রাজা, গ্রামছাড়া = গ্রাম থেকে ছাড়া, মনগড়া = মন দ্বারা গড়া।
'গাড়ি লোহার.... তাল দিতে দিতে চলিল; আমি মনের মধ্যে... শুনিতে চলিলাম।'- শূন্যস্থানে কী হবে?
Correct Answer:
ঘ: মৃদঙ্গ, গান
Explanation:
'গাড়ি লোহার.... তাল দিতে দিতে চলিল; আমি মনের মধ্যে... শুনিতে চলিলাম।'- শূন্যস্থানে কী হবে? সঠিক উত্তর মৃদঙ্গ, গান রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপম কল্যাণীর কণ্ঠে মুগ্ধ হয়ে উক্ত উক্তিটি করেছেন।'অপরিচিতা' গল্পের গুরুত্বপূর্ণ লাইন:# আজ আমার বয়স সাতাশ মাত্র। # ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন।# তিনি আমার চেয়ে বড়োজোর বছর ছয়েক বড়।# কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন, আমি সৎপাত্র। # এক কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।# মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া মামার মন ভার হইল ।
আদ্য অ-এর পরে ই বা উ থাকলে সেই অ-এর উচ্চারণ-
Correct Answer:
ক: ও-এর মতো হয়
Explanation:
আদ্য অ-এর পরে ই বা উ থাকলে সেই অ-এর উচ্চারণ- সঠিক উত্তর ও-এর মতো হয় # শব্দের আদিতে 'অ' এর পর 'ই' বা 'উ' থাকলে সে 'অ' এর উচ্চারণ 'ও' কারের মত হয়। যেমন: অতি (ওতি),অভি (ওভি), করি (কোরি) ইত্যাদি।
'রেইনকোট' গল্পে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে চলে যায়?
Correct Answer:
ক: ২৩ জুন
Explanation:
'রেইনকোট' গল্পে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে চলে যায়? সঠিক উত্তর ২৩ জুন # আখতারুজ্জামান ইলিয়াসের 'রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।# গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত।# গল্পের অন্যতম চরিত্র মিন্টু ২৩ জুন মগবাজারের ফ্ল্যাট থেকে দেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেন।
মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে প্রথমে কত সালে কোন শ্রেণিতে ভর্তি হন?
Correct Answer:
ক: ১৯৪২ সালে নবম শ্রেণিতে
Explanation:
মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে প্রথমে কত সালে কোন শ্রেণিতে ভর্তি হন? সঠিক উত্তর ১৯৪২ সালে নবম শ্রেণিতে অপশনে সঠিক উত্তর নেই।# জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন- মধুসূদন দত্ত ।# মৃত্যু: ১৮৭৩ সালের ২৯ জুন, কলকাতার আলিপুর হাসপাতালে। # মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে ১৮৩৩ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। # মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম- রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবী। # মধুসূদন খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হন- ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে।
রবীন্দ্রনাথের মতে, অনাগত ভবিষ্যতের মহৎ কবি হবেন-
Correct Answer:
ক: ঐকতান-সংলগ্ন
Explanation:
রবীন্দ্রনাথের মতে, অনাগত ভবিষ্যতের মহৎ কবি হবেন- সঠিক উত্তর ঐকতান-সংলগ্ন ঐকতান কবিতার গুরুত্বপূর্ণ তথ্য:# 'ঐকতান' শব্দের অর্থ-বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্মিলিত সুর।# 'ঐকতান' কবিতাটি অন্তর্ভুক্ত আছে 'জন্মদিনে' কাব্যগ্রন্থে। এটি 'জন্মদিনে' কাব্যগ্রন্থের ১০ম কবিতা কবিতা ।
নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ?
Correct Answer:
গ: ঢেঁকি, কুলা, গঞ্জ, ঝোল
Explanation:
নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ? সঠিক উত্তর ঢেঁকি, কুলা, গঞ্জ, ঝোল দেশি শব্দ: বাংলা দেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুণ্ডা, দ্রাবিড় প্রভৃত) ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশী শব্দ নামে অভিহিত করা হয়।কুলাচালচুলাডাগরপেটকুড়িপোকাঝাঁটাঝোলডিঙা ডিঙি টোপরটেংরাচোঙ্গাগঞ্জডাবঢেঁকিঢিলমই কৈচিংড়িঝিঙে ঝোল হাড়িচোকরাকচিঝিনুকচাটাইমুলোসড়কি
শেখ মুজিবুর রহমান 'অসমাপ্ত আত্মজীবনী' কত সালে লেখা আরম্ভ করেন?
Correct Answer:
ঘ: ১৯৬৭ সালে
Explanation:
শেখ মুজিবুর রহমান 'অসমাপ্ত আত্মজীবনী' কত সালে লেখা আরম্ভ করেন? সঠিক উত্তর ১৯৬৭ সালে # বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' তার 'অসমাপ্ত আত্মজীবনী' (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।# বন্ধুবান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দি থাকা অবস্থায় এ আত্মজীবনী লেখা আরম্ভ করেন।# কিন্তু ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় এ আত্মজীবনী লেখা বন্ধ হয়ে যায়। জীবনীটিতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।
কোন শব্দগুচ্ছে অভিধানের ক্রম অনুযায়ী সজ্জিত?
Correct Answer:
গ: অকিঞ্চন, অকৃত, অক্রম, অগ্নি
Explanation:
কোন শব্দগুচ্ছে অভিধানের ক্রম অনুযায়ী সজ্জিত? সঠিক উত্তর অকিঞ্চন, অকৃত, অক্রম, অগ্নি বাংলা অভিধান অনুযায়ী যুক্তক্ষরের বর্ণক্রম:# ক্ক, ক্ট, ক্ত, ক্ষ,ক্স, গ্ল, গ্ধ, ঙ্ক, ক্ষ, থ# ঙ্গ, ঙ্ঘ, ম, চ্চ, চ্ছ, জ্ঞ, জ্ব, জ্ঞ, ঞ্চ ঞ্ছ# ঞ্জ, ঞ্ঝ, ট্ট, ড্ড, ণ্ট, ন্ঠ, ন্ড, ণ্ন, ণ্ম, ত্ত, ন্থ# দ্গ, দঘ, দ্দ, দ্ধ, দ্ভ, ধ্ব, ন্ট, ষ্ঠ, ন্ড, ণ্ঢ, ন্ত, ন্থ, ন্দ, ন্ধ# ন্ন, ন্ম, প্ট, গু, প্প, প্স, ব্জ, ব্দ, ব্ধ,ব্ব, ব্ভ, ম্প# ম্ফ, ম্ব, ম্ভ, ম্ন, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প, ল্ম, ল্ল# শ্চ, ষ্ক, ষ্ট, ষ্ঠ, ষ্ণ, ষ্প, ক্ষ, ষ্ম,স্ক, স্খ, স্ট# স্ত, স্থ, স্প, স্ক, হ্ন, হৃ, হ্ম
History শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
Correct Answer:
ক: গ্রিক
Explanation:
History শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? সঠিক উত্তর গ্রিক # History শব্দের বাংলা প্রতিশব্দ- ইতিহাস । # History শব্দটি এসেছে গ্রিক ও ল্যাটিন শব্দ Historia থেকে # যার অর্থ- অনুসন্ধান করা বা গবেষণা করা। # ইতিহাসের জনক হেরোডোটাস। # বৈজ্ঞানিক ইতিহাসের জনক- থুকিডাইসিস ।
'আহ্বান' গল্পের কথকের কাছে, 'অ গোপাল আমার, তোর জন্যি নিয়ে আলাম।'- কী অর্থ ধারণ করে?
Correct Answer:
খ: একটা ঘনিষ্ট আদরের সম্বোধন
Explanation:
'আহ্বান' গল্পের কথকের কাছে, 'অ গোপাল আমার, তোর জন্যি নিয়ে আলাম।'- কী অর্থ ধারণ করে? সঠিক উত্তর একটা ঘনিষ্ট আদরের সম্বোধন # বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত 'আহ্বান' গল্পটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচনাবলি থেকে নেওয়া হয়েছে।# গল্পের অন্যতম চরিত্র বুড়ি গল্পের কথককে আদর করে গোপাল নামে ডাকত।আহ্বান গল্পের গুরুত্বপূর্ণ তথ্য:গোপাল থাকে- এক জ্ঞাতি খুড়োর বাড়িতে।• দুধে অর্ধেক পানি দেয়- ঘুটি গোয়ালিনী • বুড়ির চালাঘরের পাশে- হাজেরার চালাঘর । • পরশু সর্দারের স্ত্রীর নাম- দিগম্বরী • গোপাল বুড়িকে অসুস্থ দেখে- আশ্বিন মাসে • বুড়ি মারা গেল- শরৎ ঋতুতে।
কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি?
Correct Answer:
ক: ঠা ঠা রোদ
Explanation:
কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি? সঠিক উত্তর ঠা ঠা রোদ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।# ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন:মানুষের ধ্বনির অনুকারভেউ ভেউ- মানুষের উচ্চৈঃস্বরে কান্নার ধ্বনি। এরূপ ট্যাঁ ট্যাঁ, হি হি, গুণ গুণ ইত্যাদি।জীবজন্তুর ধ্বনির অনুকারঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি)। এরূপঃ মিউ মিউ (বিড়ালের ডাক), কুহু কুহু (কোকিলের ডাক), কা কা (কাকের ডাক) ইত্যাদি।বস্তুর ধ্বনির অনুকারকড়কড় (বস্ত্রের ধ্বনি), ঘচাঘচ (ধান কাটার শব্দ)। এরূপ: মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ), ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ), হু হু (বাতাস প্রবাহের শব্দ) ইত্যাদি।অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকারঝিকিমিকি (উজ্জ্বলা)। এরূপ: ঠা ঠা (রোদের তীব্রতা), কূট কূট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি), খাঁখাঁ(শূন্যতাৰাচক), মিন মিন, ঝিঝি ইত্যাদি।
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলা হয়?
Correct Answer:
ঘ: সম্প্রকর্ষ
Explanation:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলা হয়? সঠিক উত্তর সম্প্রকর্ষ সম্প্রকর্ষ: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলা হয়। যেমন: বসতি >বস্তি, জানালা > জানলা ইত্যাদি।সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্নধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে সমীভবন বলে। যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না ।অভিশ্রুতি: অভিশ্রুতি অপনিহিতির পরবর্তী পর্যায়। বিপর্যস্ত স্বরধ্বনি (অপিনিহিতির ‘ই” বা “উ’) পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে, তাকে অভিশ্রুতি বলে। যেমন: জালিয়া > জাইলা > জেলে, রাখিয়া > রাইখ্যা > রেখে।স্বরসঙ্গতি: একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন: দেশি > দিশি, বিলাতি > বিলিতি।
'বিড়াল' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কার বিড়ালত্ব প্রাপ্তির কথা বলেছেন?
Correct Answer:
খ: ওয়েলিংটন
Explanation:
'বিড়াল' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কার বিড়ালত্ব প্রাপ্তির কথা বলেছেন? সঠিক উত্তর ওয়েলিংটন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনার সংকলন 'কমলাকান্তের দপ্তর'।তিন অংশে বিভক্ত এই গ্রন্থটিতে যে কটি প্রবন্ধ আছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রচনা 'বিড়াল'।
'বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে সঙ্গে.... নামক আর একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে।' শূন্যস্থানে কী হবে?
Correct Answer:
খ: অনুকরণপ্রিয়তা
Explanation:
'বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে সঙ্গে.... নামক আর একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে।' শূন্যস্থানে কী হবে? সঠিক উত্তর অনুকরণপ্রিয়তা # রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'চাষার দুক্ষু' শীর্ষক রচনাটি বাংলা একাডেমি প্রকাশিত 'রোকেয়া রচনাবলি' থেকে নেওয়া হয়েছে।# 'চাষার দুক্ষু' শীর্ষক প্রবন্ধটি তৎকালীন পারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার এক মর্মন্তদ দলিল ।
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।'- এই গানের গীতিকার কে?
Correct Answer:
গ: গোবিন্দ হালদার
Explanation:
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।'- এই গানের গীতিকার কে? সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ গান এবং তাদের গীতিকার ও সুরকার:মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করিগীতিকার: গোবিন্দ হালদারসুরকার: আপেল মাহমুদ।জয় বাংলা বাংলার জয় গীতিকার: গাজী মাজহারুল আনোয়ারসুরকার: আনোয়ার পারভেজ।একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারাগীতিকার: গোবিন্দ হালদারসুরকার: আপেল মাহমুদ।একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশেগীতিকার ও সুরকারঃ খান আতাউর রহমান।পূর্বদিগন্তে সূর্য উঠেছেগীতিকার: নইম গহরসুরকার: সমর দাস।
জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে আখ্যায়িত করেছেন?
Correct Answer:
ক: চিত্ররূপময়
Explanation:
জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর চিত্ররূপময় জীবনানন্দ দাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:# জন্ম : ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশালে (আদি নিবাস বিক্রমপুরের গাওপাড়া গ্রামে) " # মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর, ট্রাম দুর্ঘটনায় । # মাতা: মা কুসুমকুমারী দাশ একজন কবি । # জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। # আর জীবনানন্দ দাশকে বুদ্ধদেব বসু 'নির্জনতার কবি' বলে আখ্যায়িত করেছেন। # রূপসী বাংলার, নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি- জীবনানন্দ দাশ। # জীবনানন্দ দাশের উপর গবেষনা করেন- ক্লিনটন বি -সীলি।
ইংরেজি ভাষায় পাঁচ অক্ষরের একটি শব্দ বানানের জন্য নিচের পাঁচটি অক্ষরের একটি মাত্র দলকে পুনরায় সাজানো যেতে পারে। শব্দটি শনাক্ত কর।
Correct Answer:
গ: HWTCA
Explanation:
ইংরেজি ভাষায় পাঁচ অক্ষরের একটি শব্দ বানানের জন্য নিচের পাঁচটি অক্ষরের একটি মাত্র দলকে পুনরায় সাজানো যেতে পারে। শব্দটি শনাক্ত কর। সঠিক উত্তর HWTCA # পাঁচ অক্ষরের একটি শব্দ বানানের জন্য HWTCA কে পাঁচটি অক্ষরের একটি মাত্র দলকে পুনরায় সাজানো যেতে পারে।# HWTCA কে সাজালে যে পাঁচ অক্ষরের শব্দ পাওয়া যায় তা হল WATCH.
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Correct Answer:
ক: ব্যঞ্জনচ্যুতি
Explanation:
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে? সঠিক উত্তর ব্যঞ্জনচ্যুতি ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি । যেমন: বউদিদি > বউদি, বড়ো দাদা > বড়দা।সমীভবন (Assimilation) : শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না, গল্প > গল্প, তৎ + হিত > তদ্ধিত ইত্যাদি।অপিনিহিতি (Apenthesis): পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। যেমন: আজি > আইজ, রাখিয়া > রাইখ্যা, চলিয়া > চইলা ।
শব্দের মধ্য ও অন্ত্য ল-ফলা ব্যঞ্জনকে-
Correct Answer:
ঘ: দ্বিত্ব করে
Explanation:
শব্দের মধ্য ও অন্ত্য ল-ফলা ব্যঞ্জনকে- সঠিক উত্তর দ্বিত্ব করে # ল-ফলা শব্দের মধ্যে বা অন্তে বসলে তার দ্বিত্ব উচ্চারণ হয় ।# যেমন: শ্লেষ ( স্লেক, অক্লান্ত (অকক্লানতো)
'বিড়াল' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কাকে অন্ধকার হতে আলোতে এনেছেন?
Correct Answer:
খ: পতিত আত্মা
Explanation:
'বিড়াল' প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কাকে অন্ধকার হতে আলোতে এনেছেন? সঠিক উত্তর পতিত আত্মা 'বিড়াল' কিছু প্রবন্ধের গুরুত্বপূর্ণ কিছু তথ্য:# বঙ্কিমচন্দ্রের রম্যব্যঙ্গ রচনা সংকলনের নাম - কমলাকান্তের দপ্তর।# “বিড়াল' রচনাটি নেওয়া হয়েছে - কমলাকান্তের দপ্তর থেকে।
মাইকেল মধুসূদন দত্ত শিবপুরের বিশপস কলেজে কোন কোন ভাষা শেখেন?
Correct Answer:
খ: গ্রিক, লাতিন ও হিব্রু
Explanation:
মাইকেল মধুসূদন দত্ত শিবপুরের বিশপস কলেজে কোন কোন ভাষা শেখেন? সঠিক উত্তর গ্রিক, লাতিন ও হিব্রু কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য: # তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করলে- হিন্দু কলেজ ত্যাগ করেন। # এরপর বিশপস কলেজে অধ্যয়নকালে আয়ত্ত করেন- গ্রিক, লাতিন, হিব্রু।#বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ও বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক- মধুসুদন দত্ত ।# বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম প্রহসন রচয়িতা, প্রথম পত্র কাব্যকার মধুসূদন দত্ত। # মাইকেল মধুসুদন দত্ত ইংরেজি কবিতা লিখতেন যে ছদ্মনামে- Timothy Penpoem |
জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করে তা-
Correct Answer:
ঘ: সূক্ষ্ম ও গভীর অনুভবের
Explanation:
জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করে তা- সঠিক উত্তর সূক্ষ্ম ও গভীর অনুভবের জীবনানন্দ দাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:-# জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করে তা -সূক্ষ্ম ও গভীর অনুভবের।# রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন- চিত্ররূপময় কবিতা ।# জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন- ক্লিনটন বি-সীলি ।# রূপসী বাংলার, নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি- জীবনানন্দ দাশ।# তাঁর কবিতায় স্থান পেয়েছে- উপমা, প্রতীক, চিত্রকল্প, রঙের ব্যবহার।# ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে অনুপ্রাণিত করে- তাঁর নিসর্গ বিষয়ক কবিতাগুলো।
'অপরিচিতা' গল্পে একজোড়া এয়ারিং সম্বন্ধে সেকরার মন্তব্য-
Correct Answer:
গ: ইহা বিলাতি মাল
Explanation:
'অপরিচিতা' গল্পে একজোড়া এয়ারিং সম্বন্ধে সেকরার মন্তব্য- সঠিক উত্তর ইহা বিলাতি মাল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পে গহনা ও এয়ারিং সম্পর্কে সেকরার বক্তব্যসমূহঃগহনা সম্পর্কে# পিতামহীদের আমলের গহনা । # হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়।# যেমন মোটা তেমনি ভারী।এয়ারিং সম্পর্কে# ইহা বিলাতি মাল। # ইহাতে সোনার ভাগ সামান্যই আছে।
নজরুলের মতে, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে..... পাওয়া যায়। শূন্যস্থানে কী হবে?
Correct Answer:
খ: সত্যকে
Explanation:
নজরুলের মতে, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে..... পাওয়া যায়। শূন্যস্থানে কী হবে? সঠিক উত্তর সত্যকে কাজী নজরুল ইসলাম রচিত 'আমার পথ' প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:# ভুলের মধ্য দিয়ে গিয়েই পাওয়া যায়- সত্যকে। # আপন সত্যকে গুরু, পথপ্রদর্শক ভাবাটা- মন্দের ভালো। # মানুষ সত্যকে অস্বীকার করে- খুব বেশি বিনয় দেখিয়ে। # মানুষকে ক্রমেই ছোট করে ফেলে তার- সত্যকে অস্বীকার। # অভিশাপ রথের সারথি নাবিক হলেন- লেখক নিজেই।# এখানে অভিশাপ রথ হলো- ভুল, মেকি, অসত্যের ধ্বংসকারি রথ ।
নিচের কোন বাক্যটি ভুল?
Correct Answer:
ক: যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল ।
Explanation:
নিচের কোন বাক্যটি ভুল? সঠিক উত্তর যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল । যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল' বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ ঘটেছে।বাক্যটির শুদ্ধরূপ: যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুল ।গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ প্রয়োগ:অশুদ্ধশুদ্ধবুনো কচু, বাঘা তেঁতুল বুনো ওল, বাঘা তেঁতুল ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।আপনি আগত কল্য আসিবেন।আপনি আগামী কল্য আসিবেন।আমি সাক্ষী দিয়েছি।আমি সাক্ষ্য দিয়েছি।ইহার আবশ্যক নাইইহার আবশ্যকতা নাই ।তাহার জীবন সংশয়পূর্ণ।তাহার জীবন সংশয়াপন্ন।