Agricultural Science MCQs
Showing 50 questions (Total: 152)
বি-৭৭ কিসের নাম?
Correct Answer:
ঘ: ব্রয়লার
Explanation:
বি-৭৭ কিসের নাম? সঠিক উত্তর ব্রয়লার ব্রয়লার হলো মুরগির মাংস উৎপাদনের জন্য এক বিশেষ ধরনের মুরগি যাদের দেহের ওজন ৩০ থেকে ৩৫ দিনে দেড় থেকে পৌনে দু’কেজি হয়। ঐ সময়ে এরা এক কেজি দেহের ওজনের জন্য মোটামুটিভাবে দেড় কেজি খাবার খাবে। এদের মাংস খুব নরম ও সুস্বাদু। ব্রয়লার জাতের নামঃবি - ৭৭, হাইব্রো পিএন, হাববার্ড ক্লাসিক, কব ৫০০, হাইব্রো পিজি + আরবার একর ও ষ্টারব্রো, ইত্যাদি।
ইন্ডিয়ান রানার কি?
Correct Answer:
খ: উন্নতমানের হাঁস
Explanation:
ইন্ডিয়ান রানার কি? সঠিক উত্তর উন্নতমানের হাঁস ইন্ডিয়ান রানার এই জাতের হাঁসের উৎপত্তিস্থল ইন্ডিয়া। পরে বেলজিয়াম ও হল্যান্ড প্রসার লাভ করে। এই জাতের তিনটি উপজাত আছে। যাদের গাঁয়ের রঙ যতাক্রমে সাদা, ধুসর ও মিশ্রন রঙ্গের। তবে ইন্ডিয়ান রানারই বেশী প্রচলিত। এই জাতের হাঁস পালকের রঙ দুধের মতো সাদা। পায়ের রঙ হলদে কমলা। ঠোট কমলা হলুদের রঙের। দেহের ধরনঃ আটসাই। মাথাটা উপরের দিকে সোজা থাকে ও সম্প্রসারিত। ডিমের উদ্দেশ্য এই জাতের হাঁস পালন করা যায়। বার্ষিক ডিম উৎপাদন গড়ে ২৫০ - ২৭৫ টি। ওজনঃ প্রাপ্ত বয়স্কদের ওজন হাসা ১.০ - ১.৫ কেজী থেকে ২.৫ কেজী এবং হাসী ১.০.১.৫ কেজী হয়ে থাকে।
ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি?
Correct Answer:
গ: বাজপাখি
Explanation:
ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি? সঠিক উত্তর বাজপাখি বাজপাখি ঈগলের মতো শিকারি হিংস্র পাখি। দিনের আলোতে শিকার করে। ধারালো নখ দিয়ে ইঁদুর, অন্যান্য পাখ - পাখালি, পোকা - মাকড়, মাছ ও কীট - পতঙ্গ শিকার করে খায়।
গাভীর দৈনিক কত কেজি কাঁচা সবুজ ঘাস প্রয়োজন?
Correct Answer:
ক: ১২-১৫ কেজি
Explanation:
গাভীর দৈনিক কত কেজি কাঁচা সবুজ ঘাস প্রয়োজন? সঠিক উত্তর ১২-১৫ কেজি গাভীকে প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১ কেজি শুকনো আঁশযুক্ত খাদ্য (খড়) এবং ৩ কেজি তাজা সবুজ আঁশযুক্ত খাদ্য ঘাস দেয়া প্রয়োজন। অর্থাৎ ৫০০ কেজি ওজনের একটি দুগ্ধবতী গাভীকে ৫ কেজি শুকনো খড় এবং ১৫ কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হবে।
আদর্শ মাটিতে আয়তন অনুসারে কত ভাগ জৈব পদার্থ থাকে?
Correct Answer:
গ: ৫%
Explanation:
আদর্শ মাটিতে আয়তন অনুসারে কত ভাগ জৈব পদার্থ থাকে? সঠিক উত্তর ৫% মাটি হলো ভূপৃষ্ঠের উপরিতলের নরম খনিজ এবং জৈব উপাদানের মিশ্রণ যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে। মাটি প্রধানতঃ ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত। এগুলো নিচে উল্লিখিত হলোঃ খনিজ পদার্থ - ৪৫%; জৈব পদার্থ - ৫%; বায়ু - ২৫ %; পানি - ২৫%; খনিজ পদার্থ ভূ - ত্বক প্রথমে শিলা দ্বারা গঠিত ছিল। পরে তা শিলা ক্ষয় প্রক্রিয়ায় ভেঙ্গে ছোট খন্ডে বা এককে রূপান্তরিত হয়। মাটির এই অংশ বালি, পলি ও কর্দম কণা দ্বারা গঠিত। শিলা ক্ষয় প্রক্রিয়ার ফলে উপরোক্ত কণা ও অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান যেমন - নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান মাটিতে মুক্ত হয়। মাটিতে খনিজের পরিমাণ হলো ৪৫%। জৈব পদার্থ মাটিতে ১ - ২% জৈব পদার্থ থাকে তবে হিম অঞ্চলের মাটি ২ - ৫% জৈব পদার্থ ধারণ করে।
আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
খ: Clarias gariepinous
Explanation:
আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Clarias gariepinous আফ্রিকান মাগুর (বৈজ্ঞানিক নাম: Clarias gariepinus) (ইংরেজি: North African catfish) হচ্ছে Clariidae পরিবারের Clarias গণের একটি স্বাদুপানির মাছ। দেহ লম্বা, চোঙাকৃতির এবং দীর্ঘ পৃষ্ঠ ও পায়ুপাখনা যুক্ত। বক্ষপাখনায় শক্তিশালী কাঁটা থাকে যার বহিঃস্থ পার্শ্ব করাতের ন্যায় ধারালো । দেহ ত্বক আইশবিহীন ও পিচ্ছিল, পৃষ্ঠ এবং পার্শ্বদেশ কালো বর্ণের। একটি পরিণত মাছ ১.৭ মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজনে ৫৯ কেজি হয়ে থাকে
গাভীর দুধজ্বরের কারণ কী?
Correct Answer:
ক: ক্যালসিয়ামের অভাব
Explanation:
গাভীর দুধজ্বরের কারণ কী? সঠিক উত্তর ক্যালসিয়ামের অভাব উন্নত জাতের গাভী এবং উচ্চ দুধ উৎপাদনে সক্ষম গাভী প্রসব করবে অথবা করেছে এমন অবস্থায় খামারিরা প্রায়ই অভিযোগ করেন তার গাভী প্রসব করার পরে পড়ে গিয়ে আর উঠতে পারছে না। মনে হচ্ছে যেন মারা গেছে, হাত - পা ছেড়ে দিয়েছে। তখন দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের কাছে যেতে হয়। পরে চিকিৎসায় গাভী সুস্থ হয়ে ওঠে। এই রোগের নাম মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর । এ রোগ একটি মেটাবোলিক রোগ, যা সাধারণত ক্যালসিয়ামের অভাবজনিত কারণেই হয়ে থাকে। এটি পুষ্টি উপাদান ঘাটতিজনিত রোগ। সঠিকভাবে শরীরের কার্য সম্পাদন করতে যে পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন তার অভাব হলে এ রোগ হয়। প্রসবের সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় অনেক বেশি পরিমাণে। যার কারণে গাভী হঠাৎ পড়ে যায় এবং ঘাড়ের ওপর মাথা দিয়ে বসে থাকে।
গবাদিপশুর জাত উন্নয়নের মুখ্য উদ্দেশ্য কয়টি?
Correct Answer:
গ: ৫টি
Explanation:
গবাদিপশুর জাত উন্নয়নের মুখ্য উদ্দেশ্য কয়টি? সঠিক উত্তর ৫টি গবাদি পশুর জাত উন্নয়নের উদ্দেশ্য - ১) উতপাদন বৃদ্ধি করা ( মাংস, দুধ,ডিম) ২) দেশী জাতের উন্নয়ন সাধন ৩) নতুন জাত উদ্ভাবন ৪)দেশীয় পরিবেশে অভিযোজন যোগ্য বিদেশী জাত উন্নয়ন ৫) বংশগত রোগ থেকে মুক্তি লাভ করানো
কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?
Correct Answer:
খ: ম্যানগ্রোভ বন
Explanation:
কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি। উষ্ণমন্ডলীয় ও উপ - উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত। এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন - পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।
নিচের কোনটি বাণিজ্যিক ফুল?
Correct Answer:
গ: রজনীগন্ধা
Explanation:
নিচের কোনটি বাণিজ্যিক ফুল? সঠিক উত্তর রজনীগন্ধা বাংলাদেশে বাণিজ্যিকভিত্তিতে ফুল উৎপাদনের শুভ সূচনা শুরু হয় ১৯৮৩ সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বাণিজ্যিকভিত্তিতে ফুলের উৎপাদন ও বিপণন হচ্ছে এবং ফুলের ব্যবহারও অনেক বেড়েছে। বিভিন্ন জাতের ফুল উৎপাদনের হিসাবে দেখা যায়, সর্বোচ্চ উৎপাদন হয় গ্লাডিওলাস ৯৯১৪ টন যার টাকার মূল্য মার্কেট শেয়ার ৩১%। এরপর পর্যায়ক্রমে রয়েছে গোলাপ ১১১৩২ টন (২৪%), রজনীগন্ধা ১০৮১৪ টন (১৭%), ম্যারিগোল্ড ১২৬২৪ টন (৮%) অন্যান্য ফুলের মার্কেট শেয়ার মোট ২০%।
কোন গাছের পাতা ঘরের ছাউনি এবং বেড়া তৈরির কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: গোলপাতা
Explanation:
কোন গাছের পাতা ঘরের ছাউনি এবং বেড়া তৈরির কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর গোলপাতা গাছ ও পাতার আকার লম্বা হলেও নাম গোলপাতা গাছ। তবে গোলপাতা নাম অনেকের কাছে অতি পরিচিত। সাধারণত লোনা পানিতে জন্ম নেয় গোলপাতা গাছ। তাল বা খেজুর গাছের মত গোলপাতা গাছ দেখতে হলেও কোন কাটা থাকে না। বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর, মৎস্য ঘেরের বাসা, বৈঠকখানাসহ বিভিন্ন ঘরের ছাউনিতে ব্যবহার করা হয়।
জন্মের কত ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়ানো হয়?
Correct Answer:
ক: ১ ঘন্টা
Explanation:
জন্মের কত ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়ানো হয়? সঠিক উত্তর ১ ঘন্টা শিশু জন্মের পরপর যেই জিনিসটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সেটি হলো পুষ্টি। তাই জন্মের এক ঘণ্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। যেটা 'শাল দুধ' নামে পরিচিত
মাছের ড্রপসি রোগ কোন জাতীয়?
Correct Answer:
খ: ব্যাকটেরিয়াজনিত
Explanation:
মাছের ড্রপসি রোগ কোন জাতীয়? সঠিক উত্তর ব্যাকটেরিয়াজনিত মাছের ড্রপসি বা উদরী রোগ (ব্যাকটেরিয়া ঘটিত রোগ) । মাছের পেটে জল জমে যায় এবং আঁশ সামান্য খাঁড়া হয়ে থাকে।
কোনটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: ডায়াজিনন ৫০ ইসি
Explanation:
কোনটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ডায়াজিনন ৫০ ইসি বালাইনাশক মূলতঃ এক প্রকার বিষ যা ব্যবহৃত হয় ফসলের পোকামাকড়, জীবাণু, আগাছা ও ইদুর মারার জন্য । বিভিন্নপ্রকার পেষ্টিসাইড এর মধ্যে রয়েছে - সুমিথিয়ন ৫০ ইসি এগ্রোথিয়ন ৫০ ইসি বাসাথ্রিন ১০ ইসি সুমি আলফা ৫ ইসি ডায়াজিনন ৬০ ইসি , ডায়াজিনন ৫০ ইসি, ম্যালাথিয়ন ৫৭ ইসি ফাইফানন ৫৭ ইসি সাইফানন ৫৭ ইসি যিথিওল ৫৭ ইসি পারফেকথিয়ন ৪০ ইসি
নিচের কোনটি ডুবন্ত জলজ উদ্ভিদ ?
Correct Answer:
ক: নাজাল
Explanation:
নিচের কোনটি ডুবন্ত জলজ উদ্ভিদ ? সঠিক উত্তর নাজাল নাজাল ডুবন্ত জলজ উদ্ভিদ । বাকি গুলা সব পানির উপরে ভেসে থাকে।
পুকুরের প্রতি শতকে কত গ্রাম রোটেনন ব্যবহার করতে হয়?
Correct Answer:
খ: ৩০-৩৫ গ্রাম
Explanation:
পুকুরের প্রতি শতকে কত গ্রাম রোটেনন ব্যবহার করতে হয়? সঠিক উত্তর ৩০-৩৫ গ্রাম পুকুর পোনা মাছ মজুদ করার পূর্বে একজন মৎস্য চাষির নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরটি মাছ চাষ উপযোগী করে প্রস্তুত করে নেয়া। প্রথমে পুকুরকে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য ৩০ - ৩৫ গ্রাম রোটেনন পাউডার পানিতে গুলিয়ে সমভাবে পুকুরে ছিটিয়ে দিয়ে সব ধরনের মাছ অপসারণ করা যায়। এরপর পুকুরের তলায় শতাংশ প্রতি ১ কেজি হারে চুন ছিটিয়ে দিয়ে ৪ - ৫ দিন রোদে শুকানোর পর ২/৩ ফুট পানি ভর্তি করা উচিত।
নিচের কোনটি বোরো ধান?
Correct Answer:
ক: চান্দিনা
Explanation:
নিচের কোনটি বোরো ধান? সঠিক উত্তর চান্দিনা ধানের জাতের নাম জাতের ধরন মৌসুম উচ্চতা (সেমি) জীবনকাল (দিন) জাতের বৈশিষ্ট্যসমূহ ধানের গড় ফলন/ হেক্টর বিআর১ (চান্দিনা) উচ্চ ফলনশীল বোরো আউশ ৮৮ ৮৮ ১৫০ ১২০ চাল খাটো, মোটা ৫.৫ ৪.০
কবুতরের ডিম কতদিনে ফুটে?
Correct Answer:
গ: ১৮ দিনে
Explanation:
কবুতরের ডিম কতদিনে ফুটে? সঠিক উত্তর ১৮ দিনে কবুতর জোড়ায় জোড়ায় আজীবন একসাথে বাস করে, স্ত্রী ও পুরুষ একসাথে ডিম থেকে বাচ্চা ফুটায় এবং দানা - পানি দিয়ে ১৮ দিনে ডিম থেকে বাচ্চা ফুটায়। স্ত্রী ও পুরুষ কবুতর উভয়েই মুখে একজাতীয় দুধ উৎপাদন করে বাচ্চাকে খাওয়ায়। কবুতরের বাচ্চা ২৬ - ২৮ দিনে পূর্ণতা পায়।
পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি?
Correct Answer:
খ: দোঁ-আশ মাটি
Explanation:
পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? সঠিক উত্তর দোঁ-আশ মাটি দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে। এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী। চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি দোআঁশ মাটি।
নিচের কোনটি উপকারী পোকা?
Correct Answer:
ক: লেডি বার্ড বিটল
Explanation:
নিচের কোনটি উপকারী পোকা? সঠিক উত্তর লেডি বার্ড বিটল ফসলের ক্ষেতে যেমন ক্ষতিকর পোকা থাকে, তেমনি উপকারি পোকাও থাকে। যে পোকামাকড় মানুষ ও ফসলের ক্ষতির চেয়ে উপকারই করে বেশি। উপকারী পোকা - মাকড়সা, লেডী বার্ড বিটল, ক্যারাবিড বিটল, স্টেফিলিনিড বিটল, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, বোলতা, মিরিডবাগ, মেসোভেলিয়া
বাংলাদেশে কত সালে বনায়ন কর্মসূচী শুরু হয়?
Correct Answer:
ক: ১৮৭৩ সালে
Explanation:
বাংলাদেশে কত সালে বনায়ন কর্মসূচী শুরু হয়? সঠিক উত্তর ১৮৭৩ সালে বন বিভাগ ১৯৬০ দশকের শুরুর দিকে বন সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে সর্বপ্রথম বনায়ন কর্মসূচি বনাঞ্চলের বা্ইরে জনগণের কাছে নিয়ে যায়। অতঃপর ১৯৮১ - ৮২ সাল হতে উত্তরবঙ্গের সরকারী বনভূমিতে বনায়নের জন্য বৃহত্তর ৭টি জেলায় কমিউনিটি ফরেষ্ট্রী প্রকল্পের মাধ্যমে জনগণের অংশগ্রহনে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নের প্রচলন করে। সরকার ২০০০ সালে সামজিক বনায়ন কার্যক্রমকে ১৯২৭ সালের বন আ্ইনের অন্তর্ভূক্তির মাধ্যমে আইনি কাঠামোতে নিয়ে আসে। সামাজিক বনায়নকে আরও শক্তিশালী করার জন্য সরকার ২০০৪ সালে সামাজিক বনায়ন বিধিমালা প্রবর্তন করে।
রুই মাছ কি ভোজী?
Correct Answer:
গ: জীবকণা ভোজী
Explanation:
রুই মাছ কি ভোজী? সঠিক উত্তর জীবকণা ভোজী রুই মাছ জলজ উদ্ভিদ, আগাছা এবং মাঝে মাঝে পানির তলদেশ থেকে পঁচা জৈব পদার্থ খেয়ে জীবন ধারণ করে ৷ এছাড়াও ফিসমিল, খৈলের গুড়া, কুঁড়া ইত্যাদি পুকুরে চাষের সময় সম্পূরক খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তবে ছোট অবস্থায় এদের প্রধান খাদ্য থাকে প্রাণীকণা বা প্লাংকটন। এছাড়াও চাউলের গুড়া/ গমের ভূষি, সরিষার খৈল খাদ্য হিসাবে ব্যবহার হয়ে আসছে।
উদ্ভিদেহে পটাশিয়ামের কাজ কি?
Correct Answer:
ঘ: ফল ও বীজ গঠনে সাহায্য করে
Explanation:
উদ্ভিদেহে পটাশিয়ামের কাজ কি? সঠিক উত্তর ফল ও বীজ গঠনে সাহায্য করে পটাশ উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে। উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে। লৌহ ও ম্যাংগানিজের কার্যকারিতা বৃদ্ধি করে। উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে। উদ্ভিদে পানি পরিশোষণ, আত্তীকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বজায় রাখে।
হাঁস-মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে?
Correct Answer:
খ: ৬টি
Explanation:
হাঁস-মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে? সঠিক উত্তর ৬টি হাঁস মুরগির খাবার ৬টি উপাদান দিয়ে তৈরি করা হয়।উপাদান গুলো হলোঃ প্রোটিন,কার্বোহাইড্রেট,ফ্যাট বা চর্বি,মিনারেলস,ভিটামিন ও পানি ।
কাঠের গুড়া পচলে কি রং ধারণ করে?
Correct Answer:
ক: কালো
Explanation:
কাঠের গুড়া পচলে কি রং ধারণ করে? সঠিক উত্তর কালো কাঠের গুড়া পচে কালো হওয়ার কারণ এতে কার্বন আছে।
কোন অঞ্চলে বনভূমির পরিমাণ কম?
Correct Answer:
গ: পশ্চিম ও উত্তরাঞ্চলে
Explanation:
কোন অঞ্চলে বনভূমির পরিমাণ কম? সঠিক উত্তর পশ্চিম ও উত্তরাঞ্চলে বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন প্রায় ২২.৫ লক্ষ হেক্টর। বনভূমির এ পরিমাণ দেশের মোট ভূমির শতকরা ১৭ ভাগ। এই বন সারাদেশে সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশ বনভূমি দেশের পূর্ব, দক্ষিণ - পূর্বাঞ্চল এবং দক্ষিণ - পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশের উত্তর ও উত্তর - পশ্চিমাঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম।
বন্যপ্রাণী আইন চালু হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৭৪ সালে
Explanation:
বন্যপ্রাণী আইন চালু হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ সালে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪ বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম আইন। ১৯৭৩ সালের ২৭ মার্চ তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের আদেশক্রমে "বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) আদেশ, ১৯৭৩" জারি করা হয়। আদেশটি প্রেসিডেন্ট আদেশ ২৩ নামে পরিচিত। এটি ১৭ জুলাই প্রথম দফায় সংশোধন করা হয়। প্রেসিডেন্ট আদেশ ২৩ এরপর একই বছর আগস্ট মাসে জাতীয় সংসদে যায়। পরের বছর ১৯৭৪ সালে আদেশটি দ্বিতীয় দফা সংশোধিত হয় এবং বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪ হিসেবে অনুমোদিত হয়।
কোনটি গ্রীষ্মকালীন সবজি?
Correct Answer:
ক: ঢেঁড়স
Explanation:
কোনটি গ্রীষ্মকালীন সবজি? সঠিক উত্তর ঢেঁড়স শসা, টমেটো, পটল, মিষ্টিকুমড়া, চালকুমড়া, কাকরোল, বেগুন, ঢ্যাঁড়স ইত্যাদি গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্মকালীন সবজিতে আছে প্রচুর পরিমাণে পানি। যা গরমকালের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ও বেশি আঁশযুক্ত ঢ্যাঁড়স হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও শরীরের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?
Correct Answer:
ক: নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক
Explanation:
উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে? সঠিক উত্তর নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক বীজ বলতে আসলে অনেক কিছুই বোঝায়। ফসলের যে কোনো অংশ, দানা অথবা অঙ্গ যেটি অনুরূপ একটি ফসল পুনঃ উৎপাদনে সক্ষম তাকেই বীজ বলে অভিহিত করা যায়। বীজ উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করে। উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্টাবলি এবং কৃষি কাজের বৈচিত্র্যময় ব্যবহার অনুসারে বীজের সংজ্ঞা দু’রকম হতে পারে। প্রথমত, উদ্ভিদতত্ত্বানুসারে ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হবার পর পরিপক্ব ডিম্বককে বীজ বলে। যেমন : ধান, গম, পেঁপে বীজ। দ্বিতীয়ত, কৃষিতত্ত্বানুসারে গাছের যে অংশ বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় তাকেই বীজ বলে। যেমন - আলুর টিউবার, মিষ্টিআলুর লতা, কলার সাকার, কুলের কুঁড়ি, পাথরকুচির পাতা, বিভিন্ন ফুল গাছের শাখা - প্রশাখা ইত্যাদি।
কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?
Correct Answer:
ক: নারিকেল , সুপারী
Explanation:
কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়? সঠিক উত্তর নারিকেল , সুপারী প্রশ্নঃকোন উদ্ভিদের মালচিং ব্যবহার করা হয়? উত্তরঃ নারিকেল সুপারি। বর্ণনাঃএ ছাড়াও আরও বেশ কিছু উদ্ভিদের মালচিং ব্যবহার করা হয় যেমন, বমড়া, মেহেগনিতেও।
কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে?
Correct Answer:
গ: কমপোস্ট সার
Explanation:
কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে? সঠিক উত্তর কমপোস্ট সার কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ১০টি
Explanation:
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ১০টি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা ৯টি, যথা: C, H, O, N, P, K, Ca. Mg, S
পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?
Correct Answer:
ঘ: কীড়া পাতার সবুজ অংশ খায়
Explanation:
পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি? সঠিক উত্তর কীড়া পাতার সবুজ অংশ খায় পামরী পোকা:ক্ষতির লক্ষণ:*ক্ষতিগ্রস্ত পাতায় শিরায় সমান্তরালে লম্বালম্বি দাগ পড়ে। *কীড়াগুলো পাতারদুই পর্দার মাঝে সুড়ঙ্গ করে সবুজ অংশ খায় বলে পাতা শুকিয়ে যায়। *বাড়ন্ত ধানের জমিতে আক্রমন বেশি এবং ধান পাকার সময় থাকে না।
উফশী জাতের ধানের পাতা কেমন?
Correct Answer:
ক: পুরু ও ঘন সবুজ
Explanation:
উফশী জাতের ধানের পাতা কেমন? সঠিক উত্তর পুরু ও ঘন সবুজ যে ধান গাছের সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি তাকেই উফশী ধান বলা হয়। উফশী ধানের বিশেষ বৈশিষ্ট্য হল ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।
Growing stock কি?
Correct Answer:
B: বনে কাঠের মজুদ
Explanation:
Growing stock কি? Correct Answer বনে কাঠের মজুদ বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে গ্রোয়িং স্টক বলা হয়।এই গ্রোয়িং স্টক এর উপর ভিত্তি করে বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়।
মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?
Correct Answer:
খ: ২৫ ভাগ
Explanation:
মাটিতে কত ভাগ পানি থাকা দরকার? সঠিক উত্তর ২৫ ভাগ মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।
বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়?
Correct Answer:
খ: ১৮৭৩ সালে
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়? সঠিক উত্তর ১৮৭৩ সালে সেগুনের আদি নিবাস মায়ানমার। ১৮৭১ সালে প্রথম চট্টগ্রামের কাপ্তাই - এ এ গাছ বপন করা হয়। পরে ১৮৭৩ সাল থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে সেগুন লাগানো শুরু হয়। বর্তমানে দেশের প্রায় সর্বত্রই উন্নতমানের কাঠের বৃক্ষ হিসেবে এটি রোপণ করা হচ্ছে।
সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে?
Correct Answer:
ক: প্রায় ৪০ ভাগ
Explanation:
সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে? সঠিক উত্তর প্রায় ৪০ ভাগ সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৪০ - ৪৪% তেল থাকে।
বাংলাদেশের জলবায়ু কেমন?
Correct Answer:
ক: সমভাবাপন্ন
Explanation:
বাংলাদেশের জলবায়ু কেমন? সঠিক উত্তর সমভাবাপন্ন বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব বেশি বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে
মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়?
Correct Answer:
খ: ১৯৫০ সালে
Explanation:
মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়? সঠিক উত্তর ১৯৫০ সালে দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।
ঈষ কোন যন্ত্রের অংশ?
Correct Answer:
ঘ: লাঙল
Explanation:
ঈষ কোন যন্ত্রের অংশ? সঠিক উত্তর লাঙল ঈষ - লাঙ্গলের ফলা। ,
ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?
Correct Answer:
ক: ৭ম দিনে এবং ১৪ তম দিন্
Explanation:
ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে? সঠিক উত্তর ৭ম দিনে এবং ১৪ তম দিন্ ডিম টি উর্বর ( Fertile) কিনা তা পরীক্ষা করার জন্য লাইট ক্যান্ডলিং পদ্ধতিতে হ্যাচারী তে ডিম বসানোর ৭ম ও ১৪ তম দিনে পরীক্ষা করা হয়।প্রধান উদ্দেশ্য অনুর্বর ডিম পৃথক করা।
হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?
Correct Answer:
ঘ: ৮-১০ সেমি
Explanation:
হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত? সঠিক উত্তর ৮-১০ সেমি পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। ঢাকার আশেপাশে এলাকা - ধামরাই, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের অনেক স্থানে হাঁস ও মাছের সমন্বিত চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে যেমন - এর জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয়না । মাছ দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মাছ, হাঁসও ডিম থেকে সমানে আয় করা যায়।
ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি?
Correct Answer:
খ: বাগদা চিংড়ি
Explanation:
ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি? সঠিক উত্তর বাগদা চিংড়ি বাগদা চিংড়ি বা ব্লাকটাইগারআমাদের দেশে একটি সুপরিচিতি চিংড়ি প্রজাতি, সমুদ্র উপকূলীয় লোনা পানি এ চিংড়ি চাষের জন্য উপযোগী, মোট ২৭২৭১৭ হেক্টর (ফিসারীজ পরিসংখ্যান ২০১৬ - ২০১৭ ইং) উপকুলীয় এলাকা চিংড়ি চাষের জন্য ব্যবহার হয়ে থাকে । দক্ষীন অঞ্চলের সাতক্ষীরা, খুলনা , বাগেরহাট, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার সুবিশাল উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ির ব্যপক চাষ হয়ে থাকে।
বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?
Correct Answer:
ক: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়? সঠিক উত্তর পঞ্চগড় দেশের উত্তর জনপদের পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময়ের পতিত গো - চারণ ভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের হ্যারোড অকশন মার্কেটে।
পুকুরে সার ও পানি দেয়ার কত দিন পর পোনা মজুদ করতে হয়?
Correct Answer:
গ: ৭-১০ দিন
Explanation:
পুকুরে সার ও পানি দেয়ার কত দিন পর পোনা মজুদ করতে হয়? সঠিক উত্তর ৭-১০ দিন পুকুরে সার ও পানি দেয়ার ৭ - ১০ দিন পর পোনা মজুদ করতে হয়। কারন ৭ - ১০ দিন পর প্রাকৃতিক খাদ্যের পরিমান পরিমিত পরিমানে পুকুরে বিদ্যমান থাকে থাকে।
সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৪৫
Explanation:
সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে? সঠিক উত্তর ১৯৪৫ সবুজ বিপবের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপবের যাত্রা শুরু। এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপবের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।
কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?
Correct Answer:
ঘ: উপরের স্তত
Explanation:
কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে? সঠিক উত্তর উপরের স্তত সাধারণত পুকুরে ৩ স্তরে মাছ আলাদাভাবে অবস্থান করে খাবার খায়। এজন্য সেভাবে তাদের যত্নআত্তি করতে হয়। উপরের স্তরে কাতলা, সিলভার কার্প এবং বিগহেড জলাশয়ের উপরের স্তরের খাবার খায়। উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন) এবং প্রাণিকণা (যুপ্ল্যাঙ্কটন) খেয়ে থাকে। মধ্য স্তরের রুই মাছ এ স্তরে থাকে এবং ক্ষুদ্র প্রাণিকণা, ক্ষুদ্রকীট, শেওলা খাবার খায় এবং নিম্নস্তরের মৃগেল, কালীবাউশ, মিরর কার্প বা কার্পিও, ব্ল্যাক কার্প অধিকাংশ সময়েই জলাশয়ের নিম্নস্তরে বিচরণ করে। তলদেশের ক্ষুদ্র কীটপতঙ্গ, শেওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদকণা ও প্রাণিকণা এদের প্রধান খাবার।
নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?
Correct Answer:
গ: অক্সিজেনের অভাব হলে
Explanation:
নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়? সঠিক উত্তর অক্সিজেনের অভাব হলে অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।
মাছের উকুন কোন ধরনের জীব?
Correct Answer:
গ: পরজীবী
Explanation:
মাছের উকুন কোন ধরনের জীব? সঠিক উত্তর পরজীবী যেসব জীব মাছের শরীরের ভেতর বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে মাছের ওপর নির্ভর করে, তাদের মাছের পরজীবী বলে। উদাহরণ : হাঁস পোকা, উকুন,