Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'সরব' শব্দের “স” উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
Correct Answer:
খ: সঙ্গে
Explanation:
'সরব' শব্দের “স” উপসর্গ কি অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সঙ্গে 'স' একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন - সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
কোনটি যোগরুঢ় শব্দ নয়?
Correct Answer:
ঘ: ধানক্ষেত
Explanation:
কোনটি যোগরুঢ় শব্দ নয়? সঠিক উত্তর ধানক্ষেত যোগরুঢ় শব্দ বলতে সমস্যমান পদের অর্থের অনুগামী না হয়ে অন্য অর্থ বুঝায়। যেমন: পঙ্কে জন্মে যা- পঙ্কজ। এখানে পঙ্কে অনেক কিছুই জন্মে। অথচ পঙ্কজ বলতে পদ্মফুল কে বুঝায়। এখানে ধানক্ষেত শব্দটি বাদে অন্য শব্দগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
'নেমেসিস' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: নাটক
Explanation:
'নেমেসিস' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত নুরুল মোমেনের একটি বিখ্যাত নাটক "নেমেসিস" । ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
'সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে বাক্যটি--
Correct Answer:
ঘ: সরল
কোন জাতীয় শব্দের মূর্ধন্য-ষ ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: তৎসম শব্দে
নদীর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সরিৎ
Explanation:
নদীর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সরিৎ সরিৎ - নদীবারিধি - সমুদ্রউদক - পানিঅম্বু - পানি
নাটক কী?
Correct Answer:
ক: দৃশ্যকাব্য
Explanation:
নাটক কী? সঠিক উত্তর দৃশ্যকাব্য নাটক সাহিত্যেরএকটি বিশেষ ধরন। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটক লেখা হয় অভিনয় করার জন্য। তাই নাটক লেখার আগেই তার অভিনয় করার যোগ্য হতে হয়। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। সংলাপ বলেই একজন অভিনেতা নাটকের বিভিন্ন বিষয়ে বলে থাকেন। তবে সংলাপই শেষ কথা নয়। সংলাপবিহীন অভিনয়ও নাটকের অংশ।সুতরাং নাটক হচ্ছে দৃশ্যকাব্য
'মরুভাস্কর' কার রচনা?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'মরুভাস্কর' কার রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম মরুভাস্কর কাব্যগ্রন্থ কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে। হযরত মুহম্মদ (স)-এর জীবনী নিয়ে মরুভাস্কর কাব্যগ্রন্থটি লেখা। মরুভাস্কর' গদ্য গ্রন্থের রচয়িতা -ক. এস ওয়াজেদ আলী
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে?
Correct Answer:
গ: সেমি কোলন
Explanation:
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে? সঠিক উত্তর সেমি কোলন কমার বিরতি কাল ১ বলতে যে সময় লাগে ওই সময়সেমিকোলন এর বিরতিকাল ১ বলার দ্বিগুন সময়কোলনের বিরতিকাল ১ সেকেন্ডহাইফেন এর বিরতি কাল নেই অর্থাৎ থামার প্রয়োজন নেইতাই কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার হয়
'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
গ: সিন্ধু হিন্দোল
Explanation:
'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর সিন্ধু হিন্দোল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) 'সিন্ধু - হিন্দাল' কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত 'দারিদ্র্য' কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
Correct Answer:
গ: ভানুসিংহ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? সঠিক উত্তর ভানুসিংহ বাংলা ভাষাতে ছদ্মনাম গ্রহণের প্রথাটি সুপ্রচলিত। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহ ঠাকুর" ছদ্মনামে কয়েকটি কবিতা রচনা করেছিলেন।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাট্যের মূল বিষয় কী?
Correct Answer:
ক: মুক্তিযুদ্ধ
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্য নাট্যের মূল বিষয় কী? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট 'মুক্তিযুদ্ধ'।'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি তার মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা সবচেয়ে সার্থক মঞ্চ সফল নাটক। লেখক এইটি কাব্যনাট্য আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশ এর সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবং আক্রোশের সাথে বাঙ্গালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
'জংশন' শব্দটির উৎস ভাষা?
Correct Answer:
ক: ইংরেজি
Explanation:
'জংশন' শব্দটির উৎস ভাষা? সঠিক উত্তর ইংরেজি জংশনদুটি রাস্তার মিলনস্হান;দুটি রেলপথের মিলন যে স্টেশনে হয়।[বিদেশি (ইংরেজি) Junction]
যা সহজে অতিক্রম করা যায় না -
Correct Answer:
গ: দূরতিক্রম্য
Explanation:
যা সহজে অতিক্রম করা যায় না - সঠিক উত্তর দূরতিক্রম্য অনতিক্রম্য : যা অতিক্রম করা যায় না; অলঙ্ঘ্য : যা লঙ্ঘন করা যায় না ; দূরতিক্রম্য : যা সহজে অতিক্রম করা যায় না; দুর্গম : যেখানে সহজে গমন করা যায় না।
জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: গঙ্গা
Explanation:
জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর গঙ্গা গঙ্গা -এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। লেখকঃ সমরেশ বসু। পুতুল নাচের ইতিকথা - সমাজতাত্ত্বিক উপন্যাস।হাঁসুলী বাঁকের উপকথা - উপন্যাসটি গ্রামীণ বাংলার জীবন, জমিদারী ব্যবস্থার বাস্তবতা (যা বাংলার সামাজিক বৈষম্যের বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ছিল) ও পাশাপাশি সময়ের সাথে সামাজিক ধারণার পরিবর্তনগুলিকে অন্বেষণ করে।গৃহদাহ - এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সঙ্কটে ভুগতে থাকা তিনজন নর-নারীর ত্রিভুজ প্রেমের আখ্যান।
'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচিয়তা কে?
Correct Answer:
গ: আবুল হাসান
Explanation:
'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচিয়তা কে? সঠিক উত্তর আবুল হাসান ”রাজা যায় রাজা আসে”- কাব্যগ্রন্থের রচয়িতা কবি ও সাংবাদিক আবুল হাসান। তাঁর আসল নাম আবুল হোসেন মিয়া । মাত্র এক দশক কাব্য - সাধনা করে আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা - কাব্যগ্রন্থ : ওরা কয়েকজন।
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
Correct Answer:
খ: বিষমীভবন
Explanation:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? সঠিক উত্তর বিষমীভবন দুটি সমবর্ণের মধ্যে একটি পরিবর্তিত হয়ে ভিন্ন ব্যঞ্জনে পরিণত হলে সেই পরিবর্তনকে বিষমীভবন বলে।
তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে এখানে 'তাই' অব্যয়টি -
Correct Answer:
ক: সংযোজক অব্যয়
শব্দের অর্থ নির্ণয় করুন ''চৌহদ্দি’?
Correct Answer:
খ: সীমানা
Explanation:
শব্দের অর্থ নির্ণয় করুন ''চৌহদ্দি’? সঠিক উত্তর সীমানা চৌহদ্দি শব্দের অর্থ সীমানা
শব্দের অর্থ নির্ণয় করুন ‘’চয়ন?
Correct Answer:
ঘ: সম্ভার
Explanation:
শব্দের অর্থ নির্ণয় করুন ‘’চয়ন? সঠিক উত্তর সম্ভার চয়ন” শব্দের অর্থ সম্ভার ।চয়ন শব্দের অর্থ সংকলন, সংগ্রহ, আহরণ, নির্বাচন, সম্ভার । যেমন - আমরা বলে থাকি, রচনা সম্ভার রচনা সংকলন ।
শব্দের অর্থ নির্ণয় করুন ‘’আভরণ?
Correct Answer:
ক: অলংকার
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি- এ গানের প্রথম সুরকার কে?
Correct Answer:
ঘ: আব্দুল লতিফ
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি- এ গানের প্রথম সুরকার কে? সঠিক উত্তর আব্দুল লতিফ আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাম মাহমুদ এবং রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী
'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
Correct Answer:
ক: সৌভাগ্যের বিষয়
শব্দের অর্থ নির্ণয় করুন ‘’অর্ঘ্য’?
Correct Answer:
ক: পূজার উপকরণ
Explanation:
শব্দের অর্থ নির্ণয় করুন ‘’অর্ঘ্য’? সঠিক উত্তর পূজার উপকরণ ‘অর্ঘ’ অর্থ মূল্য, অন্যদিকে ‘অর্ঘ্য’ অর্থ পূজার উপকরণ । বানান দুটো মনে রাখার উপায়: পূজায় অনেক উপকরণ প্রয়োজন, তাই ‘অর্ঘ্য’ বানানেরেফ ও য-ফলা।
শব্দের অর্থ নির্ণয় করুন 'অহর্নিশ''?
Correct Answer:
ক: দিনরাত্রি
পল্লী কবি জসিমউদ্দিন এর জন্মস্থান কোন জেলায়?
Correct Answer:
গ: ফরিদপুর
Explanation:
পল্লী কবি জসিমউদ্দিন এর জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর ফরিদপুর জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত।
'তন্বী শব্দের সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: তনু + ঈ
বিরাগ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: অনুরাগ
বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ৩৯টি
আমগুলো এখনো কাঁচা'। এখানে 'কাঁচা' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: অপক্ব
অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
'হিমালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: হিম + আলয়
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই উক্তিটি কোন কবির?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই উক্তিটি কোন কবির? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,. মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।কাব্যগ্রন্থ - কড়ি ও কোমল; কবিতা - প্রাণ
"অথৈ জল" শব্দটির বাগধারা কী?
Correct Answer:
গ: ভীষণ বিপদ
Explanation:
"অথৈ জল" শব্দটির বাগধারা কী? সঠিক উত্তর ভীষণ বিপদ অথৈ জল (ভীষণ বিপদ) : হঠাৎ চাকরি হারিয়ে মামুন অথৈ জলে পড়েছে
নিচের কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ-এর রচনা নয়?
Correct Answer:
খ: পথ্য প্রদান
Explanation:
নিচের কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ-এর রচনা নয়? সঠিক উত্তর পথ্য প্রদান ড.মুহম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনে বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার রচিত গবেষণা ও ভাষা তত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। 'বাংলা সাহিত্যের কথা' (১ম খন্ড) ১৯৫৩ , ২য় খন্ড ১৯৬৫) ,বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১) ইত্যাদি। 'বঙ্গভাষা' ও সাহিত্য' গ্রন্থটি লিখেছেন ড. দীনেশচন্দ্র সেন; 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রবন্ধ / ৪ খন্ড) গ্রন্থটি লিখেছেন ড. সুকুমার সেন এবং এবং 'বাংলা সাহিত্যের ইতিবৃ্ত্ত' (প্রবন্ধ) লিখেছেন মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে।
"ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু" গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
"ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু" গানটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু---রবীন্দ্রনাথ ঠাকুর---ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,পথে যদি পিছিয়ে পড়ি কভু। এই-যে হিয়া থরথর কাঁপে আজি এমনতরো এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো প্রভু।এই দীনতা ক্ষমা করো প্রভু,পিছন-পানে তাকাই যদি কভু। দিনের তাপে রৌদ্রজ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো প্রভু।
"ছন্দের যাদুকর" নিচের কে ছিলেন?
Correct Answer:
গ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
"ছন্দের যাদুকর" নিচের কে ছিলেন? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্রযুগের খ্যাতনামা "ছন্দোরাজ" কবি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন।
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। ‘তখনকার’ শব্দটি কোন কারক?
Correct Answer:
ঘ: সম্বন্ধ কারক
Explanation:
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। ‘তখনকার’ শব্দটি কোন কারক? সঠিক উত্তর সম্বন্ধ কারক এই কারকে র, এর, কার, কের বিভক্তি যুক্ত থাকে।
‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: মহাজন
Explanation:
‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর মহাজন খাতক - দেনাদার, ঋণী।মহাজন - ঋণদাতা।
নিত্য অতীতকালের উদাহরণ কোনটি ?
Correct Answer:
ক: তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
যোজক কাকে বলে ?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
যোজক কাকে বলে ? সঠিক উত্তর সবগুলো যোজক: যেসব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তগর্ত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে যোজক বলে। যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প বা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পকির্ত করা। যেমন: এতগুলো বই আর খাতা ওই ব্যাগে ধরবে?
নিচের কোনটি একবচন?
Correct Answer:
ক: আমি
Explanation:
নিচের কোনটি একবচন? সঠিক উত্তর আমি আমি – একজন ব্যক্তিবইগুলি – একের অধিক বইমাঝিরা – একের অধিক মাঝি কলমগুলো – একের অধিক কলম
অনুসর্গকে কতভাগে ভাগ করা যায় ?
Correct Answer:
খ: তিন
Explanation:
অনুসর্গকে কতভাগে ভাগ করা যায় ? সঠিক উত্তর তিন অনুসর্গ:যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মত কাজ করে বা কারক সম্বন্ধ নির্ণয় করে সেই সব অব্যয় গুলোকেই বলা হয় অনুসর্গ।অনুসর্গ এর একটি নিজস্ব অর্থ আছে। বিভক্তির মত কারক-সম্বন্ধে নির্দেশ না করলে তাকে অনুসর্গ বলা যাবে না।যেমন – পানে, তরে, মতো, প্রতি, বিনি, বিবদ, পাছে, সাথে, ভিন্ন, জন্য, দিয়ে ।উদাহরণ: দড়ি দিয়ে বাঁধ, রামের চেয়ে শ্যাম ভালো।অনুসর্গের প্রকারভেদ :অনুসর্গকে মূলত প্রকৃতির বিচারে তিন ভাগে ভাগ করা যায় যথা- বিশেষ্য অনুসর্গ সর্বনাম অনুসর্গ বিশেষণ অনুসর্গবিশেষ্য অনুসর্গ :উদাহরণ – বই সহ বিদ্যালয়ে এসো , কুল দিয়ে আচার তৈরি করলাম, জসীম ছাড়া কেউ জানে না।সর্বনাম অনুসর্গ :উদাহরণ- আমার চেয়ে সে বুদ্ধিমান, তার কাছে টাকা আছে, ওদের পাশে থেকে সাহায্য করো।বিশেষন অনুসর্গ :উদাহরণ – মন্দের চেয়ে একটু ভালো, খারাপের মধ্যে খারাপ, দুঃগ বিনা সুখ লাভ হয় না ।উৎস অনুসারে অনুসর্গের প্রকারভেদ :উৎস অনুসারে অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায় যথা – সংস্কৃত অনুসর্গ সংস্কৃত বিবর্তিত অনুসর্গ বিদেশি অনুসর্গ সংস্কৃত অনুসর্গ :যে সমস্ত শব্দ গুলি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃত অনুসর্গ বলে।যেমন- সহিত, কতৃক, অভিমুখে, অপেক্ষা, নিমিত্ত প্রভৃতি।সংস্কৃত বিবর্তিত অনুসর্গ :সংস্কৃত বিবর্তনের মাধ্যমে যেসব অনুসর্গগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃতি বিবর্তন সম্ভব বলে। যেমন-অগ্ৰে >আগগে >আগে ।বিদেশি অনুসর্গ :যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাকে বিদেশে অনুসর্গ বলে। যেমন- টাকার বদলে সম্পত্তি দাও, মজুরি বাবদ তোমাকে একশত টাকা দিলাম।বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গের প্রকারভেদ :বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা- বিভক্তিহীন অনুসর্গ বিভক্তিযুক্ত অনুসর্গউৎপন্নের বিচারে অনুসর্গের প্রকারভেদ :উৎপন্নের বিচারে অনুসর্গকে মূলত দুই ভাগে ভাগ করা হয় যথা- ক্রিয়াজাত অনুসর্গ নামজাত অনুসর্গঅনুসর্গের বৈশিষ্ট্য :অনুসর্গগুলি মূলত একপ্রকার অব্যয় যার নিজস্ব অর্থ রয়েছে।অনুসর্গগুলি বিশেষ্য ও সর্বনামের পরে বসে অর্থবোধক সম্পর্ক তৈরি করে।অনুসর্গ হলো এক ধরনের ছদ্মবেশী বিভক্তি।পূর্ববর্তী পদের কারক নির্ণয়ে শব্দ বিভক্তির কাজ করে থাকে।
'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: ষষ্+থ
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র-
Correct Answer:
ঘ: চারুলতা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র- সঠিক উত্তর চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র হলো 'চারুলতা'। উল্লেখ্য, 'বিনোদিনী' এবং 'আশালতা হলো "চোখের বালি' উপন্যাসের চরিত্র। আর 'হৈমন্তী' গল্পের নায়িকা হলো 'হৈমন্তী
কোনটি অসমাপিকা ক্রিয়া ?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
কোনটি অসমাপিকা ক্রিয়া ? সঠিক উত্তর সবগুলো যে ক্রিয়া পদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ, যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় গেছে কোন কবির ?
Correct Answer:
ঘ: কাহ্নপা
Explanation:
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় গেছে কোন কবির ? সঠিক উত্তর কাহ্নপা কাহ্ননপার ১৩টি পদ পাওয়া যায়
'পৃথিবীর' প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ক: বসুমতি
Explanation:
'পৃথিবীর' প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর বসুমতি পৃথিবী, পৃথ্বী ভূ, ভূমন্ডল, মহী, মেদিনী, ধরা, ধরিত্রী, ধরণী, বসুমতী, বসুন্ধরা, বসুধা, ক্ষিতি, জগৎ, মহৎ
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে ?
Correct Answer:
ক: সরল