Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ক: অত্যন্ত গরিব
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Correct Answer:
ক: জন ক্লার্ক মার্শম্যান
Explanation:
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? সঠিক উত্তর জন ক্লার্ক মার্শম্যান সাপ্তাহিক পত্রিকা ১৮১৮ সালের ২৩ মে প্রকাশিত হয়।
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
Correct Answer:
ক: বাক্য
'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
Correct Answer:
ঘ: শিব
‘সাপের পাঁচ পা দেখা’ প্রবাদের অর্থ কী?
Correct Answer:
ঘ: অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
Explanation:
‘সাপের পাঁচ পা দেখা’ প্রবাদের অর্থ কী? সঠিক উত্তর অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা সাপের পাঁচ পা দেখা- কাউকে তোয়াক্কা না করা নিজেকে বেশি বড়ো মনে করা। অথবা অহংকার করা।
‘কৃশ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: স্থুল
Explanation:
‘কৃশ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর স্থুল কৃশ শব্দের সমার্থক শব্দ হলো-রোগা, শীর্ণ, ক্ষীণ, দুর্বল।আর স্থুল শব্দের সমার্থক শব্দ হলো -মোটা; অমার্জিত; ইন্দ্রিয়গ্রাহ্য; অতীক্ষ্ন, অসূক্ষ্ণ।
'ইচ্ছুক' শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
Correct Answer:
গ: -উক
Explanation:
'ইচ্ছুক' শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? সঠিক উত্তর -উক ইচ্ছা + উক=ইচ্ছুক
‘ষ্ণ’ সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
Correct Answer:
খ: ষ্+ণ
কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘শাক্যমুনি’ কে?
Correct Answer:
ক: গৌতম বুদ্ধ
‘হৈম কে আমি লইয়া যাইব’ কে বলেছিল?
Correct Answer:
ক: হৈমন্তীর স্বামী
Explanation:
‘হৈম কে আমি লইয়া যাইব’ কে বলেছিল? সঠিক উত্তর হৈমন্তীর স্বামী আমি আর সহিতে পরিলাম না৷ বাবার কাছে গিয়া বলিলাম, “হৈমকে আমি লইয়া যাইব।” প্রশ্নাল্লেখিত কথাটি অপু বলেছিল। “হৈমন্তী ছোটগল্প” রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প। হৈমন্তী প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায়, ১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিস্টাব্দ। সবুজপত্র সম্পাদনা করতেন প্রমথ চৌধুরী। গ্রন্থাকারে প্রথম প্রকাশ- ‘গল্প সপ্তক’। পরবর্তীতে গল্পগুচ্ছ; তৃতীয় খণ্ড।
দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দের অর্থ হলো -
Correct Answer:
খ: বিদ্যুৎ
Explanation:
দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দের অর্থ হলো - সঠিক উত্তর বিদ্যুৎ দামিনী শব্দের অর্থ - বিদ্যুৎ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দামিনী শব্দের অন্যান্য অর্থ - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী ইত্যাদি।
“ততোধিক" শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি ?
Correct Answer:
Correct Answer:
'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: ড. নীলিমা ইব্রাহিম
Explanation:
'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে ? সঠিক উত্তর ড. নীলিমা ইব্রাহিম 'বিশ শতকের মেয়ে' - উপন্যাসটির রচয়িতা ডঃ নীলিমা ইব্রাহিম ।তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো - এক পথ দুই বাঁক, কেয়া, বন সঞ্চারিণী, বহ্নিবলয়।
কোন বানানটি শুদ্ধ?
Correct Answer:
খ: মহীয়সী
নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
Correct Answer:
গ: হরিকেল
Explanation:
নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? সঠিক উত্তর হরিকেল চন্দ্রদীপ, হরিকেল
‘প্রথম আলো’ উপন্যাসটি কে লিখেছেন?
Correct Answer:
ঘ: সুনীল গঙ্গোপাধ্যায়
Explanation:
‘প্রথম আলো’ উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো বিংশ শতাব্দীর শেষ ভাগের বিখ্যাত বাঙালি কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস। দীর্ঘ এই উপন্যাসটি রচিত হয়েছে ঊনবিংশ শতকের শেষার্ধের পটভূমিকায়।
শয়ন, হরণ, গ্রহণ এগুলো কোন বিশেষ্য ?
Correct Answer:
গ: ভাববাচক
Explanation:
শয়ন, হরণ, গ্রহণ এগুলো কোন বিশেষ্য ? সঠিক উত্তর ভাববাচক ব্যাখাঃ সঠিক উত্তরঃ ভাববাচক বিশেষ্য। পৃষ্ঠাঃ ৪৯২ (অগ্রদূত বাংলা ১২তম সংস্করন)
ম্রিয়মাণ শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: যার মৃত্যু অবস্থা
‘পন্ডিতমুর্খ’ এর ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: পন্ডিত অথচ মুর্খ
Explanation:
‘পন্ডিতমুর্খ’ এর ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর পন্ডিত অথচ মুর্খ পন্ডিত অথচ মূর্খ = এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
বল্কল শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: বৃক্ষত্বক
Explanation:
বল্কল শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর বৃক্ষত্বক বল্কল শব্দের অর্থ বৃক্ষত্বক বা গাছের ছাল।
যার জ্যোতি বেশিক্ষণ থাকে না- তাকে এক কথায় কি বলে?
Correct Answer:
ঘ: ক্ষনপ্রভা
"সংসার" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সম্+সার
"হাড় হাভাতে" বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ক: হতভাগ্য
কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন-
Correct Answer:
খ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন- সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) খ্রি। তার 'আনন্দময়ীর আগমনে' কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
'আমার দেখা নয়াচীন'-এর প্রকাশকাল----
Correct Answer:
ক: ২০২০, ফেব্রুয়ারি
Explanation:
'আমার দেখা নয়াচীন'-এর প্রকাশকাল---- সঠিক উত্তর ২০২০, ফেব্রুয়ারি 'আত্মজীবনী' প্রকাশিত হয় ১৮ জুন২০১২। দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭। বঙ্গবন্ধুর লেখা তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়াচীন' প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা' রচনা করেন----
Correct Answer:
ঘ: আনিসুল হক
'কাজ' শব্দের তৎসম রূপ-
Correct Answer:
ক: ক্রিয়া
'একাত্তরের দিনগুলি' রচনা করেন_______
Correct Answer:
গ: জাহানারা ইমাম
Explanation:
'একাত্তরের দিনগুলি' রচনা করেন_______ সঠিক উত্তর জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়েছে ____
Correct Answer:
ক: তৃণ
Explanation:
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়েছে ____ সঠিক উত্তর তৃণ কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। যেমন : অণু, অণিমা, আপণ, কফোণি, কঙ্কণ, কণিকা, কল্যাণ, কোণ, গণ, গণক, গণনা, গণিত, গণেশ, গুণ, গণ্য, ঘুণ, চাণক্য, তৃণ, স্থাণু, নিপুণ, পণ, পণ্য, পাণি, পাণিনি, পুণ্য, ফণা, ফণী, বাণ, বণিক, বাণিজ্য, বাণী, বিপণি, বীণা, বেণী, বেণু, ভণিতা, ভাণ, মণি, মাণিক্য, লবণ, লাবণ্য, শাণ, শাণিত, শোণিত, চিক্কণ, নিক্বণ, পিণাক, গৌণ, তূণ, পিণাক প্রভৃতি।
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ' চরণদ্বয়ের লেখক-
Correct Answer:
খ: মদনমোহন তর্কালঙ্কার
'আকাশ' শব্দের সমার্থক শব্দ ---
Correct Answer:
ক: অন্তরীক্ষ
Explanation:
'আকাশ' শব্দের সমার্থক শব্দ --- সঠিক উত্তর অন্তরীক্ষ 'আকাশ' শব্দের সমার্থক শব্দ হলো - আসমান, অম্বর, গগন, ব্যোম, নভঃ নভোমণ্ডল ,শুণ্য , দ্যু, ছায়ালোক , অনন্ত , দ্যুলোক ।
কবি কঙ্কন কার উপাধি ?
Correct Answer:
গ: মুকুন্দরাম চক্রবর্তী
'হ্ণ' যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো-
Correct Answer:
খ: হ্ + ণ
Explanation:
'হ্ণ' যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো- সঠিক উত্তর হ্ + ণ হ্ণ-- হ্+ ণ= পূর্বাহ্ণ,অপরাহ্ণ। হ্ন-- হ্+ন= চিহ্ন,মধ্যাহ্ন। হ্র-- হ্+ র ফলা= হ্রাস,হ্রদ। হৃ-- হ্+ ঋ কার= হৃদয়।
যদ্যপি আমার গুরু: প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা—
Correct Answer:
খ: আহমদ ছফা
'জিহ্বা' শব্দের উচ্চারণ---
Correct Answer:
ঘ: জিউভা
'নয়নচারা' গল্পের রচয়িতা-
Correct Answer:
ক: সৈয়দ ওয়ালী উল্লাহ
চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন -
Correct Answer:
ঘ: সুনীতি কুমার চট্টোপাধ্যায়
'লুঙ্গি' শব্দটি এসেছে যে ভাষা থেকে__
Correct Answer:
গ: বর্মি
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ-
Correct Answer:
গ: ভূমিকা
'বৈতালিক' উপন্যাসটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: নারায়ণ গঙ্গোপাধ্যায়
‘আমার প্রেম আমার প্রতিনিধি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আবুল হাসান
'পিত্রালয়' এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
ঘ: পিতৃ + আলয়
নিচের বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে।
Correct Answer:
ক: করণে শূন্য
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ
Correct Answer:
গ: গরল
'গোঁফ খেজুরে' এই বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: নিতান্ত অলস
"অর্ধচন্দ্র' এর অর্থ-
Correct Answer:
ক: গলা ধাক্কা দেয়া
‘ওরে বিহঙ্গ' নাটকটি কার রচনা?
Correct Answer:
খ: জোবেদা খানম
নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?পরাজয়ে ডরে না বীর
Correct Answer:
ঘ: অপাদানে ৭মী
"আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ২য়া
"একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
Correct Answer:
ক: সৌভাগ্যের বিষয়