Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ -
Correct Answer:
ঘ: বীরবলের হালখাতা
Explanation:
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ - সঠিক উত্তর বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ - - বীরবলের হালখাতা ।বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ । অন্যদিকে 'রায়তের কথা' ও 'তেল নুন লকড়ি' তার প্রবন্ধগ্রন্থ । 'নারীর মূল্য' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।
"প্রাতঃরাশ " এর সন্ধি -
Correct Answer:
খ: প্রাতঃ + আশ
Explanation:
"প্রাতঃরাশ " এর সন্ধি - সঠিক উত্তর প্রাতঃ + আশ অ - কারের পরস্থিত র্ - জাত বিসর্গ এর পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে "র" হয়।যেমন:প্রাতঃ + আশ = প্রাতঃরাশ।
কাজী নজরুল ইসলাম-এর সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
গ: ধূমকেতু
Explanation:
কাজী নজরুল ইসলাম-এর সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলো হলো নবযুগ, ধূমকেতু ,লাঙ্গল। 'ধূমকেতু' পত্রিকার মাধ্যমে ভারতের পূর্ণ স্বাধীনতা প্রকাশ করা হয় । যার প্রেক্ষিতে পত্রিকাটি আবির্ভাবের সঙ্গে সঙ্গে সকলের হৃদয় জয় করে নিয়েছিল।
নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে ?
Correct Answer:
খ: উপগ্রহ
Explanation:
নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে ? সঠিক উত্তর উপগ্রহ " উপ" একটি তৎসম উপসর্গ, যা তৎসম শব্দ গ্রহ এর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে।
"মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে" কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: শঙ্খ ঘোষ
Explanation:
"মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে" কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর শঙ্খ ঘোষ বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষ অপরিসীম অবদান রাখেন। 'দিনগুলি রাতগুলি', 'বাবরের প্রার্থনা', 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', 'গান্ধর্ব কবিতাগুচ্ছ' তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
"নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ -
Correct Answer:
খ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
"নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ - সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি। বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে, যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
'ঢাকাই” শব্দটি কোন যোগে গঠিত?
Correct Answer:
ক: প্রত্যয়
Explanation:
'ঢাকাই” শব্দটি কোন যোগে গঠিত? সঠিক উত্তর প্রত্যয় নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন - ঢাকাই শাড়ী। এখানে 'ঢাকা' শব্দের পরে বাংলা প্রত্যয় 'আই' যোগ করে (ঢাকা + আই) 'ঢাকাই' (জামদানি শাড়ী) শব্দটি 'জাত' অর্থে ব্যবহৃত হয়েছে।
" হাত-ভারী " বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: কৃপণ
Explanation:
" হাত-ভারী " বাগধারার অর্থ কি? সঠিক উত্তর কৃপণ হাতভারি বাগধারাটির অর্থ - কৃপণ, ব্যায়কুন্ঠহাতভারি বলতে এখানে বোঝানো হয়েছে যাদের টাকা থাকা সত্ত্বেও খরচ করে না।
দামিনী শব্দের অর্থ কি ?
Correct Answer:
খ: বিদ্যুৎ
Explanation:
দামিনী শব্দের অর্থ কি ? সঠিক উত্তর বিদ্যুৎ দামিনী শব্দের। অর্থ - বিদ্যুৎ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দামিনী শব্দের অন্যান্য অর্থ - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী ইত্যাদি।
চিকিৎসাশাস্ত্র" কোন সমাস?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
চিকিৎসাশাস্ত্র" কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপনলোপী কর্মধারয় সমাস। যেমন: সিংহ চিহ্নিত আসন সিংহ। চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
সমভিব্যাহারে" শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: একযোগে
Explanation:
সমভিব্যাহারে" শব্দটির অর্থ কি? সঠিক উত্তর একযোগে 'সমভিব্যাহারে' শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ - সঙ্গে ; একযোগে বা সংঘদ্ধ হয়ে । যেমন - মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
Correct Answer:
‘বন্ধন' এর বিপরীত শব্দ হচ্ছে-
Correct Answer:
খ: মুক্তি
‘হাসান বই পড়ে’- কোন বর্তমান কালের উদাহরণ?
Correct Answer:
খ: বর্তমান
বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয়-
Correct Answer:
গ: পদ
‘ক্রীতদাসের হাসি' উপন্যাস কার লেখা?
Correct Answer:
গ: শওকত ওসমান
Explanation:
‘ক্রীতদাসের হাসি' উপন্যাস কার লেখা? সঠিক উত্তর শওকত ওসমান ক্রীতদাসের হাসি বাংলাদেশী কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। ১৯৬১ সালে রচিত উপন্যাসটি প্রথম ১৯৬২ সালে প্রকাশিত হয়।
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
Correct Answer:
গ: ১২০১-১৩৫০
‘রিকসা’ কোন দেশি শব্দ?
Correct Answer:
ক: জাপানি
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
Correct Answer:
গ: কুবের
Explanation:
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? সঠিক উত্তর কুবের পদ্মানদীর মাঝি ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশী ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এবং ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পদ্মানদীর মাঝি উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর-ফরিদপুর অঞ্চল। উপন্যাসে পদ্মার তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য চিত্রিত হয়েছে। প্রধান চরিত্র: কুবের, কপিলা, হোসেন মিয়া
চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ২৩ নং পদ
Explanation:
চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? সঠিক উত্তর ২৩ নং পদ চর্যাপদের পদ সংখ্যা ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে ৫০টি এবং সুকুমার সেনের মতে ৫১টি। চর্যাপদের সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে। ২৪, ২৫ ও ৪৮ নম্বর পদ গুলো পাওয়া যায়নি। ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া যায়। • ২৩ নং পদের পদকর্তা ভুসুকুপা• ২৪ নং পদের পদকর্তা কাহ্নপা• ২৫ নং পদের পদকর্তা তন্ত্রি পা• ৪৮ নং পদের পদকর্তা কুক্কুরী পা
'ফুলে ফুলে ঘর ভরেছে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ৭মী
‘লালসালু' উপন্যাসটি রচনা কাল কোনটি?
Correct Answer:
খ: ১৯৪৮
Explanation:
‘লালসালু' উপন্যাসটি রচনা কাল কোনটি? সঠিক উত্তর ১৯৪৮ লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত একটি উপন্যাস।
‘নীল যে অম্বর = নীলাম্বর' কোন সমাস?
Correct Answer:
ঘ: কর্মধারয়
'পানকৌড়ির রক্ত' কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: কথা সাহিত্য
Explanation:
'পানকৌড়ির রক্ত' কোন ধরনের রচনা? সঠিক উত্তর কথা সাহিত্য কবি আল মাহমুদের প্রথম গল্পগ্রন্থ হলো ‘পানকৌড়ির রক্ত’। এটি কথাসাহিত্যিক ধরনের প্রবন্ধ। এটি ঢাকার বর্ণমিছিল প্রকাশনী থেকে ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কত?
Correct Answer:
গ: ২৪ মে, ১৮৯৯
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
Correct Answer:
ক: উপন্যাসের নাম
চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
Correct Answer:
ক: আদিযুগ
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কৰি ------
Correct Answer:
ক: চন্দ্রাবতী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কৰি ------ সঠিক উত্তর চন্দ্রাবতী চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন
‘ভানুসিংহ' কোন কবির ছদ্মনাম?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘ভানুসিংহ' কোন কবির ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।
আলাওল কোন রাজ দরবারের কবি?
Correct Answer:
খ: রোসাঙ্গ
Explanation:
আলাওল কোন রাজ দরবারের কবি? সঠিক উত্তর রোসাঙ্গ আলাওল আরাকান রাজসভার (রোসাঙ্গ) কবি ছিলেন। আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী
ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়?
Correct Answer:
ঘ: বর্ণ
Explanation:
ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? সঠিক উত্তর বর্ণ ধ্বনির সংকেত চিহ্ন বা লিখিত রূপ হল বর্ণ
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।আবদুল গাফফার চৌধুরী (জন্ম : ১২ ডিসেম্বর ১৯৩৪) একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা।স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
পঙ্কে জন্মে যে -
Correct Answer:
ক: পঙ্কজ
Explanation:
পঙ্কে জন্মে যে - সঠিক উত্তর পঙ্কজ জলে চরে যা= জলচর, জল দেয় যা= জলদ, পঙ্কে জন্মে যা= পঙ্কজ
সন্ধি-বিচ্ছেদ করুন: "তিরস্কার"
Correct Answer:
গ: তিরঃ+কার
Explanation:
সন্ধি-বিচ্ছেদ করুন: "তিরস্কার" সঠিক উত্তর তিরঃ+কার নমঃ + কার = নমস্কার, পদঃ + খলন = পদস্খলন, পুরঃ + কার = পুরস্কার, তিরঃ + কার = তিরস্কার
"পোস্টমাস্টার" ছোট গল্পের রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
"পোস্টমাস্টার" ছোট গল্পের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজিক নাটক পোস্টমাস্টার।এ গল্পের প্রধান চরিত্র হলো - রতন।তার রচিত আরো সামাজিক নাটক হলো - ছুটি, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র, দিদি কর্মফল, দেনদপাওনা ইত্যাদি।
কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ ?
Correct Answer:
ঘ: তমসা
Explanation:
কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ ? সঠিক উত্তর তমসা অন্ধকারের সমার্থক শব্দ: আধাঁর , তমসা, তিমির, শর্বর।'অন্ধকার' এর সমার্থক শব্দ: আঁধার, তিমির, অমানিশা, তমসা, তম, তমিস্র।
'জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র'- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: সরল
Explanation:
'জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র'- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার - সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য ও যৌগিক বাক্য। সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে।
'আভাসিত' শব্দটির প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: সংস্কৃত কৃৎ
Explanation:
'আভাসিত' শব্দটির প্রত্যয় কোনটি? সঠিক উত্তর সংস্কৃত কৃৎ কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হলঃ ইত,ইমন,ইল,ইষ্ট ইত্যাদি। ইত-প্রত্যয়ঃ উপকরণজাত বিশেষন গঠনে, কুসুম+ইত=কুসুমিত, তরংগ+ইত=তরংগিত, কন্টক+ইত=কণ্টকিত। আভাস+ইত=আভাসিত।রেফারেন্সঃ ৯ম-১০ম বাংলা
'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: ফাঁকি
Explanation:
'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর ফাঁকি অষ্টরম্ভা ' বাগধারাটির অর্থ ফাঁকি, অলীক বস্তুু, ঘোড়ার ডিম। ' কড়ায় গন্ডায়' অর্থ সম্পূর্ণ, পুরোপুরি। 'গোঁফ খেজুরে ' বাগধারার অর্থ নিতান্ত অলস। 'অকাল কুষ্মাণ্ড ' ও 'আমড়া কাঠের ঢেঁকি ' বাগধারার অর্থ অপদার্থ।
সাংবাদিক শব্দে “ইক" অংশটুকু কি?
Correct Answer:
গ: প্রত্যয়
'ছাগলে কিনা খায়'- কোন কারক?
Correct Answer:
ক: কর্তৃকারক
Explanation:
'ছাগলে কিনা খায়'- কোন কারক? সঠিক উত্তর কর্তৃকারক ছাগলে কি না খায় কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
প্রচুর শব্দের বিশেষ্য রূপ কোনটি?
Correct Answer:
ক: প্রাচুর্য
Explanation:
প্রচুর শব্দের বিশেষ্য রূপ কোনটি? সঠিক উত্তর প্রাচুর্য প্রচুর - [বিশেষণ পদ] বহুল; প্রভূত; অধিক; পর্যাপ্ত। [বিশেষ্য পদ] প্রাচুর্য।
চর্যাপদের কোন পদটি অর্ধাকারে/ অর্ধেক অংশে পাওয়া গেছে?
Correct Answer:
গ: ২৩ নং পদ
Explanation:
চর্যাপদের কোন পদটি অর্ধাকারে/ অর্ধেক অংশে পাওয়া গেছে? সঠিক উত্তর ২৩ নং পদ চর্যাপদের সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে। ২৪, ২৫ ও ৪৮ নম্বর পদ গুলো পাওয়া যায়নি। ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া যায়। ২৩ নং পদের পদকর্তা ভুসুকুপা।
নিচের কোনটি মৈমনসিংহ গীতিকা ?
Correct Answer:
ঘ: মলুয়া
Explanation:
নিচের কোনটি মৈমনসিংহ গীতিকা ? সঠিক উত্তর মলুয়া = মৈমনসিং গীতিকা- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগান গুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।- দীনেশচন্দ্র সেন ইংরেজি ballad-এর বাংলা পরিভাষা হিসেবে “গীতিকা” শব্দটি গ্রহণ করেন।মৈমনসিঙ্ঘ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে যথাঃ-মহুয়া-মলুয়া-চন্দ্রাবতী-কমলা- দেওয়ান ভাবনা-দস্যু কেনারামের পালা-রুপবতী-কঙ্ক ও লীলা-কাজলরেখা ও-দেওয়ান মদিনা।উৎস- বাংলাপিডিয়া।
'কবি কণ্ঠহার' কোন কবির উপাধি?
Correct Answer:
ঘ: বিদ্যাপতি
Explanation:
'কবি কণ্ঠহার' কোন কবির উপাধি? সঠিক উত্তর বিদ্যাপতি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলি কবি। তার উপাধি কবি কন্ঠহার কবি বিদ্যাপতি ‘মৈথিল কোকিল’ ও 'অভিনব জয়দেব' নামেও খ্যাত।
নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরী হয়েছিল?
Correct Answer:
গ: কল্লোল
'বিসর্জন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: আবাহন
মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি?
Correct Answer:
ক: ৩০টি
‘রাইচরণ” কোন নাটকের চরিত্র?
Correct Answer:
ক: খোকাবাবুর প্রত্যাবর্তন
Allegory এর বাংলা পরিভাষা কোনটি?
Correct Answer:
খ: রূপকধর্মী রচনা