basic characters MCQs
Showing 19 questions (Total: 19)
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
Correct Answer:
ঘ: লাল, নীল, সবুজ
Explanation:
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো----- সঠিক উত্তর লাল, নীল, সবুজ তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায়, এগুলো হলো – লাল, সবুজ, নীল। সূত্রঃ সবুজ ও নীলা ভাই বোন। সবুজ নী = নীল লা = লাল বিকল্প টেকনিক: আসল আ - আসমানি (আকাশের বং যেহেতু নীল। তাই এইখানে নীল মনে রাখবেন।) স - সবুজ ল - লাল আরো সহজে মনে রাখার জন্য "RGB" ব্যবহার করা যায় R = Red (লাল) G = Green (সবুজ) B = Blue (নীল)
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
Correct Answer:
ঘ: লাল
Explanation:
কোন রং বেশি দূর থেকে দেখা যায়? সঠিক উত্তর লাল লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বিক্ষেপণ সবচেয়ে কম । তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায় । অন্যদিকে সাদা ও কালো কোনো রং নয়। সবগুলো রং যেখান থেকে প্রতিফলিত হয় তাকে দেখা যায় এবং যেখানে সবগুলো রং শোষিত হয় তাকে কালো দেখা যায় । হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য লাল ও কমলা রঙের তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট।
দুধের রং সাদা হয় কেন?
Correct Answer:
ক: প্রোটিনের জন্য
Explanation:
দুধের রং সাদা হয় কেন? সঠিক উত্তর প্রোটিনের জন্য দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন - এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।
রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?
Correct Answer:
ঘ: সবুজ
Explanation:
রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি? সঠিক উত্তর সবুজ রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ হলো সবুজ। রংধনুর সাতটি রং কে সংক্ষেপে বেনীআসহকলা বলে। যেমন: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, লাল। এই সাতটি রং এরমধ্যে মধ্যম রঙ হলো সবুজ।
রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
Correct Answer:
খ: সবুজ ও কমলা
Explanation:
রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি? সঠিক উত্তর সবুজ ও কমলা রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ হলো সবুজ ও কমলা। রংধনুতে সাতটি বর্ণ পাওয়া যায়। এগুলোকে বেনীআসহকলা বলা হয়। সুতরাং রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রং হল সবুজ ও কমলা।
বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না?
Correct Answer:
গ: লাল, নীল ও সবুজ
Explanation:
বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না? সঠিক উত্তর লাল, নীল ও সবুজ 'বর্ণান্ধ' রোগটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেসব বর্ণান্ধ ব্যক্তি লাল রঙ বুঝতে পারে না তাদেরকে বলা হয় প্রোট্যানোপস (Protestants) । যেসব বর্ণান্ধ ব্যক্তি সবুজ ও নীল রঙ আলাদাভাবে বুঝতে পারে না তাদেরকে বলা হয় ট্রিট্যানোপস (Triteness) । আবার যারা লাল, হলুদ ও সবুজ এই তিনটি রঙই বুঝতে পারে না তাদেরকে বলা হয় ডিউটেরোনােপস (Deuteronomy) । অর্থাৎ বর্নাদ্ধ লোকেরা সর্বমোট তিনটি রঙ বুঝতে পারে না ; যথা : লাল , নীল ও সবুজ।
কোনটি মৌলিক রঙ ?
Correct Answer:
খ: লাল
Explanation:
কোনটি মৌলিক রঙ ? সঠিক উত্তর লাল মৌলিক রঙ তিনটি - লাল, নীল ও সবুজ
সকালে রংধনু সৃষ্টির কারণ--
Correct Answer:
ঘ: বৃষ্টির কণা
Explanation:
সকালে রংধনু সৃষ্টির কারণ-- সঠিক উত্তর বৃষ্টির কণা প্রশ্ন: সকালে রংধনু সৃষ্টির কারণ - - - - - - - উত্তর: বৃষ্টির কণা ব্যাখ্যা : পরিষ্কার আকাশে ভাসমান পানির বা বৃষ্টির কণা রংধনু সৃষ্টির কারণ। সূর্যরশ্মি ঐ পানি কণা ভেদ করে আসার সময় 7 টি বর্ণে বিশিষ্ট হয়ে আমাদের চোখে পৌঁছে। ফলে আমরা অর্ধবৃত্তাকার বা ধনুকাকৃতি রংধনু দেখতে পাই।
রঙিন টেলিভিশনের মৌলিক রং গুলো কি কি ?
Correct Answer:
খ: নীল, সবুজ, লাল
Explanation:
রঙিন টেলিভিশনের মৌলিক রং গুলো কি কি ? সঠিক উত্তর নীল, সবুজ, লাল রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো হলো ; নীল, সবুজ , লাল । আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হলো ; নীল, সবুজ, লাল।
রংধনুর জন্য দরকার -
Correct Answer:
খ: বৃষ্টি
Explanation:
রংধনুর জন্য দরকার - সঠিক উত্তর বৃষ্টি রংধনু বা রামধনু বা ইন্দ্রধনু হল একটি দৃশ্যমান ধনুকাকৃতি আলোর রেখা যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে ঘটিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায়।
কোন রং-এর কাফে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Correct Answer:
খ: কালো
রঙিন টেলিভিশনে ব্যবহৃত মুখ্য রং কি কি?
Correct Answer:
খ: লাল, নীল, সবুজ
Explanation:
রঙিন টেলিভিশনে ব্যবহৃত মুখ্য রং কি কি? সঠিক উত্তর লাল, নীল, সবুজ রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো হলো ; নীল, সবুজ , লাল । আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হলো ; নীল, সবুজ, লাল।
যে রং বেশিদূর থেকে দেখা যায় তা হলো-
Correct Answer:
ক: লাল
Explanation:
যে রং বেশিদূর থেকে দেখা যায় তা হলো- সঠিক উত্তর লাল লাল রঙ্গের তরঙ্গদৈর্ঘ সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায়। বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য হলুদ ও কমলা রঙের তরঙ্গদৈর্ঘ্য থেকে কম। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য ক্রম - বেগুনি > হলুদ > কমলা > লাল।
কোন রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয়?
Correct Answer:
ক: কালো
Explanation:
কোন রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? সঠিক উত্তর কালো কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি। এই জন্য আপনার ঘরের দেয়াল এর রং সাদা করা উচিত তাহলে শীত কালে ঘর গরম থাকবে। গরমকালেও ঘর তাপ বেশি শোষন করতে পারবে না।
রংধনুতে নিচের কোন রংটি অনুপস্থিত?
Correct Answer:
খ: কালো
বর্ণালীতে কোন রংটি অনুপস্থিত?
Correct Answer:
খ: কালো
হাউজ ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রংয়ের তারটি-
Correct Answer:
খ: নিরপেক্ষ
রুংধনুতে কয়টি রং আছে?
Correct Answer:
ক: সাতটি
Explanation:
রুংধনুতে কয়টি রং আছে? সঠিক উত্তর সাতটি রংধনুতে ৭ টি রং আছে। তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী ৭টি রং হলো বেগুনি < নীল < আসমানি < সবুজ < হলুদ < কমলা < লাল।
কোনটি মৌলিক রং নয়?
Correct Answer:
ক: বেগুনী
Explanation:
কোনটি মৌলিক রং নয়? সঠিক উত্তর বেগুনী যে রংগুলাের সমন্বয়ে অন্যান্য রং গঠিত হয় তাকে মৌলিক রং বলে। মৌলিক রং তিনটি হচ্ছে লাল, নীল (আসমানী) ও সবুজ। সুতরাং বেগুনী, হলুদ ও কালাে মৌলিক রং নয়।