Bengali Essay MCQs
Showing 24 questions (Total: 24)
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----
Correct Answer:
গ: ওয়াকিল আহমদ
Explanation:
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন---- সঠিক উত্তর ওয়াকিল আহমদ ওয়াকিল আহমেদ প্রাপ্ত সম্মাননাআবদুর রব চৌধুরী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় - (১৯৮০)ইতিহাস পরিষদ পদক, বাংলাদেশ ইতিহাস পরিষদ, ঢাকা - (১৯৮৬)মনিরুদ্দীন পদক, কলকাতা বিশ্ববিদ্যালয় - (১৯৬০)বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার - (১৯৯৪)মুহম্মদ ইব্রাহিম স্মারক স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা - (১৯৯৪)আচার্য দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক, কলকাতা (২০০২)একুশে পদক - (২০০৪)
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কবিতার কথা
Explanation:
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? সঠিক উত্তর কবিতার কথা তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) - এর প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা' (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্থ: 'ঝরাপালক' (১৯২৭), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), 'বনলতা সেন ' (১৯৪২) , সাতটি তারার তিমির ' (১৯৪৮) , 'রুপালী বাংলা' (১৯৫৭)। উপন্যাস : 'মাল্যবান' (১৯৭৩) , 'সতীর্থ (১৯৭৪) । 'দুর্দিনের যাত্রী' (১৯২২) এবং 'যুগবাণী' (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ।
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: পঞ্চতন্ত্র
Explanation:
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? সঠিক উত্তর পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী রচিত ' পঞ্চতন্ত্র' দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন। প্রথম পর্বে ৩৪ টি এবং দ্বিতীয় পর্বে ৩১ টি মোট ৬৫ টি রচনার সংকলন এটি। এসব প্রবন্ধ 'বসুমতী' ও 'দেশ ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার আরো কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হল: বিবিধ প্রসঙ্গ (প্রথম প্রকাশিত), সভ্যতার সংকট, পঞ্চভূত, মানুষের ধর্ম, শব্দতত্ত্ব, বিশ্বপরিচয়, শিক্ষা, সাহিত্য, সাহিত্যের স্বরূপ ইত্যাদি।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?
Correct Answer:
গ: রুদ্রমঙ্গল
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? সঠিক উত্তর রুদ্রমঙ্গল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ 'রুদ্রমঙ্গল' (১৯২৩) । তার কয়েকটি প্রবন্ধগ্রন্থ : যুগবাণী ,রাজবন্দীর জবানবন্দী , দুর্দিনের যাত্রী, ধূমকেতু । অন্যদিকে 'অগ্নিবীণা' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ । 'শিউলিমালা ' ও ব্যথার দান ' তার গল্পগ্রন্থ। উল্লেখ্য তার প্রথম প্রকাশিত গ্রন্থ ' ব্যথার দান।
আহমদ শরীফ রচিতা প্রবন্ধগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: বিচিত চিন্তা
Explanation:
আহমদ শরীফ রচিতা প্রবন্ধগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বিচিত চিন্তা আহমদ শরীফ রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার প্রথম সম্পাদিত গ্রন্থ লায়লী মজনু ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় এই নামে দৌলত উজির বাহরাম খানও একটি গ্রন্থ সম্পাদনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে মৌলিক গ্রন্থ 'বিচিত চিন্তা' প্রকাশ হয়।
স্বরূপের সন্ধানে 'প্রবন্ধ গ্রন্থের রচয়িতা -
Correct Answer:
খ: আনিসুজ্জামান
Explanation:
স্বরূপের সন্ধানে 'প্রবন্ধ গ্রন্থের রচয়িতা - সঠিক উত্তর আনিসুজ্জামান 'স্বরূপের সন্ধানে' প্রবন্ধ গ্রন্থের রচয়িতা - - আনিসুজ্জামান। 'স্বরূপের সন্ধানে' প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা করেছেন আনিসুজ্জামান।
বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশুসাহিত্যের সাথে কার নাম জড়িত?
Correct Answer:
গ: আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন
Explanation:
বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশুসাহিত্যের সাথে কার নাম জড়িত? সঠিক উত্তর আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে জড়িত নাম - আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিন। তিনি বাংলাদশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং সরকারি ককর্মকর্তা। তিনি আব্দুল্লাহ আল মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার কারণে তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য - এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই ইত্যাদি।
”যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই”- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ
Explanation:
”যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই”- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়? সঠিক উত্তর রবীন্দ্রনাথ 'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধে পাওয়া যায়। 'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই' উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ থেকে নেয়া হয়েছে।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
Correct Answer:
গ: বাজে কথা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? সঠিক উত্তর বাজে কথা ‘যৌবনে দাও রাজটিকা’ও ‘সাহিত্যে খেলা’, ‘বইপড়া’ প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরী । সুতরাং ‘বাজে কথা’ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
’একুশের গল্প’ প্রবন্ধটি কার লেখা?
Correct Answer:
ঘ: জহির
Explanation:
’একুশের গল্প’ প্রবন্ধটি কার লেখা? সঠিক উত্তর জহির ’একুশের গল্প’ প্রবন্ধটি জহির রায়হানের লেখা। জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সাহিত্যে খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি?
Correct Answer:
ক: এক ব্যক্তির নাম
Explanation:
সাহিত্যে খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি? সঠিক উত্তর এক ব্যক্তির নাম সাহিত্যে খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ - এক ব্যক্তির নাম। রোদ্যাঁ - ফরাসি ভাস্কর। পুরো নাম - ফ্র্যাঁসোয়া অগুস্ত রোদ্যাঁ। জীবনকাল - ১৮৪০ - ১৯১৭। শ্রেষ্ঠ কীর্তি - ‘নরকের দুয়ার’ ও ‘বাঘার্স অব ক্যালে’; এছাড়া - ‘চিন্তাবিদ’, ‘আদম’, ‘ইভ’, শিব - মহাদেব, মঙ্গলকারী দেবতা।
’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩) । তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) , বিচিত্র প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) ,বিচিত্র প্রবন্ধ (১৯০৭) , শিক্ষা (১৯০৮) , শব্দতত্ত্ব (১৯০৯) ,কালান্তর (১৯৩৭) , সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
’সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধ গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ঘ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
’সংস্কৃতির ভাঙা সেতু’ প্রবন্ধ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস 'সংস্কৃতির ভাঙা সেতু' প্রবন্ধগ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস । তার রচিত অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো - উপন্যাস: চিলেকোঠার সেপাই (১৯৮৭) , খোয়াবনামা (১৯৯৬) । ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬) , খোঁয়ারি (১৯৮২) ,দুধেভাতে উৎপাত (১৯৭৫) ,দোজখের ওম (১৯৮৯)।
নিচের কোনটি প্রবন্ধের বই ?
Correct Answer:
গ: কালান্তর
‘মন্দির ও মসজিদ‘ প্রবন্ধটি লিখেছেন -
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি প্রবন্ধের বই?
Correct Answer:
গ: কালান্তর
Explanation:
নিচের কোনটি প্রবন্ধের বই? সঠিক উত্তর কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের আআত্মকথা মূলক প্রবন্ধ কালান্তর। কালান্তর প্রবন্ধ গ্রন্থটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ হলো - সাহিত্য, ছন্দ, শিক্ষা, মানুষের ধর্ম, আত্মপরিচয়, সভ্যতার সংকট ইত্যাদি।
'সংস্কৃতি কথা' প্রবন্ধটি কার রচনা?
Correct Answer:
ঘ: মোতাহার হোসেন চৌধুরী
Explanation:
'সংস্কৃতি কথা' প্রবন্ধটি কার রচনা? সঠিক উত্তর মোতাহার হোসেন চৌধুরী প্রবন্ধ গ্রন্থ "সংস্কৃতি কথা" (১৯৫৮)। এছাড়াও তার অনুবাদকৃত দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের Civilization গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা (১৯৬৫) এবং বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের অনুবাদ সুখ (১৯৬৫)। [১] সৈয়দ আবুল মকসুদের সম্পাদনায় ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত সমস্ত রচনা রচনাবলি আকারে প্রকাশ করে। [৩]
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে-
Correct Answer:
ঘ: বিচিত চিন্তা
Explanation:
আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থটি হচ্ছে- সঠিক উত্তর বিচিত চিন্তা আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ: বিচিত চিন্তা, সাহিত্য সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, যুগ যন্ত্রনা, কালিক ভাবনা, স্বদেশ চিন্তা, বাঙালির চিন্তা - চেতনার বিবর্তন ধারা ইত্যাদি।
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Correct Answer:
খ: কবিতার কথা
Explanation:
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? সঠিক উত্তর কবিতার কথা জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।
'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে?
Correct Answer:
খ: বদরুদ্দিন ওমর
Explanation:
'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে? সঠিক উত্তর বদরুদ্দিন ওমর বদরুদ্দীন উমর (২০ ডিসেম্বর ১৯৩১) একজন বাংলাদেশী মার্কসবাদী লেলিনবাদী তাত্বিক, ইতিহাসবিদ, লেখক, শিক্ষা বিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা৷ সংস্কৃতির সংকট তার রচনা।
'রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ’রচনার শিল্পগুণ’ প্রবন্ধটির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ বঙ্কিম রচনাবলি’ থেকে নেয়া হয়েছে। এ প্রবন্ধে তিনি ‘ অর্থব্যক্তি ‘ ও প্রাঞ্জলেতা’ কেই রচনা বা সাহিত্যেকর্মের প্রদান দুটি গুণ হিসবে উল্লেক করেছেন।
'সাত ঘাটের কানাকড়ি' প্রবাদ প্রবন্ধ টির অর্থ কি?
Correct Answer:
ঘ: অকিঞ্চিৎকর সংগ্রহ
Explanation:
'সাত ঘাটের কানাকড়ি' প্রবাদ প্রবন্ধ টির অর্থ কি? সঠিক উত্তর অকিঞ্চিৎকর সংগ্রহ নানান দেশ ঘুরে - ফিরে অভিজ্ঞতা লাভ করেছে' বলতে ‘সাত ঘাটের কানাকড়ি’ বুঝায়। নানা দেশ থেকে অর্জিত অভিজ্ঞতা অকিঞ্চিৎকর সংগ্রহ অর্থাৎ কিঞ্চিৎ নয়।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ?
Correct Answer:
ক: কালান্তর
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ? সঠিক উত্তর কালান্তর প্রবন্ধ সংকলন ‘কালান্তর’ রবীন্দ্রনাথের পরিণত বয়সের রচনা। প্রথম বিশ^যুদ্ধ থেকে আরম্ভ করে দ্বিতীয় বিশ^যুদ্ধ অবধি; দীর্ঘ তেইশ বছরের রবীন্দ্রচিন্তার বিচিত্র বীজশস্য সঞ্চিত রয়েছে এখানে। ‘কালান্তর’ - এর প্রবন্ধগুলোর বক্তব্য রাজনীতি, সমাজ, অর্থনীতির নিরিখে ব্যাখ্যার প্রয়াস দেখিয়েছেন তিনি