Bengali grammar MCQs
Showing 50 questions (Total: 585)
ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
Correct Answer:
ঘ: ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে
Explanation:
ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? সঠিক উত্তর ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো - বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ ভাষাকে সঠিকভাবে নির্দেশ করতে সাহায্য করে।
কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত?
Correct Answer:
খ: মর্সিয়া
Explanation:
কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? সঠিক উত্তর মর্সিয়া মর্সিয়া - - হলো শোকগীতি বা বিলাপ সঙ্গীত। মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকসূচক গান বা গাথা। জারিগান, মহররমের শোকগান প্রভৃতি মর্সিয়া গান নালে পরিচিত।
'The rose is a fragrant flower'- এর সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: গোলাপ সুগন্ধি ফুল
Explanation:
'The rose is a fragrant flower'- এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর গোলাপ সুগন্ধি ফুল 'The rose is a fragrant flower' - এর সঠিক অনুবাদ - গোলাপ সুগন্ধি ফুল।
যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
Correct Answer:
গ: সব্যসাচী
Explanation:
যার দুই হাত সমান চলে, তাকে কি বলে? সঠিক উত্তর সব্যসাচী যার দুই হাত সমান চলে তাকে এক কথায় সব্যসাচী বলে। আধুনিক বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলতে সৈয়দ শামসুল হককে বোঝানো হয়।
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
Correct Answer:
ঘ: কালের ধুলোয় লেখা
Explanation:
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী? সঠিক উত্তর কালের ধুলোয় লেখা আধুনিক কবি শামসুর রহমানের আত্মজীবনী ‘কালোর ধূলোয় লেখা’। তার এ সাহিত্যকর্মটি ২০০৪ সালে প্রকাশিত হয়। তিনি মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ১৭ আগস্ট।
ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
Correct Answer:
ঘ: অর্থতত্ত্ব
Explanation:
ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? সঠিক উত্তর অর্থতত্ত্ব ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন - মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোনটি?
Correct Answer:
গ: জীবানানুভূতির গভীরতায়
Explanation:
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোনটি? সঠিক উত্তর জীবানানুভূতির গভীরতায় ‘ট্র্যাজেডি’ হচ্ছে শোকাবহ বা সুঃখজনক অবস্থা বা ঘটনা সংবলিত রচনা বা বিয়োগান্ত নাটকাদি। ‘কমেডি’ হচ্ছে হাস্য - রসাত্মক ঘটনা সংবলিত রচনা বা নাটক এবং ‘ফার্স’ হচ্ছে প্রসহসনমূল রচনা। সুতরাং ট্রাজেডি, কমেডি ও ফার্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়।
ড. মুহম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় কোনটি?
Correct Answer:
ক: ভাষাতত্ত্ববিদ
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় কোনটি? সঠিক উত্তর ভাষাতত্ত্ববিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় ভাষাতত্ত্ববিদ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
অনিষ্ট করতে গিযে ভালো হওয়াকে কি বলে?
Correct Answer:
ক: শাপেবর
'বাঘের চামড়া' - কে এক বলে -
Correct Answer:
গ: কৃত্তি
Explanation:
'বাঘের চামড়া' - কে এক বলে - সঠিক উত্তর কৃত্তি অজিন - [বিশেষ্য পদ] পশুচর্ম; চর্ম নির্মিত আসন, মৃগচর্ম।সাপের খোলস - নির্মোকহরিনের চামড়াবাঘের চামড়া - কৃত্তি
স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: দেশী> দিশী
Explanation:
স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর দেশী> দিশী স্বরসঙ্গতি / Vowel harmony: একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন: দেশি>দিশি, বিলাতি> বিলিতি।
নিচের কোনটি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: হিরন্ময়
Explanation:
নিচের কোনটি সঠিক নয় ? সঠিক উত্তর হিরন্ময় সঠিক বানান নয়: হিরন্ময়। সঠিক বানান - হিরণ্ময় - হিরণ্য + ময়। হিরণ্য শব্দের অর্থ - সোনা আর হিরণ্ময় শব্দের অর্থ - সোনার মত বা স্বর্ণময়। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে - নীরবতই হিরণ্ময়।
নিচের কোনটি নিত্যবৃত্ত অতিত?
Correct Answer:
ক: পড়াতাম
Explanation:
নিচের কোনটি নিত্যবৃত্ত অতিত? সঠিক উত্তর পড়াতাম পরাতাম
রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম কি?
Correct Answer:
ঘ: ভাষা ব্যাকরণ
Explanation:
রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম কি? সঠিক উত্তর ভাষা ব্যাকরণ রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম ভাষা ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল - বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে। সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে। গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ - পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
নিচের কোনটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: হিরন্ময়
স্বভাবতই মূর্ধন্য ষ হয় - এমন উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: ঔষধ
Explanation:
স্বভাবতই মূর্ধন্য ষ হয় - এমন উদাহরণ কোনটি? সঠিক উত্তর ঔষধ ‘ষ’ - ত্ব বিধানের ব্যাতিক্রম হিসেবে কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয়। যেমন - আষাঢ়, উষা, ষোড়শ, পৌষ ইত্যাদি।
"The anti-socials are still at large" এর বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক?
Correct Answer:
ক: সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁইয়ার বাইরে
Explanation:
"The anti-socials are still at large" এর বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁইয়ার বাইরে At large একটা Phrase যার অর্থ মুক্ত, স্বাধীন, আটক নয় এমন (Not in comfinement or captivity, not captured)। যেমন - Her killer is still at large (তার হত্যাকারী বা খুনি এখনো মুক্ত অর্থাৎ সে এখোনো ধরাছোঁয়ার বাইরে।)
কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
Correct Answer:
ক: ঝম-ঝম
Explanation:
কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? সঠিক উত্তর ঝম-ঝম একই শব্দের অবিকৃত প্রয়োগে ধ্বন্যাত্বক দ্বিরুক্তি গঠন করা হয়। যেমন: ধক ধক, ঝন ঝন, পট পট, ঝম ঝম ইত্যাদি তাই সঠিক উত্তর: ঝম ঝম।
সারাংশে কোনটি প্রয়োজন নাই ?
Correct Answer:
ক: অলঙ্কার
Explanation:
সারাংশে কোনটি প্রয়োজন নাই ? সঠিক উত্তর অলঙ্কার সারাংশ বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়। শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে। সম্পূর্ণ গবেষণাপত্র প্রায়শই ক্রয় করতে বলা হয়, ফলে সারাংশ সম্পূর্ণ তথ্যের সংক্ষিপ্তসার হিসেবে গুরুত্ব বহন করে এবং পাঠককে সম্পূর্ণ তথ্য পেতে আগ্রহী করে তুলে। সারাংশে অলঙ্কার প্রয়োজন নাই।
মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি?
Correct Answer:
গ: ১৮৪৭-১৯১২
Explanation:
মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি? সঠিক উত্তর ১৮৪৭-১৯১২ ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্য রচয়িতা মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১২ সালে তিনি মৃত্যু বরণ করেন।
আপ্যায়নের উদ্দেশ্য যে দাওয়াত পত্র তাকে বলে-
Correct Answer:
খ: নিমন্ত্রণপত্র
'ক্ষ'- কে ভাঙ্গলে কোনটি হয় ?
Correct Answer:
খ: ক + ষ
পুত্রের নিকট মাতার সম্বোধন কোনটি হবে?
Correct Answer:
ঘ: স্নেহাসম্পদ
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ?
Correct Answer:
ক: মহেশখালী
Explanation:
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ? সঠিক উত্তর মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এ দ্বীপে আদিনাথ মন্দির রয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ছেড়া দ্বীপ। ২০০০ সালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে এর সন্ধান পাওয়া যায়। অপরদিকে চরফ্যাশন ভোলা জেলার একটি উপজেলা।
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়?
Correct Answer:
ঘ: মায়ানমার
Explanation:
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়? সঠিক উত্তর মায়ানমার মায়ানমার সার্কভুক্ত দেশ নয় । দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া । রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। রাশিয়ার উত্তর - পশ্চিম থেকে দক্ষিণ - পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড (উভয় দেশই কালিনিনগ্রাদ অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত), বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে। দেশটির অখতস্ক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭, ০৭৫, ৪০০ বর্গকিলোমিটার (৬, ৫৯২, ৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে। পূর্ব ইউরোপে জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া ১১টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে।
কোনটি ফারসি থেকে আগত ?
Correct Answer:
ক: দারোগা
বহুব্রীহির দৃষ্টান্ত
Correct Answer:
গ: বেহেড
কোনটি ভিন্নার্থক ?
Correct Answer:
খ: খদির
'ফাল্গুন> ফাগুন' _________ এর উদাহরণ।
Correct Answer:
গ: অন্তর্হতি
Explanation:
'ফাল্গুন> ফাগুন' _________ এর উদাহরণ। সঠিক উত্তর অন্তর্হতি ‘ফাল্গুন >ফাগুন’ অন্তর্হতি - এর উদাহরণ। পদের মধ্যে কোনো ব্যঞ্চন ধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন : ফলাহার >ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি। শব্দ মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্চনধ্বনির ব্যবহারকে ব্যঞ্জনবিকৃতি বলে। যেমন : কবাট > কপাট, ধোবা > ধোপা ইত্যাদি। পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটির লোপকে ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন : বউদিদি > বউদি। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলেগেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। যেমন : শুনিয়া > শুনে, বলিয়া > বলে ইত্যাদি।
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে-
Correct Answer:
গ: প্রোষিতপত্নীক
Explanation:
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে- সঠিক উত্তর প্রোষিতপত্নীক যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে প্রোষিতভার্য বা প্রোষিতপত্নীক।
'ছেলে তো নয় যেন ননীর পুতুল'-- এখানে 'যেন'
Correct Answer:
ক: অব্যয়
'বার' সংখ্যাটির তারিখবাচক কোনটি?
Correct Answer:
গ: বারই
Explanation:
'বার' সংখ্যাটির তারিখবাচক কোনটি? সঠিক উত্তর বারই ব্যাখাঃ "বার" সংখ্যাটির তারিখবাচক হলো - বারই। দ্বাদশ হলো পূরণবাচক সংখ্য।
পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?
Correct Answer:
ঘ: স্নেহাস্পদ
’নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত’ - সনাতন ব্যাকরণে এরকম বিষয়কে কী বলে অভিহিত করা হয় ?
Correct Answer:
গ: নিপাতনে সিদ্ধ
Explanation:
’নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত’ - সনাতন ব্যাকরণে এরকম বিষয়কে কী বলে অভিহিত করা হয় ? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : কুল + অটা = কুলটা , গো + অক্ষ = গবাক্ষ, প্র + উঢ় = প্রৌঢ় , অন্য + অন্য = অন্যান্য ।
'বিষয় বহির্ভূত অথচ প্রচলিত'--ব্যাকরণে একে বলা হয় ----
Correct Answer:
ঘ: নিপাতনে সিদ্ধ
Explanation:
'বিষয় বহির্ভূত অথচ প্রচলিত'--ব্যাকরণে একে বলা হয় ---- সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।
ভাব সম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো?
Correct Answer:
গ: পুনরাবৃত্তি
Explanation:
ভাব সম্প্রসারণে কোনটি না ঘটাই ভালো? সঠিক উত্তর পুনরাবৃত্তি ভাব সম্প্রসারণের সময় অপ্রয়োজনীয় কথা কিংবা একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে। তাই ভাব সম্প্রসারণে একই কথা বার বার ব্যবহার করা যাবে না।
’এক যে ছিল রাজা’ - এখানে ’যে’ - এর ব্যবহার -
Correct Answer:
গ: অলংকারসূচক
Explanation:
’এক যে ছিল রাজা’ - এখানে ’যে’ - এর ব্যবহার - সঠিক উত্তর অলংকারসূচক যে, শব্দটি অলংকার সূচক কারন হলো বাক্যটি শুধু মাত্র এক ছিল রাজা বললেই চল।।
কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি?
Correct Answer:
ঘ: স্বপ্নাতুর কবি
কোনটি তালব্য বর্ণ ?
Correct Answer:
ঘ: সব কটি
Explanation:
কোনটি তালব্য বর্ণ ? সঠিক উত্তর সব কটি যেহেতু simple interest তাই আমরা চিন্তা করেই answer পেতে পারি। প্রথম পাঁচ বছরে Interest হবে ঠিক দশ বছরের 12 = 600×12 = 300. এরপর পাঁচ বছরে principal এর trebled মানে পরবর্তী পাঁচ বছরে interest 3 গুন অর্থাৎ (300 × 3) বা 900 টাকা পাবে (Total = 300 + 900 = 1200 টাকা।
কোনটি আলাদা ?
Correct Answer:
ঘ: নৌকাডুবি
Explanation:
কোনটি আলাদা ? সঠিক উত্তর নৌকাডুবি Make up - সিদ্ধান্ত নেওয়া। বাক্যের অর্থ : সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তোমার উভয় পক্ষের বক্তব্য শোনা উচিত। তাই making এর সাথে up বসালে সঠিক অর্থ প্রকাশ করে
'নিরর্থক অপব্যয়' প্রকাশ করে কোনটি?
Correct Answer:
ক: মশা মারতে কামান দাগানো
Explanation:
'নিরর্থক অপব্যয়' প্রকাশ করে কোনটি? সঠিক উত্তর মশা মারতে কামান দাগানো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট - অতিরিক্ত লোকের পাণ্ডিত্যের কারণে কাজ নষ্ট; ভস্মে ঘি ঢালা – নিস্ফল কাজ; গরু মেরে জুতো দান - বড় ক্ষতি করে সামন্য পূরণ।
কোনটি ওষ্ঠ বর্ণ?
Correct Answer:
ঘ: সবকটি
নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি?
Correct Answer:
খ: ভস্মে ঘি ঢালা
Explanation:
নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি? সঠিক উত্তর ভস্মে ঘি ঢালা ভস্মে ঘি ঢালা বাগধারাটির অর্থ নিরর্থক অপব্যয় বা অপাত্রে দান।
বাংলা গদ্যের জনক কাকে বলে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
Correct Answer:
ঘ: প্রোষিতপত্নীক
Explanation:
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে? সঠিক উত্তর প্রোষিতপত্নীক যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে – প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য । অন্যদিকে, যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলে – প্রোষিতভর্তৃকা।
' গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। ' চরণটির নান্দনিক বিবেচনা হয়ে উঠেছে --
Correct Answer:
গ: চিত্রকল্প
Explanation:
' গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। ' চরণটির নান্দনিক বিবেচনা হয়ে উঠেছে -- সঠিক উত্তর চিত্রকল্প কবিচিত্তের সংবেদনার প্রতিবিম্ব তার ভাবচেতনার চিত্রই হলো ইমোজ বা চিত্রকল্প। জসীমউদ্দিন গ্রামীন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার কবিতায় চিত্রকল্প নির্মাণ করেন। এটি তার কবিতার লাইন।
' তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোনদিন ' নিন্মের কোনটি থেকে নেওয়া?
Correct Answer:
ক: একুশের গল্প
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোষাক
Explanation:
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোষাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশের সার্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হলো তৈরি পোশাক। ২০১৭ - ১৮ ( জুলাই - জুন) অর্থবছরে তৈরি পোশাকের মোট রপ্তানি আয় ১৫, ৪২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪১.৫২%।
স্বরসংগতির উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: দেশী > দিশী
Explanation:
স্বরসংগতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর দেশী > দিশী একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন - দেশি > দিশি। বিলাতি >বিলিতি। মুলা > মুলো।