Bengali literature MCQs
Showing 50 questions (Total: 1027)
‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ কে সম্পাদনা করেছেন?
Correct Answer:
খ: হাসান হাফিজুর রহমান
Explanation:
‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৫ খণ্ডের সবচেয়ে নির্ভরযোগ্য দালিলিক প্রকাশনা। তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই খণ্ডগুলো সম্পাদনা করেছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। প্রকাশনা প্রকল্পে কাজ করেছেন দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত এক প্রামাণ্যকরণ কমিটি।
সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: বীরবলের হালখাতা
Explanation:
সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ - - বীরবলের হালখাতা । বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ । অন্যদিকে 'রায়তের কথা' ও 'তেল নুন লকড়ি' তার প্রবন্ধগ্রন্থ । 'নারীর মূল্য' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।
‘দেশে বিদেশে’ ভ্রমণ সাহিত্যের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
‘দেশে বিদেশে’ ভ্রমণ সাহিত্যের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে হচ্ছে কথা - সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত একটি ভ্রমণ কাহিনি, যা ১৯২৭ থেকে ১৯২৯ সালের আফগানিস্তান ভ্রমণের উপর রচিত। এটি ১৯৪৮ সালের মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নরসিংদী
আঠারো বছরের বৈশিষ্ট নয়-
Correct Answer:
খ: ভীরু
; মান্ধাতার আমল’ এখানে ‘মান্ধাতা’ হলো-
Correct Answer:
ঘ: এক রাজার নাম
’ঐকতান’ বোঝায়-
Correct Answer:
ক: সমন্বয়
‘ যিনি বিধা লাভ করিয়াছেন;- এক কথা কী বলে?
Correct Answer:
খ: কৃতবিদ্য
‘কমা’ থাকলে বিরতিকালের পরিমাণ কত?
Correct Answer:
ক: ১ ( এক) বলতে যে সময়ের প্রয়োজন
জাপান যাত্রী’ এর রচিয়তা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
জাপান যাত্রী’ এর রচিয়তা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য ভ্রমণকাহিনী হলোঃ রাশিয়ার চিঠি, জাভা যাত্রীর পত্র, য়ুরোপ প্রবাসীর পত্র
‘উনন’ শ্বদটি কোথা থেকে এসছে?
Correct Answer:
ঘ: তদ্ভব
‘ক’ থেকে ’ল’ পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
খ: ২৮টি
Explanation:
‘ক’ থেকে ’ল’ পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ২৮টি ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষার ৩৯টি ব্যঞ্জনবর্ণ আছে। এগুলো হচ্ছে— ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ। আধুনিক বাংলা উচ্চারণে কিছু ব্যঞ্জনবর্ণের মধ্যে উচ্চারণে পার্থক্য নেই, যেমন "ন" (দন্ত্য ন), "ণ" (মূর্ধন্য ণ) আর "ঞ" (ঞীয়/ইঙ)।
উচ্চারণের একক (Unit) - কে কী বলা হয়?
Correct Answer:
ক: অক্ষর
বাংলা লিপির উদ্ভদ হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
Correct Answer:
ঘ: ব্রহ্মী লিপি
বাংলাদেশর জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
Correct Answer:
ক: সৈয়দ আলী আহসান
চলিত রীতি প্রাতিষ্ঠারি কোন পত্রিতার নাম স্মরনীয়?
Correct Answer:
ঘ: সবুজপত্র
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
খ: একুশে ফেব্রুয়ারি
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয়। ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে'ও এটি প্রকাশিত হয়।
কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?
Correct Answer:
গ: হুসেন শাহ
Explanation:
কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হুসেন শাহ মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন সম্রাট বাবর । সম্রাট শাহজাহান ছিলেন মুঘল শিল্প স্থাপত্যের প্রধান পুরোধা । বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন বক্তিয়ার খলজি । আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় । তিনি 26 বছর বাংলা শাসন করেন ।
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান একুশে ফেব্রুয়ারী সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান যে বছর মারা গেলেন, সে বছরেরই ৩১ ডিসেম্বর চলে গেলেন সংকলনটির প্রকাশক মোহাম্মদ সুলতান। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে ১৪৪ ধারা ভঙ্গের জন্য যে গোপন বৈঠক হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন।
বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা "কল্লোল" কত সালে প্রকাশিত হয় ?
Correct Answer:
ক: ১৯২৩
Explanation:
বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা "কল্লোল" কত সালে প্রকাশিত হয় ? সঠিক উত্তর ১৯২৩ কল্লোল মূলত একটি সাহিত্য - পত্রিকা, যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। কল্লোল ১৯২৩ থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দের ভেতরে সংগঠিত প্রভাবশালী বাংলা সাহিত্য বিপ্লবের সমনামিক।
সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে?
Correct Answer:
খ: তুরস্ক
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার রবাবর আবেদন পাঠাতে হয়?
Correct Answer:
খ: সম্পাদক
Explanation:
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার রবাবর আবেদন পাঠাতে হয়? সঠিক উত্তর সম্পাদক সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে - সম্পাদকের বরাবর।
‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে “ । এখানে অরিন্দম” কে?
Correct Answer:
খ: মেঘনাদ
Explanation:
‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে “ । এখানে অরিন্দম” কে? সঠিক উত্তর মেঘনাদ এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মহাকাব্য মেঘনাদবধকাব্যের (১৮৬১)ষষ্ঠ সর্গ থেকে নেয়া। রাবণের জ্যেষ্ঠ সন্তান এবং রক্ষবংশের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিতের মুখ নিঃসৃত বাক্যের ঠিক পূর্বের অংশ। ন্যায়যুদ্ধে মেঘনাদকে পরাজিত করতে না পেরে দেবরাজ ইন্দ্রের সহায়তায় রাতের আঁধারে তস্করের ন্যায় লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। মেঘনাদ তখন পূজার প্রস্তুতি নিচ্ছিলেন। লক্ষণ সেই অবস্থাতেই তাকে আক্রমণ করতে নিলে সে পূজার তৈজসপত্রের আঘাতে লক্ষণকে ক্ষণিকের জন্য অজ্ঞান করে ফেলে। আত্মরক্ষার্থে পূজার ঘর থেকে অস্ত্রাগারে যাবার সময় মেঘনাদ দেখে, বাইরে থেকে তার আপণ চাচা ঘরের শত্রু বিভীষণ পথরোধ করে দাঁড়িয়ে আছে।নিজের আপন চাচাকে এই বেঈমানী করতে দেখে মেঘনাদ বলে ওঠে, "এতক্ষণে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে" । এর মানে হচ্ছে,এতক্ষণে বুঝলাম এই গভীর রাতে কিভাবে লক্ষণ আমার পূজার ঘরে ঢুকতে পেরেছে। এই যে উপলব্ধি, রাবণ পুত্রের এই যে হাহাকার - এটা প্রবাদ হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষায়।বুঝতে না পারা কোনও ঘটনা হঠাৎ করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরে ফেললে আমরা বাঙালিরা তাই এই লাইনটি উচ্চারণ করি।
পঞ্চত্বপ্রাপ্তি বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: মৃত্যু
`অক্ষির সমীপে এর সংক্ষেপে রূপ হল-
Correct Answer:
ক: সমক্ষ
Explanation:
`অক্ষির সমীপে এর সংক্ষেপে রূপ হল- সঠিক উত্তর সমক্ষ অক্ষির সমীপে - = সমক্ষ। অক্ষির অগোচর = পরোক্ষ, অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ।
মীর মশাররফ হোনের সঙ্গে প্রাসঙ্গিক নয় যে ধরনের সাহিত্যকর্ম
Correct Answer:
গ: ট্রাজেডি
বাংলা সাহিত্যে ‘ছন্দের যাদুকর’ বলে খ্যাত কে?
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে ‘ছন্দের যাদুকর’ বলে খ্যাত কে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্রযুগের খ্যাতনামা "ছন্দোরাজ" কবি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন।
ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘ প্রগতি’র অন্যতম সম্পাদক ছিলেন-
Correct Answer:
খ: বুদ্ধদেব বসু
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
Correct Answer:
গ: চিন্তাবিপ্লব
Explanation:
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল- সঠিক উত্তর চিন্তাবিপ্লব ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে চিন্তাবিপ্লব ঘটেছিল।
স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
খ: শেখ মুজিবুর রহমান
Explanation:
স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ এই অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
ইয়ং বেঙ্গল কী?
Correct Answer:
ঘ: ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
Explanation:
ইয়ং বেঙ্গল কী? সঠিক উত্তর ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল হল হিন্দু কলেজের ছাত্রদেরকে সমসাময়িক কলকাতা সমাজ কর্তৃক প্রদত্ত সামাজিক বুদ্ধিবাদী একটি অভিধা বিশেষ। এঁরা সবাই হিন্দু কলেজ এর মুক্তবুদ্ধি যুক্তিবাদী শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-র অনুসারী ছিলেন।
Choose the correct translation of the proverb: চোরে চোরে মাসতুতো ভাই
Correct Answer:
খ: Birds of the same feather flock together.
বাংলা সাহিত্যের অন্ধকার যুুগ কোন সময়?
Correct Answer:
ঘ: ১২০১-১৩৫০
‘কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।’
Correct Answer:
ক: সরল
উয়ারী বটেশ্বর বিখ্যাত -
Correct Answer:
গ: প্রত্নতাত্তিক নিদর্শনস্থল
Explanation:
উয়ারী বটেশ্বর বিখ্যাত - সঠিক উত্তর প্রত্নতাত্তিক নিদর্শনস্থল উয়ারী - বটেশ্বরে প্রত্ন - বস্তু খননে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ - নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব - রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প - মূল্যবান পাথর ও কাচের পুঁতি, মুদ্রা - ভাণ্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা আবিষ্কৃত হয়েছে।
শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদ প্রত্র-
Correct Answer:
ক: দিগদর্শন
Explanation:
শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদ প্রত্র- সঠিক উত্তর দিগদর্শন ১৮১৮ সালের এপ্রিলে দিগদর্শন নামে বাংলা মাসিকপত্র বের করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী।
‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’এটি
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’এটি সঠিক উত্তর যৌগিক বাক্য 'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা যৌগিক ধরনের বাক্য। এটি একটি যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য এবং ও, কিন্তু, অথবা, তথাপি প্রভৃতি যোগে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - 'তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ ।
‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
Correct Answer:
গ: জন্মভূমির আশ্রয়
Explanation:
‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে? সঠিক উত্তর জন্মভূমির আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দেশপ্রেমমূলখ ‘জন্মভূমি’ কবিতার ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ পঙক্তির ‘ছায়া’ বলতে নিজ জন্মভূমিতে আশ্রয় পাওয়ার কথা বোঝাতে চেয়েছেন।
Who was the first English translator of Bangladesh national anthem?
Correct Answer:
C: Syed Ali Ashan
Explanation:
Who was the first English translator of Bangladesh national anthem? Correct Answer Syed Ali Ashan সৈয়দ আলী আহসান (২৬ মার্চ ১৯২২ - ২৫ জুলাই ২০০২) বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন।
"রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা” এখানে ”রাশি রাশি”
Correct Answer:
খ: নির্ধারক বিশেষণ
’শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
Correct Answer:
ঘ: গৌরীপ্রসন্ন মজুমদার
Explanation:
’শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে? সঠিক উত্তর গৌরীপ্রসন্ন মজুমদার ১৩/১৫ এপ্রিল, ১৯৭১ সালে ‘আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান ’ শোন একটি মুজিবুবের থেকে ।’ গানটির গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং সরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়।
প্রচীনতম চন্ডীদাস কে?
Correct Answer:
ক: বড়ুচন্ডীদাস
Explanation:
প্রচীনতম চন্ডীদাস কে? সঠিক উত্তর বড়ুচন্ডীদাস চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০),মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্য নিজে তার পদ আস্বাদন করতেন।
যে ব্যক্তির দুই হাত সমান চলে-
Correct Answer:
খ: সব্যসাচী
Explanation:
যে ব্যক্তির দুই হাত সমান চলে- সঠিক উত্তর সব্যসাচী সব্যসাচী - (১) [বিশেষণ পদ] উভয় হস্তে সমান কাজ করতে সক্ষস এমন, উভয় হস্ত দ্বারা শরনিক্ষেপে সমর্থ এমন। (২) [বিশেষ্য পদ] অর্জুন।
বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী-
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
উপসর্গের কাজ কি?
Correct Answer:
ক: নতুন শব্দ গঠন
সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ?
Correct Answer:
খ: ছোটগল্প
বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
Correct Answer:
খ: লুইপা
’বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা -
Correct Answer:
খ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
বিভা : কিরণ : : সুবলিত : ?
Correct Answer:
খ: সুগঠিত
Explanation:
বিভা : কিরণ : : সুবলিত : ? সঠিক উত্তর সুগঠিত বিভা এর সমার্থক শব্দ কিরণ। সুবলিত " " " সুগঠিত।