blood work MCQs
Showing 50 questions (Total: 96)
কোনটি রক্তের কাজ নয়?
Correct Answer:
ঘ: জারক রস (enzyme) বিতরণ করা
Explanation:
কোনটি রক্তের কাজ নয়? সঠিক উত্তর জারক রস (enzyme) বিতরণ করা রক্তের কাজ :১। রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে । ২। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে । ৩। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়য় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে । ৪। দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে সস্থানে রক্ত জমাট বাঁধায় । ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয় । ৫। রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হজমকৃত খাদ্যবস্তু(যথা : গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল), হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় ।
রক্ত কণিকা কত প্রকার?
Correct Answer:
ক: তিন প্রকার
Explanation:
রক্ত কণিকা কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার রক্ত কণিকা ৩ প্রকার। রক্তকোষ (মাঝে মাঝে হেমাটোসাইট বলা হয়) হল হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় তৈরিকৃত একধরনের কোষ, যা সাধারণত রক্তে পাওয়া যায়। স্তন্যপায়ীদের রক্তের রক্তকোষগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ লোহিত রক্তকণিকা - ইরাথ্রোসাইট শ্বেত রক্তকণিকা - লিউকোসাইট অণুচক্রিকা - থ্রম্বোসাইট
কোন রক্ত গ্রুপ কে সর্বজনীন দাতা বলে ?
Correct Answer:
ক: ও পজেটিভ
Explanation:
কোন রক্ত গ্রুপ কে সর্বজনীন দাতা বলে ? সঠিক উত্তর ও পজেটিভ মানুষের রক্তের চারটি গ্রুপ আছে। যথাঃ A, B, O ও AB। AB গ্রুপ সব গ্রুপ হতে রক্ত - গ্রহণ করতে পারে বলে একে সর্বজনীন গ্রহীতা গ্রুপ বলা হয়। পক্ষান্তরে O গ্রুপ সব গ্রুপকে রক্ত দান করতে পারে বলে একে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়।যদিও O রক্তের গ্রুপের লোকেরা সাধারণত সার্বজনীন রক্তদাতা হিসাবে পরিচিত, তবে যাদের O-(নেগেটিভ) রক্তের গ্রুপ রয়েছে তারাই প্রকৃত সর্বজনীন দাতা। কারণ: তাদের লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন বহন করে না। তাই, তারা অন্য যে কোনো ব্লাড গ্রুপের রক্ত দিতে পারেন।
এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
Correct Answer:
ক: ৫%
Explanation:
এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে? সঠিক উত্তর ৫% একজন পূর্ণববয়স্ক মানুষের দেহে সাধারণত ৫ - ৬ লিটার রক্ত থাকে। এ হিসাবে ৫লিটার ৫০০০ মিলিলিটার। এখন, ৫০০০ মিলিলিটারে রক্ত নেয়া হয় ২৫০ মিলিলিটার। সুতরাং শতকরা রক্ত নেয়ার পরিমাণ = ২৫০×১০০/৫০০০ = ৫%।
আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Correct Answer:
খ: ফাইব্রিনোজেন
Explanation:
আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর ফাইব্রিনোজেন ক্ষতস্থানে রক্ত জমাট বাধার জন্য অণুচক্রিকা, ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি উপাদান দরকার। হরমোন মানবদেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে।
রক্ত শূন্যতার অপর নাম কি?
Correct Answer:
ক: অ্যানিমিয়া
Explanation:
রক্ত শূন্যতার অপর নাম কি? সঠিক উত্তর অ্যানিমিয়া রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হল রক্তে রক্তকণিকা স্বল্পতা অথবা রক্তের পরিমাণ বা অক্সিজেনবাহী রক্তরঙ্গক হিমোগ্লোবিনের অভাব। রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে (যেমন ক্রনিক রেনাল ফেইলিওর অর্থাৎ দীর্ঘমেয়াদী বৃক্কীয় কার্যহীনতা), বা কখনো নিজেই একটি রোগ হতে পারে (যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ সমস্ত রক্তকণিকা তৈরি হবার অভাব) বা যার কারণে অন্য রোগ হতে পারে (যেমন হার্ট ফেইলিওর)।
গর্ভবর্তী মায়ের রক্তে Alpha feto protein বৃদ্ধি পায়-
Correct Answer:
ক: Down syndrome
Explanation:
গর্ভবর্তী মায়ের রক্তে Alpha feto protein বৃদ্ধি পায়- সঠিক উত্তর Down syndrome অনাগত সন্তানের যকৃতে এই প্রোটিন উৎপন্ন হয়। এই উপাদান নির্ধারন করে শিশুর স্পিনা বিফিডা বা এন্সেফ্লাইয়ের মতো কোনো সমস্যা আছে কিনা। এর পরিমান বেড়ে যাওয়া মানে হলো ভ্রুণের মৃত্যু/স্নায়ুর ত্রুটি কিংবা নিউট্রাল টিউব ডিফেক্ট। এবং কমে যাওয়ার অর্থ ডাউন সিনড্রোম।
Which blood group is the universal blood receiver in human body ?
Correct Answer:
D: AB + ve
Explanation:
Which blood group is the universal blood receiver in human body ? Correct Answer AB + ve মানুষের রক্তের গ্রুপ প্রকৃতপক্ষে লোহিত রক্তকণিকায় এক প্রকার প্রোটিনের উপস্থিতি নির্দেশ করে। এদের এন্টিজেন বলে। এই এন্টিজেনের উপস্থিতির উপর নির্ভর করে রক্তের গ্রুপিংকে ABO Blood grouping বলে। অর্থাৎ যার রক্তের গ্রুপ A তার লোহিত রক্তকণিকায় A এন্টিজেন উপস্থিত, যার রক্তের গ্রুপ B তার লোহিত রক্তকণিকায় B এন্টিজেন উপস্থিত, যার রক্তের গ্রুপ AB তার লোহিত রক্তকণিকায় AB উভয় এন্টিজেন উপস্থিত এবং যার রক্তের গ্রুপ O তার লোহিত রক্তকণিকায় A B কোন এন্টিজেন উপস্থিত নয়। আবার রক্তের গ্রুপের সাথে যে + এবং – থাকে, সেটি অন্য একটি এন্টিজেনের উপস্থিতি(+) এবং অনুপস্থিতি(-)কে নির্দেশ করে। একে রক্তের Rhesus/রেসাস (Rh grouping) গ্রুপিং বলে। O গ্রুপের মানুষ কেবল O গ্রুপের, A গ্রুপের মানুষ A ও O গ্রুপের, B গ্রুপের মানুষ B ও O গ্রুপের, AB গ্রুপের মানুষ A, B, O ও AB সব গ্রুপের রক্তই গ্রহন করতে পারে। এজন্য O কে সার্বজনীন দাতা আর AB কে সার্বজনীন গ্রহিতা বলা হয়। Rh+ve মানুষ Rh+ve ও Rh-ve উভয়ের রক্ত গ্রহন করতে পারে, Rh-ve মানুষ কেবল Rh-ve গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। A+ve ব্যক্তি A+ve ও A-ve উভয় রক্ত গ্রহন করতে পারে কিন্তু A-ve ব্যক্তি কেবল A-ve গ্রহণ করতে পারে।
পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ--
Correct Answer:
ক: ৫ লিটার
Explanation:
পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ-- সঠিক উত্তর ৫ লিটার পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ - ৫ লিটার। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে প্রায় ৫ - ৬ লিটার রক্ত থাকে যা মানুষের শরীরের মোট ওজনের প্রায় ৮%। রক্ত হলো এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা।
মস্তিঙ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে--
Correct Answer:
ঘ: স্টোক
Explanation:
মস্তিঙ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে-- সঠিক উত্তর স্টোক মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত ক্ষরনের ফলে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে যে অবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক (Stroke)। দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল - - - অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশ গুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।
পর্বতের চুড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কারণ ওখানে--
Correct Answer:
খ: বায়ুর চাপ কম থাকে
Explanation:
পর্বতের চুড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে, কারণ ওখানে-- সঠিক উত্তর বায়ুর চাপ কম থাকে উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, কারণ - উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম।
কোনটি রক্তের কাজ নয়-
Correct Answer:
ঘ: জারক রস বিতরণ করা
Explanation:
কোনটি রক্তের কাজ নয়- সঠিক উত্তর জারক রস বিতরণ করা রক্তের সাধারণ কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলা হতে বজ্র পদার্থ ফুসফুসে বাহিত করা, হরমোন, উৎসেচক, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত করা, কার্বন ডাই অক্সাইড পরিবহন, দৈনিক উষ্ণতার নিয়ন্ত্রণ প্রভৃতি। কিন্তু জারক রস বিতরণ করা রক্তের কাজ নয়।
রক্তে হিমোগ্লোবিন থাকে--
Correct Answer:
গ: লোহিত রক্ত কণিকায়
Explanation:
রক্তে হিমোগ্লোবিন থাকে-- সঠিক উত্তর লোহিত রক্ত কণিকায় রক্ত ২ টি উপাদানের সমন্বয়ে গঠিত। রক্ত রস বা প্লাজমা রক্ত কণিকা রক্ত কণিকা ৩ ধরনের হয়ে থাকে। লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অণুচক্রিকা লোহিত রক্ত কণিকাতে হিমোগ্লোবিন থাকে। যার মাধ্যমে লোহিত রক্ত কণিকা ফুসফুস থেকে দেহ কোষে অক্সিজেন সাপ্লাই করে থাকে।
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে-
Correct Answer:
ক: প্লাটেলেট
Explanation:
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে- সঠিক উত্তর প্লাটেলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লাটেলেট বা অনুচক্রিকা।
এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?
Correct Answer:
খ: শ্বেত কণিকা
Explanation:
এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে? সঠিক উত্তর শ্বেত কণিকা এইডস রোগে আক্রান্ত হলে রক্তের শ্বেত কণিকা ধ্বংস হতে শুরু করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দেহ নানা রকম রোগ দ্বারা সহজেই আক্রান্ত হয়। এইডস রোগের কারণে কখনো রক্ত প্লাজমা ধ্বংস হয় না। তবে ব্লাড ক্যান্সারের ফলে রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়।
রক্তের লোহিত কণিকার কাজ কি?
Correct Answer:
ক: অক্সিজেন বহন করা
Explanation:
রক্তের লোহিত কণিকার কাজ কি? সঠিক উত্তর অক্সিজেন বহন করা রক্তের লোহিত কণিকার প্রধান কাজ ফুসফুস হতে দেহের সর্বত্র অক্সিজেন পরিবহন করা। দেহের বিভিন্ন অংশ হতে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসা ও লোহিত কণিকার অন্যতম কাজ । লোহিত কণিকা কখনো নাইট্রোজেন বহন করে না।
কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
Correct Answer:
ক: স্কার্ভি
Explanation:
কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে? সঠিক উত্তর স্কার্ভি স্কার্ভি রোগে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে। রিকেটস রোগটি শিশুদের হয়। এ রোগে হাড় নরম হয় ও বৃদ্ধি ব্যাহত হয় এবং দেহের চাপে হাড় বেঁকে যায়। ম্যানিনজাইটিস একটি মস্তিষ্কের রোগ । এ রোগে মস্তিষ্কের ঝিল্লিতে প্রদাহ হয় এবং প্রচণ্ড মাথা ব্যথা দেখা দেয়। বেরিবেরি রোগে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং হৃদযন্ত্রের দুর্বলতা ও দেহের পঙ্গুত্ব দেখা দেয়।
কোনটি রক্তের উপাদান নয়?
Correct Answer:
গ: লিউকোপ্লাস্ট
Explanation:
কোনটি রক্তের উপাদান নয়? সঠিক উত্তর লিউকোপ্লাস্ট রক্তের দুটি প্রধান উপাদান - রক্তরস ও রক্তকণিকা। রক্তকণিকা তিন প্রকার। যথা: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা। লিউকোপ্লাস্ট এক ধরণর প্লাস্টিড।
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ?
Correct Answer:
খ: হরমোন
Explanation:
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ? সঠিক উত্তর হরমোন রক্তে ফিব্রিনােজেন, প্রোথোম্বিন, অনুচক্রিকা ও ক্যালসিয়াম আয়ন থাকে। যখন কোনাে স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে তখন ফিব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে জালের মত আবশী সৃষ্টি করে। ফলে রক্ত জমাট বঁধে। তবে রক্ত জমাট বাঁধার জন্য হরমােনের প্রয়ােজন নেই।
মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
Correct Answer:
গ: জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়
Explanation:
মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? সঠিক উত্তর জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয় যদি কোনো মা হেপাটাইটিস - বি দ্বারা আক্রান্ত থাকেন তবে তার গর্ভজাত সন্তানকে জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন দিতে হবে। তবে এর সাথে এইচবিআইজি (HBIG) - এর শটও দিতে হবে এ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তােলার জন্য । মায়ের শরীরের হেপাটাইটিস B - এর জীবাণুর উপস্থিতি সনাক্ত না হলে শিশুর জন্মের পর 24 ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন প্রয়োগ করলে ও চলে।
পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে, কারণ ওখানে-
Correct Answer:
খ: বায়ুর চাপ কম থাকে
Explanation:
পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে, কারণ ওখানে- সঠিক উত্তর বায়ুর চাপ কম থাকে পর্বতের চূড়ায় যতই উপরে উঠা যায় ততই বাতাসে অক্সিজেনের পরিমান কমতে থাকে। ফলে বায়ু অপেক্ষাকৃত হালকা ও শুষ্ক হয়ে যায় এবং এর ফলে নাকের ভেতর ফাটল ও রক্তপাত ঘটায়।
রক্তশূণ্যতা বলতে কি বুঝায়?
Correct Answer:
খ: রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
Explanation:
রক্তশূণ্যতা বলতে কি বুঝায়? সঠিক উত্তর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া রক্তের প্রধান দুটি উপাদান হলো রক্তকোষ ও রক্তরস। লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা।
রক্তে কোলেস্টেরোল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
Correct Answer:
গ: খাসির মাংস
কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধে সাহায্য করে?
Correct Answer:
গ: ভিটামিন “কে”
Explanation:
কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধে সাহায্য করে? সঠিক উত্তর ভিটামিন “কে” "ভিটামিন - কে " এর অভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয়। ভিটামিন - সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
Correct Answer:
ক: রক্তে হেপারিন থাকায়
Explanation:
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? সঠিক উত্তর রক্তে হেপারিন থাকায় প্রশ্ন: দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন ? উত্তর: রক্তে হেপারিন থাকায় ব্যাখ্যা : দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে । তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।
রক্তের PH কত ?
Correct Answer:
ক: 7.35-7.45
Explanation:
রক্তের PH কত ? সঠিক উত্তর 7.35-7.45 রক্তের PH 7.35 - 7.45। রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানবদেহের সর্বত্র সঞ্চালিত হয়। রক্ত সামান্য ক্ষারীয় এবং এর ph মান ৭.৩৫ - ৭.৪৫।
কোন রক্তের গ্রপকে সর্বজনীন দাতা'(Universal Donar) বলা হয়?
Correct Answer:
গ: গুপ-O
Explanation:
কোন রক্তের গ্রপকে সর্বজনীন দাতা'(Universal Donar) বলা হয়? সঠিক উত্তর গুপ-O প্রশ্নঃ কোন রক্তের গ্রুপকে 'সর্বজনীন দাতা ' (Universal Donar) বলা হয়? উত্তরঃ গ্রুপ - O ব্যাখ্যাঃ মানুষের রক্তে চারটি গ্রুপ আছে। গ্রুপ A, B, O এবং AB । AB রক্ত গ্রুপ সব গ্রুপ হতে রক্ত গ্রহণ করতে পারে একে বলে সর্বজনীন গ্রহীতা বলা হয়। O গ্রুপ সব গ্রুপকে রক্ত দান করতে পারে বলে একে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
রক্তশূন্যতার জন্য কোন বি ভিটামিন দায়ী?
Correct Answer:
খ: বি১২
Explanation:
রক্তশূন্যতার জন্য কোন বি ভিটামিন দায়ী? সঠিক উত্তর বি১২ রক্ত শূন্যতার জন্য ভিটামিন কোবালামিন বা B12 দায়ী। এর অভাবে রক্তস্বল্পতা দেখা দেয় তাকে পার্নিসিয়াস এ্যানিমিয়া বলে।
রক্তে হিমোগ্লোবিনের কাজ--
Correct Answer:
খ: অক্সিজেন পরিবহন
Explanation:
রক্তে হিমোগ্লোবিনের কাজ-- সঠিক উত্তর অক্সিজেন পরিবহন রক্তে হিমোগ্লোবিন অক্সিজেন ও সামান্য পরিমাণ কার্বন - ডাই - অক্সাইড পরিবহন করে। সঠিক উত্তর - অক্সিজেন পরিবহন।
রক্তে তরল অংশের নাম---
Correct Answer:
ঘ: প্লাজমা
Explanation:
রক্তে তরল অংশের নাম--- সঠিক উত্তর প্লাজমা রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে রক্তরস (plasma) বলে।প্লাজমা হল রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি হালকা হলুদাভ তরল যা সাধারণত দেহের বিভিন্ন প্রকার রক্তকোষ ধারণ করে। মানব দেহের শতকরা প্রায় ৫৫ ভাগই হল প্লাজমা বা রক্তরস। রক্তরস মূলত কোষপর্দার বাইরের রক্তগহ্বরের মধ্যকার তরল পদার্থ।
কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে?
Correct Answer:
ঘ: লৌহ
Explanation:
কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে? সঠিক উত্তর লৌহ রক্তে হিমোগ্লোবিন তৈরি হেম ও গ্লোবিন নামক প্রোটিন মিলে। হিমোগ্লোবিন তৈরিতে অংশ নেয় হেম বা আয়রন বা লৌহ।
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
Correct Answer:
ক: কার্বন মনোক্সাইড
Explanation:
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে? সঠিক উত্তর কার্বন মনোক্সাইড দূষিত বাতাসের 'কার্বন মনোক্সাইড' গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে। এ গ্যাসের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের দেহে রক্ত চলাচল বন্ধ ফুসফুস বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কোন ব্লাড গ্রুপধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে?
Correct Answer:
ঘ: ও
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্যে করে?
Correct Answer:
ঘ: ভিটামিন কে
Explanation:
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্যে করে? সঠিক উত্তর ভিটামিন কে ভিটামিন - সি দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। শিশু ও বালকদের ক্ষেত্রে ভিটামিন - ই এর অভাবে রক্ত কণিকা ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস নামক রোগ হয়।
রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে?
Correct Answer:
ক: আয়রন
Explanation:
রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে? সঠিক উত্তর আয়রন লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা।
রক্ত আমাশয়ের জীবাণুর নাম-
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া
Explanation:
রক্ত আমাশয়ের জীবাণুর নাম- সঠিক উত্তর ব্যাকটেরিয়া রক্ত আমাশয়ের প্রধান কারণ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম শিগেলা। এই শিগেলা নামক ব্যাকটেরিয়াও দূষিত খাবার বা পানির মাধ্যমে পরিবাহিত হয়। রক্ত আমাশয়ের লক্ষণ হলো - পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হওয়া, অল্প অল্প করে বার বার পায়খানা, পায়খানার সাথে রক্ত যাওয়া এবং মলস্বারে তীব্র ব্যথা হওয়া।
Universal Blood Donor is
Correct Answer:
D: O group
Explanation:
Universal Blood Donor is Correct Answer O group রক্তের গ্রুপ ৪ টি। সর্বজনীন দাতা বলা হয় - Blood Group "O' কে। সর্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ - AB.
A universal donor is a person having blood group of ---
Correct Answer:
D: O+
A universal donor is a person having blood group of ----
Correct Answer:
D: O+
A person of which of the following blood groups can receive blood of any group?
Correct Answer:
B: AB
Which of the following blood groups in a universal recipient?
Correct Answer:
C: AB
Explanation:
Which of the following blood groups in a universal recipient? Correct Answer AB রক্তের চারটি গ্রুপ রয়েছে - A,B,AB এবং O। গ্রুপগুলোর মধ্যে AB হচ্ছে সার্বজনীন গ্রহীতা গ্রুপ এবং O হলো সার্বজনীন দাতা গ্রুপ।
A Medical Doctor asked his patient, Do you have high blood pressure? The patient replid, I have not seen a soctor. What can be concluded from the above conversation?
Correct Answer:
D: The patient did not answer the question directly
Explanation:
A Medical Doctor asked his patient, Do you have high blood pressure? The patient replid, I have not seen a soctor. What can be concluded from the above conversation? Correct Answer The patient did not answer the question directly বাক্যের অংশ সমূহ সঠিক ভাবে সাজালে সম্পূর্ণ বাক্যটি হবে QPRS বা The majestic mahogany table which had one leg missing belongs to an old prince who is now impoverished but not without some Pride । সঠিক উত্তর – a ।
্রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যন্সার হয় ?
Correct Answer:
খ: শ্বেত কণিকা
Explanation:
্রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যন্সার হয় ? সঠিক উত্তর শ্বেত কণিকা শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে। ইংরেজিতে white blood cell বা WBC বলে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে। লোহিত রক্ত কণিকা দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে।
রক্তের লোহিত কণিকা তৈরি হয়
Correct Answer:
ক: লোহিত অস্থিমজ্জায়
Explanation:
রক্তের লোহিত কণিকা তৈরি হয় সঠিক উত্তর লোহিত অস্থিমজ্জায় রক্তের লোহিত কণিকাগুলো সার্বক্ষণিকভাবে প্রতি মিনিটে লোহিত অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হয় এবং রক্তরসে চলে আসে। লোহিত কণিকা প্লিহাতে সঞ্চিত থাকে।
কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
Correct Answer:
গ: রক্তরসে
Explanation:
কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে? সঠিক উত্তর রক্তরসে এনিলিডা ( Annelida) পর্বের প্রাণী হলো কেঁচো। কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ ও রক্তবহনতন্ত্র বদ্ধ ধরনের।
Heart- কে রক্ত সরবরাহ করে_
Correct Answer:
ঘ: Right & left coronary artery
কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
Correct Answer:
ক: ভিটামিন কে
কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
Correct Answer:
ঘ: ভিটামিন বি -১২
তেলাপোকার রক্তের রং কি ?
Correct Answer:
ঘ: বর্ণহীন
Explanation:
তেলাপোকার রক্তের রং কি ? সঠিক উত্তর বর্ণহীন তেলাপোকার রক্ত দুটি উপাদানে গঠিত, যথা - বর্ণহীন প্লাজমা এবং এর মধ্যে ভাসমান বর্ণহীন প্রায় নয় মিলিয়ন রক্তকণিকা বা হিমোসাইট। হিমোগ্লোবিন বা অন্য কোন ধরনের শ্বসন কণিকা না থাকায় তেলাপোকার রক্ত বর্ণহীন। তেলাপোকার রক্তের আপেক্ষিক গুরুত্ব ৭.৫ - ৮.০।
শীতল রক্তবিশিষ্ট একটি প্রাণী -
Correct Answer:
গ: ব্যাঙ
Explanation:
শীতল রক্তবিশিষ্ট একটি প্রাণী - সঠিক উত্তর ব্যাঙ মাছ, ব্যাঙ, সাপ, সরীসৃপ এরা প্রত্যেকেই শীতল রক্ত বিশিষ্ট প্রানী।