Boundary lines and axes MCQs
Showing 30 questions (Total: 30)
' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
Correct Answer:
ঘ: ভারত ও পাকিস্তান
Explanation:
' লাইন অব কন্ট্রোল' বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে? সঠিক উত্তর ভারত ও পাকিস্তান এটি কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস এ নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। ১৯৯৯ সালের মে মাসে একদল জঙ্গী কাশ্মীরী এ রেখা অতিক্রম করে কারগিল পাহাড়ে আশ্রয় নিয়ে ভারতীয় সেনাদের ওপর আক্রমণ চালালে ভারত - পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। পরে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ এ যুদ্ধের অবসান ঘটে।
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে?
Correct Answer:
গ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার ২৩.৫ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
Correct Answer:
খ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো- সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাট বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়।
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
Correct Answer:
গ: কর্কট রেখা
Explanation:
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? সঠিক উত্তর কর্কট রেখা বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কর্কট ক্রান্তীয় রেখা। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলে। নিরক্ষরেখা বা বিষুবরেখার উত্তর অক্ষাংশ কর্কটক্রান্তি এবং দক্ষিণ অংশকে মকর ক্রান্তি রেখা বলে। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলে।
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে ---
Correct Answer:
খ: কুমেরু
Explanation:
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে --- সঠিক উত্তর কুমেরু সুমেরু অঞ্চল বা আর্কটিক (ইংরেজি: Arctic) পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ " ভালুক"। সুমেরুর বিপরীতে পৃথিবীর অপর (দক্ষিণতম) প্রান্তে আছে কুমেরু (দক্ষিণ মেরু)।
নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে অতিক্রম করেছে।
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় ---
Correct Answer:
গ: সুমেরু
Explanation:
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় --- সঠিক উত্তর সুমেরু মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু বলে। এর অক্ষাংশ ৯০° উত্তর। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে কুমেরু বলে। এর অক্ষাংশ ৯০° দক্ষিণ।
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
Correct Answer:
খ: কর্কটক্রান্তি
Explanation:
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি বিষুব রেখার উত্তরে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা 'ট্রপিক অব ক্যানসার ।' ২১ জুন উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়। ঢাকা, মুন্সিগঞ্জ ,নারায়ণগঞ্জ ,কুমিল্লা , খাগড়াছড়ি, রাঙামাটি ,চুয়াডাঙ্গা ঝিনাইদহ ,মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে।
কর্কটক্রান্তি রেখা-
Correct Answer:
গ: বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
Explanation:
কর্কটক্রান্তি রেখা- সঠিক উত্তর বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা - বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে । কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। পৃথিবী কক্ষতলের উপর লম্বভাবে থাকার বদলে একটু হেলে থাকে। (সারা বছর একই দিকে হেলে থাকে, সবসময় সূর্যের দিকে নয় - তাই জন্যে ঋতু পরিবর্তন হয় - বছরের অর্ধেক সময় উত্তর মেরু সূর্যের দিকে ফিরে থাকে)। কক্ষতলের উপর লম্বের থেকে আহ্নিক অক্ষের এই হেলে থাকা অর্থাৎ অবনতি কোণের পরিমাণ মোটামুটি ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড (২৩.৪৪ ডিগ্রী)। তাই কর্কট সংক্রান্তির (June Solstice) দিন অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সর্বোচ্চ দিন (যেদিন উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে এবং এ গোলার্ধে দিবালোক সবচেয়ে বেশীক্ষণ থাকে) সূর্য যে অক্ষাংশ রেখায় লম্বভাবে আলোকপাত করে সেই ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ রেখাই হল কর্কটক্রান্তি রেখা। ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলা হলেও লম্ব আলোকপাতে আসল অবস্থান নির্ভর করে পৃথিবীর হেলে থাকার কৌণিক পরিমাণের উপর। আর সেই কোণটি প্রতি ৪১,০০০ বছরের একটি চক্রাকার পর্যায়ক্রমে ২১.৫ থেকে ২৪.৫ ডিগ্রীর মধ্যে বদলাতে থাকে। সেই হিসাবে বর্তমান পর্যায়ে কর্কটক্রান্তি রেখার অবস্থান প্রতি বছর আধ সেকেন্ড করে কমে আসছে। এছাড়া ধীর পরিবর্তন ছাড়াও আহ্নিক অক্ষটি ঘুর্ণণরত লাট্টুর মতই স্থায়ী না থেকে প্রিসেশন নামে একটি বলয়াকার গতি এবং ন্যুটেশন নামে একটি দোদুল্যমান গতি পরিদর্শন করে। ন্যুটেশনের পর্যায়কাল পৃথিবীর ক্ষেত্রে ১৮.৬ বছর এবং কৌণিক পরিমাণ প্রায় সাড়ে নয় সেকেন্ড। রেখাটি নির্দিষ্ট নয় এবং এটি প্রত্যেক বছর ১৫ মিটার(০.৪৮৬″) করে দক্ষিণদিকে সরে যাচ্ছে। রেখাটি ১৯১৭ সালে ছিল ২৩° ২৭′ এবং ২০৪৫ সালে ২৩° ২৬'অক্ষাংশে পৌঁছাবে।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ কে কর্কটক্রান্তিরেখা আর ২৩.৫ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ কে মকরক্রান্তিরেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তিরেখা অতিক্রম করেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে, তাকে মূল মধ্যরেখা বলা হয়।
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----
Correct Answer:
গ: কুমেরু
Explanation:
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ---- সঠিক উত্তর কুমেরু মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কে কুমেরু বলে। মেরুরেখা বা অক্ষর উত্তর প্রান্ত বিন্দু কে সুমেরু বলে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব - পশ্চিমে পূর্ণ বৃত্তের মত পৃথিবীতে বেষ্টন করে কল্পিত রেখা কে বিষুব রেখা বলে।
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
Correct Answer:
খ: ১৭ ডিগ্রী সমান্তরাল
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
Correct Answer:
গ: ১৮০
Explanation:
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে? সঠিক উত্তর ১৮০ নিরক্ষরেখা কেন্দ্র করে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌণিক দূরত্ব কে ঐ স্থানের অক্ষাংশ বলে। ভূ গোলকের উত্তর গোলার্ধে ৯০ টি এবং দক্ষিণ গোলার্ধে ৯০ টি মোট ১৮০ অক্ষাংশ রেখা আছে।
যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন ---
Correct Answer:
খ: বাড়ে
Explanation:
যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন --- সঠিক উত্তর বাড়ে we know that the weight of an object depends on the value of gravitational acceleration. the value of gravitational acceleration is lowest in the equatorial region and the value of gravitational acceleration is highest in the polar region. so, the weight of the object in the polar region increases.
”র্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
Correct Answer:
খ: ভারত-পাকিস্তান
Explanation:
”র্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা? সঠিক উত্তর ভারত-পাকিস্তান ”র্যাডক্লিফ লাইন” ভারত - পাকিস্তান দুটি দেশের চিহ্নিত সীমারেখা । র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারনকারী রেখা৷ এটি এই রেখার পরিকল্পক স্যার শেরিল র্যাডক্লিফ এর নামে নামাঙ্কিত৷ তিনি প্রায় ৮.৮ কোটি মানুষের বসতি ও সর্বমোট ১, ৭৫, ০০০ বর্গকিলোমিটার বিস্তৃৃত বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের জনবিন্যাসগত সুষ্ঠু বিভাজন পরিকল্পনার যুগ্মসভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন৷ ১৭ই আগস্ট ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারন রেখার অন্তিম পরিকল্পনা প্রকাশ করা হয়৷ বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত - পাকিস্তান সীমান্ত ও পূর্বভাগ বাংলাদেশ - ভারত সীমান্ত নামে পরিচিত৷
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন ---
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন --- সঠিক উত্তর বাড়ে অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---
Correct Answer:
খ: ফাস্ট হবে
Explanation:
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি --- সঠিক উত্তর ফাস্ট হবে একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি - - - ফাস্ট হবে।
'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
Correct Answer:
ঘ: ভারত-চীন
Explanation:
'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা? সঠিক উত্তর ভারত-চীন 'ম্যাকমোহন' লাইন ভারত - চীন দেশের বিভক্তি রেখা। ম্যাকমোহন লাইন ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। বর্তমানে এটি ভারত ও চিনের মধ্যে আইন স্বীকৃত সীমানা, যদিও চীন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে।
ম্যাকমোহন রেখা -
Correct Answer:
ঘ: ভারত ও চীনের সীমানা নির্দেশক লাইন
“ লাইন অব কন্ট্রোল “ কোন দুটি দেশের মধ্যে ?
Correct Answer:
ক: ভারত-পাকিস্তান
Explanation:
“ লাইন অব কন্ট্রোল “ কোন দুটি দেশের মধ্যে ? সঠিক উত্তর ভারত-পাকিস্তান ভারত - চীন এর মধ্যবর্তী লাইন - ম্যাকমোহন লাইনভারত এবং চীন এর মধ্যবর্তী আরেকটি লাইন - লাইন অব একচুয়াল কন্ট্রোল
কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে?
Correct Answer:
গ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখা ২৩.৫০ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০০ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা চিহ্নিত করে?
Correct Answer:
খ: ভারত ও পাকিস্তান
Explanation:
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা চিহ্নিত করে? সঠিক উত্তর ভারত ও পাকিস্তান প্রথম ইন্দো - পাক কাশ্মীর যুদ্ধের (১৯৪৭ - ৪৮ খ্রিস্টাব্দ) ফলস্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা 'লাইন অফ কন্ট্রোল' (L.O.C.) নামে পরিচিত। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম।
কল্পিত আন্তর্জাতিক রেখা টানা হয়েছে কোনটির উপর দিয়ে?
Correct Answer:
গ: জলভাগ
Explanation:
কল্পিত আন্তর্জাতিক রেখা টানা হয়েছে কোনটির উপর দিয়ে? সঠিক উত্তর জলভাগ Phone number unlisted মানে তাদের নম্বর list - এর মধ্যে (Telephone directory) নেই। তাহলে Directory থেকে 300 নাম্বার এমনকি সব নাম্বার সিলেক্ট করলেও তার ভিতর unlisted number পাওয়ার সম্ভাবনা শূন্য (0)।
দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম__
Correct Answer:
খ: ৩৮ তম অক্ষরেখা
Explanation:
দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম__ সঠিক উত্তর ৩৮ তম অক্ষরেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত বাহিনী কোরিয়া দ্বীপ দখল করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা উত্তর কোরিয়ার বিশাল অংশ এবং মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণাধীন অংশে নিজেদের ভাবধারাপুষ্ট সরকার গঠন করে এবং ৩৮ তম অক্ষরখা বরাবর করিয়াকে সমান্তরাল করে বিভক্ত করে। তবে তা সত্ত্বেও ১৯৫০ সালে এ বিভক্তি অতিক্রম করেই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম __
Correct Answer:
খ: ৩৮ তম অক্ষরেখা
Explanation:
দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম __ সঠিক উত্তর ৩৮ তম অক্ষরেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত বাহিনী কোরিয়া দ্বীপ দখল করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা উত্তর কোরিয়ার বিশাল অংশ এবং মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণাধীন অংশে নিজেদের ভাবধারাপুষ্ট সরকার গঠন করে এবং ৩৮ তম অক্ষরখা বরাবর করিয়াকে সমান্তরাল করে বিভক্ত করে। তবে তা সত্ত্বেও ১৯৫০ সালে এ বিভক্তি অতিক্রম করেই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
Explanation:
সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য Greenwich meridian, imaginary line used to indicate 0° longitude that passes through Greenwich, a borough of London, and terminates at the North and South poles.
বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছি?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছি? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা বিষুব রেখার উত্তরে ২৩.৫০ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার এবং দক্ষিণ গোলার্ধে ২৩.৫০ দক্ষিণে অক্ষরেখাকে মকরক্রান্তি বলে। বাংলাদেশের মাঝখান (চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি) দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
Correct Answer:
ঘ: ৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ
বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত:
Correct Answer:
ঘ: ভারত ও মিয়ানমার
Explanation:
বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত: সঠিক উত্তর ভারত ও মিয়ানমার বাংলাদেশের অপূর্বর সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার। মিয়ানমারের সাথে বাংলাদেশের রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার জেলার সীমারেখা রয়েছে। রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে ভারত ও মিয়ানমার দেশের সীমারেখা আছে।