Classification of animals MCQs
Showing 28 questions (Total: 28)
কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
Correct Answer:
খ: কুমির
Explanation:
কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? সঠিক উত্তর কুমির যেসকল প্রাণী মাতৃপ্রানীর স্তন্যদুগ্ধ পান করে জীবনধাণ করে থাকে ঐসব প্রানীকেই স্তন্যপায়ী প্রাণী বলে অবহিত করা হয়। স্তন্যপায়ী প্রাণী কর্ডাটা পর্বের অন্তর্গত এবং Mammalia/ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত উন্নত গঠনের মেরুদণ্ডী প্রাণী। Mammal/ম্যামল শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করেন ক্যারোলাস লিনিয়াস।নীল তিমিহাতিবানরবাদুড়বাগডাশভোঁদড়কাঠবিড়ালীবেজীলজ্জাবতী বানরভল্লুকবুনোশূকর
প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় ----
Correct Answer:
গ: মিথেন
Explanation:
প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় ---- সঠিক উত্তর মিথেন প্রাণীর মূত্রে থাকে এমোনিয়া অপরদিকে মল - মূত্র গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হয় মিথেন গ্যাস
বিশ্বের দীর্ঘজীবী প্রাণী--
Correct Answer:
ক: কচ্ছপ
Explanation:
বিশ্বের দীর্ঘজীবী প্রাণী-- সঠিক উত্তর কচ্ছপ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী হলো বৃহৎ কচ্ছপ। সর্ববৃহৎ প্রাণী নীলতিমি। সবচেয়ে বড় স্হলচর প্রাণী হাতি এবং ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী।
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
Correct Answer:
গ: উট
Explanation:
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? সঠিক উত্তর উট উট মরুজীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত। এদের প্রশস্ত পদ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত, তেমনি নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংবদ্ধ করার উপযোগী। দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক। আর এসব উপযোগিতার কারণে উউট মরুভূমিতে সহজেই মালামাল বহন করতে পারে। এজন্য একে মরুভূমির জাহাজ বলা হয়।
নীলতিমি কোন শ্রেণীর প্রাণী?
Correct Answer:
ক: স্তন্যপায়ী
Explanation:
নীলতিমি কোন শ্রেণীর প্রাণী? সঠিক উত্তর স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো দেহ লোম দ্বারা আবৃত এবং স্তনগ্রন্থি থাকে। কিছু ব্যাতিক্রমধর্মী স্তন্যপায়ী প্রাণী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে এবং স্তনগ্রন্থি নিঃসৃত দুগ্ধ দ্বারা সন্তান লালন করে। যেমন - মানুষ, গরু, বাঘ, হাতি, তিমি, বাদুর, শুশুক ইত্যাদি।
কোনটি মেরুদন্ডী প্রাণী?
Correct Answer:
খ: বেজি
Explanation:
কোনটি মেরুদন্ডী প্রাণী? সঠিক উত্তর বেজি যেসব প্রাণীর মেরুদন্ড থাকে তাদেরকে মেরুদন্ডী প্রাণী বলা হয়। যেমন - মানুষ, ব্যাঙ, বেজি, কুমির, সাপ, কচ্ছপ, টিকটিকি, মোরগ ইত্যাদি। আবার যেসব প্রাণীর মেরুদন্ড থাকে না তাদেরকে অমেরুদন্ডী প্রাণী বলে। যেমন - কেঁচো, জোঁক, মাছি, আমিবা, স্পঞ্জ ইত্যাদি।
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়?
Correct Answer:
ঘ: কেঁচো
Explanation:
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়? সঠিক উত্তর কেঁচো কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ষাঁড় ও মহিষ গৃহপালিত প্রাণী।
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম দেয় ?
Correct Answer:
খ: প্লাটিপাস
Explanation:
কোন স্তন্যপায়ী প্রাণী ডিম দেয় ? সঠিক উত্তর প্লাটিপাস বাদুর, প্লাটিপাস, কোয়ালা ও তিমি প্রত্যেকে স্তন্যপায়ী প্রাণী হলেএ এদের মধ্যে শুধুমাত্র প্লাটিপাসই ডিম দেয়।
কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
Correct Answer:
খ: ঘোড়া
Explanation:
কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? সঠিক উত্তর ঘোড়া বসে ঘুমানো প্রাণীগুলো হলো শিম্পাঞ্জী, গরিলা, হাতি, উট, ক্যাঙ্গারু। এদের মধ্যে গরিলা ও ক্যাঙ্গারু স্তন্যপায়ী প্রাণী। এদের মধ্যে ঘোড়া একমাত্র প্রাণী যে দাড়িয়ে ঘুমায়।
গায়ের রং পরিবর্তন করে আত্নরক্ষা করে কোন প্রাণী?
Correct Answer:
ঘ: গিরগিটি
Explanation:
গায়ের রং পরিবর্তন করে আত্নরক্ষা করে কোন প্রাণী? সঠিক উত্তর গিরগিটি প্রশ্ন :গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে কোন প্রাণী ? উত্তর :গিরগিটি বর্ণনা : গিরগিটি এমন এক ধরনের প্রাণী যাদের রং বদলানোর ক্ষমতা পারিপার্শ্বিক তাপমাত্রা ও বাইরের উদ্দীপনার সাথে সম্পর্কযুক্ত । তাই নিজেদের প্রয়োজনে গায়ের রং পরিবর্তন করে তারা আত্মরক্ষা শিকার করে থাকে।
প্রাণী কোন প্রক্রিয়ায় CO2 তৈরি করে?
Correct Answer:
ক: শ্বসন
Explanation:
প্রাণী কোন প্রক্রিয়ায় CO2 তৈরি করে? সঠিক উত্তর শ্বসন প্রাণী শ্বসন প্রক্রিয়ায় CO2 তৈরি করে । যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জিৎ কোষের জটিল জৈব যৌগ সমূহ জারিত হয়ে সরল যৌগে পরিণত হয় এবং স্থিতিশক্তি রূপান্তরিত হয় গতি শক্তিতে পরিণত হয় তাই শ্বসন । এ সময় উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি নির্গত হয় ।
কোন প্রাণী প্রাকৃতিক লাঙ্গল বলা হয় ?
Correct Answer:
ঘ: কেঁচো
Explanation:
কোন প্রাণী প্রাকৃতিক লাঙ্গল বলা হয় ? সঠিক উত্তর কেঁচো কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। এটি একটি উপকারি কীট হিসেবে সর্বত্র পরিচিত । কষি জমির উর্বরতা বৃদ্ধির জন্য কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
”গাছের প্রাণ আছে” কে প্রমাণ করেন?
Correct Answer:
খ: জগদীশচন্দ্র বসু
Explanation:
”গাছের প্রাণ আছে” কে প্রমাণ করেন? সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু ”গাছের প্রাণ আছে” জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন । বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে, 'গাছের প্রাণ আছে' ।
কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড?
Correct Answer:
গ: ক্যাটল ফিস
Explanation:
কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড? সঠিক উত্তর ক্যাটল ফিস কাটল ফিশ একটি সামুদ্রিক প্রাণী। এরা প্রাণীজগতের অন্যতম বিস্ময়কর প্রাণী। চতুরতার জন্য এই প্রাণীরা বিশেষভাবে পরিচিত। এরা সেফলপোডা গোত্রের প্রাণী। এরা আসলে মাছ নয়। এদের বলে মোলাক্স বা শামুক জাতীয় প্রাণী। এরা অত্যন্ত নরম দেহের দৈত্যাকৃতির প্রাণী। এদের আটটি হাত রয়েছে। এদের দাঁতের সামনে একটি শোষক আছে। তারা এই শোষকের সাহায্যে তাদের শিকারটিকে সুরক্ষিত রাখে। এই শোষকের আকার সাধারণত ১৫ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কাটল ফিশের সমস্ত শরীর ম্যান্টল দিয়ে আবৃত থাকে। ম্যান্টল হলো এক প্রকার বিশেষ থলি। সামনের দিকে মাথা ও টেন্টাকল নামক সরু এবং নরম অঙ্গ ম্যান্টল থেকে বাইরে প্রসারিত হয়। শরীরের গা ঘেঁষে থাকে দুইটি পাখনা। এদের দুইটি টেন্টাকল রয়েছে। কাটল ফিশ - (ছবিঃ ডেইলি বাংলাদেশ)কাটল ফিশের তিনটি আলাদা আলাদা হৃৎপিণ্ড থাকে। দুইটি হৃৎপিণ্ড কানকোর গোঁড়ায় থাকে। এই দুইটির কাজ হলো সমস্ত দূষিত রক্তকে পাম্প করে কানকোয় নিয়ে যাওয়া। কানকোয় পৌঁছে তাদের দূষিত রক্ত অক্সিজেন শোষণ করে। তারপর সেই রক্ত তৃতীয় হৃৎপিণ্ডে চলে যায়। তৃতীয় হৃৎপিণ্ডটি সেখান থেকে রক্ত প্রাণীটির সারা শরীরের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত করে। এরা গভীর সমুদ্রের প্রাণী। তাই সহজে এদের দেখা যায় না। তবে মাঝে মাঝে জীবিত অবস্থায় অথবা মৃত্যুর পর তারা সাগরের জোয়ারের সঙ্গে ভেসে উপকূলে আসে। তবে ভাঁটার টানে আটকে যায় সাগর পারের বালুকা বেলায়। সূত্রঃ ডেইলি বাংলাদেশ।
ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
Correct Answer:
ঘ: অন্তঃপরজীবী
Explanation:
ফিতা কৃমি কি ধরনের প্রাণী? সঠিক উত্তর অন্তঃপরজীবী ফিতাকৃমি চ্যাপ্টাদেহী, উভয়লিঙ্গ এবং অন্তঃপরজীবি প্রাণী। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। স্যাঁতসেঁতে ও ভেজা মাটিতে বাস করে।
কোন প্রাণীটি মেরুদন্ডহীন প্রাণী?
Correct Answer:
ক: কেঁচো
Explanation:
কোন প্রাণীটি মেরুদন্ডহীন প্রাণী? সঠিক উত্তর কেঁচো কেঁচো, আরশোলা, গোলক্রিমি, জেলিমাছ, তারামাছ, অক্টোপাস, শামুক, ঝিনুক, হুক ওয়ার্ম ইত্যাদি অমেরুদন্ডী প্রাণী। কেননা এদের মেরুদন্ড নেই।
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড?
Correct Answer:
গ: ক্যাটল ফিস
Explanation:
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড? সঠিক উত্তর ক্যাটল ফিস ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে।
কোন প্রাণী গায়ের রং পরিবর্তন কর আত্মরক্ষা করতে পারে?
Correct Answer:
গ: গিরগিটি
Explanation:
কোন প্রাণী গায়ের রং পরিবর্তন কর আত্মরক্ষা করতে পারে? সঠিক উত্তর গিরগিটি গিরগিটি যা ‘রক্তচোষা’ নামে অতি পরিচিত একপ্রকার নিরীহ সরীসৃপ। প্রতিনিয়ত বন - বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে দিনে দিনে এই সরীসৃপগুলো হুমকির সম্মুখীন হয়ে পরছে।
যে সকল প্রাণী এক মানবদেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলে -
Correct Answer:
ঘ: ভেক্টর
Explanation:
যে সকল প্রাণী এক মানবদেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলে - সঠিক উত্তর ভেক্টর যে প্রানী রোগজীবানু এক মানবদেহ থেকে অন্য মানবদেহে বহন করে নিয়ে যায় তাকে বলে ভেক্টর বা রোগ বাহক। যেমন - স্ত্রী Anopheles ম্যালেরিয়া জীবানুর ভেক্টর। রোগজীবাণু (পরজীবী) যে জীবদেহে বাস করে এবং পুষ্টি সংগ্রহ করে, তাকে বলে হোস্ট(host) বা পোষক।
প্রাণির মলমূত্র থেকে ব্যকটেরিয়ার সাহাজ্যে ফারমেন্টেশন প্রকিয়ায় উৎপন্ন হয়।
Correct Answer:
খ: মিথেন
Explanation:
প্রাণির মলমূত্র থেকে ব্যকটেরিয়ার সাহাজ্যে ফারমেন্টেশন প্রকিয়ায় উৎপন্ন হয়। সঠিক উত্তর মিথেন সব প্রানীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মিথেন গ্যাস তৈরি করা হয়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়ার সাহায্যে পঁচানোর ফলে মিথেন গ্যাস তৈরি হয়।
আমাদের অস্ত্রে কোন পর্বের প্রাণীরা বাস করতে পারে?
Correct Answer:
ক: আমাদের অন্ত্রে প্রধানত দুই পর্বের প্রাণীরা বসবাস করতে পরে। পর্ব দুইটি হল- প্লাটিহেলমিন্থেস ও নেমাটোডা
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড?
Correct Answer:
গ: ক্যাটল ফিস
Explanation:
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড? সঠিক উত্তর ক্যাটল ফিস ক্যাটল ফিস একটি সামুদ্রিক প্রানী। এরা প্রানীজগতের অন্যতম বিস্ময়কর প্রাণী। চতুরতার জন্য এই প্রাণীরা বিশেষভাবে পরিচিত। ক্যাটল ফিসের তিনটি আলাদা হৃদপিণ্ড। দুইটি হৃদপিণ্ড কানকোর গোঁড়ায় থাকে। এই দুইটির কাজ হলো সমস্ত দূষিত রক্তকে পাম্প করে কানকোয় নিয়ে যায়। তারপর সেই রক্ত তৃতীয় হৃদপিণ্ডে চলে যায়।
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড আছে?
Correct Answer:
ক: ক্যাটল ফিস
Explanation:
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড আছে? সঠিক উত্তর ক্যাটল ফিস ক্যাটল ফিস একটি সামুদ্রিক প্রাণী। এরা প্রানীজগতের অন্যতম বিস্ময়কর প্রাণী। চতুরতা জন্য এই প্রাণীরা বিশেষ ভাবে পরিচিত। এরা সেফলপোডা গোত্রের প্রাণী। ক্যাটল ফিশের তিনটি আলাদা আলাদা হৃদপিণ্ড থাকে। দুইটি হৃদপিণ্ড কানকোর গোঁড়ায় থাকে। এই দুইটির কাজ হলো সমস্ত দূষিত রক্তকে পাম্প করে কানকোয় নিয়ে যাওয়া।
গাছের প্রাণ আছে -কে প্রমাণ করেন ?
Correct Answer:
ক: জগদিশচন্দ্র বসু
Explanation:
গাছের প্রাণ আছে -কে প্রমাণ করেন ? সঠিক উত্তর জগদিশচন্দ্র বসু স্যার জগদীশ চন্দ্র বসু ( ৩০ নভেম্বর, ১৮৫৮ – ২৩নভেম্বর, ১৯৩৭) একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা। তার গবেষণার ফলে উদ্ভিদবিজ্ঞান শাখা সমৃদ্ধ হয়ে ওঠে এবং ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তার হাত ধরে। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করে।
প্রবাল কোন Phylum এর প্রাণি?
Correct Answer:
খ: Cnidaria
Explanation:
প্রবাল কোন Phylum এর প্রাণি? সঠিক উত্তর Cnidaria Cnidaria : এই Phylum এর মধ্যে রয়েছে রঙিন সমুদ্র প্রাণী। যেমন: প্রবাল, সমুদ্র অ্যানিমোন, সমুদ্রের জেলি (জেলিফেশ)’ সমুদ্রের কলম ও জলাধার ।
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায়?
Correct Answer:
ক: চীনের উহানে
কোন প্রাণীকে ডেভিল মাছ বলে?
Correct Answer:
খ: অক্টোপাস
গাছের প্রাণ আছে - কে প্রমাণ করেন?
Correct Answer:
খ: জগদীশ চন্দ্র বসু
Explanation:
গাছের প্রাণ আছে - কে প্রমাণ করেন? সঠিক উত্তর জগদীশ চন্দ্র বসু বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ শহরে। উদ্ভিদেরও যে প্রাণ আছে, তা এই বিজ্ঞানীরই আবিস্কার। আগে উদ্ভিদের প্রাণ সম্পর্কে জানতো না মানুষ। সর্বপ্রথম উদ্ভিদের প্রাণ থাকার ঘোষণায় বিশ্বকে চমকে দিয়েছিলেন এই বাঙালি বিজ্ঞানীই।