Debt provision and Sh-tva provision MCQs
Showing 16 questions (Total: 16)
ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
Explanation:
ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ব্যাকরণের অংশআলোচ্য বিষয়ধ্বনিতত্ত্ব (Phonology)(ধ্বনি সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়। ) ধ্বনির উচ্চারণবিধিধ্বনি পরিবর্তনসন্ধি/ধ্বনিসংযোগ (সন্ধি ধ্বনির মিলন। তাই এটি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। )ণত্ব ও ষত্ব বিধান
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
Explanation:
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় । বাংলা ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি । যথা : ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব । ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় - ণ - ত্ব ও ষ - ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি । শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় - শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি । বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় - বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি ।
ণ-ত্ব ও ষ-তে বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
Explanation:
ণ-ত্ব ও ষ-তে বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ণ - ত্ব ও ষ - তে বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়: ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ,বর্ণের বিন্যাস,সন্ধি,ণ - ত্ব বিধান,ষ - ত্ব বিধান। মনের রাখার কৌশল ধ্বনি ণ,ষ ও বর্ণের সাথে সন্ধি করে।
ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
Correct Answer:
ঘ: অপরাহ্ন
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
Explanation:
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ধ্বনি, ধ্বনি উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ ইত্যাদি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়।
কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Correct Answer:
গ: পোশাক
Explanation:
কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ? সঠিক উত্তর পোশাক খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য - ষ এর ব্যবহার নেই। তৎসম শব্দের বানানে 'ষ'এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান । খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে - 'ষ' হয় না।
নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Correct Answer:
খ: পোশাক
Explanation:
নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ? সঠিক উত্তর পোশাক পোশাক ফারসি শব্দ, জিনিস আরবি শব্দ। যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান। ষ ব্যবহারের নিয়ম : ঋ - কারে পরে মূর্ধন্য - ষ হয়। যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি। অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ। 'অতি', 'অভি' এমন শব্দের শেষে ই - কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন('ণ্ন' মূর্ধ - ণ পরে দন্ত্য - ন), সুষম। নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্, খ্, প্, ফ্ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য - ষ হয়। যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ। কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি। কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য - ষ হয়। যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি। কোথায় কোথায় ষত্ব বিধান নিষেধ বা খাটে না সম্পাদনা সাৎ প্রত্যয়ের দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয় না। যেমন: ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ। খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ষ হয় না। যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা। অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য - স হয়। যেমন: পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ + পর = পরস্পর, স্বতঃ + ফূর্ত = স্বতঃস্ফূর্ত অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ ছাড়াও ত থাকলেও স হতে পারে, যেমন: মনঃ + তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ = শিরস্ত্রাণ
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: অগ্রনায়ক
Explanation:
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর অগ্রনায়ক সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন, অগ্রনায়ক, ত্রিনয়ন।
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্বে
Explanation:
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্বে সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয় । যথা : শাখা (ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব , বাক্যতত্ত্ব ) আলোচ্য বিষয় ( ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান ,ধ্বনি পরিবর্তন ও লোপ ,ণ - ত্ব ও ষ - ত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ ।
'ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ? সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ণ - ত্ব বিধান। তৎসম শব্দের বানানে ‘ষ” এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য হয় না। কিন্তু বাংলা ভাষায় অনেক তৎসম শব্দ ‘ণ’ থাকলে তা অবিকৃত থাকে। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য - ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায় না । কেবল তৎসম শব্দে মূর্ধন্য – ষ এর ব্যবহার পাওয়া যায়। এগুলোকে অবিকৃত রাখার প্রয়োজনে ষ - ত্ব বিধান প্রয়োগ করা হয়।
নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক?
Correct Answer:
ঘ: ভাষণ, গ্রন্থ, জিনিস
Explanation:
নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক? সঠিক উত্তর ভাষণ, গ্রন্থ, জিনিস যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ' এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে 'ণ' এর ব্যবহার না হয়ে 'ন' এর ব্যবহার হয় , তাকে ণ - ত্ব বিধি বা ণ - ত্ব বিধান বলে এবং তৎসম শব্দের বানানে 'ষ' এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। ণ - ত্ব বিধানের নিয়মানুযায়ী ,ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না। যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন। ষ - ত্ব বিধানের নিয়ম অনুসারে , খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন - দেশি ,জিনিস, পোশাক, মাস্টার। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন - আষাঢ়, ভাষা, ভাষণ, ঊষা, পাষাণ ইত্যাদি।
ণ-ত্ব ও ষ-ত্ব কোন তত্ত্বের আলোচ্য বিসয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
চের কোন শব্; ণ-ত্ব বিধান অনুসারে ‘ন’ এ ব্যবহার হয়েছে
Correct Answer:
ঘ: ব্যাকরণ
'মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?
Correct Answer:
ঘ: স্বভাবতই ণ হয়
Explanation:
'মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে? সঠিক উত্তর স্বভাবতই ণ হয় কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয়। যেমন: চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণবেণু বীণা কঙ্কণ কণিকা।কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণীফণী অণু বিপণি গণিকা।আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণিগৌণ কোণ ভাণ পণ শাণ।চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণগণনা পিণাক পণ্য বাণ। চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।
কোন বানানটি খাঁটি ষ-ত্ব বিধানের উদাহরণ?
Correct Answer:
ক: ষোড়শ
’ণ-ত্ব ও ষ-ত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব