Dictionary MCQs
Showing 24 questions (Total: 24)
অভিধানে কোন শব্দটি আগে আসবে?
Correct Answer:
ঘ: চাঁটি
Explanation:
অভিধানে কোন শব্দটি আগে আসবে? সঠিক উত্তর চাঁটি অভিধানঅভিধান বা শব্দকোষ (ইংরেজি: Dictionary, wordbook, lexicon অথবা vocabulary) এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ বর্ণানুক্রমে তালিকাভূক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ, ব্যূৎপত্তি, ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে। অভিধান বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন অভিধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে, কোন অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে; জীবনীর অভিধানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনীর সঙ্কলন থাকতে পারে, প্রযুক্তি সম্পর্কিত অভিধানে প্রযুক্তির সুনির্দিষ্ট বিভাগ সম্পর্কিত শব্দসমূহের অর্থ ও ব্যাখ্যা থাকে। অনেক সময় অভিধানের ব্যাপ্তি বিস্তৃত হয়ে বিশ্বকোষের কাছাকাছি চলে যেতে পারে। যদিও বিশ্বকোষে ভুক্তিসমূহের বিস্তৃত ব্যাখ্যা থাকে যেখানে অভিধান শব্দসমূহের ভাষাগত দিক সম্পর্কে মনযোগ দিয়ে থাকে।অভিধান এর ইতিহাসসবচেয়ে পুরাতন অভিধান পাওয়া গেছে আকাডিয়ান সাম্রাজ্যের সময়কার দ্বিভাষিক সুমেরীয় - আকাডিয়ান শব্দমালার উপর। আনুমানিক খ্রিস্টপূর্ব ২৩০০ অব্দে রচিত এই অভিধান এবলা (বর্তমান সিরিয়া) এলাকাতে সন্ধান পাওয়া যায়। পরবর্তী সময়ে জানা মতে, বিশ্বে প্রথম অভিধান লেখা হয় ল্যাটিন ভাষায় ১২২৫ সালে, যার সংকলন ছিলেন জন গারল্যান্ড। তবে ইংরেজি ভাষায় প্রথম ইংরেজি অভিধান সংকলন করেন রিচার্ড হুলোয়েট; ১৫৫২ সালে। এর শব্দ সংখ্যা ছিল প্রায় ২৬,০০০ এবং এতে প্রথম ইংরেজি শব্দের ইংরেজি অর্থ, পরে তার ল্যাটিন প্রতিশব্দ ছিল। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অভিধান The Oxford English Dictionary যেটা ২০ খন্ডে প্রকাশিত। বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ; ১৮১৭ সালে। বাংলা একাডেমি ১৯৯২ সালে অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' নামে অভিধান প্রকাশ করে। খ্রিস্টীয় ২য় শতকের সময়ে ব্যবলীয়ন অভিধান উর্রা = হুবুল্লু সুমেরীয় ভাষার আরেকটি পুরাতন অভিধান।
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন -----
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন ----- সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ।
' বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' --এর সম্পাদক কে?
Correct Answer:
ঘ: আহমদ শরীফ
Explanation:
' বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' --এর সম্পাদক কে? সঠিক উত্তর আহমদ শরীফ বিশিষ্ট শিক্ষাবিদ আহমদ শরীফ (১৯২১ - ১৯৯৯) 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' সম্পাদনা করেন, যা ১৯৯২ সালের সেপ্টেম্বর প্রকাশিত হয়। অন্যদিকে ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ,গবেষক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) সম্পাদনা করেন 'আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) ।
' চলিষ্ণু অভিধান' কাকে বলা হতো ?
Correct Answer:
ঘ: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
' চলিষ্ণু অভিধান' কাকে বলা হতো ? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ তিনি একাধারে ছিলেন সাহিত্যিক ও সাহিত্য গবেষক। ১৯৬১ সালে সাহিত্য গবেষণায় তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। গল্পবিচিত্র, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত তার উল্লেখযোগ্য শিল্পকর্ম।
প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন--
Correct Answer:
খ: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন-- সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন - - অশোক মুখোপাধ্যায়।
বাংলা একাডেমীর ইংরেজী -বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
Correct Answer:
গ: জিল্লুর রহমান সিদ্দিকী
Explanation:
বাংলা একাডেমীর ইংরেজী -বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে? সঠিক উত্তর জিল্লুর রহমান সিদ্দিকী বাংলা একাডেমীর ইংরেজি বাংলা অভিধানের সম্পাদক - জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। এর সদর দপ্তর বর্ধমান হাউজ, ঢাকায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা বাংলা। এর মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজী।
প্রথম বাংলা “থিসরাস” অভিধান সংকলন করেছেন?
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা “থিসরাস” অভিধান সংকলন করেছেন? সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা অভিধান "থিসরাস" সংকলন করেন অশোক মুখোপাধ্যায়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ' সম্পাদনা করেন ড.মুহম্মদ শহীদুল্লাহ।
বাংলা একাডেমির অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক?
Correct Answer:
ক: গাওয়া, গাং, গাঁ, গাঙ্গ
Explanation:
বাংলা একাডেমির অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক? সঠিক উত্তর গাওয়া, গাং, গাঁ, গাঙ্গ বাংলা একাডেমির অভিধানে অক্ষরবিন্যাস বা ভুক্তির ক্ষেত্রে শব্দে প্রথম বর্ণের পর স্বরবর্ণ>অনুস্বার>বিসর্গ>চন্দ্রবিন্দু> ব্যাঞ্জনবর্ণ> যুক্তবর্ণ, - এই ক্রম অনুসরণ করা হয়। সূত্রঃ বাংলা একাডেমি অভিধান
অভিধানে কোন শব্দ আগে বসবে ?
Correct Answer:
ক: চাঁটি
Explanation:
অভিধানে কোন শব্দ আগে বসবে ? সঠিক উত্তর চাঁটি অভিধান এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ বর্ণানুক্রমে তালিকাভূক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ, ব্যূৎপত্তি, ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে। অভিধান বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন অভিধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে, কোন অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে; জীবনীর অভিধানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনীর সঙ্কলন থাকতে পারে, প্রযুক্তি সম্পর্কিত অভিধানে প্রযুক্তির সুনির্দিষ্ট বিভাগ সম্পর্কিত শব্দসমূহের অর্থ ও ব্যাখ্যা থাকে। অনেক সময় অভিধানের ব্যাপ্তি বিস্তৃত হয়ে বিশ্বকোষের কাছাকাছি চলে যেতে পারে।
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান”-এর সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান” - এর সম্পাদক ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, দীওয়ানে হাফিজ, রুবাইয়াত - ই - ওমর খৈয়াম, নবী করিম মুহাম্মাদ, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, মহররম শরীফ।
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন?
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন? সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ‘সংসদ সমার্থশব্দকোষ’ পরিচিতি। সমান অর্থ রয়েছে এমন শব্দগুলো একত্রিত করে যে বই তার নাম সমার্থশব্দকোষ। সংস্কৃত ভাষাতে এই জাতীয় অভিধান ছিল ‘অমরকোষ’ (অমরসিংহ রচিত 'নামলিঙ্গানুশাসন’)। এই অভিধানের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো ছিল। ফলে প্রয়োজনের সময় চট করে যথাযথ শব্দ খুঁজে পাওয়া দুস্কর ছিল। সম্পূর্ণ ‘অমরকোষ’ মুখস্থ না থাকলে শিক্ষার্থীর পক্ষে কাঙ্ক্ষিত শব্দসন্ধান সহজসাধ্য হত না। ১৮৫৩ সালে ‘শব্দাম্বুধি’ নামে একটি বাংলা অভিধান প্রকাশিত হয়। এখানে পর্যায়শব্দ শিরোনামে কিছু সমার্থকশব্দ প্রকাশিত হয়েছিল। ‘সংসদ সমার্থশব্দকোষ’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৭ সালে। আঠারোটি পুনর্মুদ্রণসহ বর্তমানের তৃতীয় সংস্করণ বাজারে এসেছে ২০১৩ সালে। এই অভিধান তৈরিতে রজে'র নীতিকে সামনে রেখে কিছুটা পরিবর্তিত আকারে শব্দ সংকলন করা হয়েছে।
অভিধানে কোন্ শব্দটি আগে বসবে?
Correct Answer:
ঘ: চাঁটি
অভিধানে অনুসূত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি ---
Correct Answer:
গ: তেল, তৈয়ার, তোয়া
Explanation:
অভিধানে অনুসূত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি --- সঠিক উত্তর তেল, তৈয়ার, তোয়া অভিধানে অনুসৃত বর্ণনাক্রম অনুযায়ী অপশনে (c) ও (d) দুটি বানান গুচ্ছই সাজানো হয়েছে। সে হিসেবে ( c) ও (d) দুটিই সঠিক।
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন- সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় অশোক মুখোপাধ্যায়ের ‘সংসদ সমার্থক শব্দকোষ’ প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
বাংলা ভাষার অভিধান প্রথমে কে রচনা করেন?
Correct Answer:
ঘ: ফাদার ম্যানোয়েল
Explanation:
বাংলা ভাষার অভিধান প্রথমে কে রচনা করেন? সঠিক উত্তর ফাদার ম্যানোয়েল বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?
Correct Answer:
ঘ: ফাদার মানোয়েল
Explanation:
বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন? সঠিক উত্তর ফাদার মানোয়েল ১৮১৭ সালে বাংলা ভাষার প্রথম (বাংলা থেকে বাংলা) অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা একাডেমি প্রকাশিত প্রথম বাংলা অভিধান হলো ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সংকলিত 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান '(১৯৬৫)। তবে পর্তুগিজ খ্রিস্টান পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁউ বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন। তার রচিত বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়।
বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ' চলন্তিকা' এর প্রণেতা কে?
Correct Answer:
গ: রাজশেখর বসু
Explanation:
বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ' চলন্তিকা' এর প্রণেতা কে? সঠিক উত্তর রাজশেখর বসু পরশুরাম - ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু। চলন্তিকা অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় "বঙ্গীয় শব্দকোষ" নামের অভিধানের সংকলক।
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন _
Correct Answer:
ক: অশোক মুখোপাধ্যায়
Explanation:
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন _ সঠিক উত্তর অশোক মুখোপাধ্যায় সংসদ সমার্থশব্দকোষসম্পাদকঃ অশোক মুখোপাধ্যায়সাহিত্য সংসদ, কলকাতাপ্রচ্ছদঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়প্রথম প্রকাশঃ ১৯৮৭একবিংশতিতম মুদ্রণঃ ২০১৬.ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ।শহিদুল্লাহর রচিত খন্ড গুলোকে অশোক মুখ্যপধ্যায় তার রচিত খন্ড গুলো থেকে সমার্থক শব্দের অভিধান সংকলন করেছে
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
Correct Answer:
গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (১৯৬৫) ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত এবং বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। এটি বাংলা ভাষার প্রথম আঞ্চলিত অভিধান। এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান ‘চলস্তকা’ এর প্রণেতা কে?
Correct Answer:
গ: রাজ শেখর বসু
Explanation:
বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান ‘চলস্তকা’ এর প্রণেতা কে? সঠিক উত্তর রাজ শেখর বসু 'চলস্তিকা* রাজশেখর বসুর লেখা আধুনিক বঙ্গভাষার অভিধান সংকলন।
‘বাংলাদেশের আঞ্চলিক অভিধানে’র প্রধান সম্পাদক-
Correct Answer:
ক: ড. মুহম্মদ শহীদুল্লাহ
‘অভিধান’ শব্দটির বিশেষণ পদ কোনটি?
Correct Answer:
খ: আভিধানিক
Explanation:
‘অভিধান’ শব্দটির বিশেষণ পদ কোনটি? সঠিক উত্তর আভিধানিক ‘অভিধান শব্দটির বিশেষণ পদ ‘আভিধানিক। উল্লেখ্য, যে পদ বিশেষ্য,সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
অভিধানে ব্যবহৃত য এর পর বর্ণনুক্রমে কি আসে?
Correct Answer:
গ: র
Explanation:
অভিধানে ব্যবহৃত য এর পর বর্ণনুক্রমে কি আসে? সঠিক উত্তর র বাংলা একাডেমী বাংলা অভিধান অনুসারে বর্তমান বর্ণানুক্রমে - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ, ং, ঃ, ঁ, যেহেতু অপশনে য় বর্ণটি নেই তাই য এর পরে "র " বর্ণটি আসে।
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
Correct Answer:
ক: রামচন্দ্র বিদ্যাবাগীশ
Explanation:
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? সঠিক উত্তর রামচন্দ্র বিদ্যাবাগীশ বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তিনি ১৮১৭ সালে এটি সংকলন করেন। বাংলা একাডেমি ১৯৯২ সালে অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' নামে অভিধান প্রকাশ করে।