Dynasty and capital of Bengal during the ancient regime MCQs
Showing 26 questions (Total: 26)
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
Correct Answer:
ঘ: ১৬১০ খ্রিঃ
Explanation:
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? সঠিক উত্তর ১৬১০ খ্রিঃ সুবেদার ইসলাম খান চিশতি প্রথম ঢাকায় রাজধানী স্থাপন করেন৷
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে?
Correct Answer:
খ: নবাব মুর্শিদকুলি খান
Explanation:
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে? সঠিক উত্তর নবাব মুর্শিদকুলি খান মুর্শিদকুলী খান (১৭০০ - ১৭২৭) বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা। বাংলায় মুর্শিদকুলী খানের কর্মজীবন শুরু হয় প্রাদেশিক দীউয়ান হিসেবে। একে একে বাংলা ও উড়িষ্যার নাজিম বা গভর্নর, বিহারের দীউয়ান এবং কয়েকটি জেলার ফৌজদারের পদ অলঙ্কৃত করার পর আঠারো শতকের প্রথম দিকে তাঁর কর্মজীবনের সমাপ্তি ঘটে।
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
Correct Answer:
খ: ১৬১০ খ্রিস্টাব্দে
Explanation:
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? সঠিক উত্তর ১৬১০ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন।
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
Correct Answer:
খ: নবাব মুর্শিদকুলি খাঁ
Explanation:
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? সঠিক উত্তর নবাব মুর্শিদকুলি খাঁ নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। এছাড়াও বিভিন্ন নথি - পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব। তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।
ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
Correct Answer:
ক: ১৬১০ সালে
Explanation:
ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়? সঠিক উত্তর ১৬১০ সালে ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
Correct Answer:
খ: ইবনে বতুতা
Explanation:
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সঠিক উত্তর ইবনে বতুতা জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮ খ্রি) ছিলেন মরক্কোর অধিবাসী । ইবনে বতুতা সোনারগাঁওয়ে আসেন ১৩৪৬ সালে। মধ্যযুগের আর যেসব বিখ্যাত পরিব্রাজক সোনারগাঁও পরিভ্রমণ করেন, তারা হচ্ছেন চীনের মা হুয়ান ১৪০৬ সালে এবং হৌ হিয়েন ১৪১৫ সালে। অন্যদিকে ফা - হিয়েন (আনুমানিক ৩৫৮ - ৪৩৫ খ্রি)। ভারত পরিভ্রমণকারী চীনদেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। মার্কো পোলো (১২৫৪ - ১৩২৪ খ্রি) . মধ্যযুগের ইউরোপীয় ভূ - পর্যটকদের একজন। তার বর্ণনাকৃত ভ্রমণবৃত্তান্ত থেকেই ইউরোপবাসী চীন , তিব্বত, ভারত, সিংহল ,ব্রহ্মদেশ ও শ্যামদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের জীবনযাপন সম্পর্কে প্রথম জানতে পারে। আর হিউয়েন সাং (৬০২ - ৬৬৪ খ্রি) . হলেন ভারত পরিভ্রমণকারী প্রাচীন চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। তিনি ভারতে এসে গান্ধার, তক্ষশীলা, কাশ্মীর ,মথুরা, অযোধ্যা, নেপাল ইত্যাদি বৌদ্ধ শাস্ত্রচর্চাকেন্দ্র ও যুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থস্থানসমূহ পরিদর্শন করেন।
কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
Correct Answer:
ক: সুলতানী আমলে
Explanation:
কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সঠিক উত্তর সুলতানী আমলে ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সোনারগাঁ ফখরউদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করেন এবং সেখান থেকে মুদ্রা জারি করেন। ঈসা খান ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁ তাদের রাজধানী ছিল। মুসা খানের পতনের পর (১৬১১) সোনারগাঁ মুঘল সুবাহ বাংলার একটি সরকারে পরিণত হয়। ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর (১৬১০) থেকেই দ্রুত সোনারগাঁয়ের পতন শুরু হয়য়।
সোনারগাঁও কোন আমলে বাংলার রাজধানী ছিল?
Correct Answer:
গ: মোঘল আমলে
Explanation:
সোনারগাঁও কোন আমলে বাংলার রাজধানী ছিল? সঠিক উত্তর মোঘল আমলে ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁ ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীরর মর্যাদা লাভ করে। ১৩৫২ খ্রিষ্টাব্দ তে শামসুদ্দীন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করেন এবং সেখানে মুদ্রা জারি করেন। ঈসা খান ও তার চবংশধর শাসনামলে সোনারগাঁ তাদের রাজধানী ছিল।
সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি?
Correct Answer:
ঘ: দুর্নীতি
Explanation:
সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি? সঠিক উত্তর দুর্নীতি দুর্নীতি, দারিদ্র্য ও রাজনীতি সুশাসনের প্রতিবন্ধক হলেও অন্যতম প্রতিবন্ধক হলো দুর্নীতি।
বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন ---
Correct Answer:
গ: ঈশা খান
Explanation:
বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন --- সঠিক উত্তর ঈশা খান সোনাগাঁও এর পূর্ব নাম ‘সুবর্ণগ্রাম’। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঈশা খান বাংলাদেশের রাজাধানী হিসেবে সোনারগাঁও পত্তন করেন। সোনারগাঁও এর নামকরণ করা হয় ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামানুসারে।
বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেন-
Correct Answer:
ঘ: ঈশা খান
সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল?
Correct Answer:
ঘ: সুবর্ণগ্রাম
Explanation:
সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর সুবর্ণগ্রাম সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন সুবর্ণগ্রাম নাম থেকেই প্রাক মুসলিম যুগে সোনারগাঁও এর গুরুত্ব অনুধাবন করা যায়। এই সুবর্ণগ্রাম থেকেই স্পষ্ট ত মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করে-
Correct Answer:
ঘ: ঈশা খাঁন
সোনারগাঁও -এর পূর্ব নাম ছিল ----
Correct Answer:
খ: সুবর্ণগ্রাম
নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
Correct Answer:
ক: ইবনে বতুতা
Explanation:
নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সঠিক উত্তর ইবনে বতুতা ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। মুহাম্মদ ইবনে বতুতা বা ইবনে বতুতা (ফেব্রুয়ারি ২৫, ১৩০৪ - ১৩৬৮ অথবা ১৩৬৯ সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ, বিচারক এবং সুন্নি ইসলামের মালিকি মাজহাবে বিশ্বাসী একজন ধর্মতাত্ত্বিক। তার পূর্ণ নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তিনি ১৭ রজব ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৪ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি রবিবার দিন মরোক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন। চীন সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি "শামস - উদ্ - দ্বীন" নামেও পরিচিত। তিনি সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এর আমলে বঙ্গে পর্যটনে এসে সোনারগাঁও এসেছিলেন।
নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে ?
Correct Answer:
ক: পাল বংশ
Explanation:
নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে ? সঠিক উত্তর পাল বংশ কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় রাজা দ্বিতীয় মহিপালের সময়।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে?
Correct Answer:
ঘ: ঈশা খান
Explanation:
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে? সঠিক উত্তর ঈশা খান ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়। এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ - এর দরগা ইত্যাদি নানারকম স্থাপনা রয়েছে। সোনারগাঁও - এ শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন?
Correct Answer:
খ: ঈশা খাঁ
Explanation:
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন? সঠিক উত্তর ঈশা খাঁ বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ – পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন। সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলে সোনারগাঁও নামের উদ্ভব হয়। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈসা খাঁ।
কাতালোনিয়া কোন দেশের শাসন থেকে মুক্তি চেয়েছে?
Correct Answer:
খ: স্পেন
Explanation:
কাতালোনিয়া কোন দেশের শাসন থেকে মুক্তি চেয়েছে? সঠিক উত্তর স্পেন ইউরোপের আইবেরিয়া উপদ্বীপের দেশ স্পেনের উত্তর - পূর্ব অংশের একটি স্বায়ত্তশাসিত ও সমৃদ্ধশালী অঞ্চল হলো কাতালোনিয়া। ভূমধ্যসাগরের তীরবর্তী এ অঞ্চলের রাজধানী বার্সেলোনা।
বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
Correct Answer:
খ: উপজেলা পরিষদ
Explanation:
বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর উপজেলা পরিষদ বাংলাদেশের স্হানীয় প্রশাসন একটি প্রশাসনিক ব্যবস্হা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ও স্হানীয় প্রশাসনিক কাঠামো তিনটি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা পরিষদ। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।
বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়-
Correct Answer:
ক: পাল বংশের মাধ্যমে
Explanation:
বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়- সঠিক উত্তর পাল বংশের মাধ্যমে পাল বংশের মাধ্যমে বাংলায় বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয়। পাল বংশের প্রথম শাসক গোপাল বাংলার উত্তর এবং পূর্ব অংশের প্রায় সমগ্র অঞ্চলই রাজ্যভুক্ত করেন এবং তাঁর সময়কাল (৭৫০ - ৭৮১) হতেই বাংলায় বংশানুক্রমিক শাসনের সূত্রপাত হয়। উল্লেখ্য যে, পাল বংশের শাসনকাল ছিল ৮৫০ - ১১৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৪০০ বছর শাসন করে। মৌর্য বংশ ও সেন বংশের শাসনকাল হলো যথাক্রমে খ্রিস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব এবং ১০৬১ খ্রিস্টাব্দ থেকে ১২০৪ খ্রিস্টাব্দ।
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
Correct Answer:
ক: সুলতানী আমলে
Explanation:
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সঠিক উত্তর সুলতানী আমলে ১৬১০ সালে এক যুদ্ধে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। ১. সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল-
Correct Answer:
ঘ: চারবার
Explanation:
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল- সঠিক উত্তর চারবার স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল - চারবার।সপ্তদশ শতাব্দীতে (১৬১০ সালে) পুরানো ঢাকা মুঘল সাম্রাজ্যের সুবহে বাংলা (বাংলা প্রদেশ) এর প্রাদেশিক রাজধানী ছিলো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিলো। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিলো ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। ঢাকাতে বিশ্বের সেরা মসলিন কাপড় উৎপাদিত হতো।যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসন আমলে, এই সময় নবাবগণ ঢাকা শাসন করতেন। এই সময় কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে।১৯০৫ সালের বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়।১৯৪৭ সালে ভারত বিভাগের পরে ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। ১৯৫০ - ১৯৬০ সালের মধ্যে এই শহর বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।১৯৭১ সালে ঢাকা “স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী” ঘোষিত হয়। 1610, 1660, 1905, 1947
নির্দেশনক প্রশাসনের কী বলে?
Correct Answer:
গ: হৃৎপিণ্ড
'মৎস্যনায়'কোন শাসন আমলে দেখা দেয়?
Correct Answer:
ঘ: পাল তাম্র শাসন আমলে
Explanation:
'মৎস্যনায়'কোন শাসন আমলে দেখা দেয়? সঠিক উত্তর পাল তাম্র শাসন আমলে সংস্কৃত শব্দ মাৎস্যন্যায় বলতে আইন - শৃঙ্খলা বজায় রাখার মতো শক্তিশালী শাসন ক্ষমতার অভাবে সমাজের বিশৃঙ্খলা অবস্থাকে বোঝানো হয় । মাছের রাজ্যের যেমন বড় মাছগুলো ছোট মাছদের ধরে খায়, তেমনি রাজাবিহীন রাজ্যে প্রভাবশালীরা দূর্বলদের উপর নির্মম অত্যাচার চালায় এই অবস্থাকে বোঝাতে 'মাৎস্যন্যায়' শব্দটি ব্যবহৃত হয়েছে । রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়কালকে মাৎস্যন্যায় বলে ।
বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম -
Correct Answer:
ঘ: ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
Explanation:
বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম - সঠিক উত্তর ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ ১৭৬০ সালের ৩০ জুন, রংপুর অঞ্চল থেকে শুরু হয়েছিলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির মজনু শাহ্ ছিলেন এই বিদ্রোহের প্রাণপুরুষ ছিলেন। পরবর্তীতে নাটোরের জমিদার দেবী চৌধুরাণীর সেনাপতি সন্ন্যাসব্রতধারী ভবানী পাঠক এই বিদ্রোহে যুক্ত হয়ে হিন্দু বিদ্রোহীদের প্রেরণা ও নেতৃত্ব দিয়েছিলেন।