education MCQs
Showing 44 questions (Total: 44)
বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত?
Correct Answer:
গ: ১,৮৭৬ কোটি টাকা
Explanation:
বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত? সঠিক উত্তর ১,৮৭৬ কোটি টাকা ২০১৬ - ১৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ৫২,৯১৪ কোটি টাকা। তবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ ২৬,৮৫৫ কোটি টাকা।
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭)
Correct Answer:
ঘ: নুরুল ইসলাম নাহিদ
Explanation:
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? (২০১৭) সঠিক উত্তর নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম নুরুল ইসলাম নাহিদ (২০১৭)। নুরুল ইসলাম নাহিদ (জন্ম ৫ জুলাই ১৯৪৫) বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ যিনি বাংলাদেশের সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। ৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে ৬ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct Answer:
খ: নওয়াব আবদুল লতিফ
Explanation:
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর নওয়াব আবদুল লতিফ বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নওয়াব আবদুল লতিফ ১৮৬৩ সালে নানা পদক্ষেপ গ্রহণ করেন। এই সালে তিনি কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ সোসাইটির লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের স্বপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত কথা। তাঁর প্রচেষ্ঠায় কলকাতা মাদ্রাসায় ইস্ট - ফার্সি বিভাগ খোলা হয় এবং সেখানে উর্দু ও বাংলা ভাষা শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁরই চেষ্টার ফলে মহসীন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে সংরক্ষিত করা হয়। রাজশাহী সরকারী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল।
বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ?
Correct Answer:
খ: তিনটি
শিক্ষার মূল লক্ষ্য কি?
Correct Answer:
খ: মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ
Explanation:
শিক্ষার মূল লক্ষ্য কি? সঠিক উত্তর মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ শিক্ষকার মূল লক্ষ্য কখনো অর্থ উপার্জন হতে পারেনা। শিক্ষার মূল্য উদ্দেশ্য হলো ব্যাক্তির মূল্যবোধ জাগ্রত করা ও গুণাবলীর প্রকাশ।
শিক্ষা বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: দক্ষতা অর্জন
Explanation:
শিক্ষা বলতে কি বোঝায়? সঠিক উত্তর দক্ষতা অর্জন শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়।
উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
Explanation:
উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে কি বোঝায়? সঠিক উত্তর ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে বোঝায় - ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া।
নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
Correct Answer:
ঘ: লালন ফকির
Explanation:
নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই? সঠিক উত্তর লালন ফকির রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি নিজ গৃহেই বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে শুরু হয়। পরবর্তীতে তিনি ওরিয়েন্টাল সেমিনারি , নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনা করেন। ১৮৭৮ সালে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে কিছুদিন ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেন। কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন ছিল দশম শ্রেণি পর্যন্ত। বহু আধ্যাত্মিক গানের রচয়িতা হাসন রাজার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ হয়নি। বাউল সাধক ও বাউল সংগীতের রচয়িতা লালন শাহের কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ নেই। তাই (গ) ও (ঘ) উভয়ই সঠিক উত্তর ।
শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু হয়--
Correct Answer:
ক: ১৯৯৩-৯৪
বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ “মীনা” কোন শিল্পীর সৃষ্টি?
Correct Answer:
খ: মোস্তফা মনোয়ার
Explanation:
বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ “মীনা” কোন শিল্পীর সৃষ্টি? সঠিক উত্তর মোস্তফা মনোয়ার বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ "মীনা" মোস্তফা মনোয়ারের সৃষ্টি। এ কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র মীনা বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় চরিত্র।
খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়?
Correct Answer:
গ: ১৯৯৩
Explanation:
খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়? সঠিক উত্তর ১৯৯৩ কাজের বিনিময়ে খাদ্য ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার ‘ফুড ফর ওয়ার্ক’ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। এটি চালু হয় ১৯৯৩ সালে।
কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
Correct Answer:
ক: শ্রীলঙ্কা
Explanation:
কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? সঠিক উত্তর শ্রীলঙ্কা শ্রীলংকার শিক্ষার হার সর্বোচ্চ। শ্রীলংকার রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক সোশালিস্ট রিপাবলিক অফ শ্রীলংকা। মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬ অনুসারে শ্রীলংকার শিক্ষার হার ৯২.৬%। এবং ভারত বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার হার যথাক্রমে ৭২.১%, ৬১.৫%, ও ৫৮.৭%।
Who is the first female foreign minister of Bangladesh?
Correct Answer:
A: Dr Dipu moni
বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি?
Correct Answer:
গ: নুরুল ইসলাম নাহিদ
শিক্ষা কি?
Correct Answer:
ক: আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
Explanation:
শিক্ষা কি? সঠিক উত্তর আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।
'ইউনিট পদ্ধতি ' শিক্ষা সম্পর্কে মনোবিজ্ঞানের কোন তত্বের ভিত্তিতে রচিত?
Correct Answer:
ঘ: প্রচেষ্টা ও ভুলতত্ত্ব
শিক্ষাদানে প্রদর্শন পদ্ধতি কোন বিষয়ের ক্ষেত্রে অধিকতর উপযোগী?
Correct Answer:
খ: ভূগোল ও গণিত
'ইউনিট পদ্ধতি' শিক্ষা সম্পর্কে মনোবিজ্ঞানের কোন তত্ত্বের ভিত্তিতে রচিত?
Correct Answer:
ঘ: প্রচেষ্টা ও ভুলতত্ত্ব
শিক্ষাদানে প্রদর্শন পদ্ধতি কোন বিষয়ের ক্ষেত্রে অধিকতর উপযোগী ?
Correct Answer:
খ: ভূগোল ও গণিত
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৯৯১
Explanation:
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯১ উপানুষ্ঠানিক শিক্ষাকে লক্ষ্য করে ১৯৯১ সালে ‘সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম’ প্রকল্প চালু করা হয় এবং উপানুষ্ঠানিক শিক্ষার একটি মৌলিক কাঠামো গড়ে তোলা হয়। ১৯৯২ সালে প্রাথমিক ও গণশিক্ষাসংক্রান্ত কর্মকান্ড সম্প্রসারণ ও সুসংহতকরণের জন্য ‘প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ’ প্রতিষ্ঠা করা হয়। একই বছর ১৯৯০ সালের ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ আইন অনুযায়ী ৬৮টি থানায় বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা প্রচলনের কাজ শুরু হয়। ১৯৯৩ সাল থেকে দেশের সকল থানা ও ইউনিয়নে এ আইন বাস্তবায়নের ব্যবস্থা করা হয়।
জ্যাঁ পিয়াজেঁ কোন তত্ত্বের মাধ্যমে শিক্ষায় অবদান রেখেছেন?
Correct Answer:
খ: জ্ঞানমূলক তত্ত্ব
Explanation:
জ্যাঁ পিয়াজেঁ কোন তত্ত্বের মাধ্যমে শিক্ষায় অবদান রেখেছেন? সঠিক উত্তর জ্ঞানমূলক তত্ত্ব জ্ঞানতত্ত্বমূলক বিষয়ে তিনি অবদান রেখেছেন।
একীভূত শিক্ষার লক্ষ্যদল কারা ?
Correct Answer:
খ: সকল শিশু
Explanation:
একীভূত শিক্ষার লক্ষ্যদল কারা ? সঠিক উত্তর সকল শিশু একীভূত শিক্ষা হচ্ছে একটি প্রক্রিয়া, যা প্রত্যেক শিশুর চাহিদা ও সম্ভাবনা অনুযায়ী ধর্ম - বর্ণ, ধনী - গরীব, ছেলে - মেয়ে নির্বিশেষে একই শিক্ষক দ্বারা একই পরিবেশে এক নামে মানসম্পন্ন শিক্ষা দান করা। এর লক্ষ্যদল সকল শিশু।
উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্যদল কারা ?
Correct Answer:
ক: ঝরে পড়া শিক্ষার্থী
Explanation:
উপানুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্যদল কারা ? সঠিক উত্তর ঝরে পড়া শিক্ষার্থী সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির বাইরে সুনির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্দেশ্য সংঘটিত এবং সমন্বিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত শিক্ষাই হলো উপানুষ্ঠানিক শিক্ষা । এই শিক্ষার মূল লক্ষ্যদল ঝরে পড়া শিক্ষার্থী ।
'সবার জন্য শিক্ষা' বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়?
Correct Answer:
গ: একটি দেশেরু সমগ্র জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ
Explanation:
'সবার জন্য শিক্ষা' বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়? সঠিক উত্তর একটি দেশেরু সমগ্র জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ 'সবার জন্য শিক্ষা' বলতে প্রকৃতপক্ষে একটি দেশের সমগ্র জনগণের মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ।
কোন ধরণের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভবনা কম?
Correct Answer:
গ: নৈর্ব্যক্তিক অভীক্ষা
Explanation:
কোন ধরণের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভবনা কম? সঠিক উত্তর নৈর্ব্যক্তিক অভীক্ষা নৈর্ব্যক্তিক অভীক্ষাপদ কী ? যে সব অভীক্ষাপদ বা প্রশ্নে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা থাকে না তাদেরকে নৈর্ব্যক্তিক অভীক্ষা বলা হয়। অভীক্ষার নৈর্ব্যক্তিকতা বজায় থাকে বলেই একে নৈর্ব্যক্তিক অভীক্ষা বলা হয়ে থাকে। প্রচলিত রচনামূলক প্রশ্নের অসুবিধাগুলো দূর করার উদ্দেশ্যেই মূলত নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রচলন শুরু হয়েছে। নৈর্ব্যক্তিক প্রশ্নে নির্ভরযোগ্যতা ও যথার্থতা উভয়ই রক্ষিত হয়। >নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রকারভেদ: সাধারণত: নিন্মবর্ণিত পাঁচ ধরনের নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রচলন রয়েছে। ১. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ২. শূণ্যস্থান পূরণ প্রশ্ন ৩. সত্য - মিথ্যা নির্ণয় ৪. মিলকরণ প্রশ্ন ৫. বহু নির্বাচনী প্রশ্ন
শ্রেণিতে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মূল বিবেচ্য বিষয় কী?
Correct Answer:
খ: শিখনফল অর্জনে সহায়ক কিনা
Explanation:
শ্রেণিতে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মূল বিবেচ্য বিষয় কী? সঠিক উত্তর শিখনফল অর্জনে সহায়ক কিনা শিক্ষণীয় বিষয়কে সহজবোধ্য করে ও আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার জন্য শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়। এই উদ্দেশ্যে বিদ্যালয়গুলোতে গতানুগতিকভাবে শিক্ষা উপকরণ হিসেবে বোর্ড, পোস্টার, চার্ট, মডেল, চিত্র ইত্যাদি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দেখা যায়, এই ধরণের উপকরণগুলো সহজেই নষ্ট হয়ে যায় এবং কিছু দিন পরেই এগুলি সংস্কারের প্রয়োজন হয় অথবা নতুন করে কিনতে হয়। অথচ বিদ্যলয়গুলোতে পর্যাপ্ত বাজেট না থাকায় নিয়মিত এই ধরণের শিক্ষা উপকরণ কেনা সম্ভব হয় না, ফলে অধকাংশ বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষা উপকরণ অপ্রতুল। আবার অনেক ক্ষেত্রেই শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা এত বেশী হয় যে পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা উপকরণ দেখতেও পায় না। এছাড়াও গতানুগতিকভাবে ব্যবহৃত শিক্ষা উপকরণগুলোর অধিকাংশই দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক হয় না বলে শিক্ষার্থীরাও কম আগ্রহি হয়। গতানুগতিক শিক্ষা উপকরণের এই রকম নানা সমস্যার কারণে শিক্ষকগণও শ্রেণিতে তা ব্যবহারে তেমন উৎসাহিত হন না। উপরোক্ত সমস্যাগুলোর বহুলাংশে সমধান দিতে পারে ডিজিটাল শিক্ষা উপকরণ। ইন্টারনেট থেকে সহজেই এবং বিনামূল্যে অনেক ডিজিটাল শিক্ষা উপকরণ সংগ্রহ করা যায়। বাজারেও স্বল্প মূল্যে CD/DVD - তে কিছু কিছু ডিজিটাল শিক্ষা উপকরণ কিনতে পাওয়া যায়। তাছাড়া, শিক্ষকগণ নিজেরাও তাদের প্রয়োজনমতো ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুত করতে পারেন। ডিজিটাল শিক্ষা উপকরণ সহজে নষ্ট হয় না এবং বছরের পর বছর সংরক্ষণ করা যায়। একজন শিক্ষক একবার তার প্রয়োজনীয় ডিজিটাল শিক্ষা উপকরণ সংগ্রহ বা প্রস্তুত করে নিলে তা বারবার ব্যবহার করতে পারবেন, এবং অন্যান্য শিক্ষকের সাথে শেয়ার/বিনিময় করতে পারবেন। ডিজিটাল শিক্ষা উপকরণ দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক হয় বলে শিক্ষার্থীরাও শিখতে মনোযোগি ও আগ্রহি হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে বড় করে দেখানো যায় বলে অধিক সংখ্যক শিক্ষার্থীর শ্রেণিতেও সকলেই তা দেখতে পারে, শুনতে পারে এবং বুঝতে পারে।
আধুনিক শিক্ষা ব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে?
Correct Answer:
ঘ: শিশু
Explanation:
আধুনিক শিক্ষা ব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে? সঠিক উত্তর শিশু শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা। সক্রেটিসের ভাষায় “শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।” এরিস্টটল বলেন “সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা”। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশুকে কেন্দ্র করে বেড়ে উঠেছে।
'শিখন হচ্ছে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন' যা পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য' -শিখনের কোন শিখন তত্ত্ব অনুযায়ী ?
Correct Answer:
খ: আচরণবাদ
Explanation:
'শিখন হচ্ছে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন' যা পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য' -শিখনের কোন শিখন তত্ত্ব অনুযায়ী ? সঠিক উত্তর আচরণবাদ আধুনিক মনোবিজ্ঞানে ‘বিহেভিয়রিজম’ একটি নতুন ধারা। বাংলায় একে আচরণবাদ বা ব্যবহারবাদ বলে আখ্যায়িত করা হয়। প্রাগমেটিজম বা প্রয়োগবাদ কিংবা কার্যবাদ নামক আধুনিক দার্শনিক তত্ত্বের ভিত্তিতে প্রধাণত মার্কিন যুক্তরাষ্ট্রে মনোবিজ্ঞানের আচরণবাদ তত্ত্বের বিকাশ ঘটে; এ তত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন চিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন বি. ওয়াটসন (১৮৭৮ - ১৯৫৮)। অবশ্য এ ক্ষেত্রে ওয়াটনসনের পূর্বগামী হিসাবে থর্নডাইকের (১৮৭৪ - ১৯৪৯) উল্লেখ করা যায়। জীব - জন্তুর আচরণের উপর থর্নডাইক যে সমস্ত পরীক্ষা - নিরীক্ষা চালাচ্ছিলেন ওয়াটসন তাকেই মনোবিজ্ঞানের নতুন তত্ত্বে ব্যবহার করেন। আচরণবাদ বা ব্যবহারবাদের ক্ষেত্রে ‘আচরণ’ বা ‘ব্যবহার’ শব্দ বিশেষ অর্থ বহন করে। সাধঅরণ জীবনে ‘ব্যবহার’ বা আচরণের সঙ্গে ভালো - মন্দের একটি প্রশ্ন জড়িত থাকে। এবং ব্যবহার বা আচরণ বলতে আমরা কোনো অবস্থায় মানুষের মনের উদ্যোগে গৃহীত কোনো প্রতিক্রিয়ার কথা বুঝাই। সে দিক থেকে অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক কোনো প্রতিক্রিয়াকে ব্যবহার বা আচরণ বলঅ হয় না। যেমন একটি আলপিন দিয়ে কারুর আঙুল বিদ্ধ করলে সে হাত টেনে নেয় বা বেদনার্ত চিৎকার করে ওঠে। এ প্রতিক্রিয়া সাধারণ অর্থে ব্যবহার বা আচরণ নয়। কিন্তু আচরণবাদী মনোবিজ্ঞানীর নিকট উল্লিখিত প্রতিক্রিয়াটি ব্যক্তির একটি আচরণ বা ব্যবহার।
শিক্ষার্থীর পুর্ণজ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণা নির্মাণে সহায়তা দেওয়া কোন মতবাদের প্রয়োগ?
Correct Answer:
ক: গঠনবাদ
Explanation:
শিক্ষার্থীর পুর্ণজ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণা নির্মাণে সহায়তা দেওয়া কোন মতবাদের প্রয়োগ? সঠিক উত্তর গঠনবাদ গঠনবাদ একটি শিক্ষণ তত্ত্ব হিসাবে বোঝা যায় যা বর্ণনা করে যে কীভাবে মানুষ জ্ঞান শিখবে এবং অর্জন করবে। এই তত্ত্বটি হাইলাইট করে যে মানুষ বাস্তব জীবনে যে অভিজ্ঞতা অর্জন করে এবং অর্থও উত্পন্ন করে তার মাধ্যমে জ্ঞান তৈরি করে। জিন পাইগেট প্রায়শই গঠনবাদবাদের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত, যদিও অন্যান্য ব্যক্তি রয়েছেন যারা মূল ব্যক্তিত্ব হিসাবেও বিবেচিত হন। এই মূল ব্যক্তির মধ্যে কিছু হলেন জন দেউই, লেভ ভাইগটস্কি, জেরোম ব্রুনার, রিচার্ড রন্টি এবং গিম্বাটিস্টা ভিকো। কনস্ট্রাকটিভিজম জোর দেয় যে শেখা একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে মানুষ জ্ঞানের নির্মাতা হিসাবে কাজ করে। এই তত্ত্ব অনুসারে, মানুষের যে জ্ঞান রয়েছে, তা নিছক অর্জিত নয়, তবে নির্মিত হয়েছে। এমনকি বস্তুনিষ্ঠ বাস্তবতার ক্ষেত্রেও লোকেরা পরিস্থিতিটি যে ব্যাখ্যা দেয় তা প্রায়শই বিষয়গত হয়। জ্ঞানের এই বিষয়গত প্রতিনিধিত্ব ব্যক্তি অতীতের অভিজ্ঞতার ফলস্বরূপ।
বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ?
Correct Answer:
ঘ: অষ্টম
Explanation:
বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ? সঠিক উত্তর অষ্টম শিক্ষা জীবনের প্রথম ধাপ প্রাথমিক শিক্ষা। শিক্ষা জীবনের শুরু হয় আনুষ্ঠানিকভাবে। বর্তমানে শিক্ষা জীবনের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার স্তরকে প্রাথমিক শিক্ষা বলা হয়। ২০১১ সালের শিক্ষা নীতি তবে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনায় কোন সংস্থা কাজ করে ?
Correct Answer:
গ: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
Explanation:
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনায় কোন সংস্থা কাজ করে ? সঠিক উত্তর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নির্দিষ্ট বয়সে যারা বিভিন্ন কারণে আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেনি বা যুক্ত হয়েও বিভিন্ন সমস্যার জন্য স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাদের জন্যই উপ - আনুষ্ঠানিক শিক্ষা ধারার উদ্ভব হয়েছে । বাংলাদেশে এ শিক্ষা ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর ।
শিক্ষার্থীদের শিখনের ফলাবর্তন দেওয়া কোন মূল্যায়নের মূল
Correct Answer:
খ: গাঠনিক
Explanation:
শিক্ষার্থীদের শিখনের ফলাবর্তন দেওয়া কোন মূল্যায়নের মূল সঠিক উত্তর গাঠনিক শিক্ষার্থীদের শিখনের ফলাবর্তন দেওয়া গাঠনিক মূল্যায়নের মূল।
এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে?
Correct Answer:
ক: ৪
কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন?
Correct Answer:
গ: এরিস্টোটল
বাংলাদেশে কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে?
Correct Answer:
ক: ১২-১৭ বছর
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
Correct Answer:
ক: ২০১০
Explanation:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? সঠিক উত্তর ২০১০ দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে ২০১০ সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
Correct Answer:
ঘ: মা
Explanation:
শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে? সঠিক উত্তর মা শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম 'মা'। মা শিশুর যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ করা যায়। মাই প্রথম শিশুকে ঘুম পাড়ায়। পরবর্তী সময়ে শিশু বর্ণশিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মা'ই প্রথম দিয়ে থাকেন।
বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?
Correct Answer:
ক: ২০১০ সালে
সবার জন্য শিক্ষা' স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
Correct Answer:
খ: ২ টাকা
Explanation:
সবার জন্য শিক্ষা' স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? সঠিক উত্তর ২ টাকা ১ টাকার কয়েন(সরকারি মুদ্রা) = পরিকল্পিত পরিবার - সবার জন্য খাদ্য২ টাকার কয়েন(সরকারি মুদ্রা) = সবার জন্য শিক্ষা৫ টাকার কয়েন(সরকারি মুদ্রা) = বাংলাদেশ ব্যাংক৫ টাকার নোট(সরকারি নোট)= কুসুম্বা মসজিদ, নওগাঁ১০ টাকার নোট(ব্যাংক নোট)= বাইতুল মোকাররম মসজিদ, স্মৃতিসৌধ
বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?
Correct Answer:
ঘ: ১১টি
Explanation:
বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে? সঠিক উত্তর ১১টি There are Eleven Education Boards in Bangladesh
শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?
Correct Answer:
গ: মা
শিক্ষা বিষয়ক ইউনেস্কাের বার্ষিক প্রতিবেদন কোনটি?
Correct Answer:
খ: Global Education Monitoring Report .
Explanation:
শিক্ষা বিষয়ক ইউনেস্কাের বার্ষিক প্রতিবেদন কোনটি? সঠিক উত্তর Global Education Monitoring Report . শিক্ষা বিষয়ক ইউনেস্কোর বার্ষিক প্রতিবেদন - Global Education Monitoring Report সংক্ষেপে GEM Report.
বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি?
Correct Answer:
গ: সংবিধান
Explanation:
বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর সংবিধান বাংলাদেশের শিক্ষার আইনগত ভিত্তি প্রধান উৎস হল সংবিধান।
মৌলিক শিক্ষা কী?
Correct Answer:
ঘ: প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন
Explanation:
মৌলিক শিক্ষা কী? সঠিক উত্তর প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন মৌলিক শিক্ষা হলো প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করা। যতটুকু জ্ঞান অর্জন করলে সুষ্ঠুভাবে বেঁচে থাকা যায় তাকে বুঝায়।