Electricity of Bangladesh MCQs
Showing 37 questions (Total: 37)
বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস ----
Correct Answer:
ঘ: ওপরের সবগুলোই
Explanation:
বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস ---- সঠিক উত্তর ওপরের সবগুলোই অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুত সেক্টরে ব্যাপক বিনিয়োগ শুরু করলেও নবায়নযোগ্য শক্তির পরিবর্তে কয়লা নির্ভর বিদ্যুত উৎপাদনকে উৎসাহিত করছে বাংলাদেশ ।
বাংলাদেশে মাথাপিছু কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় ?
Correct Answer:
ঘ: ৭৫ ইউনিট
Explanation:
বাংলাদেশে মাথাপিছু কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় ? সঠিক উত্তর ৭৫ ইউনিট জাতীয় সঞ্চালন লাইনের বাইরে থাকা প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার। এতে মাথাপিছু বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। আগে উৎপাদন অনুযায়ী বছরে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার ছিল ২২০ ইউনিট (কিলোওয়াট প্রতি ঘণ্টা)। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫১০ ইউনিটে।
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
Correct Answer:
ক: শব্দ শক্তিতে
Explanation:
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর শব্দ শক্তিতে বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?
Correct Answer:
ঘ: কাপ্তাই
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?
Correct Answer:
গ: ১৯৬২ সালে
Explanation:
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? সঠিক উত্তর ১৯৬২ সালে কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত ও চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) উজানে কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাঁধ। কাপ্তাই হ্রদ নামে পরিচিত এটির একটি কৃত্রিম জলাধার রয়েছে যার পানি ধারণক্ষমতা ৫২,৫১,০০০ একর (২১,২৫,০০০ হেক্টর)। বাঁধ ও হ্রদটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা। ১৯৬২ খ্রীস্টাব্দে এটির নির্মাণ কাজ শেষ হয়। বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ১৯৬২ ও ১৯৮৮ সালের মধ্যে এখানে সর্বমোট ২৩০ মেগাওয়াট (৩,১০,০০০ অশ্বশক্তি) বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়। এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ? সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ভূত্বকে প্রাপ্ত দাহ্য গ্যাসের মিশ্রণ (প্রায়ই খনিজ তেলের সঙ্গে সম্পৃক্ত থাকে)। কয়লা ও তেল ছাড়া বিশ্বের তিনটি জীবাশ্ম জ্বালানির অন্যতম। অন্যভাবে বলতে গেলে, স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস। এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন হলেও ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদানও এতে বিদ্যমান থাকতে পারে।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় ----
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বার্মা ওয়েল কোম্পানির হাত ধরে এ দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে। দেশের শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হয় সর্বপ্রথম ছাতক গ্যাসক্ষেত্র থেকে ১৯৫৯ সালে। শিল্পখাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। বর্তমানে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০% ব্যবহৃত হয় শক্তি উৎপাদন ও সার উৎপাদনের কাজে । দেশের মোট ব্যবহৃত গ্যাসের খাতওয়ারি হার হচ্ছে : বিদ্যুৎ উৎপাদন ৪০.৭৮% , সার ৫.০২% এবং শিল্প ,বাণিজ্য ও গার্হস্থ্য ৩৩.১৪% ।
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: কাপ্তাই
Explanation:
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর কাপ্তাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। কর্ণফুলী বহুমুখী প্রকল্প এর অংশ হিসেবে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী হাইড্রোপাওয়ার স্টেশন নামের এই জলবিদ্যুৎ কেন্দ্রটির প্রাথমিক উৎপাদন ক্ষমতা ছিল ৮০ মেগাওয়াট। পরবর্তীতে এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াটে উন্নীত করা হয় ।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশী ব্যবহৃত হয়-
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশী ব্যবহৃত হয়- সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য দেশে উৎপাদনের পাশাপাশি অন্য দেশ থেকে আমদানি ও করা হয়। তবে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জ্বালানির মধ্যে প্রাকৃতিক গ্যাসের পরিমাণই বেশি, যা প্রায় ৭১.৩৯%।
বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
Correct Answer:
ক: পাবনা
Explanation:
বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর পাবনা বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা স্থাপিত হচ্ছে । রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীতে । এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র । ২, ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত এ বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে ।
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?
Correct Answer:
গ: কিলোওয়াট-ঘণ্টা
Explanation:
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী? সঠিক উত্তর কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। কোন বৈদ্যুতিক যন্ত্র কর্তৃক বিদ্যুতশক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা । ১০০০ ওয়াট - ঘণ্টা = ১ কিলোওয়াট ঘণ্টা .১ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ শক্তিকে আমরা ১ ইউনিট বা বিদ্যুতের ১ ব্যবহারিক একক বলি ।
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থি?
Correct Answer:
গ: কাপ্তাই
Explanation:
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থি? সঠিক উত্তর কাপ্তাই বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
বিদ্যুৎ প্রবাহের একক ---
Correct Answer:
ঘ: এম্পেয়ার
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়?
Correct Answer:
ক: ডায়নামো
বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদক কেন্দ্র কোনটি ?
Correct Answer:
ক: ঘোড়াশাল
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদক কেন্দ্র কোনটি ? সঠিক উত্তর ঘোড়াশাল বাংলাদেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা (কুষ্টিয়া)। উল্লেখ্য, বাংলাদেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহের হচ্ছে আশুগঞ্জ (ব্রাক্ষনবাড়িয়া), ঘোড়াশাল (নরসিংদী), সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ), শাহজীবাজার (সিলেট), চট্রগ্রাম, গোয়ালপাড়া (খুলনা)। তবে প্রশ্নে উল্লিখিত চারটি option এর মধ্যে নবম - দশম শ্রেনীর পাঠ্যবই অনুসারে সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঘোড়াশাল ও আশুগঞ্জ (১ লক্ষ ১০ হাজার কিলোওয়াট)। এছাড়া সিদ্ধিরগঞ্জ (৮০ হাজার কিলোওয়াট)।
নিচের কোনটির উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত?
Correct Answer:
খ: কর্ণফুলী নদী
Explanation:
নিচের কোনটির উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত? সঠিক উত্তর কর্ণফুলী নদী বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। কর্ণফুলী বহুমুখী প্রকল্প এর অংশ হিসেবে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী হাইড্রোপাওয়ার স্টেশন নামের এই জলবিদ্যুৎ কেন্দ্রটির প্রাথমিক উৎপাদন ক্ষমতা ছিল ৮০ মেগাওয়াট। পরবর্তীতে এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াটে উন্নীত করা হয় ।
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কাপ্তাই
Explanation:
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাপ্তাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ' কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র '। ১৯৬২ সালে স্হাপিত হওয়া এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্দর নগরী চট্টগ্রাম হতে ৫০ কিলোমিটার দূরে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত ?
Correct Answer:
ঘ: 1200 MW
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত ? সঠিক উত্তর 1200 MW নির্ধারিত সময়ের মধ্যে দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্পটির কাজ শেষ করতে সময়সূচী অনুযায়ী সব কাজ চলেছে। উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন দুটি পারমানবিক চুলা স্থাপন করা হচ্ছে, যা থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।
বাংলাদেশের প্রধান বর্জ্য বিদ্যুৎকেন্দ্র হবে কোন জেলায়?
Correct Answer:
ঘ: ব্রাহ্মণবাড়িয়া
Explanation:
বাংলাদেশের প্রধান বর্জ্য বিদ্যুৎকেন্দ্র হবে কোন জেলায়? সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়া দেশের প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে নারায়গঞ্জে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সমঝোতা স্মারক সই করেছে। সমঝোতা অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য দিয়ে তিন থেকে পাঁচ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে পিডিবি।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
Correct Answer:
খ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়- সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় 1955 সালে । দেশের শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়া হয় সর্বপ্রথম ছাতক গ্যাসক্ষেত্র থেকে 1959 সালে । বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস । বাংলাদেশের উৎপাদিত বিদ্যুতের ৬৫.২২% দেশভিত্তিক ।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: পাবনা
Explanation:
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর পাবনা রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। এর উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে।
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিকে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
Correct Answer:
ক: লাউড স্পিকার
Explanation:
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিকে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক উত্তর লাউড স্পিকার অ্যাম্প্লিফায়ার এর মাধ্যমে সিগন্যালে মাত্রা বাড়িয়ে দেয়া হয়। জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আর ভোল্টেজ, কারেন্ট এবং রোধ পরিমাপ করে মাল্টিমিটার।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয়-
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
রংপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: ঈশ্বরদী, পাবনা
Explanation:
রংপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ঈশ্বরদী, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে।[১][২] এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
What is the former name of electricity generation company of Bangladesh Limited?
Correct Answer:
B: Meghnaghat Power Limited
ঢাকা নগরী দেশের সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ গ্রহণ করে?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ঈশ্বরদী, পাবনা
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
Correct Answer:
ক: ৩০ হাজার মেগাওয়াট
Explanation:
বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? সঠিক উত্তর ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার মেগাওয়াট। তবে এখন ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট। বাংলাদেশে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র রোববার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কী দ্বারা চালিত?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কী দ্বারা চালিত? সঠিক উত্তর কয়লা পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র। বাংলাদেশের এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন সন হতে বিদ্যুৎ উৎপাদন চালু হয়?
Correct Answer:
গ: ১৯৬২
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
Correct Answer:
ক: লাউড স্পিকার
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়
Correct Answer:
খ: ডায়নামো
Explanation:
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় সঠিক উত্তর ডায়নামো বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে।
বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি?
Correct Answer:
গ: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Explanation:
বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও বিদ্যুৎ বিভাগের মন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন ?
Correct Answer:
খ: ২১ মার্চ ২০২২
Explanation:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন ? সঠিক উত্তর ২১ মার্চ ২০২২ পায়রা, পটুয়াখালী, ২১ মার্চ, ২০২২,: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের বৃহত্তম ১৩শ' ২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুত সরবরাহ নিশ্চিত এর কথা বলা হয়েছে?
Correct Answer:
গ: ১৬
Explanation:
বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুত সরবরাহ নিশ্চিত এর কথা বলা হয়েছে? সঠিক উত্তর ১৬ মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময়ই সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে গ্রামকে আলোকিত করার বিধান রাখা হয়। এর ধারাবাহিকতায় ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের একটি পাবলিক সেক্টর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গঠন করা হয়।
SDG'র কত নম্বর Goal এ 'সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসইও আধুনিক বিদ্যুৎ সরবরাহ' এর কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: Goal 07
Explanation:
SDG'র কত নম্বর Goal এ 'সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসইও আধুনিক বিদ্যুৎ সরবরাহ' এর কথা বলা হয়েছে? সঠিক উত্তর Goal 07 অভীষ্ট ৭ এর লক্ষ্যমাত্রা৭.১ ২০৩০ সালের মধ্যে সকলের জন্য মূল্যসাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক জ্বালানি সেবায় সার্বজনীন অধিকার নিশ্চিত করা৭.২ ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা ৭.৩ জ্বালানি দক্ষতা উন্নয়নের বৈশ্বিক হার ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ করা৭.ক ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং উন্নততর ও নির্মলতর জীবাশ্ম-জ্বালানি প্রযুক্তিসহ পরিচ্ছনড়ব জ্বালানি গবেষণা ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং জ্বালানি অবকাঠামো ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিখাতে বিনিয়োগের প্রবর্ধন৭.খ ২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশগুলোতে তাদের নিজস্ব সহায়ক কর্মসূচি অনুযায়ী সকলের জন্য আধুনিক ও টেকসই জ্বালানি সেবা সরবরাহকল্পে জ্বালানি অবকাঠামো
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডএকটি বিদ্যুৎ ...
Correct Answer:
খ: বিতরণকারী সংস্থা