Electron arrangement of atoms MCQs
Showing 12 questions (Total: 12)
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
Correct Answer:
ক: নিউট্রন ও প্রোটন
Explanation:
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? সঠিক উত্তর নিউট্রন ও প্রোটন প্রোটন ও চার্জ নিরপেক্ষ নিউট্রন নিয়ে প্রতিটি পরমাণু নিউক্লিয়াস গঠন করে এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন - নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে।
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে ----
Correct Answer:
ঘ: ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
Explanation:
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে ---- সঠিক উত্তর ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রন , প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে একটি পরমাণু গঠিত । নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত হয় পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে থাকে। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত , নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সর্বদা যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে। তাই ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
Correct Answer:
ঘ: electron
Explanation:
নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? সঠিক উত্তর electron পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন (proton) এবং নিউট্রনের (Netron ) সমন্বয়ে। ইলেকট্রন , নিউট্রন ও প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটনের চার্জ পজেটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে এবং এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয় । অপরপক্ষে মেসন (Meson) এক ধরনের অস্থিত মৌলিক কণিকা যা কসমিক রশ্মিতে এবং পরমাণু কেন্দ্রের বিভাজনে পাওয়া যায়।
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই? সঠিক উত্তর হিলিয়াম হিলিয়াম পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s2 নিয়ন পরমাণুরইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p6আর্গন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p6 জেনন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p64s24p64d105s25p6 অর্থাৎ হিলিয়াম গ্যাসে আটটি ইলেক্ট্রন নেই।
কোন নিস্ক্রয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
কোন নিস্ক্রয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই? সঠিক উত্তর হিলিয়াম হিলিয়াম পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He। এটি পর্যায় সারণি ১ম পর্যায়ের শূন্য গ্রুপ - ২ এ অবস্থিত। ভরের দিক দিয়ে এটি দ্বিতীয়; মৌলিক পদার্থের মধ্যে একমাত্র হাইড্রোজেনের চেয়ে হালকা। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ২।
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে--
Correct Answer:
ঘ: ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
Explanation:
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-- সঠিক উত্তর ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর সমন্বয়ে একটি পরমাণু গঠিত। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋনাত্মক চার্জ যুক্ত। তাই ঋনাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
পরমাণু-কেন্দ্র গঠিত হয়-
Correct Answer:
খ: নিউট্রন ও প্রোটন দ্বারা
Explanation:
পরমাণু-কেন্দ্র গঠিত হয়- সঠিক উত্তর নিউট্রন ও প্রোটন দ্বারা পরমাণু রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ যা স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে সেসব আণুবিক্ষণিক কণিকাদিকে পরমাণু বলে। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন এবং বাহিরের স্তরে থাকে ইলেকট্রন।
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আইটি ইলেকট্রন নেই?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আইটি ইলেকট্রন নেই? সঠিক উত্তর হিলিয়াম হিলিয়াম এক পরমাণুক গ্যাস এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।
সালফিউরিক এসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যার কত?
Correct Answer:
গ: ৭
Explanation:
সালফিউরিক এসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যার কত? সঠিক উত্তর ৭ সালফিউরিক এসিডে দুটি হাইড্রোজেন,একটি সালফার ও চারটি অক্সিজেন পরমাণু থাকে।
প্যারাফিন মোমের C পরমাণুর আনুষঙ্গিক সংখ্যা আছে?
Correct Answer:
ক: C20-C30
Explanation:
প্যারাফিন মোমের C পরমাণুর আনুষঙ্গিক সংখ্যা আছে? সঠিক উত্তর C20-C30 প্যারাফিন হল ১৮ থেকে ৩০ টি কার্বন পরমাণুর একটি হাইড্রোকার্বন মিশ্রণ। প্যারাফিনকে মোম স্ফটিক আকৃতিও বলা হয়,সাধারণত সাদা,বর্ণহীন, গন্ধহীন মোমবাতি তরল, ৪৭ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৬৪ ডিগ্রি সেন্টিগ্রেড, ঘনত্ব প্রায় ০.৯ জি/ সেমি।
এক অনু সালফিউরিক এসিডে কতটি পরমাণু আছে?
Correct Answer:
গ: ৭
Explanation:
এক অনু সালফিউরিক এসিডে কতটি পরমাণু আছে? সঠিক উত্তর ৭ সালফিউরিক এসিডের সংকেত H2SO4। এক অনু সালফিউরিক এসিডে হাইড্রোজেন আছে ২ টি, সালফার ১ টি, অক্সিজেন পরমাণু ৪ টি। মোট পরমাণু ৭ টি।
হাইড্রোজেনর পরমাণুতে কোনটি নেই?
Correct Answer:
গ: নিউট্রন
Explanation:
হাইড্রোজেনর পরমাণুতে কোনটি নেই? সঠিক উত্তর নিউট্রন একটি পরমানুর কেন্দ্র যতগুলো প্রোটন থাকে কেন্দ্রের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। হাইড্রোজেন পরমানুতে একটি প্রোটন ও একটি ইলেকট্রন থাকে কোন নিউট্রন নেই। তাই হাইড্রোজেনের ভর সংখ্যা এক। আর ভরসংখ্যা হল প্রোটন ও নিউট্রনের সমষ্টি । যদি নিউট্রন থাকতো তবে ভরসংখ্যা দুই হতো। তাই বলা যায় পরমানুর কেন্দ্র নিউট্রন নেই।