Fort William College MCQs
Showing 19 questions (Total: 19)
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৮০০ খ্রিঃ
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮০০ খ্রিঃ ফোর্ট উইলিয়াম কলেজ বা কলেজ অফ ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশ ভারতের গভর্নর - জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্রাচ্যবিদ্যা শিক্ষাকেন্দ্র। ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে সহস্রাধিক সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা, হিন্দি ও উর্দু বই ইংরেজিতে অনূদিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে৷ রামরাম বসু, উইলিয়াম কেরী, মদনমোহন তর্কালঙ্কার ছিলেন এখানে শিক্ষক।
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৮০০
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮০০ বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ৪ মে কলেজের প্রতিষ্ঠা - দিবস হলেও ২৪ নভেম্বর থেকে কলেজের কাজ শুরু হয়েছিল। এ কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
Correct Answer:
খ: উইলিয়াম কেরী
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন- সঠিক উত্তর উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হেড পন্ডিত কে ছিলেন = উইলিয়াম কেরি। ○ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ রচনার সময়কাল = 1801 - 1815 পর্যন্ত।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ----
Correct Answer:
খ: ১৮০১ সালে
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ---- সঠিক উত্তর ১৮০১ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এ দেশী ভাষাজ্ঞান, সাহিত্য, সমাজ, ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে ১৮০০ খ্রিষ্টাব্দের ১৮ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। কোম্পানির তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দানই ছিল এর প্রধান কাজ। ১৮০১ খ্রিষ্টাব্দে উইলিয়াম কেরির নেতৃত্বে ফোর্ট উইলিয়ায় কলেজে বাংলা বিভাগ চালু করা হয়।
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
Correct Answer:
ক: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর উইলিয়াম কেরি ১৮০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়ামের কলেজে ১৮০১ খ্রিষ্টাব্দে বাংলা বিভাগ খোলা হয়। উইলিয়াম কেরি স্বীয় যোগ্যতাবলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত ছিলেন। তার রচিত গ্রন্থ 'বত্রিশ সিংহাসন' 'হিতোপদেশ' 'রাজাবলি' উল্লেখযোগ্য । উইলিয়াম কেরির সহকারী রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান । তার রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' ও 'লিপিমালা'।
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Correct Answer:
ক: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর উইলিয়াম কেরি ১৮০১ খ্রিষ্টাব্দে ডেভিড ব্রুনস্ডন এবং থমাস মৃত্যুবরণ করেন। এই বছরে কোম্পানির গভর্নর - জেনারেল ওয়েল্সলি ইংল্যান্ড থেকে আগত কোম্পানির তরুণ সিভিলিয়ানদের দেশীয় ভাষা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি শেখানোর উদ্দেশে কলকাতায় ফোর্ট উইলিয়াম নামক একটি কলেজ স্থাপন করেন। এবং উইলিয়াম কেরি এই বছর মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার শিক্ষক নিযুক্ত হন। সেই সাথে কেরির অধীনে কয়েকজন বাঙালি পণ্ডিত এবং মুনশি নিযুক্ত হয়। দেশীয় পণ্ডিতদের নিয়ে কেরি শ্রেণি ভিত্তিক কয়েকটি পাঠ্যপুস্তক প্রকাশ করেন। রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম দু বছরে তিনটি গ্রন্থ এবং কেরি একটি বাংলা ব্যাকরণ ও আদর্শ সংলাপের একটি গ্রন্থ প্রকাশ করেন।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
Correct Answer:
খ: ১৮০১
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? সঠিক উত্তর ১৮০১ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সনে এবং বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সনে৷ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ খোলা হয় এবং অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
Correct Answer:
ক: ১৮০১
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৮০১ গভর্নর জেনারেল লর্ড অয়েলেস্লী কর্তৃক ১৮০০ সালে কলকাতায় ফর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বেভাগ খোলা হলে তাতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন উইলিয়াম কেবী। এ সময় কলেজের পাঠ্যক্রম তৈরির জন্য ৮ জন লেখক কর্তৃক মোট ১৩ টি বাংলা বই রচিত হয়। ১৮৫৪ সালে আনুষ্ঠানিকভাবে এ কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
Correct Answer:
গ: মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালংকার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (আনু. ১৭৬২ - ১৮১৯) সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। নাটোর - রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভালো বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড - পন্ডিত নিযুক্ত হন। পরে ১৮০৫ সালে আবার কেরীর সুপারিশে তিনি বাংলার সঙ্গে সংস্কৃত বিভাগেরও হেড পন্ডিতের দায়িত্ব লাভ করেন। ১৮১৬ সালের জুলাই মাস পর্যন্ত তিনি এ কলেজে কাজ করেন। পরে কাজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ - পন্ডিত হিসেবে। ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে তিনি যেসব গ্রন্থ রচনা করেন, সেগুলি: বত্রিশ সিংহাসন (১৮০২), হিতোপদেশ (১৮০৮), রাজাবলী (১৮০৮) এবং প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)। এছাড়া পরে ১৮১৭ সালে তিনি লেখেন বেদান্তচন্দ্রিকা। এসব গদ্য প্রায় সবই অনুবাদমূলক। তা সত্ত্বেও তাঁর রচনা - রীতির কারণে অনেকটা মৌলিক রূপ লাভ করেছে। তিনি সংস্কৃত পন্ডিত ছিলেন বলে অনেকেই তাঁকে সামাজিক বিষয়ে রক্ষণশীল বলে বিবেচনা করতেন। কিন্তু কোনো কোনো বিষয়ে তিনি ছিলেন পুরোপুরি আধুনিক। যেমন, সতীদাহ প্রথার পক্ষে প্রচার চালাতে গিয়ে রামমোহন রায় যেসব শাস্ত্রীয় অনুমোদনের কথা উল্লেখ করেন, সেগুলি আগেই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিলেন। গয়া, বৃন্দাবন ইত্যাদি হিন্দু তীর্থস্থান ভ্রমণ করে ফেরার সময়ে মৃত্যুঞ্জয় ১৮১৯ সালের জুন মাসে মুরশিদাবাদের কাছে মারা যান।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
Correct Answer:
খ: ১৮০১ সালে
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- সঠিক উত্তর ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের ৪ মে। তৎকালীন ব্রিটিশ অফিসারদের বাংলা ভাষা শিক্ষা দেয়ার জন্য ১৮০১ সালে কলেজে বাংলা বিভাগ খোলা হয়। বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি।
”ফোর্ট উইলিয়াম” কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
Correct Answer:
গ: ১৮০১ সালে
Explanation:
”ফোর্ট উইলিয়াম” কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৮০১ সালে ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা, সংস্কৃত ও মারাঠি ভাষার অধ্যাপক নিযুক্ত হন। এখানে ভাষা শিক্ষাদানের দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতীয় ভাষাগুলো, বিশেষ করে বাংলা ভাষার সর্বাঙ্গীণ উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন।
'ফোর্ট উইলিয়াম কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৮০০ সালে
Explanation:
'ফোর্ট উইলিয়াম কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ বা কলেজ অফ ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্র্যাচ্য বিদ্যা শিক্ষাকেন্দ্র। ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে সহস্রাধিক ইংরেজি, আরবি, ফারসি, বাংলা, হিন্দি ও উর্দু বই ইংরেজিতে অনূদিত হয়।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
Correct Answer:
ক: রামরাম বসু
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন- সঠিক উত্তর রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন - রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশ ভারতর গভর্নর জেনারেল - লর্ড ওয়েলেসলি পরিচালিত একটি প্রাচ্য শিক্ষাকেন্দ্র। এটি ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে বাংলা বিভাগ চালু করা হয় ২৪ মে ১৮০১ সালে। রামরাম বসু বাংলা গদ্য সাহিত্যের আদি লেখক। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে মুন্সি ও সংস্কৃত বিষয়ে শিক্ষকতা করতেন এবং উইলিয়াম ক্যারি কে বাইবেল অনুবাদে সহায়তা করেন।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে?
Correct Answer:
খ: ১৮০১
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ১৮০১ ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ১৮০১ সালে। মূলত ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেয়ার জন বাংলা বিভাগ চালু হয়। কলেজটির কার্যক্রম ১৮৫৪ সালে বন্ধ হয়ে যায়।
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন -
Correct Answer:
খ: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন - সঠিক উত্তর উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন উইলিয়াম কেরি। তিনি মূলত মিশনারি ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়?
Correct Answer:
গ: রামমোহন রায়
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়? সঠিক উত্তর রামমোহন রায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয় 'রামমোহন রায়'। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন উইলিয়াম কেরি, রাম রাম বসু, তারিণীচরণ মিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ। উল্লেখ্য, কেরি ছিলেন বাংলা বিভাগের প্রধান।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়?
Correct Answer:
গ: ১৮০১ সালে
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়? সঠিক উত্তর ১৮০১ সালে ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ প্রবরি্তত হয়। অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলন?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলন? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪১ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পন্ডিত হিসেবে যোগদান করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের জন্য পাঠ্যপুস্তক রচনা করেন।
কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৮০০ সালে
Explanation:
কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ১৮০০ সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।