general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: হেগে
Explanation:
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হেগে স্থায়ী সালিসী আদালত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত বিভিন্ন দেশের মধ্যকার অমিমাসিংত বিষয়ে নিষ্পত্তিকারী বিশেষ সংস্থা। এটি 'ফাস্ট হেগ পিচ কিনফারেন্স' - এর একটি অ্যাক্টের অধীন ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: প্যারিস
Explanation:
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস UNESCO - এর পূর্ণরুপ United Nations Educational , Scientific and Cultural Organization . এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। অন্যদিকে, নিউইয়ির্কে UN, UNDP, UNFPA ও UNICEF ; রোমে FAO, IFAD ও WFP এবং জেনেভায় ILO, ITU, WHO, WMO, WIPO, WTO, UNHCR, UNCTAD ও রেডক্রসের সদর দপ্তর অবস্থিত ।
DND বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল ?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
DND বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল ? সঠিক উত্তর ঢাকা DND বা ঢাকা নারায়ণগঞ্জ - ডেমরা বাঁধ নির্মাণ করা হয় শহরকে রক্ষা করার জন্য। ৮ হাজার ৩৪০ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, ও সেচ সুবিধা সৃষ্টির জন্য ১৯৬৮ সালে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
' ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচিয়তা কে?
Correct Answer:
গ: হ্যান্স ব্লিক্স
Explanation:
' ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচিয়তা কে? সঠিক উত্তর হ্যান্স ব্লিক্স সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ব্লিক্স ইরাকে তদন্ত কমিশন পরিচালনা এবং এতদসম্পর্কিত আন্তর্জাতিক সংগঠন ও পরাশক্তি রাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেন 'ডিজ আর্মিং ইরাক' নামক বইটি। উল্লেখ্য, সালমান রুশদীর 'স্যাটানিক ভার্সেস' এবং হিলারী ক্লিনটনের 'লিভিং হিস্ট্রি' আলোচিত দুটি বই।
রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
Correct Answer:
ক: ইয়াসির আরাফাত
Explanation:
রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন? সঠিক উত্তর ইয়াসির আরাফাত ইয়াসির আরাফাত ষাটের দশকে ইসরাইলের দখল থেকে মাতৃভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র গেরিলা সংগ্রাম শুরু করেন। বৃহত্তর গেরিলা আক্রমণ পরিচালনার জন্য ১৯৬৪ সালে কয়েকটি গেরিলা গ্রুপকে একত্রিত করে গঠন করেন পিএল ও। ১৯৮০ সালে জাতিসংঘ পিএল ও প্রধান ইয়াসির আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে । তখন থেকে মৃত্যুর (১১ নভেম্বর ২০০৪) আগ পর্যন্ত ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন।
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Correct Answer:
খ: জিদান
Explanation:
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে? সঠিক উত্তর জিদান সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে পেলে। বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসি। তবে রোনালদো, নেইমার, এমবাপ্পে আরো বেশ কয়েক জন ফুটবলার রয়েছেন যারা বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে দাবি রাখে।
নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
Correct Answer:
ক: পুষ্প কমল দাহাল
Explanation:
নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর পুষ্প কমল দাহাল নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ( ২০১৮) বর্তমান) । উল্লেখ্য, গিরিজা প্রসাদ কৈরালা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেপালের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।
ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
Correct Answer:
খ: ২০০৩ সালের ২০ মার্চ
Explanation:
ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়? সঠিক উত্তর ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে ২০০৩ সালের ২০ মার্চ স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় মার্কিন - ব্রিটিশ বাহিনী কর্তৃক যৌথ সামরিক অভিযান শুরু হয়।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: পর্তুগাল
Explanation:
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? সঠিক উত্তর পর্তুগাল ১৩ অক্টোবর ২০১৬ জাতিসংঘের নবম মহাসচিব নিযুক্ত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনি ও গুতেরেস। ৩১ ডিসেম্বর ২০১৬ অষ্টম মহাসচিব বান কি মুনের মেয়াদ পূর্ণ হলে ১ জানুয়ারি ২০১৭ জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ক: দক্ষিণ সুদান
Explanation:
বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর দক্ষিণ সুদান দীর্ঘ দিনের চলমান সংঘাত অবসানে ২০১১ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে দক্ষিণ সুদান ৯ জুলাই ২০১১ থেকে বিশ্বের নবীনতম (১৯৫ তম) স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরুর সুযোগ পায়।
SAPTA অর্থ ------
Correct Answer:
A: SAARC Preferential Trading Arrangement
Explanation:
SAPTA অর্থ ------ Correct Answer SAARC Preferential Trading Arrangement SAPTA অর্থ - SAARC Preferential Trading Arrangement.
বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
Correct Answer:
খ: ফজলুর রহমান খান
Explanation:
বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? সঠিক উত্তর ফজলুর রহমান খান ফজলুর রহমান খান বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি এফ আর খান নামে সুপরিচিত। তিনি পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর 'সিয়ার্স টাওয়ার' এর নকশা প্রণয়ন করেন।
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। স্পিকার (সংসদের পঞ্চদশ সংশোধনীর পূর্বে ছিল প্রধান বিচারপতি) রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের পর থেকে তার মেয়াদকাল ৫ বছর। আবার রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন স্পিকারের নিকট পদত্যাগ পত্র দাখিলের মাধ্যমে। রাষ্ট্রপতি সংবিধানের ৫০(২) ধারা মতে ধারাবাহিক ২ বারের অধিক মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। ৫৬(৩) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ও ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হয় না। একই সঙ্গে তার ওপর আদালত এর কোনো এখতিয়ার বারিত। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন স্পিকার স্বয়ং। রাষ্ট্রপতি প্রধামন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করবেন। তার নিকট কোনো বিল পেশ করার ১৫ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয় নচেৎ তা স্বয়ংক্রিয় ভাবে অনুমোদিত হয়ে যায়। তবে অর্থ বিল এ সম্মতি দানে তিনি বিলম্ব করতে পারবেন না। দুই - তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের মাধ্যমে শারীরিক বা মানসিক কোনো কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। তার সরকারি বাসভবন বঙ্গভবন মতিঝিল এর দিলকুশায় অবস্থিত। তার নিরাপত্তায় বিশেষ বাহিনী হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (PGR) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)।
এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
Correct Answer:
ক: এগারজন
Explanation:
এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর এগারজন এ উপমহাদেশ থেকে এ পর্যন্ত ১১ জন ব্যক্তিত্ব নোবেল পুরুষ্কার পেয়েছেন। তারা হলেন - সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩) ,পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেক্টটরমণ (১৯৩৯) , চিকিৎসায় হরগোবিন্দ খোরানা (১৯৬৮) , শান্তিতে মাদার তেরেসা ( ১৯৭৯) , পদার্থবিজ্ঞানে আবদুস সালাম (১৯৭৯) , পদার্থবিজ্ঞানে সুব্রামানিয়াম চন্দ্রশেখর (১৯৮৩) , অর্থনীতিতে অমর্ত্য সেন (১৯৯৮) শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস (২০০৬) , রসায়নে ভেক্টটরমণ রামকৃষ্ণ (২০০৯) , শান্তিতে মালালা ইউসুফজাঈ ও কৈলাশ সত্যার্থী (২০১৪)।
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? সঠিক উত্তর কক্সবাজার বাংদেশের ৬৪টি জেলার মধ্যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ও উপজেলা তেঁতুলিয়া । সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ । সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ । উল্লেখ্য বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)।
ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
Correct Answer:
খ: লিঁও
Explanation:
ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর লিঁও ইন্টারপোল শব্দটি পূর্ণরুপ International Police Organization । অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
নাসা কোন দেশের মহাকাশ গবেষনা সংস্থা?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
Explanation:
নাসা কোন দেশের মহাকাশ গবেষনা সংস্থা? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র নাসা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। নাসা (ইংরেজি: National Aeronautics and Space Administration (NASA), ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পূর্বতন নাকা (ন্যাশনাল অ্যাডভাজরি কমিটি ফর অ্যারোনটিক্স) অবলুপ্ত হয়ে ১৯৫৮ সালের ২৯ জুলাই ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাক্ট অনুসারে নাসা প্রতিষ্ঠিত হয়। মার্কিন মহাকাশ যাত্রায় এই প্রতিষ্ঠানে ভূমিকা অ্যাপোলো চন্দ্রযাত্রা, স্কাইল্যাব মহাকাশ স্টেশন ও স্পেস শাটল প্রভৃতিতে লক্ষ্য করা যায়। নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পের সাথে যুক্ত ৫টি সংস্থার একটি।
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -----
Correct Answer:
খ: ব্রাজিল
Explanation:
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ----- সঠিক উত্তর ব্রাজিল স্বপ্নের স্বর্ণের ট্রফিটা পাঁচবার ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয় তারা।
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর কোনটিই নয় ভৌগোলিকভাবে ল্যাটিন আমেরিকা বলতে পুরো দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকার মেক্সিকোর উত্তর সীমান্ত পর্যন্ত অঞ্চলকে বোঝায়। সে হিসেবে, প্রশ্নে উল্লিখিত চারটি দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত। এ অঞ্চলে মোট ২০ টি স্বাধীন দেশ রয়েছে। দেশগুলো হলো - ইকুয়েডর , আর্জেন্টিনা, উরুগুয়ে ,কিউবা, কোস্টারিকা ,কলম্বিয়া, এর সালভেদর, গুয়াতেমালা, ডোমিনিকান রিপাবলিক, চিলি, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে , পেরু, বলিভিয়া, ক্যারিবিয়ান এলাকার জ্যামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগোকেও ল্যাটিন দেশ হিসেবে বিবেচনা করা হয়।
মোট কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়?
Correct Answer:
খ: ৭
Explanation:
মোট কয়জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়? সঠিক উত্তর ৭ মোট ৭জনকে বীরশ্রেষ্ঠ উপাধী দেয়া হয়। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
পরী বিবি কে ছিলেন?
Correct Answer:
খ: শায়েস্তা খানের কন্যা
Explanation:
পরী বিবি কে ছিলেন? সঠিক উত্তর শায়েস্তা খানের কন্যা বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বাগেরহাট
Explanation:
ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন----
Correct Answer:
ঘ: বাংলাদেশের মোঃ আশরাফুল
Explanation:
ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন---- সঠিক উত্তর বাংলাদেশের মোঃ আশরাফুল মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।
' বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: ইন্দোনেশিয়া
Explanation:
' বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া 'বান্দুং' শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী 'ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত।
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
Correct Answer:
ক: সংযুক্ত আরব আমিরাত
Explanation:
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত ১৯৪৫ সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়েরোতে আরব লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য ৭ টি । এগুলো হচ্ছে - মিশর, সিরিয়া, লেবানন , ইরাক, জর্ডান ,সৌদি আরব এবং ইয়েমেন। পরবর্তীতে ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে।
শোলাকিয়া ইদগাহ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: কিশোরগঞ্জ
Explanation:
শোলাকিয়া ইদগাহ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কিশোরগঞ্জ শোলাকিয়া ইদগাহ কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছর এ ময়দানে ঈদ - উল - ফিতর ও ঈদুল আযহা নামাজের জামাত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে শোলাকিয়া ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের "গোর - এ - শহীদ বড় ময়দানের" পর দ্বিতীয় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে। এ ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। বর্তমানে এখানে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগে শর্টগানের ফাঁকা গুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সঙ্কেত দেওয়া হয়। কিশোরগঞ্জ শহরের পূর্বে নরসুন্দা নদীর তীরে এর অবস্থান।
জহির রায়হান একজন বিখ্যাত_____ ছিলেন?
Correct Answer:
গ: চলচিত্রকার
Explanation:
জহির রায়হান একজন বিখ্যাত_____ ছিলেন? সঠিক উত্তর চলচিত্রকার জহির রায়হান একজন বিখ্যাত চলচিত্রকার ছিলেন। জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ - ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
WTO-এর সদর দপ্তর কোন শহরে?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
WTO-এর সদর দপ্তর কোন শহরে? সঠিক উত্তর জেনেভা বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
Correct Answer:
ক: ১৯৭৩ সালে
Explanation:
মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যের তেলবমৃদ্ধ দেশগুলোর হঠাৎ করে একযোগে তেল রপ্তানি বন্ধ করাকে বলা হয় তেল অস্ত্র ব্যবহার । মধ্যপ্রাচ্যের দেশগুলো ১৯৭৩ সালে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করে।
' কার্টাগেনা' প্রটোকল হচ্ছে?
Correct Answer:
ক: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
Explanation:
' কার্টাগেনা' প্রটোকল হচ্ছে? সঠিক উত্তর জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল । ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কলবিম্বয়ার কার্টাগোনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০০০ সালের ২৪ থেকে ২৯ জানুয়ারি চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয় এবং ২৯ জানুয়ারিই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----
Correct Answer:
ঘ: নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
Explanation:
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ---- সঠিক উত্তর নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।
এনরন (ENRON) কি?
Correct Answer:
D: পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
Explanation:
এনরন (ENRON) কি? Correct Answer পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি এনরন কেলেঙ্কারি হল হিসাব বিজ্ঞানের ইতিহাসে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত হিসাব জালিয়াতি।[১] এনরন কর্পোরেশন ছিল যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক শক্তি উৎপাদনকারী কোম্পানি যা ২০০১ সালের অক্টোবর মাসে দেউলিয়া এবং অবলুপ্ত ঘোষণা করা হয়। পৃথিবীর প্রথম পাঁচটি বৃহৎ অডিট ফার্মের একটি ফার্ম আর্থার এন্ডারসন এই কেলেঙ্গারির সাথে যুক্ত ছিল। কেলেঙ্গারির খবর ফাঁস হওয়ার পর এই অডিট ফার্মটিও অবলুপ্ত ঘোষণা করা হয়। হিউস্টন ন্যাচারাল গ্যাস এবং ইন্টারনর্থ কোম্পানি একত্রিত করে কেনিথ লে ১৯৮৫ সালে এনরন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন।
নিম্নের কোনটি দ্বীপ দেশ?
Correct Answer:
ঘ: শ্রীলঙ্কা
Explanation:
নিম্নের কোনটি দ্বীপ দেশ? সঠিক উত্তর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দ্বীপ দেশ। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। ১৯৭২ সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে। এর প্রধান শহর কলম্বো। ভারতের দক্ষিণ উপকূল হতে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। ২ কোটি জনসংখ্যার এই দেশে ১৪% এর অধিক লোকজনের দৈনিক আয় ১.২৫ মার্কিন ডলারের নিচে। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত।
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -----
Correct Answer:
খ: জিমি কার্টার
Explanation:
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ----- সঠিক উত্তর জিমি কার্টার জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; জন্ম: অক্টোবর ১, ১৯২৪) হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য; যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির দায়িত্ব পাল্পন করেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।
ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ইরান
Explanation:
ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর ইরান ১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে । তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ ।
নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
Correct Answer:
গ: দক্ষিন আফ্রিকা
Explanation:
নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? সঠিক উত্তর দক্ষিন আফ্রিকা নেলসন ম্যান্ডেলা দক্ষিন আফ্রিকার নেতা ছিলেন। নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা ( ১৮ জুলাই ১৯১৮ - ৫ ডিসেম্বর ২০১৩) ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ - বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর লন্ডন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি: Amnesty International) একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। সংস্থাটিকে ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর কোনটি?
Correct Answer:
ক: বেনাপোল
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর কোনটি? সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল। বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর। বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী বন্দরনগরী বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি পৌরশহর।
বাংলাদেশের মাননীয় বানিজ্য মন্ত্রীর নাম কি?
Correct Answer:
গ: তোফায়েল আহমেদ
Explanation:
বাংলাদেশের মাননীয় বানিজ্য মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর তোফায়েল আহমেদ বাংলাদেশের মাননীয় বানিজ্য মন্ত্রীর নাম তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ (জন্ম ২২ অক্টোবর ১৯৪৩) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা। ১৯৯৬ খ্রিষ্টাব্দের ২৩ জুন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি পাঁচ দফা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য এবং তিনি ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বছর তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
Correct Answer:
গ: পাকিস্তান
Explanation:
এ বছর তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক? সঠিক উত্তর পাকিস্তান প্রশ্নে উল্লিখিত এ বছর বলতে ২০০৪ সালকে বোঝানো হয়েছে। ২ি০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৭ তম সম্মলনে সভাপতিত্ব করেন পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসের খান। ২০০৩ সালে ৫৬ তম সম্মেলনের সভাপতি ছিলেন বাংলাদেশের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। সর্বশেষ ২০১৬ সালে ৬৯ তম সভাপতি ছিলেন ওমানের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ মোহাম্মদ আল - সাইদি।
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
Correct Answer:
গ: পোল্যান্ড
Explanation:
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়? সঠিক উত্তর পোল্যান্ড জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল নাম - United Nations (UN) প্রতিষ্ঠা - ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর) প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫১ বর্তমান সদস্য - ১৯৩ সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১) সদর দপ্তর - নিউইয়র্ক ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা মূল সংস্থা - ৬টি অফিশিয়াল/দাপ্তরিক ভাষা - ৬টি সচিবালয়ে ব্যবহৃত ভাষা - ২টি (ইংরেজি ও ফরাসি) বর্তমান মহাসচিব - অ্যান্টোনিও গুতারেস (পর্তুগাল)
কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
Correct Answer:
খ: ১৯৮৯ সালে
Explanation:
কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? সঠিক উত্তর ১৯৮৯ সালে সোভিয়েত – আফগান যুদ্ধ ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং আফগান মুজাহিদদের মধ্যে সংঘটিত হয়। ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশের মধ্য দিয়ে এই যুদ্ধ আরম্ভ হয়, আর ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ৬ থেকে ২০ লক্ষ আফগান প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক।
' নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের করিডোর?
Correct Answer:
ক: আজারবাইজান-আর্মেনিয়া
Explanation:
' নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের করিডোর? সঠিক উত্তর আজারবাইজান-আর্মেনিয়া নাগর্নো - কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত,[৪] কিন্তু অধিকাংশ অঞ্চলটি আর্টসাক প্রজাতন্ত্রের কর্তৃক নিয়ন্ত্রিত হয় (পূর্বে নাগর্নো - কারাবাখ প্রজাতন্ত্র), একটি আর্মেনিয়ান জাতিগত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বাধীন রাষ্ট্র যেটি আজারবাইজান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগর্নো - কারাবাখ স্বায়ত্তশাসিত এলাকার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ১৯৮৮ সালে কারাবাখ আন্দোলনের সূচনা হওয়ার পর থেকে আজারবাইজান এই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রয়োগ করতে পারেনি। ১৯৯৪ সালে নাগর্নো - কারাবাখ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান সরকারের প্রতিনিধিরা এই অঞ্চলের বিতর্কিত অবস্থান সম্পর্কে ওএসসিই মিনস্ক গ্রুপের মধ্যস্থতায় শান্তি আলোচনা করছে।
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় -----
Correct Answer:
খ: ১৯৯৫ সালে
Explanation:
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় ----- সঠিক উত্তর ১৯৯৫ সালে বসনিয়া - হার্জেগোভিনায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের রাইট - পেটারসন বিমানবাহিনী ঘাঁটিতে ১৯৯৫ সালের নভেম্বরে এক শান্তি চুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে প্যারিসে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাই ডেটন শান্তি চুক্তি নামে পরিচিত।
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
Correct Answer:
ক: রোম চুক্তি
Explanation:
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে? সঠিক উত্তর রোম চুক্তি ১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে European Economic Community (EEC) গঠনের প্রস্তাব করা হলেও ১৯৫৮ সালের ১ জানুয়ারি European Community (EC) প্রতিষ্ঠা করা হয়। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EC - এর নাম পরিবর্তন করে European Union (EU) প্রতিষ্ঠা করা হয়, যা ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে।
MIGA কখন গঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৮৮ সালে
Explanation:
MIGA কখন গঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৮ সালে MIGA - এর পূর্ণরুপ Multilateral In vestment Guarantee Agency . এটি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা হিসেবে ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। উন্নয়নশীল দেশসমূহে বৈদেশিক বিনিয়োগ ওয়াশিংটন ডিসি। উন্নয়নশীল দেশসমূহ বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করাই এ অঙ্গসংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
' ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
Correct Answer:
খ: ভারত
Explanation:
' ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর ভারত ১। BLACK CAT - ভারতের কমান্ড বাহিনী। ২। BLACK SHIRT - মুসোলিনীর গেরিলা বাহিনী। ৩। BLACK SEPTEMBER - ফিলিস্তিনির গেরিলা বাহিনী। ৪। BLACK DECEMBER - পাকিস্তানের গেরিলা বাহিনী। ৫। BLACK PANTHER - যুক্তরাষ্ট্রের নিগ্রদের সংগঠন। ৬।BLACK TIGER - দুর্ধষ যোদ্ধাদের কে বলা হ্য়। ৭। BLACK BENGAL - উন্নত জাতের ছাগল। ৮।BLACK DIAMOND - পেলে, সেরেনা উইলিয়্ম। ৯।BLACK GOLD - কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর মধ্যে পাওয়া 'জিরকন ' নামক এক ধরনের মূল্যবান পদাথ। ১০।BLACK NIGHT - ১৯৭১ সাল এর ২৫ মার্চ।
লালবাগ কেল্লা কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ঢাকা
Explanation:
লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত। লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ - পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত -----
Correct Answer:
গ: টোকিওতে
Explanation:
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত ----- সঠিক উত্তর টোকিওতে জাপানের টোকিও শহরে অবস্থিত ল্যান্ডমার্ক টাওয়ার ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর উচ্চতা ৯৭১ ফুট। এটা ৭০ তলা বিশিষ্ট।