general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
Who won the Nobel Peace Prize 2019 for promoting peace and reconciliation ?
Correct Answer:
B: Abiy Ahmed Ali
Explanation:
Who won the Nobel Peace Prize 2019 for promoting peace and reconciliation ? Correct Answer Abiy Ahmed Ali ২০১৯ সালে শান্তিতে অবদান রাখার জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি এবং মুহাম্মদু বুহারি নাইজেরিয়ার ১৫ তম রাষ্টপতি।
কোনটি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা নয়?
Correct Answer:
ঘ: চলন বিল
Explanation:
কোনটি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা নয়? সঠিক উত্তর চলন বিল বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) হিসেবে ঘোষণা করা হয়েছে । এ পর্যন্ত দেশের 13টি এলাকাকে পরিবেশগত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে । যেমন : সুন্দরবন, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, সেন্টমার্টিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, বুড়িগঙ্গা নদী ইত্যাদি ।
অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত?
Correct Answer:
ক: ৫ টি
Explanation:
অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত? সঠিক উত্তর ৫ টি অলিম্পিক গেমসের প্রতীকে বৃত্ত ৫টি । বৃত্তগুলো হলো - সাদা পটভূমির উপর নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রঙের পাঁচটি পরস্পর আলিঙ্গনাবদ্ধ চাকতি। চিহ্নটি ১৯৯২ সালে ব্যারন পিয়েরে দ্য কোবার্টিন তৈরি করেন। প্রচলিত মত অনুসারে , তিনি এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ এই পাঁচটি মহাদেশকে ৫ টি বৃত্ত দ্বারা একসাথে বুঝিয়েছেন।
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়?
Correct Answer:
খ: আলবেনিয়া
Explanation:
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়? সঠিক উত্তর আলবেনিয়া আলবেনিয়া দক্ষিণ - পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের উত্তর - পশ্চিম প্রান্তে অবস্থিত। এ দেশটি পশ্চিম দিক থেকে আদ্রিয়াটিকে এবং দক্ষিণ - পশ্চিমে আইওনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। মিশর, ঘানা ও জাম্বিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত।
The European Union's Working scapital is in -
Correct Answer:
B: Brussels
Explanation:
The European Union's Working scapital is in - Correct Answer Brussels ইউরোপীয় ইউনিয়নের কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ১৯৯২ সালের বর্তমানে EU এর সদস্যরাষ্ট্র - ২৮ টি । উল্লেখ্য যে , ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
The largest waterfalls system in the world is -
Correct Answer:
C: Victoria
Explanation:
The largest waterfalls system in the world is - Correct Answer Victoria ভিক্টোরিয়া জলপ্রপাতকে বৃহত্তম জলপ্রপাত বলা হয়। এ জলপ্রপাতের প্রস্থ ১.৭ কি.মি. এবং উচ্চতা ১০৮ মিটার। জিম্বাবুয়ের উত্তর - পশ্চিমাংশে ও জাম্বিয়ার দক্ষিণ - পূর্ব দিকে অবস্থিত যৌথ নদী জাম্বেসি থেকে এ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হলো আঞ্জেল জলপ্রপাত (১০০০ মি.) ।
What is the time zone of Bnagladesh UTC?
Correct Answer:
C: UTC + 6
Explanation:
What is the time zone of Bnagladesh UTC? Correct Answer UTC + 6 যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচকে মূল মধ্যরেখা ধরা হয়। গ্রিনিচ থেকে পূর্ব দিকের দেশগুলো গ্রিনিচের সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে। বাংলাদেশ গ্রিনিচের পূর্বে অবস্থিত ।
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: যুক্তরাজ্য
Explanation:
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত ওভাল ক্রিকেট মাঠটি যুক্তরাজ্যের কেনিংস্টার লন্ডনে অবস্থিত। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজার ৫০০ জন। উল্লেখ্য যে, টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত ওভাল মাঠটি যুক্তরাজ্যের প্রথম ও বিশ্বের দ্বিতীয় মাঠ হিসেবে স্বীকৃত।
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? সঠিক উত্তর ১১ টি স্বাধীনতা যুদ্ধে ১১ এপ্রিল, ১৯৭১ সালে সেক্টরে বিভক্ত করা হয়। এছাড়া ৬৪ টি সাব - সেক্টর এবং ৩টি ব্রিগেড ফোর্স ও গঠিত হয়। উল্লেখ্য যে, ১১ টি সেক্টরের মধ্যে ১০ নং সেক্টরে কোনো নির্দষ্ট সেক্টর কমান্ডার ছিল না।
The most abundant element in the Earth's crust is -
Correct Answer:
A: Oxygen
Explanation:
The most abundant element in the Earth's crust is - Correct Answer Oxygen Oxygen is the most abundant element in the earth's crust and silicon is next. ভূ - ত্বকে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে অক্সিজেন (৪৭%) । দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে রয়েছে সিলিকন (২৭.৭০)% । তবে ভূ - ত্বকে হাইড্রোজেন ও কার্বন ডাই - অক্সাইড অনুপস্থিত।
'কান্দাহার' কোন দেশের শহর?
Correct Answer:
গ: আফগানিস্তান
Explanation:
'কান্দাহার' কোন দেশের শহর? সঠিক উত্তর আফগানিস্তান ’কান্দাহার’ দক্ষিণ আফগানিস্তরের একটি শহর। এটিই কান্দাবাহার প্রদেশের রাজধানী। কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। উল্লেখ্য, এ শহরটি নির্মাণ করেন মহামতি আলেকজান্ডার, কিন্তু ১৭৩৮ সালে নাদির শাহ এ শহরে আক্রমণ করে বেশ ক্ষতিসাধন করেন।
ইন্টারফ্যাক্স হলো -
Correct Answer:
খ: রাশিয়ার একটি বার্তা সংস্থা
Explanation:
ইন্টারফ্যাক্স হলো - সঠিক উত্তর রাশিয়ার একটি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার বার্তা সংস্থা। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা হলো কেসিএনএ । চীনের বার্তা সংস্থা হলো সিনহুয়া ।
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে?
Correct Answer:
খ: জাপান
Explanation:
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? সঠিক উত্তর জাপান কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক ‘মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প’টিতে অর্থায়ন করছে জাপানের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান জাইকা। এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট। ২০২৪ সাল নাগাদ এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে?
Correct Answer:
খ: ১৫৩ টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর ১৫৩ টি দেশের সংবিধান সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের সংবিধান সম্পর্কে সাধারণ ধারণা থাকা উচিত। সংবিধানের সাধারণ জ্ঞানের বিষয়গুলি তুলে ধরা হলো। ১. মোট ভাগ – ১১টি ২.মোট অনুচ্ছেদ - ১৫৩ টি ৩.মোট তফসিল - ৭ টি ৪.মূলনীতি – ৪ টি ৫.সংবিধান রচনা কমিটির সদস্য - ৩৪ জন ৬.সংরক্ষিত মহিলা আসন - ৫০ টি ৭.সংবিধান সংশোধন - ২/৩ অংশ ভোট ৮.রাষ্ট্রপতির অভিশংসন - ২/৩ অংশ ভোট ৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন - ২ বার। ১০.রাষ্ট্রপতির বয়স - ৩৫ বছর ১১.প্রধানমন্ত্রীর বয়স - ২৫ বছর ১২.সংসদ সদস্যের বয়স – ২৫ বছর ১৩.শিশুশ্রম নিষিদ্ধ – ১৪ বছরের নিচে ১৪.প্রধান বিচারপতির অবসরসীমা - ৬৭ বছর ১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা - ৬৫ ১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা - ৬৫ বছর ১৭.সংসদ অধিবেশন বিরতি – ৬০ দিন ১৮.সংসদ নির্বাচন - ৯০ দিন ১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান - ৩০ দিন ২০.অধ্যাদেশ কার্যকর – ৩০ দিন
পক প্রণালী কোন দুটি দেশকে প্রথক করেছে?
Correct Answer:
গ: ভারত ও শ্রীলংকা
Explanation:
পক প্রণালী কোন দুটি দেশকে প্রথক করেছে? সঠিক উত্তর ভারত ও শ্রীলংকা ১. প্রণালী: পক প্রণালী। পৃথক করেছে: ভারত - শ্রীলংকা। সংযুক্ত করেছে: ভারত মহাসাগর - আরব সাগর । ২. প্রণালী: জিব্রল্টার প্রণালী। পৃথক করেছে: সুমাত্রা - মালয়েশিয়া। সংযুক্ত করেছে: বঙ্গোপসাগর - জাভা সাগর । ৩. প্রণালী: বেরিং প্রণালী। পৃথক করেছে: আমেরিকা - এশিয়া । সংযুক্ত করেছে: উত্তর সাগর - বেরিং সাগর। ৪. প্রণালী: ডোভার প্রণালী। পৃথক করেছে: যুক্তরাজ্য - ফ্রান্স। সংযুক্ত করেছে: ইংলিশ চ্যানেল - উত্তর সাগর। ৫. প্রণালী: বাবেল মান্দেব। পৃথক করেছে: এশিয়া - আফ্রিকা । সংযুক্ত করেছে: এডেন - লোহিত সাগর । ৬. প্রণালী: বসফরাস প্রণালী। পৃথক করেছে: এশিয়া - ইউরোপ। সংযুক্ত করেছে: মর্মর সাগর - কৃষ্ণসাগর । ৭. প্রণালী: ফ্লোরিডা প্রণালী। পৃথক করেছে: কিউবা - ফ্লোরিডা । সংযুক্ত করেছে: মেক্সিকো উপসাগর - আটলান্টিক মহাসাগর । ৮. প্রণালী: ইংলিশ চ্যানেল। পৃথক করেছে: ফ্রান্স - বিটেন। সংযুক্ত করেছে: আটলান্টিক - উত্তরসাগর। ৯. প্রণালী: মোজাম্বিক প্রণালী। পৃথক করেছে: মোজাম্বি - মালাগাছি । সংযুক্ত করেছে: ভারত মহাসাগর - ভারত মহাসাগর। ১০. প্রণালী: হরমুজ প্রণালী। পৃথক করেছে: ইরান - সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত করেছে: পারস্য উপসাগর - ওমান উপসাগর । ১১. প্রণালী: ফরমোজা প্রণালী। পৃথক করেছে: চীন - তাইওয়ান। সংযুক্ত করেছে: চীন সাগর - টুকিং সাগর চীন সাগর - টুকিং সাগর। ১২. প্রণালী: তাতার প্রণালী। পৃথক করেছে: রাশিয় - শাখনীল দ্বীপ । সংযুক্ত করেছে: জাপান সাগর - ওখটস্ক সাগর।
বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে-
Correct Answer:
ক: ২৩ তম অলিম্পিকে
Explanation:
বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে- সঠিক উত্তর ২৩ তম অলিম্পিকে বাংলাদেশ ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে অনুষ্ঠিত ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে। এ পর্যন্ত বাংলাদেশ অলিম্পিকে একটি পদকও লাভ করেনি।
আগুনের দ্বীপ কোনটি?
Correct Answer:
ক: আইসল্যান্ড
Explanation:
আগুনের দ্বীপ কোনটি? সঠিক উত্তর আইসল্যান্ড আগুনের দ্বীপ আইসল্যান্ড । হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড। সাদা হাতির দেশ থাইল্যান্ড।
'হো চি মিন' কোন দেশের নাগরিক ছিলেন?
Correct Answer:
ঘ: ভিয়েতনাম
Explanation:
'হো চি মিন' কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর ভিয়েতনাম হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (১৯৪৬ - ১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫ - ১৯৬৯) পদে আসীন ছিলেন। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামের প্রতিষ্ঠাতা। তাঁর সম্মানার্থে দক্ষিণ ভিয়েতনামের প্রতিষ্ঠাতা। তাঁর সম্মানার্থে দক্ষিণ ভিয়েতনামের পতনের পর সেখানকার পূবর্তন রাজধানী সায়গনের নাম পাল্টে হো চি মিন শহর রাখা হয়।
কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে?
Correct Answer:
ঘ: ২০৩০
Explanation:
কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে? সঠিক উত্তর ২০৩০ ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে। ১৯৩০ সালে প্রথম ফুটবল বিশ্বকাপে উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ পর্যন্ত বিশ্বকাপের মোট ২১ টি আসর অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর অনুষ্ঠিত হয় রাশিয়ার। ২২ তম ও ২৩ তম আসর অনুষ্ঠিত হবে যথাক্রমে কাতার (২০২২) এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে (যৌথভাবে ২০২৬ সালে)।
বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: নারায়গঞ্জ
Explanation:
বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? সঠিক উত্তর নারায়গঞ্জ বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় এবং সবচেয়ে বেশী উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১০ এবং ২০১৬ এর তথ্য পর্যালোচনা করলে দেখা যায় নারায়ণগঞ্জের দারিদ্র্যের হার ২৬ দশমিক ১ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ২ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?
Correct Answer:
খ: আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
Explanation:
বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? সঠিক উত্তর আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA) IDA (International Development Association) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি IDA এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩। এর বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম (দক্ষিন কোরীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক)। IDA বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোতে সহজ শর্তে বিনা সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দিয়ে থাকে। এ জন্য IDA কে ‘ Soft Loan Window ’ বলা হয়।
' বিরিশিরি' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: নেত্রকোনা জেলায়
Explanation:
' বিরিশিরি' কোথায় অবস্থিত? সঠিক উত্তর নেত্রকোনা জেলায় নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ঐতিহ্যবাহী গ্রাম ‘ বিরিশিরি’ অবস্থিত । মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং দর্শনীয় স্থানগুলির কারণে পর্যটকদের কাছে বিরিশিরির যথেষ্ট সুনাম রয়েছে। বিরিশিরি এলাকায় সাগরদিঘী, দূর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তিক নিদর্শন মঠগড়সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে। উল্লেখ্য যে, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত উপজাতীয় কালচারাল একাডেমির জন্যই বিরিশিরি সবচেয়ে বেশি বিখ্যাত।
'বার্ডি' ও বগি' শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ?
Correct Answer:
গ: গলফ
Explanation:
'বার্ডি' ও বগি' শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত ? সঠিক উত্তর গলফ বার্ডি ও বগি : বার্ডি ও বগি দুটো শব্দটি ব্যবহার করা হয় গলফ খেলায়। পারের চেয়ে এক স্ট্রোক কম খেলাকে বলা হয় বার্ডি। অন্যদিকে পারের চেয়ে এক স্ট্রোক বেশি খেলাকে বলা হয় বগি। ফুটবল যেমন গোলের খেলা, ক্রিকেট যেমন রান ও উইকেটের খেলা গলফেও তেমন জয় - পরাজয় নির্ধারিত হয় কত কম শট খেলে সবগুলো গর্তে বল ফেলতে পারে। গলফ ১৮ গর্তের খেলা। সবকটি গর্ত সম্পন্ন করতে নেওয়া হয় স্ট্রোক। ১৮ গর্তের জন্য সর্বমোট স্ট্রোক সংখ্যা ৭২ অথবা ৭১। এ স্ট্রোকের ভিত্তিতেই বিজয়ী নির্ধারিত হয়। ১৮ গর্তের মধ্যে দশটাই থাকে ৪ শটের গর্ত, চারটা থাকে ৩ শটের গর্ত আর বাকি চারটা থাকে ৫ শটের গর্তের। পারের থেকে এক স্ট্রোক কম খেলার নাম বার্ডি। দুই স্ট্রোক কম খেলাকে ইগল, তিন স্ট্রোক কম খেলাকে ডাবল ইগল ও চার স্ট্রোক কম খেলাকে বলা হয় কনডোর। কনডোর অর্থ শকুন। গলফে এই শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ, দৃষ্টি শকুনের মতো। অন্যদিকে পারের থেকে বেশি শট গুলোকে বগি, ডাবল বগি ও ট্রিপল বগি বলা হয়।
'দোয়েল চত্বর' স্থাপত্যের স্থপতি কে?
Correct Answer:
খ: আজিজুল জলিল পাশা
Explanation:
'দোয়েল চত্বর' স্থাপত্যের স্থপতি কে? সঠিক উত্তর আজিজুল জলিল পাশা দোয়েল চত্বর ঢাকার শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর অন্যতম হচ্ছে দোয়েল চত্বর। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করে।
COP-24 কোন দেমে অনুষ্ঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: পোল্যান্ড
Explanation:
COP-24 কোন দেমে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর পোল্যান্ড ২ - ১৫ ডিসেম্বর, ২০১৮ সালে পোল্যান্ডের কাটোওয়াইসে Conference of the Parties বা COP - 24 অনুষ্ঠিত হয়। এবং ২০১৯ সালের ২ ডিসেম্বর - ১৩ ডিসেম্বর পর্যন্ত স্পেনের রাজধানী মাদ্রিদে COP - 25 অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ২০২০ সালের ৯ - ১৯ নভেম্বর COP - 26 অনুষ্ঠিত হবে গ্লাসগো, স্কটল্যান্ড, যুক্তরাজ্যে।
বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?
Correct Answer:
ঘ: WIPO
Explanation:
বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে? সঠিক উত্তর WIPO The World Intellectual Property Organization (WIPO; French: Organisation mondiale de la propriété intellectuelle (OMPI)) is one of the 15 specialized agencies of the United Nations (UN). Pursuant to the 1967 Convention Establishing the World Intellectual Property Organization, WIPO was created to promote and protect intellectual property (IP) across the world by cooperating with countries as well as international organizations. It began operations on 26 April 1970 when the convention entered into force.
কোন ধরণের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভবনা কম?
Correct Answer:
গ: নৈর্ব্যক্তিক অভীক্ষা
Explanation:
কোন ধরণের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভবনা কম? সঠিক উত্তর নৈর্ব্যক্তিক অভীক্ষা নৈর্ব্যক্তিক অভীক্ষাপদ কী ? যে সব অভীক্ষাপদ বা প্রশ্নে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা থাকে না তাদেরকে নৈর্ব্যক্তিক অভীক্ষা বলা হয়। অভীক্ষার নৈর্ব্যক্তিকতা বজায় থাকে বলেই একে নৈর্ব্যক্তিক অভীক্ষা বলা হয়ে থাকে। প্রচলিত রচনামূলক প্রশ্নের অসুবিধাগুলো দূর করার উদ্দেশ্যেই মূলত নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রচলন শুরু হয়েছে। নৈর্ব্যক্তিক প্রশ্নে নির্ভরযোগ্যতা ও যথার্থতা উভয়ই রক্ষিত হয়। >নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রকারভেদ: সাধারণত: নিন্মবর্ণিত পাঁচ ধরনের নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রচলন রয়েছে। ১. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ২. শূণ্যস্থান পূরণ প্রশ্ন ৩. সত্য - মিথ্যা নির্ণয় ৪. মিলকরণ প্রশ্ন ৫. বহু নির্বাচনী প্রশ্ন
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয় ?
Correct Answer:
ঘ: পঞ্চদশ
Explanation:
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয় ? সঠিক উত্তর পঞ্চদশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হলো বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশ সংবিধানের ১৫০(১) অনুচ্ছেদ এবং চতুর্থ তফসিলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের একটি ক্রান্তিকালীন অস্থায়ী বিধান হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি এখন সম্পূর্ণ আকারে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা হয়েছে (পঞ্চম তফসিল)। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের ৭(খ) অনুচ্ছেদ একটি মৌলিক কাঠামো রূপে সাংবিধানিক স্বীকৃতি দান করেছে । এর ফলে ঘোষণাপত্রটি বাংলাদেশের সংবিধানের একটি অসংশোধনযোগ্য বিধানে পরিণত হয়েছে।
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
Correct Answer:
গ: ২২ অনুচ্ছেদে
Explanation:
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর ২২ অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি উল্লেখ রয়েছে। ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে।“ বাংলাদেশের সংবিধানের ২০ নং ২১ নং ও ২৩ নং অনুচ্ছেদে যথাক্রমে অধিকার ও কর্তব্যরুপে কর্ম, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য এবং জাতীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Joko Widodo has been re-elected as the President of which nation ?
Correct Answer:
D: Indonesia
Explanation:
Joko Widodo has been re-elected as the President of which nation ? Correct Answer Indonesia জোকো উইদোদো ২১ মে, ২০১৯ সালের নির্বাচিনে পুনরায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এ নির্বাচনে জোকো উইদোদো ৫৫.৫% ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে তাঁর প্রধান বিরোধী পারাবোয়া সুবিয়ান্তো পান ৪৪.৫% ভোট। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে জোকো উইদোদো প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হন ।
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের অধিবাসী?
Correct Answer:
গ: পর্তুগাল
Explanation:
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের অধিবাসী? সঠিক উত্তর পর্তুগাল জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হলেন পর্তুগালের বাসিন্দা। তিনি ১ জানুয়ারি ২০১৭ সালে ৮ ম মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক হন অ্যান্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে২০০২ সাল মেয়াদে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং সোশ্যলিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?
Correct Answer:
খ: বর্ষা
Explanation:
বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? সঠিক উত্তর বর্ষা বর্ষা ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়। বাংলাদেশে আষাঢ় - শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল গঠিত। ভাদ্র মাস ও আশ্রিন মাস, কার্তিক মাস ও অগ্রহায়ণ মাস এবং পৌষ ও শীতকাল গঠিত ।
Hygrometer is used to measure-
Correct Answer:
A: relative humidity
Explanation:
Hygrometer is used to measure- Correct Answer relative humidity বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো 'হাইগ্রোমিটার'। দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম 'ল্যাক্টোমিটার ।
The world's first underground railway system was built in -
Correct Answer:
D: London
Explanation:
The world's first underground railway system was built in - Correct Answer London বিশ্বের প্রথম ভূ - গর্ভস্থ রেলওয়ে ব্যবস্থা ১৮৬৩ সালে লন্ডনে নির্মিত হয়েছিল। এটি বর্তমানে বিশ্বের ১১ তম ব্যস্ততম রেলওয়ে ব্যবস্থা, যেখানে দিনে ৫ মিলিয়ন যাত্রী যাতায়াত করে।
বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?
Correct Answer:
খ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি।
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: ঢাকা
Explanation:
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ঢাকা সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র(বর্তমানে বন্ধ আছে এটি বর্তমানে দিল্লিতে অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এর অধিভুক্ত )।
Gravity setting chambers are used in industries to remove -
Correct Answer:
B: suspended particulate matter
The 2020 Olympics will be held in -
Correct Answer:
B: Tokyo
Explanation:
The 2020 Olympics will be held in - Correct Answer Tokyo ৩২ তম অলিম্পিক গেমস - ২০২০ জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৩৩ তম অলিম্পিক গেমস্ ২০২৪ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি ?
Correct Answer:
খ: গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল
Explanation:
আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি ? সঠিক উত্তর গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল আমাজন জঙ্গল নামেও পরিচিত যা দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। ৭০ লক্ষ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরন্যের প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। ৯ টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্য ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেক টাই এই অরণ্য নিজেই। নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই আমাজন।এই বনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ১৬০০০ প্রজাতিতে বিভক্ত।
দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
Correct Answer:
খ: মহেশখালী
Explanation:
দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তর মহেশখালী কক্সবাজারের মহেশখালীতে ৫০০ এমএমসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে ২০১৬ সালের ১৮ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এক্সিলারেট এনার্জির মধ্যে ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট এবং পেট্রোবাংলা ও ইউবিএলের মধ্যে টার্মিনাল ব্যবহার চুক্তি হয়। ভাসমান এলএনজি টার্মিনালে এলএনজি ধারণ ক্ষমতা হবে ১ লাখ ৩৮,০০০ ঘনমিটার। ১৫ বছর পর টার্মিনালটি কোনো বিনিময় মূল্য ছাড়া পেট্রোবাংলার কাছে হস্তান্তর করা হবে চুক্তি অনুযায়ী।
এলিসি প্রাসাদ কার বাসভবন ?
Correct Answer:
ক: ফরাসী প্রেসিডেন্ট
Explanation:
এলিসি প্রাসাদ কার বাসভবন ? সঠিক উত্তর ফরাসী প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্টের বাসভবনের নাম ' এলিসি প্রাসাদ'। ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন। বৃটেনের রানীর সরকারি বাসভবন উইন্ডসর ক্যাসেল।
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
Correct Answer:
গ: ৪১ নং
Explanation:
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর ৪১ নং বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ :মৌলিক অধিকার ধর্মীয় স্বাধীনতা: অনুচ্ছেদ:৪১। (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা - সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে; (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ - সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে। (২) কোন শিক্ষা - প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম - সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না।
বাংলাদেশে কয়টি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে?
Correct Answer:
ঘ: ০৪ টি
Explanation:
বাংলাদেশে কয়টি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে? সঠিক উত্তর ০৪ টি বর্তমানে বাংলাদেশে ভূ - কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে মোট ৪টি । যথা : ঢাকা, চট্রগ্রাম, রংপুর ও সিলেট।
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে?
Correct Answer:
খ: নেপ
Explanation:
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে? সঠিক উত্তর নেপ National Academy for Primary Education is a Bangladesh Government academy responsible for providing training to government primary school teachers and is located in Mymensingh, Bangladesh. It is one of 25 key government administration training institutions. History National Academy for Primary Education was established in 1978 as the Academy for Fundamental Education. It was renamed in 1985 as the National Academy for Primary Education. It is under the Ministry of Primary and Mass Education. The director - general of the National Academy of Primary Education, Fazlur Rahman, was killed in a road crash on 13 May 2017.
বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে ?
Correct Answer:
ক: ২০০৮ সালে
Explanation:
বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে ? সঠিক উত্তর ২০০৮ সালে বাংলাদেশে ১০০০ টাকার নোট সর্বপ্রথম চালু হয়,২৭ অক্টোবর, ২০০৮ সালে। উল্লেখ্য যে, বাংলাদেশে বর্তমানে সরকারি নোট ৩ টি (১ টাকা, ২ টাকা ও ৫ টাকা) এবং ব্যাংক নোট ৬ টি (১০,২০,৫০,১০০,৫০০ ও ১০০০ টাকা)।
মুক্তিযুদ্ধকালে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Correct Answer:
খ: ২ নং সেক্টর
Explanation:
মুক্তিযুদ্ধকালে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ২ নং সেক্টর মুক্তিযুদ্ধকালে ঢাকা ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নোয়াখালি জেলা, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুরের অংশ বিশেষ ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ২ নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এ টি এম হায়দার। ১, ১১ ও ৫ নং সেক্টরভুক্ত এলাকা ছিল যথাক্রমে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম থেকে ফেণী নদী পর্যন্ত ,ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার উত্তর ও পশ্চিমাঞ্চল।
'জাতীয় মূল্য সংযোজন কর দিবস' কত তারিখ উদযাপিত হয়?
Correct Answer:
গ: ১০ ডিসেম্বর
Explanation:
'জাতীয় মূল্য সংযোজন কর দিবস' কত তারিখ উদযাপিত হয়? সঠিক উত্তর ১০ ডিসেম্বর ১০ ডিসেম্বর জাতীয় মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিবস। এ দিবসের পাশাপাশি ১০ থেকে ১৬ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দেয়ার বিষয়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতিবছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। ভ্যাট দিবসের স্লোগান ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’। ১০ ডিসেম্বর ২০১৯ চতুর্থবারের মতো ভ্যাট দিবস উদযাপিত হয়েছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সর্বশেষ চলতি অর্থবছরে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর থেকে দিবসটির গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে।
OIC changed its name from Organization of the Islamic Conference to Organization of Islamic Cooperation in -
Correct Answer:
B: 2011
Explanation:
OIC changed its name from Organization of the Islamic Conference to Organization of Islamic Cooperation in - Correct Answer 2011 ২০১১ সালের, ২৮ জুন আস্তানায় (কাজাখস্তান) অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রিদের কাউন্সিলে OIC এর নাম 'Organization of the Islamic Conference ' পরিবর্তন করা হয়। উল্লেখ্য , ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত OIC এর বর্তমান সদস্যরাষ্ট্র ৫৭ টি এবং সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ।
বিশ্ব বিখ্যাত 'গ্রান্ড ট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে?
Correct Answer:
ঘ: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
Explanation:
বিশ্ব বিখ্যাত 'গ্রান্ড ট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও শেরশাহ শুরি নির্মিত বিশ্ব বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়ে পশ্চিশবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুল পর্যন্ত ব্যাপ্তি। এ রোডের মোট দৈর্ঘ্য ২৫০০ কি.মি. এবং ১৮৩৩ থেকে ১৮৬০ সালের মধ্যে ব্রিটিশরা এটির সংস্কার সাধন করেন।
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়?
Correct Answer:
ঘ: FAO
Explanation:
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? সঠিক উত্তর FAO Centre on Integrated Rural Development for Asia and the Pacific is a Bangladesh - based intergovernmental organization involved in rural development and poverty alleviation. It was established on 6 July 1979 at the initiative of the countries of the Asia - Pacific region and the Food and Agriculture Organization (FAO) of the United Nations with support from several other UN bodies and donors. Initially, it had six members countries and has grown to fifteen. The agency is headquartered in Chameli House, a British Raj - era mansion in front of the Supreme Court of Bangladesh in Dhaka. Present director - general is Fiji's Tevita Boseiwaqa.