Information about the world MCQs
Showing 50 questions (Total: 208)
পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
Correct Answer:
ক: ফিলিস্তিন
Explanation:
পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন? সঠিক উত্তর ফিলিস্তিন জাতিসংঘের ১৩৮টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখনো পায়নি ফিলিস্তিন। ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধুসর হচ্ছে। বিশ্বমানচিত্রেও নেই ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
Correct Answer:
গ: এশিয়া
Explanation:
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? সঠিক উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিমি। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আয়তন ৩,০২,২১,০০০ বর্গ কিমি, তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকার আয়তন ২,৪২,৫৬,০০০ বর্গ কিমি এবং পঞ্চম বৃহত্তর ইউরোপ মহাদেশের আয়তন ৯৯,৩৮,০০০ বর্গ কিমি। উল্লেখ্য, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ার আয়তন ৮১,১২,০০০ বর্গ কিমি।
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
Correct Answer:
ঘ: ভৌগোলিক
Explanation:
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী? সঠিক উত্তর ভৌগোলিক পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি সৃষ্টির কারন ভৌগলিক অবস্থান
চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-
Correct Answer:
খ: পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে
Explanation:
চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে- সঠিক উত্তর পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে - পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে।
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, যুক্তরাষ্ট্র,রাশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়া ।
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
Correct Answer:
ক: গ্রীনল্যান্ড
Explanation:
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? সঠিক উত্তর গ্রীনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? - গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ডেনমার্ক।
পৃথিবীর উচ্চতম অট্রালিকার নাম-
Correct Answer:
ঘ: বুর্জখলিফা
Explanation:
পৃথিবীর উচ্চতম অট্রালিকার নাম- সঠিক উত্তর বুর্জখলিফা বুর্জ খলিফা (আরবি: برج خليفة ; /খালিফাহ/) বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত।
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম-
Correct Answer:
খ: চীনা
Explanation:
পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম- সঠিক উত্তর চীনা ক্রমভাষামাতৃভাষীর সংখ্যাউৎপত্তি দেশমন্তব্য১চীনা ভাষা১২৮ কোটি ৪০ লক্ষচীনএই সংখ্যাটি চীনা ভাষার সব উপভাষা অন্তর্গত যেমন ম্যান্ডারিন, ক্যান্টনীয়, ইত্যাদি, যেগুলির এক ভাষাভাষী অপরের ভাষা না-ও বুঝতে পারেন।২স্পেনীয় ভাষা৪৩ কোটি ৭০ লক্ষস্পেন ৩ইংরেজি ভাষা৩৭ কোটি ২০ লক্ষযুক্তরাজ্যজামাইকা ও গায়ানা-র ক্রেয়োলভাষী জনগণকে ধরা হয়নি।৪আরবি ভাষা২৯ কোটি ৫০ লক্ষসৌদি আরবএক অঞ্চলের আরবি উপভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে অসুবিধা হয়।৫বাংলা ভাষা২৮ কোটি ৫০ লক্ষবাংলাদেশ ও ভারত২০১১ সালে শুমারী অনুযায়ী ভারতে মোট ১০ কোটি বাংলাভাষী রয়েছে। ২০১৯ শুমারী অনুযায়ী বাংলাদেশে মোট ১৮ কোটি বাংলাভাষী রয়েছে।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
Correct Answer:
খ: ৮.২০ মিনিট
Explanation:
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে- সঠিক উত্তর ৮.২০ মিনিট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে - ৮.৩২ মিনিট। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের অন্যতম। পৃথিবীর অপর নাম "বিশ্ব" বা "নীলগ্রহ"।
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Correct Answer:
খ: ভ্যাটিকান
Explanation:
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? সঠিক উত্তর ভ্যাটিকান আয়তনে পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান ,যার আয়তন ০.৪৪ বর্গ কিমি।
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: দাম্মামে
Explanation:
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর দাম্মামে বর্তমানে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক। ২০১৮ সালের ২৯শে অক্টোবর তুরস্কের ৯৫তম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান উদ্বোধন করেন।
পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: মালয়েশিয়া
Explanation:
পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর মালয়েশিয়া বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া । পূর্বে ছিল মালয়েশিয়া ।]
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭, ০৭৫, ৪০০ বর্গকিলোমিটার (৬, ৫৯২, ৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে।
যীশুখ্রিষ্ট কত বছর পৃথিবীতে ছিলেন?
Correct Answer:
ঘ: ৩৩ বছর
Explanation:
যীশুখ্রিষ্ট কত বছর পৃথিবীতে ছিলেন? সঠিক উত্তর ৩৩ বছর যীশুখ্রিষ্ট ৩৩ বছর পৃথিবীতে ছিলেন। যীশু খ্রিস্ট (৪ খ্রি.পূ. – ৩০/৩৩ খ্রি.), যিনি নাসরতীয় যিশু বা যিশু খ্রিষ্ট নামেও পরিচিত, ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। অধিকাংশ খ্রিস্টানের বিশ্বাসমতে তিনি হলেন পুত্র ঈশ্বরের অবতার বা মাংসে মূর্তিমান বাক্য এবং পুরাতন নিয়মে ভাবোক্ত প্রতীক্ষিত মশীহ বা খ্রিষ্ট।
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
Correct Answer:
ক: ১ জানুয়ারি
Explanation:
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে- সঠিক উত্তর ১ জানুয়ারি পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি। জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে। উত্তর গোলার্ধে, শীতকালীন অয়তান্ত - বিন্দু (winter solstice) বর্তমানে হয়ে থাকে ২১ ডিসেম্বর; গ্রীষ্মকালীন অয়তান্ত - বিন্দু হয়ে থাকে ২১ জুনের কাছাকাছি সময়ে, বসন্ত বিষুব হয়ে থাকে ২০ মার্চের কাছাকাছি এবং হেমন্তকালীন বিষুব হ্যে থাকে ২২ বা ২৩ সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।
পৃথিবীর আনুমানিক বয়স কত?
Correct Answer:
ক: ৪৫০০ মিলিয়ন বছর
Explanation:
পৃথিবীর আনুমানিক বয়স কত? সঠিক উত্তর ৪৫০০ মিলিয়ন বছর পৃথিবীতে একদম শুরু থেকে ইউরেনিয়াম রয়েছে। শুরুতে কোনো সিসা ছিল না। প্রতি বছর ইউরেনিয়াম একটু একটু করে সিসায় রূপান্তরিত হয়। এই ইউরেনিয়াম বের করে প্রতি কেজিতে কতটুকু করে সিসা রয়েছে সেটা বের করা হয়।এক কেজি ইউরেনিয়াম প্রতি বছরে ১÷৭৪০,০০,০০,০০০ কেজি করে বদলে গিয়ে সিসাতে পরিণত হয়।১ বছরে যদি ১÷৭৪০,০০,০০,০০০ কেজি হয় তাহলে ১০০ বছরে ১০০÷৭৪০,০০,০০,০০০ কেজি হবে। এভাবেই পৃথিবীর বয়স হিসেব করা হয়। এখন ইউরেনিয়ামের সাথে যদি ৬০.৮২% সিসা ভেজাল থাকে তবে গণিতের মাধ্যমে বের করি:পৃথিবীর বয়স: ৭৪০,০০,০০,০০০ এর ৬০.৮২% = ৪৫০ কোটি বছর।
পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত?
Correct Answer:
গ: ১২৭০৯ কিমি
Explanation:
পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত? সঠিক উত্তর ১২৭০৯ কিমি পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস ১২৭০৯ কিমি।
পৃথিবীর কোথায় সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে?
Correct Answer:
ঘ: ব্রাজিলে
Explanation:
পৃথিবীর কোথায় সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে? সঠিক উত্তর ব্রাজিলে পৃথিবীর সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে ব্রাজিলে। নিরবচ্ছিন্ন প্রত্নতাত্তি্বক অনুসন্ধানের ফলেই তিনটি প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে। এগুলো হলো_ জেরিকো, ক্যাটলহুয়ুক এবং লেপিনস্ফী ভিড়। ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ড. ক্যাথলিন টেল এস সুলতান এর খননকার্য চালিয়ে এমন সব প্রত্নতত্ত্ব খুঁজে পেয়েছেন। প্রাচীরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন যার আয়ুষ্কাল খ্রিস্টপূর্ব ৭০০ বছরেরও বেশি। জেরিকো শহরটি প্রাচীরবেষ্টিত ছিল। ধূলিসাৎ হওয়া শহরটি যে পাঁচ হাজার বছরেরও প্রাচীন ছিল সে বিষয়ে পণ্ডিতরা প্রায় সবাই একমত। Dead Sea বা মৃত সাগরের উত্তরে এক মরূদ্যানে জেরিকো শহরের অবস্থান ছিল। জেরিকো শহরের যে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল সেখানে জনবসতির আধিক্য ছিল না। মাত্র দুই থেকে তিন হাজার লোকসংখ্যার বসতি ছিল জেরিকোতে। শহরটির অবস্থানও ছিল খুব ছোট। ২৮৪ গজ লম্বা এবং ১৭৫ গজ চওড়া এক টিলায় শহরটির অবস্থান ছিল। জেরিকো আবিষ্কৃত হওয়ার পরে ১৯৬১ সালে আর এক প্রত্নতত্ত্ববিদ তুরস্কের আনাতোলিয়ান মালভূমির দক্ষিণ - পূর্বে কিছু ভগ্নাবশেষ আবিষ্কার করেন। পণ্ডিতরা মনে করেন এটি একটি প্রাচীন সুমেরিয়ান উপনিবেশ।
কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?
Correct Answer:
ক: ২৩ সেপ্টেম্বর
Explanation:
কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়? সঠিক উত্তর ২৩ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ তারিখে পৃথীবির সর্বত্র দিন - রাত্রি সমান হয়। কেননা, এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট।
পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি?
Correct Answer:
খ: লাপাজ
Explanation:
পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? সঠিক উত্তর লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানী হলো বলিভিয়ার রাজধানী লাপাজ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটার উঁচুতে অবস্থিত। চিলির রাজধানী সান্টিয়াগো, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন, কলম্বিয়ার রাজধানী বোগোটা ।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
Correct Answer:
খ: আমাজান
Explanation:
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? সঠিক উত্তর আমাজান পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন। এটি পৃথিবীর প্রশস্ততম নদীও বটে। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ২০৯০০০ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮১২৯ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। মেঘনা পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম নদী। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে পদ্মা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩২০০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হয়।
পৃথিবীর কেন্দ্রে g-এর মান কত?
Correct Answer:
গ: ০ মি./সে.
Explanation:
পৃথিবীর কেন্দ্রে g-এর মান কত? সঠিক উত্তর ০ মি./সে. পৃথিবীর কেন্দ্রে g - এর মান শূন্য। বিষুবীয় অঞ্চলে g - এর মান সবচেয়ে কম 9.78ms. এবং মেরু অঞ্চলে g - এর মান সবচেয়ে বেশি 9.81ms.
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী--
Correct Answer:
খ: নীলনদ
Explanation:
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী-- সঠিক উত্তর নীলনদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ। এর দৈর্ঘ্য ৬, ৮২৫ কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নীলনদের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ এবং পতিত হয়েছে ভূ - মধ্যসাগরে।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ-
Correct Answer:
খ: এশিয়া
Explanation:
পৃথিবীর বৃহত্তম মহাদেশ- সঠিক উত্তর এশিয়া এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। প্রাথমিকভাবে এশিয়া মহাদেশ পূর্ব ও উত্তর গােলার্ধে অবস্থিত। এটি পৃথিবীর মােট ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের প্রায় ৩০% অংশ জুড়ে অবস্থিত। আনুমানিক ৪৫০ কোটি মানুষ এশিয়াতে বাস করে যা বিশ্বের মােট জনসংখ্যার ৬০% - এরও বেশি।
আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ?
Correct Answer:
ঘ: ভ্যাটিকান সিটি
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক---
Correct Answer:
ক: ১০০ কোটি বছর আগে
Explanation:
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক--- সঠিক উত্তর ১০০ কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক ১০০ কোটি বছর আগে। পৃথিবী সৃষ্টির শুরুর দিকে কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা সম্ভভ নয় কখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লৌহের একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি ?
Correct Answer:
ক: সুন্দরবন
Explanation:
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি ? সঠিক উত্তর সুন্দরবন গঙ্গা - ব্রহ্মপুত্র - মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এর নাম সম্ভবত হয়েছে সুন্দরী গাছের নাম থেকে। এটি অন্যান্য ম্যানগ্রোভ জঙ্গলের থেকে বেশি বৈচিত্র্যপূর্ণ । এর জলা জঙ্গলে যে ১০০টিরও বেশি প্রজাতির গাছ জন্মায় তার মধ্যে অন্তত ২৮টি প্রকৃত ম্যানগ্রোভ।
পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
Correct Answer:
খ: মেরু অঞ্চলে
Explanation:
পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? সঠিক উত্তর মেরু অঞ্চলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভরশীল। মেরু অঞ্চলে g এর মান বেশি বিষুব অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম। যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে।
এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় সমুদয়---
Correct Answer:
ঘ: চা
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় ---
Correct Answer:
গ: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
Explanation:
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় --- সঠিক উত্তর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান (অর্থাৎ ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি) হয়।
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
Correct Answer:
ক: অসীম
Explanation:
একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? সঠিক উত্তর অসীম একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে। একটি পূর্ণ দোলন এর জন্য সরল দোলকের যে সময় লাগে তাকে দোলনকাল বলে। দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। তাই একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে।
পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত ---
Correct Answer:
খ: ৪ স্তরবিশিষ্ট
Explanation:
পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত --- সঠিক উত্তর ৪ স্তরবিশিষ্ট পৃথিবীর বায়ুমণ্ডল চারটি প্রধান স্তরে (একে বায়ুমণ্ডলীয় স্তরবিন্যাস বলা হয়) ভাগ করা যায়।সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ থার্মোস্ফিয়ারঃএটি ৪র্থ স্তর,যা ৯০ কি.মি. থেকে ৫০০ ও ১০০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের ৩য় স্তর।এর গড় গভীরতা ৫০ থেকে ৮৫ কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারঃবায়ুমন্ডলের ২য় স্তর।এর গড় গভীরতা ১১ থেকে ৫০ কিলোমিটার। ট্রপোস্ফিয়ারঃএটি বায়ুমন্ডলের প্রথম স্তর।এর গড় গভীরতা প্রায় ১৭ কি.মি।
পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ ---
Correct Answer:
ক: মাধ্যাকর্ষণ শক্তি
Explanation:
পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ --- সঠিক উত্তর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ - - - মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে। ... আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত, যদিও বল ও শক্তি এক জিনিস নয়।
পৃথিবীর শক্তির মূল উৎস ---
Correct Answer:
গ: সূর্য
Explanation:
পৃথিবীর শক্তির মূল উৎস --- সঠিক উত্তর সূর্য পৃথিবীর সব শক্তির মূল উৎস সূর্য। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। উদ্ভিদ এই শক্তি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে যা থেকে প্রাপ্ত শক্তি তারা রাসায়নিক শক্তিতে (অক্সিজেন ও স্বল্প পরিমাণ কার্বন যৌগ) পরিণত করে। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
Correct Answer:
খ: জর্ডান
Explanation:
পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? সঠিক উত্তর জর্ডান জর্দান নদী | এ নদীর পানির পরিমাণ খুবই কম। মৃত সাগরের পানির প্রধান উৎস জর্দান নদী। মরুভূমিময় এলাকায় অবস্থিত হওয়ার কারণে হ্রদটি থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পীভূত হয়ে। পানির পরিমাণ কমিয়ে দেয় প্রচুর পানি বাষ্পীভূত হয় কিন্তু পড়ে থাকে লবণ। জর্ডান নদীতে মাছ নেই।
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?
Correct Answer:
ঘ: গ্রান্ড খাল
Explanation:
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? সঠিক উত্তর গ্রান্ড খাল গ্রান্ড খাল হল বিশ্বের দীর্ঘতম এর দৈর্ঘ্য ১৭৭০ কি.মি. । এটি প্রাচীনতম খাল বা কৃত্রিম খাল। গ্র্যান্ড খাল এর অন্য নাম হলো বেইজিং হাংজু গ্র্যান্ড খাল । এটি অবস্থিত চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং - এর মধ্যবর্তী স্থানে। গ্রান্ড খাল উদ্বোধন করা হয় ৬১০ সালে।
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ--
Correct Answer:
ঘ: ভারত
Explanation:
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ-- সঠিক উত্তর ভারত জনসংখ্যার হিসাবে ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তিনটি দেশ হলো যথাক্রমে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ২০৫০ সালে চীনকে হটিয়ে ভারতই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ আর চীন নেমে আসবে দ্বিতীয় স্থানে। ... মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল - এর লেখচিত্র (গ্রাফ) অবলম্বনে জনসংখ্যা পরিবর্তনের সে চিত্রটি তুলে ধরা হয়েছে।
পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি?
Correct Answer:
ক: এমিবা
Explanation:
পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? সঠিক উত্তর এমিবা পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কোনটি তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর সবকটিই আদিম সৃষ্ট প্রাণীগুলোর অন্যতম। তন্মধ্যে প্রথমটি হলো অ্যামিবা। ৪০০ মিলিয়ন বছর পূর্বে ও অ্যামিবার উপস্থিতি ছিল। তেলাপোকার উৎপত্তি আজ থেকে ৩২০ মিলিয়ন বছর পূর্বে বাদুরের উৎপত্তি এবং ৪০ মিলিয়ন বছর পূর্বে বানরের উৎপত্তির কথা জানা যায়। অ্যামিবা এককোষী প্রাণী।
পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি ?
Correct Answer:
গ: ভারত
Explanation:
পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি ? সঠিক উত্তর ভারত ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ও বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। ১৯৪৭ সালের ১৫ আগষ্ট দেশটি স্বাধীনতা লাভ করে। ভারতের আয়তন ৩২,৮৭,৫৯০ বর্গ কিমি এবং ২০১৪ সালের তথ্য মতে জনসংখ্যা ১২৬.৭৪ কোটি। ভূপ্রকৃতি, জলবায়ু, ধর্ম - বর্ণ ও ভাষাগতভাবে বিচিত্র বৈশিষ্ট্যের জন্য ভারতকে একটি ক্ষুদ্র মহাদেশ বলা হয়। ভারত ২৯টি প্রদেশ ও ৭টি কেন্দ্রশাসিত এলাকা নিয়ে গঠিত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান মতে ভারত শাসিত হচ্ছে। বহুদলীয় গণতন্ত্রের দেশ ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। লোকসভা ও রাজ্যসভা নিয়ে ভারতের সংসদ গঠিত।
বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ---
Correct Answer:
খ: সাত'শ পাঁচ কোটি একুশ লাখ
Explanation:
বর্তমানে পৃথিবীর জনসংখ্যা --- সঠিক উত্তর সাত'শ পাঁচ কোটি একুশ লাখ গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭৫৫ কোটি। যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৯০ কোটি, বিশ্বের প্রায় ৫৬ টি দেশ মুসলিম প্রধান । অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলমান । আর মুসলমানদের মধ্যে প্রায় ২০ শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলমান বাস করে যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় ১৩%।
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক ----
Correct Answer:
খ: পশ্চিম হতে পূর্ব দিকে
Explanation:
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক ---- সঠিক উত্তর পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবী নিজ মেরুরেখায় পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করতে ২৪ ঘণ্টা সময় নেয়। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলে। এজন্যই সূর্য পূর্ব দিকে উদিত হয়।
পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি-
Correct Answer:
খ: এফ ,আর খান
Explanation:
পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি- সঠিক উত্তর এফ ,আর খান ফজলুর রহমান খান পৃথিবীর একজন বিখ্যাত বাঙালি স্থপতি। তিনি জন্মগ্রহণ করেন ৩ এপ্রিল ১৯২৯ সালে ঢাকায়। তার পৈত্রিক নিবাস ফরিদপুরের শিবচরে। তিনি Tube in Tube নামে স্থপত্যশিল্পের উদ্ভাবক।
পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে আঠারো শতকের শেষার্ধে বৈজ্ঞানিক আবিস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প জগতে অভাবনীয় পরিবর্তন সাধিত হয়। জেমসওয়াট, আলেকজেন্ডার গ্রাহাম্বেল, টমাস আলভা এডিসন, রুডোলফ ডিজেল, উলবার রাইট, অরভিল রাইট, হেনরি ফোরড প্রমুখ আমেরিকার বিজ্ঞানীর নতুন নতুন আবিস্কার, পর্যাপ্ত কাঁচামাল ও খনিজ সম্পদের প্রাচুর্য যুক্তরাষ্ট্রেকে বিশ্বের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশে পরিণত করেছে।
লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ চীন। বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ হল চীন । লৌহ আকরিক উত্তলনে চীন তৃতীয় স্থানে রয়েছে । কয়েক বছর আগে পর্যন্ত চীন বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলক দেশ ছিল , কিন্তু বিগত কয়েক বছর ধরে চীন লােহা আকরিক উত্তলনের হার কমিয়েছেন । ২০১৭ সালে চীন মােট ৩৪০ মিলিয়ন টন লৌহ আকরিক উত্তলন করেছে । চীনের প্রধান আকরিক লােহা উত্তলক স্থান গুলি হল - উত্তর পূর্ব অঞ্চলের মাঞ্চুরিয়া প্রদেশের আনসান হল চিনের বৃহত্তম লােহা খনি । এছাড়াও জুনহুয়া , কিয়ানান , উয়ান , হুনান ( চীনের হুনান হল বিশ্বের সর্বোৎকৃষ্ট লােহা সঞ্চয় অঞ্চল ) ।
পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: ইন্দোনেশিয়া
Explanation:
পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর ইন্দোনেশিয়া বিশ্বে প্রাকৃতিক রাবার উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় থাইল্যান্ড। প্রাকৃতিক রাবার ব্যবহারে শীর্ষ দেশ চীন। বিশ্বের প্রধান সিনথেটিক রাবার উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র।
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ---
Correct Answer:
ঘ: চীন
Explanation:
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ --- সঠিক উত্তর চীন পৃথিবীর জনবহুল দেশ চীন - ১ম, ভারত - ২য়, যুক্তরাষ্ট্র - ৩য়, রাশিয়া - ৯ম, বাংলাদেশ - ৮ম ।
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: চিলি
Explanation:
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর চিলি চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ - পশ্চিম অংশের একটি দেশ। তামার খনি চিলি অবস্থিত। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড। উত্তর - দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম। উত্তরের ঊষর মরুভূমি থেকে শুরু করে দক্ষিণের ঝঞ্ঝাপীড়িত হিমবাহ ও ফিয়র্ডসমূহ চিলির ভূ - দৃশ্যাবলির বৈচিত্র্যের স্বাক্ষর বহন করছে।
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ যথাক্রমে রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন।
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
Correct Answer:
খ: কানাডা
Explanation:
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর কানাডা আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া (১,৭০,৭৫,২০০ বর্গকিমি) । আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা (৯৯,৭৬,১৪০ বর্গ কিমি)। তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্রের আয়তন ৯৬,২৯,০৯১ বর্গকিমি, ৪র্থ বৃহত্তম দেশ চীনের আয়তন ৯৫,৯৬,৯৬০ বর্গকিমি এবং ৬ ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার আয়তন ৭৬,৮৬,৮৫০ বর্গকিমি।
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কী হতে পারে?
Correct Answer:
খ: সূর্যগ্রহণ
Explanation:
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কী হতে পারে? সঠিক উত্তর সূর্যগ্রহণ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণকালে চাঁদের ছায়া সূর্যের কোন অংশ বা সমগ্র সূর্যকে অদৃশ্য করলে সূর্যগ্রহণ হয়। আবার পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছুক্ষণ এর জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।