general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ-
Correct Answer:
ঘ: ১০%
চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে?
Correct Answer:
খ: ফা হিয়েন
Explanation:
চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে? সঠিক উত্তর ফা হিয়েন ভারতে চৈনিক তীর্থ-ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম যাঁর বিবরণী পাওয়া যায়, তিনি হচ্ছেন ফা-হিয়েন। পাঁচ শতকের সূচনায় তিনি ভারত ভ্রমণ করেন। এ সময় গুপ্ত বংশীয়রা বাংলার অংশবিশেষসহ ভারত শাসন করছিলেন। ফা-হিয়েন ৩৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান।
কোনটি সার্বধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম?
Correct Answer:
ঘ: MS Windows
মরক্কোর রাজধানী কোনটি?
Correct Answer:
খ: রাবাত
Explanation:
মরক্কোর রাজধানী কোনটি? সঠিক উত্তর রাবাত রাবাত মরক্কোর রাজধানী। এছাড়া আঙ্কারা, মাস্কট ও কায়রো যথাক্রমে তুরস্ক, ওমান ও মিশরের রাজধানী।
কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
Correct Answer:
গ: ১০২
Explanation:
কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? সঠিক উত্তর ১০২ সংবিধানের ৪৪ অনুচ্ছেদে বলা আছে – “এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল।”
বাংলাদেশের সরকার পদ্ধতি-
Correct Answer:
ক: এককেন্দ্রিক
Explanation:
বাংলাদেশের সরকার পদ্ধতি- সঠিক উত্তর এককেন্দ্রিক বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী (executive) ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়ন করা হয় জাতীয় সংসদে।
BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী?
Correct Answer:
গ: Bangladesh Standards and Testing Institute
Explanation:
BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী? সঠিক উত্তর Bangladesh Standards and Testing Institute BSTI - এর পূর্ণরূপ হল - - Bangladesh Standard and testing Institute. এটি প্রতিষ্ঠিত হশ ১৯৮৫ সালে। এর সদর দপ্তর ঢাকার তেজগাঁও।
মহাস্থবীর শিল ভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
Correct Answer:
ঘ: নালন্দা বিহার
Explanation:
মহাস্থবীর শিল ভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? সঠিক উত্তর নালন্দা বিহার মহাস্থবীর শিলভদ্র নালন্দা বিহারের আচার্য ছিলেন। তার শিষ্য ছিলেন চীনা পর্যটক হিউয়ান সাঙ।
মুদ্রাষ্ফীতিকী?
Correct Answer:
ক: অর্থের মূল্য কমে আসা
Explanation:
মুদ্রাষ্ফীতিকী? সঠিক উত্তর অর্থের মূল্য কমে আসা কোন কালপরিধিতে পণ্য-সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ঐ পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায়।
বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
Correct Answer:
খ: পূর্ববঙ্গ ও আসাম
Explanation:
বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ ও আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি স্বল্পকাল স্থায়ী প্রদেশ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এই প্রদেশ গঠিত হয়।
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?
Correct Answer:
ক: সিপিউ
Explanation:
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সঠিক উত্তর সিপিউ CPU - এর পূর্ণরূপ হলাে Central Processing unit. কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউএর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে, মেমােরি থেকে ডেটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয়।
‘তমদ্দুন মজলিশ’ কে প্রতিষ্ঠা করেন?
Correct Answer:
গ: আবুল কাশেম
Explanation:
‘তমদ্দুন মজলিশ’ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আবুল কাশেম প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা। জন্ম: ২৮ জুন, ১৯২০, চট্টগ্রাম জেলা মারা গেছেন: ১১ মার্চ, ১৯৯১, ঢাকা পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার; একুশে পদক; স্বাধীনতা পদক প্রতিষ্ঠা করা সংস্থা: তমদ্দুন মজলিস, সরকারি বাঙলা কলেজ শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৪৪) স্বামী বা স্ত্রী: রাহেলা কাসেম, মমতাজ কাসেম সূত্র: উইকিপিডিয়া
কোন জেলায় রেল যোগাযোগ নেই?
Correct Answer:
গ: সাতক্ষীরা
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটি কে রচনা করেন?
Correct Answer:
গ: আবদুল গাফফার চৌধুরী
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটি কে রচনা করেন? সঠিক উত্তর আবদুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে?
Correct Answer:
খ: সম্রাট শাহজাহান
Explanation:
‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে? সঠিক উত্তর সম্রাট শাহজাহান একে দুনিয়ার সবচেয়ে দামী সিংহাসন হিসাবে দাবি করা হয়। বাদশাহ শাহজাহানের সিংহাসনের সংখ্যা ছিল ৭টি এবং এগুলোর মধ্যে ময়ূর সিংহাসনই ছিল সবচেয়ে দামী ও জমকালো। প্রায় আট বছর (১৬২৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত) তখনকার আট কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয় এ সিংহাসনটি।
মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Correct Answer:
ঘ: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন সন হতে বিদ্যুৎ উৎপাদন চালু হয়?
Correct Answer:
গ: ১৯৬২
যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে?
Correct Answer:
ক: ঋষি সুনাক
রিখটার স্কেল দ্বারা কি পরিমাণ করা হয়?
Correct Answer:
গ: ভূ-কম্পন শক্তি
Explanation:
রিখটার স্কেল দ্বারা কি পরিমাণ করা হয়? সঠিক উত্তর ভূ-কম্পন শক্তি রিখটার মাপনী (Richter scale) কোন ভূমিকম্পের প্রাবল্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করে। এটি একটি ১০-ভিত্তির লগারিদমীয় পরিমাপ। অর্থাৎ এই পরিমাপে যেকোনো সংখ্যার ভূমিকম্প পূর্ববর্তী সংখ্যার চাইতে ১০ গুন শক্তিশালী। যেমন, ৩ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৪ মাত্রা ভূমিকম্প ১০ গুন বেশি শক্তিশালী।
আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: তুরস্ক
বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
Correct Answer:
খ: হামিদুর রহমান
Explanation:
বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো।
জাতীত কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
Correct Answer:
ক: ১৯৭২
Explanation:
জাতীত কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? সঠিক উত্তর ১৯৭২ ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়।
রাইট -ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিল?
Correct Answer:
গ: এরাপ্লেন
২০২২ বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: কাতার
কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
ঘ: সিয়েরা লিওন
Explanation:
কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর সিয়েরা লিওন ২০০২ সালে আমাদের ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী পালিত হয়, ঠিক ওই বছরই বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরের দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয়।
বাংলাদেশের কোন জেলায় ৩টি স্থলবন্দর রয়েছে?
Correct Answer:
ঘ: সিলেট
Explanation:
বাংলাদেশের কোন জেলায় ৩টি স্থলবন্দর রয়েছে? সঠিক উত্তর সিলেট বিয়ানীবাজারের শেওলা,কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ,গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থল বন্দর
চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে?
Correct Answer:
ক: লর্ড কর্নওয়ালিস
Explanation:
চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী ব্যবস্থার প্রথম প্রস্তাবক ছিলেন স্কটিশ চিন্তাবিদ ও ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ । লর্ড কর্নওয়ালিশ সর্বপ্রথম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন
A song expressing grief is called-
Correct Answer:
D: Dirge
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা -
Correct Answer:
খ: ৪৮
Explanation:
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা - সঠিক উত্তর ৪৮ বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা - ৫০টি সূত্র : ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি
বাংলাদেশের কোন তারিখটি মুক্তিযোদ্ধা দিবস হিসাবে পালিত হয়?
Correct Answer:
খ: ১ লা ডিসেম্বর
কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র?
Correct Answer:
গ: নেপাল
বাংলাদেশের কোন জেলা সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
Correct Answer:
ঘ: নরসিংদী
নিচের কোন দেশটি জি-৭ ভুক্ত দেশ নয়?
Correct Answer:
খ: ভারত
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো-
Correct Answer:
ঘ: রাইফেল রোটি আওরাত
নোবেলে পুরস্কার কোন সন হতে প্রবর্তিত হয়?
Correct Answer:
ঘ: ১৯০১ সন
ইতিহাসের জনক কাকে বলা হয়?
Correct Answer:
খ: হোরো ডোটাস
Explanation:
ইতিহাসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হোরো ডোটাস আধুনিক ইতিহাসের জনক হেরোডোটাস। এছাড়াও ইতিহাসের জনক হিসেবে থুসিডাইডিস কে অভিহিত করা হয়। হেরোডোটাস জন্মগ্রহণ করেন ৪৮৪ খ্রিস্টাব্দে এশিয়ার মাইনরে।
কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে?
Correct Answer:
ঘ: বেরিং
Explanation:
কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে? সঠিক উত্তর বেরিং বেরিং প্রণালী (রুশ: ইংরেজি: Bering Strait) এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্চি সাগরের সঙ্গে যুক্ত করেছে।
মুুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
Correct Answer:
ক: সব্যসাচী হাজরা
বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতক কোনটি?
Correct Answer:
ক: এ্যাঞ্জেলা
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল-
Correct Answer:
খ: জুলাই ২০২০- জুন- ২০২৫
OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: জেদ্দা
Explanation:
OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেদ্দা OIC এর পূর্ণরূপ হচ্ছে - Organization of Islamic cooperation. এটি গঠিত হয় মরক্কোর রাজধানী রাবাতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। এর সদর দপ্তর সৌদিআরব এর জেদ্দায় অবস্থিত।
তুরস্কের রাজধানী কোনটি?
Correct Answer:
খ: আঙ্কারা
নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?
Correct Answer:
গ: পর্তুগিজ ভাষা
Explanation:
নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? সঠিক উত্তর পর্তুগিজ ভাষা জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হল - ইংরেজি, আরবি, রুশ, চাইনিজ, স্পেনিশ, ফ্রেঞ্চ।
বাংলাদেশের শতকরা কত ভাগ বনভূমি আছে?
Correct Answer:
খ: ১৭
Explanation:
বাংলাদেশের শতকরা কত ভাগ বনভূমি আছে? সঠিক উত্তর ১৭ জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) চলতি মাসের ৯ জুলাই বনবিষয়ক এক প্রতিবেদনে (দ্য স্টেট অব গ্লোবাল ফরেস্ট - ২০১৮) বলেছে, বাংলাদেশের মোট ভূখণ্ডের সাড়ে ১৩ শতাংশ বনভূমি। . মন্ত্রণালয়ের দাবি, দেশের মোট আয়তনের ১৭ শতাংশ বনভূমি (বন ও বৃক্ষ আচ্ছাদিত এলাকা)।
বাংলাদেশে কোভিড- ১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠারিকভাবে উদ্ধোবন করা হয়?
Correct Answer:
খ: ২৭/০১/২০২১
নিচের কোন দেশটি স্ক্যান্ডিনাভিয়ান দেশের উদাহরণ?
Correct Answer:
খ: সুইডেন
এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে?
Correct Answer:
গ: ৩২টি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?
Correct Answer:
ঘ: ভারতের চুরুলিয়া
Explanation:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়? সঠিক উত্তর ভারতের চুরুলিয়া কমরেড মুজফ্ফর আহম্মদের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হলো— কবিপত্নী প্রমীলার মরদেহ কবির জন্মভূমি চুরুলিয়া গ্রামের পির হাজি পালোয়ানের মাজারের পাশে সমাহিত করা হবে। এরপর প্রমীলার মরদেহ ট্রাকে করে চুরুলিয়া নিয়ে যাওয়া হলো। সবার মত অনুসারে মাজারের পাশে প্রমীলাকে কবর দেওয়া হলো।
এশিয়া কাপ ক্রিকেট ২০২২ এর চ্যাম্পিয়ন কোন দেশ?
Correct Answer:
গ: শ্রীলঙ্কা
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়?
Correct Answer:
গ: জাপান
Explanation:
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তর জাপান জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় । জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ পাঁচটি। যথা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,ফ্রান্স, রাশিয়া ও চীন । এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজুল্যুশন ,নতুন সদসদেশে অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এ ছাড়া ও ১০ টি অস্থায়ী সদস্য রয়েছে, যেগুলো নির্দিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হয়।