geography MCQs
Showing 50 questions (Total: 195)
বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?
Correct Answer:
ক: সদরঘাট
Explanation:
বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত? সঠিক উত্তর সদরঘাট সদরঘাট বুড়িগঙ্গা নদী থেকে ঢাকা শহরে প্রবেশ পথে একটি বিরাট ঘাট। এটি আহসান মঞ্জিলের সম্মুখভাগের একটু বাম দিকে অবস্থিত। সদরঘাট বাকল্যান্ড বাঁধের কেন্দ্রবিন্দু। মূলত অন্যান্য স্থান থেকে ঢাকামুখী নৌকা, লঞ্চ এবং এমনকি ছোট ও মাঝারি জাহাজ নোঙর করার জন্য এটি নির্মিত হয়েছিল। নদীগর্ভের প্রবেশমুখ অগভীর হয়ে যাওয়ায় এবং অভ্যন্তরীণ জলপথসমূহের পরিবহণ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে এখন আর এখানে বড় আকারের জলযান ভিড়তে পারে না।
বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?
Correct Answer:
গ: মহেশখালী
Explanation:
বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে? সঠিক উত্তর মহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের উপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ভোলাঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?
Correct Answer:
খ: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
Explanation:
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান? সঠিক উত্তর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান। কেননা, এ সময় সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে, ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট।
কোনটি আন্তর্জাতিক নদী?
Correct Answer:
গ: ব্রহ্মপুত্র
Explanation:
কোনটি আন্তর্জাতিক নদী? সঠিক উত্তর ব্রহ্মপুত্র এই নদী তিব্বত, ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রবাহিত হয়েছে।
টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন-
Correct Answer:
গ: লোথিয়ান গ্রীন
Explanation:
টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন- সঠিক উত্তর লোথিয়ান গ্রীন উইলিয়াম লোথিয়ান গ্রীন ছিলেন একজন ইংরেজ বণিক যিনি পরে হাওয়াই কিংডমে মন্ত্রিপরিষদের মন্ত্রী হন। অপেশাদার ভূতাত্ত্বিক হিসাবে তিনি পৃথিবীর গঠনের একটি তত্ত্ব প্রকাশ করেছিলেন যার নাম টেট্রহেড্রাল হাইপোথিসিস।
কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতির?
Correct Answer:
খ: উত্তর আফ্রিকা
Explanation:
কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতির? সঠিক উত্তর উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকা আফ্রিকা মহাদেশের উত্তরতম অঞ্চল। এটি সাহারা মরুভূমির মাধ্যমে সাহারা - নিম্ন আফ্রিকা হতে আলাদা। ভূ - রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গৃহীত জাতিসংঘের সংজ্ঞানুযায়ী সাতটি দেশ ও অঞ্চল উত্তর আফ্রিকা গঠন করেছে: আলজেরিয়া, তিউনিসিয়া , মরক্কো, মিশর, লিবিয়া, সুদান । পশ্চিম সাহারা একটি বিতর্কিত অঞ্চল। এটি মূলত মরক্কোর অধীনে অবস্থিত হলেও একটি গোষ্ঠী অঞ্চলটির স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। মরক্কোর ভূমধ্যসাগরীয় তীরে কিছু স্পেনীয় শহর তথা ছিটমহল আছে। এগুলি "প্লাসাস দে সোবেরানা" নামে পরিচিত। অনেক সময় মোরিতানিয়াকেও উত্তর আফ্রিকার অন্তর্ভুক্ত করা হয়। মাগরেব অঞ্চলটি আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া এবং লিবিয়া নিয়ে গঠিত। অনেক সময় উত্তর আফ্রিকার দেশগুলিকে মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয়। মিশরের সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে বলে মিশরকে একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।
সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত?
Correct Answer:
খ: ১৪.৭ পাউন্ড
Explanation:
সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত? সঠিক উত্তর ১৪.৭ পাউন্ড বায়ুমন্ডলীয় চাপ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বুঝায়। আদর্শ অবস্থায় বায়ুমন্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার( ১০১৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর) বা ২৯.৯২ পারদ ইঞ্চি বা ১৪.৬৯৬ পারদ/ইঞ্চি^২।
প্রক্সিমা সেন্টারাই হল একটি-
Correct Answer:
খ: নক্ষত্র
Explanation:
প্রক্সিমা সেন্টারাই হল একটি- সঠিক উত্তর নক্ষত্র এটি সূর্যের নিকটতম নক্ষত্র।
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: পক্
Explanation:
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর পক্ পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। প্রণালীটি ৬৪ - ১৩৭ কিলোমিটার (৪০ - ৮৫ মাইল ) প্রশস্ত। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে; এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর (১৭৫৫ - ১৭৬৩) রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী-
Correct Answer:
খ: পানামা খাল
Explanation:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী- সঠিক উত্তর পানামা খাল পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট। পানামা প্রজাতন্ত্রের কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত। পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে একইসঙ্গে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে করেছে একত্রিত। ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত
কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: কেলাসিত
Explanation:
কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর কেলাসিত পাললক শিলার বৈশিষ্ট্যসমূহঃ 1.এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2.একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 3. এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 4. এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। 5.ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 6.কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। 7. কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। 8. দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না।
বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
Correct Answer:
গ: টারশিয়ারী
Explanation:
বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ? সঠিক উত্তর টারশিয়ারী টারশিয়ারি যুগ বলতে সাধারনত আদিম কালের পাহড়কে বুঝানো হয়। বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত। হিমালয় পর্বত উত্থিত হওয়ার প্রক্রিয়ায় এসব পাহাড় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো নিয়ে গঠিত এলাকাকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন: ১. দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড় ২. উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়গুলো
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে-
Correct Answer:
ঘ: আয়নোস্ফিয়ার
Explanation:
বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে- সঠিক উত্তর আয়নোস্ফিয়ার ৫০ কি.মি থেকে ৫০০ কি.মি উচ্চতা পযন্ত বিন্তৃত বায়ূমন্ডলের অঞ্চল/স্তরকে “আয়নোস্ফিয়া” বলা হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকে। এছাড়া আয়নোস্ফিয়ার অংশে পারমাণবিক অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে এবং আণবিক অক্সিজেনের ঘনত্ব কম থাকে।
ল্যাব্রাডার কি?
Correct Answer:
ঘ: স্রোত
Explanation:
ল্যাব্রাডার কি? সঠিক উত্তর স্রোত মেরু বায়ুর প্রভাবে সুমেরু অঞ্চলের উত্তর মহাসাগর থেকে একটি শীতল স্রোত গ্রীণল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে শীতল ল্যাব্রাডার স্রোত নামে প্রবাহিত হয়ে ও আর একটি স্রোত গ্রীণল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে গ্রীণল্যান্ড স্রোত নামে প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে । উভয় স্রোত দুটি ল্যাব্রাডার উপদ্বীপের কাছে মিলিত হয় এবং শীতল ল্যাব্রাডার স্রোত নামে উত্তর আমেরিকার পূর্ব উপকুল দিয়ে দক্ষিণদিকে কড অন্তরীপ পর্যন্ত প্রবাহিত হয়ে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় । এই দুই স্রোতের মিলনস্থলকে হিমপ্রাচীর বলে
দক্ষিণ কোরিয়ায় কথন টাইফুন ঝড় হয়?
Correct Answer:
গ: জুলাই ও আগস্ট মাসে
Explanation:
দক্ষিণ কোরিয়ায় কথন টাইফুন ঝড় হয়? সঠিক উত্তর জুলাই ও আগস্ট মাসে ক্রান্তীয় নিম্নচাপ (Tropical depression) : বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. - এর নিচে থাকে। ক্রান্তীয় ঝড় (Tropical storm) : বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. থেকে ১১৭ কি.মি. পর্যন্ত। টাইফুন (typhoon) : বাতাসের গতিবেগ যখন ঘন্টায় ১১৭ কি.মি. - এর বেশি হয়।
পদ্মা নদীর শাখা নদী কোনটি?
Correct Answer:
ক: মাথাভাঙ্গা
Explanation:
পদ্মা নদীর শাখা নদী কোনটি? সঠিক উত্তর মাথাভাঙ্গা মাথাভাঙ্গা নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য ১২১ কিলোমিটার, প্রস্থ ২৯ মিটার এবং দর্শনার নিকট গভীরতা ১০ মিটার। নদী অববাহিকার আয়তন ৫০০ বর্গকিলোমিটার। সাধারণত এই নদীর তীর উপচে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয় না। নদীটি জোয়ার - ভাটার প্রভাবমুক্ত।
পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?
Correct Answer:
গ: নিরক্ষীয় অঞ্চলে
Explanation:
পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে? সঠিক উত্তর নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলায় সূর্য এর কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শ এ এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হাল্কা বলেই সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শ এ এসে পরিচলন বৃষ্টিরুপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। নাতিশীতোষ্ণমন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে।
কয়লা কোন প্রকার শিলা?
Correct Answer:
ঘ: জৈবিক পাললিক শিলা
Explanation:
কয়লা কোন প্রকার শিলা? সঠিক উত্তর জৈবিক পাললিক শিলা জৈবিক প্রক্রিয়া: উদ্ভিদ ও পানিতে বসবাসকারী বিভিন্ন প্রাণীর দেহাবশেষ জৈবিক পলি সঞ্চিত হয়ে এবং জমাটবদ্ধ হয়ে গঠন করে জৈবিক পাললিক শিলার। যেমন কয়লা, চুনাপাথর ইত্যাদি ।
মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মন্ডল?
Correct Answer:
ঘ: ট্রপোমগুল
Explanation:
মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মন্ডল? সঠিক উত্তর ট্রপোমগুল ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে শুরু হয় এবং প্রায় ১২/১৫ কিলোমিটার উচ্চতায় ট্রপোবিরতি পর্যন্ত বিস্তৃত, যদিও এই উচ্চতার তারতম্য ঘটে আবহাওয়ার কারণে যা মেরুতে প্রায় ৯ কিলোমিটার (৩০, ০০০ ফুট) এবং বিষুবরেখায় প্রায় ১৭ কিলোমিটার (৫৬, ০০০ ফুট)। ট্রপোমণ্ডল সবচেয়ে বেশি উওপ্ত হয় ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপশক্তি দ্বারা, তাই সাধারণত ট্রপোমণ্ডল সর্বনিম্ন অংশ উষ্ণ এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। মূলত সমস্ত আবহাওয়ার ঊপাদান যেমন মেঘ ইত্যাদিসহ ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের ভরের প্রায় ৮০% ধারণ করে। ট্রপোবিরতি হচ্ছে ট্রপোমণ্ডল ও স্ট্রাটোমণ্ডলের মধ্যে সীমারেখা সরূপ।
সিমেন্টের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়-
Correct Answer:
খ: চুনাপাথর
Explanation:
সিমেন্টের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়- সঠিক উত্তর চুনাপাথর সিমেন্ট হল সেই সকল গুঁড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী - ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান। সিমেন্টের মূল উপাদানগুলি হল - চুনাপাথর, সিলিকা, (বালি), আয়রন অক্সাইড ইত্যাদি। এসব উপাদানকে ২ ভাগে ভাগ করা যায়: ক. চুন জাতীয় পদার্থ। (চক্, চুনাপাথর ইত্যাদি) খ. মাটি জাতীয় পদার্থ। (সিলিকা, আয়রন অক্সাইড, এ্যালুমিনা ইত্যাদি)
উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কি বলা হয়?
Correct Answer:
গ: শারদ বিষুব
Explanation:
উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কি বলা হয়? সঠিক উত্তর শারদ বিষুব উত্তর গোলার্ধে মহাবিষুবকে বসন্ত বিষুব এবং জলবিষুবকে শারদীয় বিষুব বলা হয়। বিপরীতক্রমে দক্ষিণ গোলার্ধে মহাবিষুবকে শারদীয় ও জলবিষুবকে বসন্ত বিষুব বলা হয়।
ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৩৫ সালে
Explanation:
ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার হয় কত সালে? সঠিক উত্তর ১৯৩৫ সালে ভূমিকম্পের মাত্রা নির্ধারণের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত স্কেলের নাম রিখটার স্কেল। সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে। রিখটার স্কেলে ০ থেকে ১০ মাত্রা পর্যন্ত মাপা যায় ভূমিকম্পের তীব্রতাকে। সিসমোমিটারে রেকর্ড হওয়া ভূকম্পনের বিস্তার, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে সিসমোমিটারের দূরত্ব বিবেচনা করে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। সেই সঙ্গে যোগ করা হয় ভূমিকম্পের স্থায়িত্ব। এসব মিলিয়ে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
'আশাখাবাদ' নিচের কোন দেশের রাজধানী?
Correct Answer:
গ: তুর্কমেনিস্তান
Explanation:
'আশাখাবাদ' নিচের কোন দেশের রাজধানী? সঠিক উত্তর তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ - পশ্চিম অংশের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর উত্তরে কাজাকিস্তান ও উজবেকিস্তান, পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান, দক্ষিণে আফগানিস্তান ও ইরান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর। আশগাবাত তুর্কমেনিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর। তুর্কমেনিস্তানের সরকারি ভাষা তুর্কমেন। তুর্কমেনরা এখানকার সংখ্যাগরিষ্ঠ জাতি।
ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল-
Correct Answer:
খ: ৬৯৯৮ মিটার
Explanation:
ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল- সঠিক উত্তর ৬৯৯৮ মিটার ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে। এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ; পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা; পূর্বে রয়েছে ইন্দোচীন, সুন্দা দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া; এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর সংজ্ঞান্তরে অ্যান্টার্কটিকা
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?
Correct Answer:
খ: জানুয়ারি
Explanation:
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি? সঠিক উত্তর জানুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আর জানুয়ারিতে দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল।
শ্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
Correct Answer:
ঘ: পশুর
Explanation:
শ্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি? সঠিক উত্তর পশুর স্রোতজ বনভূমি বা উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বন বলে। এ বনভূমিতে গরান, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বারেন প্রভৃতি বৃক্ষ প্রচুর জন্মে।
বারমুড়া কি?
Correct Answer:
ক: একটি প্রধান দ্বীপপুঞ্জ
Explanation:
বারমুড়া কি? সঠিক উত্তর একটি প্রধান দ্বীপপুঞ্জ বারমুডা আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। অনেকে মনে করেন ঐ সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোন অতিপ্রাকৃতিক কোন শক্তি বা বহির্জাগতিক প্রাণের উপস্থিতি। তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে যে, যেসব দুর্ঘটনার উপর ভিত্তি করে বারমুডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছে তার বেশ কিছু ভুল, কিছু লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে এমনকি কিছু দুর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দুর্ঘটনার কোনই পার্থক্য নেই।
ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
Explanation:
ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? সঠিক উত্তর চিলির নিকট প্রশান্ত মহাসাগরে কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে। অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে। যেমন, বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ, বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো।
কোনটি ক্ষয়জাত পর্বত?
Correct Answer:
খ: আরেরিকার ক্যাটস্টিক
Explanation:
কোনটি ক্ষয়জাত পর্বত? সঠিক উত্তর আরেরিকার ক্যাটস্টিক প্রাচীন ভঙ্গিল বা স্তুপ পর্বতের কোমল শিলাগুলি জল বৃস্টি, বায়ু, উত্তাপ প্রভৃতির দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়। কিন্তু কঠিন শিলাগুলি তুলনায় কম ক্ষয়প্রাপ্ত হয়। তখন ঐ সব কঠিন ও উঁচু অংশ চারিদিকের নিম্নভূমি অপেক্ষা অনেক উঁচুতে অবস্থান করে পর্বতের আকার ধারন করে। ক্ষয়কার্যের ফলে অবশিষ্ট কঠিন অংশ থেকে গিয়ে এই পর্বতের সৃষ্টি হয় বলে একে ক্ষয়জাত পর্বত বলে।
ম্যারিয়ানা খাতের দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ১০.৮৬ কিমি
Explanation:
ম্যারিয়ানা খাতের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১০.৮৬ কিমি মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর - পূর্ব থেকে দক্ষিণ - পশ্চিমে প্রায় ২৫৫০ কিমি ধরে বিস্তৃত। এর গড় বিস্তার ৭০ কিমি। অধোগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি গঠিত হয়েছে। খাতটির দক্ষিণ প্রান্তসীমায় গুয়াম দ্বীপের ৩৪০ কিমি দক্ষিণ - পশ্চিমে পৃথিবীপৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত।
মার্কিন মহাশূন্যবান মেরিনার -১০ কত সালে বুধের ছবি পাঠায়?
Correct Answer:
ঘ: ১৯৭৪ সালে
Explanation:
মার্কিন মহাশূন্যবান মেরিনার -১০ কত সালে বুধের ছবি পাঠায়? সঠিক উত্তর ১৯৭৪ সালে বুধ অভিমুখী নভোযান মেরিনার ১০ ১৯৭৪ - ১৯৭৫ সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং মেসেঞ্জার ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল
কোনটি স্থানীয় বায়ু নয়?
Correct Answer:
ঘ: টর্নেডো
Explanation:
কোনটি স্থানীয় বায়ু নয়? সঠিক উত্তর টর্নেডো ভূপ্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির আঞ্চলিক পার্থক্যের কারণে বায়ু চাপের তারতম্য ঘটলে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় বায়ু বলে। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের স্থানীয় ভাষায় এই বায়ুর নামকরণ করা হয়। ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, উদাহরণ = ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে 'লু' নামক স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়।
১৯৯৫-৯৬ সালে বাংলাদেশে কত কিমি দীর্ঘ রেলপথ ছিল?
Correct Answer:
গ: ২,৭০৮ কিমি
Explanation:
১৯৯৫-৯৬ সালে বাংলাদেশে কত কিমি দীর্ঘ রেলপথ ছিল? সঠিক উত্তর ২,৭০৮ কিমি দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত। এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা - জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ২৮৭৭ কিঃমিঃ রেল লাইন নেটওয়ার্ক দেশের ৪৪ টি জেলায় সংযুক্ত।
ফকল্যান্ড স্রোত কোনটি?
Correct Answer:
গ: শীতল স্রোত
Explanation:
ফকল্যান্ড স্রোত কোনটি? সঠিক উত্তর শীতল স্রোত কুমেরু নিকটবর্তী দক্ষিণ সাগর থেকে আসা অতি শীতল কুমেরু স্রোতটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এবং উওর দিকে প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, যেমন: ১) অপ্রধান শাখাটি ফকল্যান্ড স্রোত নামে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এবং ২) প্রধান শাখাটি কুমেরু স্রোত নামে পূর্ব দিকে প্রবাহিত হয় ।
'বেননেভিস' কি?
Correct Answer:
ক: পর্বত শৃঙ্গ
Explanation:
'বেননেভিস' কি? সঠিক উত্তর পর্বত শৃঙ্গ বেননেভিস হলো যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ১৩৪৪ মিটার ।
কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
Correct Answer:
ক: রবার শিল্পে
Explanation:
কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর রবার শিল্পে প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় মালয়েশিয়ার অবস্থান ষষ্ঠ। পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে। প্রাকৃতিক রাবারের বৈশ্বিক রফতানি বাণিজ্যের প্রায় ৭ শতাংশ জোগান দেয় মালয়েশিয়া। গত অক্টোবরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫৪ হাজার ৪৯২ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে। আগের মাসের তুলনায় গত অক্টোবরে মালয়েশিয়া থেকে পণ্যটির রফতানি বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। এ সময় মালয়েশিয়া থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে, যা মালয়েশিয়া থেকে রফতানি হওয়া প্রাকৃতিক রাবারের ৫৮ শতাংশ।
মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে?
Correct Answer:
ক: ইরান
Explanation:
মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে? সঠিক উত্তর ইরান সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ।ইরান আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে। ইরানের মুদ্রাস্ফীতি হলো ৩০.৪৮৬% (২০১৮)।প্রধান শিল্পসমূহ পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল, সার, কস্টিক সোডা, গাড়ি উৎপাদন, যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যালস, home appliances, বৈদ্যুতিক যন্ত্রপাতি, টেলিযোগাযোগ, শক্তি, power, textiles, নির্মাণ, সিমেন্ট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ (বিশেষ করে চিনি শোধন ও ভেষজ তেল উৎপাদন), ferrous and non - ferrous metal fabrication, অস্ত্রশিল্প।
কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
Correct Answer:
খ: কাশ্মীর
Explanation:
কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? সঠিক উত্তর কাশ্মীর মধ্যপ্রাচ্যের দেশসমূহ: বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্দান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন
কোন তারিখে পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে?
Correct Answer:
গ: ২২ ডিসেম্বর
Explanation:
কোন তারিখে পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে? সঠিক উত্তর ২২ ডিসেম্বর পৃথিবীর দক্ষিণ ভাগে অবস্থিত যে স্থানে পৃথিবীর আহ্নিক গতির অক্ষ ভূপৃষ্ঠকে ছেদ করে, সেই স্থান হল পৃথিবীর দক্ষিণ মেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু বা কুমেরু।মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে সূর্য দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র মে থেকে জুলাই মাস অব্দি সামান্য গোধূলির আলো পাওয়া যায়। সেপ্টেম্বর থেকে মার্চ অব্দি পুরো গ্রীষ্মকাল সূর্য দিগন্তের ওপরে অবস্থান করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে বলে মনে হয়।দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে ২২ ডিসেম্বর।
মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি?
Correct Answer:
ঘ: আনাতোলিয়া
Explanation:
মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি? সঠিক উত্তর আনাতোলিয়া এশিয়া মহাদেশের পশ্চিম অঞ্চলটির নাম আনাতোলিয়া। একে এশিয়ান টার্কিও বলা হয়। আনাতোলিয়া অঞ্চলটি এশিয়া মাইনারের সর্বাধিক মালভূমি। উত্তর এবং দক্ষিণে রয়েছে ইয়োনটিক এবং তারসার কূপ। যা পূর্বে আর্মেনিয়ার পাহাড়ের সাথে মিলিত হয়। উত্তরে কৃষ্ণ সাগরের শক্ত পাথুরে তীর। দক্ষিণ উপকূলে রয়েছে বিশাল উপসাগর। তবে পশ্চিম উপকূলটি বেশ ছিন্নভিন্ন এবং এখানে বেশ কয়েকটি ছোট দ্বীপ রয়েছে। আনাতোলিয়ার অঞ্চলটি শুকনো। যেখানে নোনতা পানির হ্রদ রয়েছে। প্রায়শই ভূমিকম্প হয়। উপকূলীয় অঞ্চলগুলি এই অঞ্চলের জলবায়ুর কারণে হিমশীতল।
কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়?
Correct Answer:
গ: শুক্র
Explanation:
কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়? সঠিক উত্তর শুক্র পৃথিবী নিজ অক্ষের উপর ২৪ ঘন্টায় একবার আবর্তন করে। কিন্তু শুক্র গ্রহ ২৪৩ দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে। সেখানে দিবা - রাত্রির এক একটি চক্র শেষ হতে প্রায় ১১৭ দিন লাগে(পৃথিবীর হিসেবে)। আবার শুক্র গ্রহ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে লাগে ২২৫ দিন, যেখানে শুক্র নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ২৪৩ দিন। কিরকম অদ্ভুত!আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু শুক্র গ্রহের একবছর তো একদিনের চেয়েও ছোটো। শুক্র গ্রহের আরো একটা ব্যাপার হলো তা পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়। অর্থাৎ, শুক্র গ্রহে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে আর অস্ত যায় পূর্ব আকাশে। শুক্র গ্রহ সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগছে ২২৫ দিন। তাহলে একটি দিন আর একটি রাত্রি পার করলেই হয়ে যাবে একবছর। আমাদের পৃথিবীর হিসেবে মানে আমাদের একবছরে শুক্র গ্রহে শুধু সূর্য উদিত হবে দুইবার এবং অস্ত ও যাবে দুইবার।
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
Correct Answer:
গ: অপরাহ্ণে
Explanation:
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপরাহ্ণে সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্ণে। সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় । সারাদিনের সূর্যতাপ গ্রহণ করে সন্ধ্যার সময় ভূপৃষ্ঠ সেই তাপ বিকিরণ করতে শুরু করে সেজন্য সন্ধ্যাবেলায় স্থলভাগের নিম্নচাপের পরিমাণ আরও বাড়ে । ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রবায়ুর বেগ ক্রমশ বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি বেগে সমুদ্রবায়ু প্রবাহিত হতে থাকে । সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্রোপকূল বা বিস্তৃত জলভাগের তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে--
Correct Answer:
গ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে-- সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় । অন্যদিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।
ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়--
Correct Answer:
খ: বিচূর্ণীভবন প্রক্রিয়ায়
Explanation:
ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়-- সঠিক উত্তর বিচূর্ণীভবন প্রক্রিয়ায় ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন - বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ - পৃষ্ঠের উপরের শিলারাশি চূর্ণ - বিচূর্ণ হয়। এ প্রক্রিয়ায় আবহাওয়ার উপাদানগুলো কার্যরত থাকে বলে বিচূর্ণীভবন হয়ে থাকে। অর্থাৎ ভূ - পৃষ্ঠের শিলারাশির উপরিভাগে যে বিচূর্ণীকরণ বা ভাঙন সংঘটিত হয় তাকেই বিচূর্ণীভবন বলে।
কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে--
Correct Answer:
গ: নিরক্ষীয় মন্ডল
Explanation:
কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে-- সঠিক উত্তর নিরক্ষীয় মন্ডল নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।
উষ্ণ স্রোত ও শীলত স্রোতের মিলনে--
Correct Answer:
ঘ: ক ও খ উভয়ই
Explanation:
উষ্ণ স্রোত ও শীলত স্রোতের মিলনে-- সঠিক উত্তর ক ও খ উভয়ই সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহ হল সমুদ্রস্রোত। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির স্রোত প্রবাহিত হলে তাকে শীলত স্রোত বলা হয় এবং উষ্ণ জলরাশির স্রোত প্রবাজিত হলে তাকে উষ্ণ স্রেত বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তাপমাত্রা বা উষ্ণতা পার্থক্যের কারনে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়।
নিরক্ষীয় অঞ্চলে পানি--
Correct Answer:
ক: উষ্ণ ও হালকা
Explanation:
নিরক্ষীয় অঞ্চলে পানি-- সঠিক উত্তর উষ্ণ ও হালকা নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু প্রধানত নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান। জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার পার্থক্য নেই বললেই হয়। তাই ঋতু পরিবর্তন এ অঞ্চলে দেখা যায় না। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় অঞ্চলে পানি উষ্ণ ও হালকা।
ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে---
Correct Answer:
গ: মৌসুমী বায়ু
Explanation:
ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে--- সঠিক উত্তর মৌসুমী বায়ু সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও জলবায়ুর ব্যাপক সংস্করণ যা আমাদের দেশের প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশ , মায়ানমার ,দক্ষিণ চীন, ভারত, পাকিস্তান, জাপান প্রভৃতি মৌসুমী বায়ুর অন্তর্গত।
জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর ---
Correct Answer:
খ: দক্ষিণ গোলার্ধে
Explanation:
জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর --- সঠিক উত্তর দক্ষিণ গোলার্ধে উত্তর গোলোর্ধে স্থলভাগের পরিমাণ বেশি। অপরদিকে দক্ষিণ গোলোর্ধে এন্টারটিকা মহাদেশ অবস্থিত বলে স্থল ভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি।
দ্রাঘিমা রেখাগুলো ---
Correct Answer:
গ: অর্ধবৃত্তাকৃতির
Explanation:
দ্রাঘিমা রেখাগুলো --- সঠিক উত্তর অর্ধবৃত্তাকৃতির নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমারেখাকে মধ্যরেখাও বলে। ১ ডিগ্রি দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ জন্য এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়েছে।