geography MCQs
Showing 50 questions (Total: 195)
গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে--
Correct Answer:
খ: নিরক্ষরেখা
Explanation:
গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে-- সঠিক উত্তর নিরক্ষরেখা গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা । ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমরেু বৃত্ত এবং ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে --
Correct Answer:
ক: ১০ নিউটন
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -- সঠিক উত্তর ১০ নিউটন বায়ু উপরে , নিচে এবং চারদিকে সব সময় চাপ দেয়। বায়ুর এ চাপকে বায়ুচাপ বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে বায়ুমণ্ডল ভূ - পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করছে সমুদ্র সমতলে তার পরিমাণ হচ্ছে প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড। হিসাবের সুবিধার্থে সারা বিশ্বে মিলিবারে বায়ুর চাপ প্রকাশ করা হয়। ১ মিলিবার = ১০০০ ডাইন / বর্গ সেমি।
বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে--
Correct Answer:
ক: ব্যারোমিটার
Explanation:
বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে-- সঠিক উত্তর ব্যারোমিটার থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র। স্পিডোমিটার গাড়ির গতিমাপক যন্ত্র। অডিও মিটার শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র।
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--
Correct Answer:
ঘ: ছায়াবৃত্ত
Explanation:
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-- সঠিক উত্তর ছায়াবৃত্ত কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত, অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে?
Correct Answer:
খ: বায়ুপ্রবাহ
Explanation:
সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে? সঠিক উত্তর বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে। যেমন - বায়ুপ্রবাহ , লবণাক্ততা, আহ্নিক গতি, সমুদ্রের গভীরতা, উষ্ণতার পার্থক্য ইত্যাদি। তার মধ্যে বায়ু প্রবাহ সর্বাধিক।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ--
Correct Answer:
ঘ: সেন্টমার্টিন দ্বীপ
Explanation:
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ-- সঠিক উত্তর সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন । এ দ্বীপ সর্ব দক্ষিণের দ্বীপ । এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। এ দ্বীপের আয়তন ২২ বর্গ কিমি। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা । নিঝুপ দ্বীপের অপর নাম বাউলার চর।
আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?
Correct Answer:
খ: কর্ণফুলী
Explanation:
আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? সঠিক উত্তর কর্ণফুলী প্রকৃত পক্ষে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কর্ণফুলী। নাফ নদীর জন্ম আরাকান পর্বতমালা এবং যমুনার জন্ম হিমালয়ের কৈলাস শৃঙ্গে।
হরমুজ প্রণালী সংযুক্ত করেছে--
Correct Answer:
ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগর
Explanation:
হরমুজ প্রণালী সংযুক্ত করেছে-- সঠিক উত্তর পারস্য উপসাগর ও ওমান উপসাগর হরমুজ প্রণালী ইরান ও সংযুক্ত আরব আমিরাত দেশ দুটিকে পৃথক করেছে এবং পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।
সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
Correct Answer:
ঘ: বুধ
Explanation:
সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? সঠিক উত্তর বুধ বুধ সৌরজগতের ক্ষুদ্রতর গ্রহ। এ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্যের খুব কাছের গ্রহ বলে বুধের তাপমাত্রা খুব বেশি। বুধের কোনো উপগ্রহ নেই।
ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?
Correct Answer:
ক: উত্তর গোলার্ধে
Explanation:
ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়? সঠিক উত্তর উত্তর গোলার্ধে সপ্তর্ষিমণ্ডলের নিচে যে উজ্জ্বল তারকা দৃষ্টিগোচর হয় তাকে ধ্রুবতারা বলে। এটি শুধু উত্তর গোলার্ধে দৃষ্ট হয়।
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: ইস্তাম্বুল
Explanation:
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর ইস্তাম্বুল এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলে। তুরঙ্ক ও রাশিয়া দেশ দুটি দুটি মহাদেশে পড়েছে। এক্ষেত্রে তুরঙ্কের অন্তর্গত ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে।
সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
Correct Answer:
গ: বৃহস্পতি
Explanation:
সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তর বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১,৩০০ গুণ বড় । পৃথিবীর একদিনে এখানে দুবার সূর্য ওঠে, দুই বার অস্ত যায়। বৃহস্পতির মোট ৫০ টি উপগ্রহ আছে। এর মধ্যে লো, ইউরোপ গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।
শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
Correct Answer:
ঘ: পক
Explanation:
শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত? সঠিক উত্তর পক শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালী অবস্থিত। বেরিং প্রণালী এশিয়া - আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে স্পেন (ইউরোপ) থেকে পৃথক করেছে। আলাঙ্কা প্রণালী সুমাত্রা (ইন্দোনেশিয়া ) থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে।
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৭১১ কিমি
Explanation:
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৭১১ কিমি বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার। ]
বরেন্দ্রভূমি বলা হয় কাকে?
Correct Answer:
গ: রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
Explanation:
বরেন্দ্রভূমি বলা হয় কাকে? সঠিক উত্তর রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে বরেন্দ্রভূমির আয়তন ৯,৩২৪ কিলোমিটার। মধুপুর ও ভাওয়াল গড় গাজীপুর , ময়মনসিংহ ও টাঙ্গাইলে অবস্থিত। ময়নামতি ও লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।
ভারতের ভেতর বাংলাদেশের কয়টি ছিটমহল আছে?
Correct Answer:
গ: ৫১ টি
Explanation:
ভারতের ভেতর বাংলাদেশের কয়টি ছিটমহল আছে? সঠিক উত্তর ৫১ টি ভারতের ভেতর বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল। বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ ছিটমহল বিনিময়ের ফলে ছিটহল যুগের অবসান ঘটে।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
Correct Answer:
খ: তাজিং ডং
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয় নামে পরিচিত । তাজিং ডং মারমা শব্দ। এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। তাজিং ডং বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা ১,২৩১ মিটার।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৪,১৪৪ কিমি
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৪,১৪৪ কিমি প্রচলিত তথ্য মতে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - এর তথ্য মতে ভারতের সাথে ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে ২৭১ কিমি।
রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত?
Correct Answer:
ক: চলনবিল
Explanation:
রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত? সঠিক উত্তর চলনবিল চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বিলটিতে পলিমাটি জমে, এর আকার সঙ্কুচিত হয়ে আসছে।
শুক্রগ্রহের অপর নাম কি?
Correct Answer:
ঘ: ক ও খ
Explanation:
শুক্রগ্রহের অপর নাম কি? সঠিক উত্তর ক ও খ শুক্র গ্রহ হল সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার - আচরণে বড় রকমের মিল রয়েছে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে। এর কোনও উপগ্রহ নাই।
সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
Correct Answer:
গ: প্রক্সিমা সেন্টরাই
Explanation:
সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? সঠিক উত্তর প্রক্সিমা সেন্টরাই প্রক্সিমা সেন্টরাই হল সূর্যের নিকটতম নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ আলোকবর্ষ।
কোনটি সৌর জগতের বৃহত্তম গ্রহ?
Correct Answer:
গ: বৃহস্পতি
Explanation:
কোনটি সৌর জগতের বৃহত্তম গ্রহ? সঠিক উত্তর বৃহস্পতি বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়।
বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি?
Correct Answer:
ঘ: চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে
Explanation:
বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটি? সঠিক উত্তর চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ, বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো।
১ ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?
Correct Answer:
খ: ৪ মিনিট
Explanation:
১ ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৪ মিনিট নিরক্ষরেখাকে ডিগ্রী, মিনিট, সেকেণ্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। সর্বোচ্চ দ্রাঘিমা ১৮০° হয়।১ ডিগ্রী দ্রাঘিমান্তরে ৪ মিনিট সময়ের ব্যবধান হয়।
হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায় ?
Correct Answer:
গ: প্রায় ৭৫ বছর
Explanation:
হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায় ? সঠিক উত্তর প্রায় ৭৫ বছর হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।
কোনটির কারণে দিবারত্রি সংঘটিত হয়?
Correct Answer:
ক: আহ্নিক গতি
Explanation:
কোনটির কারণে দিবারত্রি সংঘটিত হয়? সঠিক উত্তর আহ্নিক গতি পৃথিবী নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিই দৈনিক গতি বা আহ্নিক গতি নামে পরিচিত। নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন। এটিকে সৌর দিন বলে। পৃথিবীর আহ্নিক গতি একেক জায়গায় একেক রকম হয়।
গ্রীনিচের গ্রাঘিমা কত?
Correct Answer:
ক: ০ ডিগ্রী
Explanation:
গ্রীনিচের গ্রাঘিমা কত? সঠিক উত্তর ০ ডিগ্রী গ্রীনিচ মান সময় এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান। এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান - মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব - নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত।
কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
Correct Answer:
ক: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
Explanation:
কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? সঠিক উত্তর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় । এ দুদিন পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান হয় । সেদিনকে বিষুব ( Equinox ) বলে । ২১ মার্চ উত্তর গােলার্ধে বসন্তকাল , তাই একে বাসন্ত বিষুব ( Vernal equinox ) বলে । ২৩ সেপ্টেম্বর উত্তর গােলার্ধে শরৎকাল , তাই ঐ দিনকে শারদ বিষুব ( Autumnal equinox ) বলে ।
পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে--
Correct Answer:
খ: গড়াই
Explanation:
পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে-- সঠিক উত্তর গড়াই পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা । মহানন্দা উপনদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পুনর্ভবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই, বড়াল আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি অন্যতম। আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হলো - মধুমতী, পশুর, কপোতাক্ষ ইত্যাদি। এই নদীগুলো কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর বরিশাল, পটুয়াখালি ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে।
কোন রেখাটি অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?
Correct Answer:
ঘ: আন্তর্জাতিক তারিখ রেখা
Explanation:
কোন রেখাটি অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়? সঠিক উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা + ১২ এবং - ১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যেকোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার। ১৮০° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।
কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
Correct Answer:
ক: দুপুর ১২ টা
Explanation:
কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়? সঠিক উত্তর দুপুর ১২ টা মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে কোনো স্থানের সময় নির্ণয় করাকে স্থানীয় সময় বলে। পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ মেরুরেখার ওপর আবর্তিত হচ্ছে। ফলে পূর্ব দিকের স্থানগুলোয় আগে সূর্যোদয় হয়। পৃথিবীর আবর্তনের সময় কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার ওপর আসে বা সর্বোচ্চে অবস্থান করে, তখন এ স্থানে মধ্যাহ্ন হয়। এ সময় ঘড়িতে দুপুর ১২টা ধরে অন্যান্য সময় নির্ণয় করার পদ্ধতি হলো স্থানীয় সময়।
সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত?
Correct Answer:
ঘ: ৫ কিলোমিটার
Explanation:
সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত? সঠিক উত্তর ৫ কিলোমিটার ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূতত্ত্ববিদগণের মতে, দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে শিলার সৃষ্টি হয়।ভূ - অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে ৫ কিলোমিটার পুরু।
ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায়?
Correct Answer:
গ: উত্তর মহাসাগর
Explanation:
ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর উত্তর মহাসাগর ল্যাব্রাডার স্রোত : মেরু বায়ুর প্রভাবে সুমেরু অঞ্চলের উত্তর মহাসাগর থেকে একটি শীতল স্রোত গ্রীণল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে শীতল ল্যাব্রাডার স্রোত নামে প্রবাহিত হয়ে ও আর একটি স্রোত গ্রীণল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে গ্রীণল্যান্ড স্রোত নামে প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে । উভয় স্রোত দুটি ল্যাব্রাডার উপদ্বীপের কাছে মিলিত হয় এবং শীতল ল্যাব্রাডার স্রোত নামে উত্তর আমেরিকার পূর্ব উপকুল দিয়ে দক্ষিণদিকে কড অন্তরীপ পর্যন্ত প্রবাহিত হয়ে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় । এই দুই স্রোতের মিলনস্থলকে হিমপ্রাচীরবলে ।
গ্রীনিচের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
Correct Answer:
গ: ৬ ঘন্টা
Explanation:
গ্রীনিচের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৬ ঘন্টা আগে যুক্তরাজ্যের গ্রিনিচের সময়কে সারা বিশ্বের জন্য মানসময় ধরা হতো। কারণ গ্রিনিচের মান মন্দির (রয়েল অবজারভেটরি) সৌর সময় অনুযায়ী ০০ দ্রাঘিমায় অবস্থিত। বর্তমানে সমন্বিত আন্তর্জাতিক সময় বা ইউটিসিকে আন্তর্জাতিক মান সময় ধরা হয়। গ্রিনিচ মান সময়ের (জিএমটি) সঙ্গে ইউটিসির খুব একটা পার্থক্য নেই। বাংলাদেশের সময় আন্তর্জাতিক হিসাবে ইউটিসি + ৬। অর্থাৎ আন্তর্জাতিক সময় থেকে ছয় ঘণ্টা বেশি।
নিচের কোনটি শীতল স্রোত?
Correct Answer:
ঘ: গিনি স্রোত
Explanation:
নিচের কোনটি শীতল স্রোত? সঠিক উত্তর গিনি স্রোত নিরক্ষীয় বিপরীত স্রোত আফ্রিকার পশ্চিম উপকূলে ক্যানারি স্রোতের ক্ষুদ্র শাখায় সাথে মিলিত হয়ে গিনি. উপসাগরে প্রবেশ করে। একে গিনি স্রোত বলে।
হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
Correct Answer:
গ: ৭৫ বছর
Explanation:
হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? সঠিক উত্তর ৭৫ বছর হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।
কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?
Correct Answer:
ঘ: আন্তর্জাতিক তারিখ রেখা
Explanation:
কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়? সঠিক উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা ১ ডিগ্রী দ্রাঘিমা প্রার্থকে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট । ফলে ১৮০ ডিগ্রী দ্রাঘিমান্তরে সময়ের প্রার্থক্য হয় ১২ ঘন্টার চেয়েও বেশি । তাই কোন নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে ১৮০ ডিগ্রী দ্রাঘিমারেখা অতিক্রম করলে দিন বা বারের গরমিল দেখা দেয় । এই সমস্যা সমাধানের জন্য ১৮০ ডিগ্রী দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়েছে । এ কল্পিত রেখাটিকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে ।
পৃথিবীর বহিরাবরণকে কি বলে?
Correct Answer:
খ: ভূ-ত্বক
Explanation:
পৃথিবীর বহিরাবরণকে কি বলে? সঠিক উত্তর ভূ-ত্বক পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
Correct Answer:
গ: মার্বেল
Explanation:
চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? সঠিক উত্তর মার্বেল চুনাপাথর এক ধরনের পাললিক শিলা, যা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) দ্বারা গঠিত। ক্যালসিয়াম কার্বনেটে প্রধানত তিনটি উপাদান—কার্বন, অক্সিজেন ও ক্যালসিয়াম থাকে। পাথর বা শিলার মধ্যে এটি একটি সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। প্রকৃতিতে বিশুদ্ধ চুনাপাথর খুবই কম পাওয়া যায়। বালি, কাদা প্রভৃতি মিশ্রণ এবং লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার প্রভৃতি মৌলে চুনাপাথর অপদ্রব্য হিসেবে মিশ্রিত থাকে
কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: বৃহস্পতি
Explanation:
কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? সঠিক উত্তর বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহষ্পতির ৭৯ টি নামকরণকৃত উপগ্রহ রয়েছে। এদের মধ্যে ৪৭টির ব্যাস ১০কিলোমিটারের চেয়েও কম এবং ১৯৭৫ সালের পর আবিষ্কৃত। বৃহষ্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো, এদেরকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে আবিষ্কারকের নামানুসারে।
পলি দ্বারা গঠিত কোন শিলা?
Correct Answer:
খ: পাললিক শিলা
Explanation:
পলি দ্বারা গঠিত কোন শিলা? সঠিক উত্তর পাললিক শিলা পাললিক শিলা হ'ল এক প্রকারের শিলা যা ছোট ছোট কণা জমে বা জমা করে এবং পরবর্তীকালে পৃথিবীর পৃষ্ঠে সমুদ্রের তলে বা জলের অন্যান্য দেহের খনিজ বা জৈব কণার সিমেন্টেশন দ্বারা গঠিত হয়। পৃথিবীর ভূত্বকের মহাদেশগুলির পলল শৈল আবরণ বিস্তৃত তবে পলির শিলাগুলির মোট ভূত্বকে ৮% হিসাবে অনুমান করা হয়। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা।
নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত?
Correct Answer:
ঘ: সাতক্ষীরা ও বাগেরহাট
Explanation:
নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত? সঠিক উত্তর সাতক্ষীরা ও বাগেরহাট সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬, ০১৭ বর্গ কিলোমিটার। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা ও উত্তর ২৪ পরগণা জেলা নিয়ে গঠিত।বাগ সাতারে খুব পটু= বাগেরহাট, সাতক্ষীরা,খুলনা, বরগুনা, পটুয়াখালী।
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: ১৫টি
Explanation:
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে? সঠিক উত্তর ১৫টি সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক দেশ, যার অস্তিত্ব ছিল ১৯২২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত সোভিয়েত ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়।
রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ কোন খনিজ আবিষ্কৃত হয়েছে?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর কয়লা বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত পাঁচটি প্রধান অন্তর্ভূপৃষ্ঠীয় কয়লার খনি আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র, জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র, রংপুর জেলার খালাশপীর কয়লাক্ষেত্র এবং দিনাজপুরের দীঘিপাড়ায় অবস্থিত কয়লাক্ষেত্র উল্লেখযোগ্য।
সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
Correct Answer:
ক: টাইটান
Explanation:
সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? সঠিক উত্তর টাইটান টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। আবার পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই বস্তুর পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে। টাইটানের আকৃতি এলিপসয়ডাল, অর্থাৎ অনেকটা উপবৃত্তীয় গোলক। গ্রহের সাথে অনেক সামঞ্জস্য থাকার কারণে অনেক সময়ই একে গ্রহ - সদৃশ উপগ্রহ বলা হয়।
কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
Correct Answer:
ক: মধ্য ইউরোপের সমভূমি
Explanation:
কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি? সঠিক উত্তর মধ্য ইউরোপের সমভূমি ইউরোপ মহাদেশের আয়তন - ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার। পৃথীবির মোট আয়তনের ৬.৮ শতাংশ ইউরোপ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রুদ - লাডোগা হ্রুদ। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম - ভলগা। ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি - মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম - রাশিয়া। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনা শহরকে । ইউরোপের ককপিট বলা হয় - বেলজিয়াম।
কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
Correct Answer:
গ: ১৮ টি
Explanation:
কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত? সঠিক উত্তর ১৮ টি মধ্যপ্রাচ্য হল এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। ১৮ টি রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত। মধ্যপ্রাচ্যের ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এর ইতিহাস থেকেই এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ইতিহাসের আদিকাল কাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। ধর্মীয় কারণে এই অঞ্চল যুগে যুগে বিখ্যাত ও শ্রদ্ধেয় হয়ে রয়েছে পৃথিবীর বুকে যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ইত্যাদি ধর্মের আবির্ভাব প্রচার ও প্রসার এই অঞ্চলে হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান। এর চারপাশে প্রধান কিছু নদী রয়েছে যা সীমিত এলাকায় কৃষি ব্যবস্থায় সহায়তা করে।
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
Correct Answer:
খ: মাউন্ট ব্ল্যাঙ্ক
Explanation:
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর মাউন্ট ব্ল্যাঙ্ক ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক। মাউন্ট ব্ল্যাঙ্ক এর উচ্চতা ৪৮০৭ মিটার।
স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
Correct Answer:
ক: নরওয়ে ও সুইডেন
Explanation:
স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? সঠিক উত্তর নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের - পাঁচটি স্বাধীন দেশ। পাঁচটি স্বাধীন দেশের নাম যথাক্রমে - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। ফিডে আসুন - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে
ইউরোপ মাহদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?
Correct Answer:
গ: আফ্রিকা
Explanation:
ইউরোপ মাহদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা ইউরোপের উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে ভূমধ্যসাগর এবং দক্ষিণ - পূর্বে কৃষ্ণ সাগর ও সংযুক্ত জলপথ রয়েছে। ইউরোপ ভূপৃষ্ঠের দ্বারা বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ; ১, ০১, ৮০, ০০০ বর্গকিলোমিটার (৩৯, ৩০, ০০০ মা২) বা ভূপৃষ্ঠের ২% এবং তার স্থলভাগের ৬.৮% জুড়ে রয়েছে। ইউরোপের প্রায় ৫০টি দেশের মধ্যে, রাশিয়া মহাদেশের মোট আয়তনের ৪০% ভাগ নিয়ে এ পর্যন্ত আয়তন এবং জনসংখ্যা উভয়দিক থেকেই বৃহত্তম (যদিও দেশটির ভূভাগ ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলে আছে), অন্যদিকে ভ্যাটিকান সিটি আয়তনে ক্ষুদ্রতম। ৭৩৯–৭৪৩ মিলিয়ন জনসংখ্যা বা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১% নিয়ে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার তৃতীয় সবচেয়ে জনবহুল মহাদেশ। সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা ইউরো।