geography MCQs
Showing 50 questions (Total: 195)
হিমালয় ,আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
Correct Answer:
খ: ভঙ্গিল পর্বত
Explanation:
হিমালয় ,আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত? সঠিক উত্তর ভঙ্গিল পর্বত 'ভঙ্গিল পর্বত' মূলতঃ উঁচু - নিচু ভাজ বিশিষ্ট পর্বত। [ভূ - পৃষ্ঠ|ভূ - পৃষ্ঠের] কোনো অংশে প্রবল পার্শ্ব চাপের ফলে ভু - ভাগে ক্রমোন্নতি - অবনতির সৃষ্টি হলে সেই স্থানটিতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এধরনের পর্বতগুলো কখনো কখনো ৫০০০ মিটারেরও অধিক উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। পৃথিবীর প্রধান প্রধান পার্বত্য অঞ্চলগুলোতে এই ধরনের পর্বতের আধিক্য দৃষ্টিগোচর হয়। হিমালয়, আল্পস, আটলাস প্রভৃতি ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ।
কোন বিষয় পাঠ করলে মানুষের চেতনবোধ জাগ্রত হয়?
Correct Answer:
ক: দর্শন
The device used for measuring altitudes is
Correct Answer:
A: altimeter
Explanation:
The device used for measuring altitudes is Correct Answer altimeter Altimeter - Altimeter or an altitude meter is an instrument used to measure the altitude of an object above a fixed level. Audiometer - An audiometer is a machine used for evaluating hearing acuity. Ammeter - Ammeter is used to measure the current of an electrical circuit. Galvanometer - The galvanometer is the device used for detecting the presence of small current and voltage or for measuring their magnitude.
The longest mountain range in the worls is ___
Correct Answer:
C: The andes
Explanation:
The longest mountain range in the worls is ___ Correct Answer The andes আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেনী, যা দক্ষিন আমেরিকা মহাদেশের পুরো পশ্চিম প্রান্তজুড়ে বিস্তৃত । এর দৈর্ঘ্য ৮,৯০০ কিলোমিটার ।
নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বন্দর
Correct Answer:
খ: ব্রিস্টল
Explanation:
নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বন্দর সঠিক উত্তর ব্রিস্টল উত্তর - পশ্চিম ইউরোপের গ্রেট ব্রিটেন দ্বীপে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উপসাগর বা বৃহৎ খাঁড়ি। এটি দক্ষিণ ওয়েলস এবং দক্ষিণ - পশ্চিম ইংল্যান্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। প্রণালীটি ১৪০ কিলোমিটার দীর্ঘ এবং ৮ থেকে ৬৯ কিলোমিটার প্রশস্ত। প্রণালীটির তটরেখা অনিয়মিত এবং এর দৈর্ঘ্য প্রায় ৩৬০ কিলোমিটার। প্রণালীটি এর পূর্ব প্রান্তসীমায় সেভার্ন নদীর মোহনাতে শেষ হয়েছে। এই মোহনাতে ব্রিস্টল, কার্ডিফ ও নিউপোর্ট বন্দরশহরগুলি অবস্থিত। ব্রিস্টল প্রণালীতে ইংল্যান্ডের সবচেয়ে বৃহদাকার জোয়ার দেখতে পাওয়া যায়। এখানে ব্রিস্টল বন্দর পর্যন্ত সমুদ্রগামী জাহাজ প্রবেশ করতে পারে।
কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলে?
Correct Answer:
গ: ২৩১২° উত্তর
Explanation:
কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলে? সঠিক উত্তর ২৩১২° উত্তর সমাক্ষরেখা: নিরক্ষরেখার সমান্তরাল যে রেখা কল্পনা করা হয় তাকে সমাক্ষরেখা বলা হয়। নিম্ন অক্ষাংশ: ০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ মধ্য অক্ষাংশ: ৩০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে মধ্য অক্ষাংশ উচ্চ অক্ষাংশ: ৬০ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ। কর্কটক্রান্তি (Topic of Cancer): ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা (গড়মান) মকরক্রান্তি(Topic of Capricorn): ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা (গড়মান) সুমেরুবৃত্ত (Arctic Circle): ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা কুমেরুবৃত্ত (Antarctic Circle): ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয়
নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই?
Correct Answer:
গ: নেপাল
Explanation:
নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই? সঠিক উত্তর নেপাল সার্কভুক্ত দেশ নেপাল, ভুটান, আফগানিস্তানে সমুদ্র বন্দর নেই
বায়ুমন্ডলের নিম্নস্তরের উচ্চতা অনুযায়ী তাপহ্রাসের হার-
Correct Answer:
খ: ১° C/১৬৫ মিটার
Explanation:
বায়ুমন্ডলের নিম্নস্তরের উচ্চতা অনুযায়ী তাপহ্রাসের হার- সঠিক উত্তর ১° C/১৬৫ মিটার ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে ট্রপোস্ফিয়ার বা ঘনমণ্ডল বলে । বায়ুমণ্ডলের এই স্তরে আমরা বাস করি। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার প্রায় ৯ কিলোমিটার ঊর্ধ্বে বিস্তৃত এবং নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় ১৮ কিলোমিটার। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ারই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর । বায়ুমণ্ডলের প্রায় ৭৫% গ্যাসীয় পদার্থ এই স্তরে থাকায় এখানে বায়ুরচাপ সবচেয়ে বেশি। ট্রপোস্ফিয়ারের ওপরের স্তরে জলীয়বাষ্প বা মেঘ থাকে না বললেই চলে। বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই তাপ মাত্রা কমতে থাকে । প্রতি ১৬৫ মিটার উচ্চতার জন্য ১° সেন্টিগ্রেড করে তাপ কমে যায়, ‘একে উত্তাপ কমে যাওয়ার গড়’ বলে । ভূ - পৃষ্ঠের ওপরে ১০ - ১৩ কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপ এই হারে কমতে থাকে ।
বাংলাদেশের ভেতর ভারতের কয়টি ছিটমহল আছে?
Correct Answer:
ক: ১১১টি
Explanation:
বাংলাদেশের ভেতর ভারতের কয়টি ছিটমহল আছে? সঠিক উত্তর ১১১টি বাংলাদেশের ভেতর ভারতের ১১১ টি ছিটমহল ছিল। ছিটমহলগুলোর মোট আয়তন ছিল ১৭১৫৮.০৫ একর। এ ছিটমহল গুলো ছিল লালমনিরহাট (৫৯ টি), পঞ্চগড় (৩৬টি), কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারীতে (৪টি)। উল্লেখ্য, বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ থেকে ছিটমহল সমস্যার অবসান ঘটে।
ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে-
Correct Answer:
খ: ভূত্বক
Explanation:
ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে- সঠিক উত্তর ভূত্বক পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত।
Which of the following is not a fossil fuel?
Correct Answer:
C: Biogas
Explanation:
Which of the following is not a fossil fuel? Correct Answer Biogas জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস। জীবাশ্ম জ্বালানি হলো এক ধরনের জ্বালানি , যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পঁচন প্রক্রিয়ার তৈরি হয়। হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়। প্রাকৃতিক গ্যাস , খনিজ তেল, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির উদাহরণ।
পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
Correct Answer:
ক: পানির উপরিভাগে
Explanation:
পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? সঠিক উত্তর পানির উপরিভাগে পানিতে দ্রবীভূত অক্সিজেন অবস্থান করে পানির উপরিভাগে।
কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?
Correct Answer:
ঘ: হালদা
Explanation:
কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে? সঠিক উত্তর হালদা মাতামুহুরী নদী উৎপত্তি বান্দরবানের লামায় মাইভার পর্বত হতে এবং হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির বটনাতলী পর্বতশৃঙ্গ। সুতরাং বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন দুটি নদী হল হালদা ও মাতামুহুরি।
বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ?
Correct Answer:
ক: ১৫ নভেম্বর ২০০৭
Explanation:
বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ? সঠিক উত্তর ১৫ নভেম্বর ২০০৭ ঘূর্ণিঝড় সিডর হচ্ছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি (Tropical Cyclone 06B)। শ্রীলংকান শব্দ 'সিডর' বা 'চোখ'-এর নামের এর নাম করণ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো
বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
Correct Answer:
খ: বিদ্যুৎ ও তাপ উৎপাদন
Explanation:
বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর বিদ্যুৎ ও তাপ উৎপাদন বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প,কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড এবং ওজোন।বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়।
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ?
Correct Answer:
খ: আলজেরিয়া
Explanation:
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ? সঠিক উত্তর আলজেরিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। এর অফিসিয়াল ভাষা ২৩ টি।সদর দপ্তর ব্রাসেলস(বেলজিয়াম)। আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়
নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র ?
Correct Answer:
খ: তিতাস
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র ? সঠিক উত্তর তিতাস বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়—
Correct Answer:
খ: ঘড়ির কাটার বিপরীতে
Explanation:
উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়— সঠিক উত্তর ঘড়ির কাটার বিপরীতে বায়ু প্রবাহের দিক: উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়।
ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –
Correct Answer:
খ: এপিসেন্টার
Explanation:
ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে – সঠিক উত্তর এপিসেন্টার ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে – এপি সেন্টার
গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?
Correct Answer:
গ: সিএফসি
Explanation:
গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ? সঠিক উত্তর সিএফসি গ্রীন হাউস গ্যাসের সিএফসি গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না । ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) হল অ-বিষাক্ত, অদাহ্য রাসায়নিক পদার্থ যাতে কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিনের পরমাণু থাকে । এগুলি অ্যারোসোল স্প্রে, ফোম এবং প্যাকিং উপকরণগুলির জন্য ব্লোয়িং এজেন্ট, দ্রাবক হিসাবে এবং রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয়।
বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
Correct Answer:
ঘ: প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
Explanation:
বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়? সঠিক উত্তর প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে প্রাক - মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বজ্র - বিদ্যুৎপূর্ণ ঝড় - বৃষ্টি হয়। এ ঝড় বৈশাখ মাসে উত্তর পশ্চিম দিক হতে আসে বলে একে কালবৈশাখী ঝড় বল হয়। কখনো কখনো চৈত্র মাসেও এ ঝড় দেখা যায়।
'ঝুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
Correct Answer:
ঘ: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
Explanation:
'ঝুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়? সঠিক উত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ জুম চাষ (বা ঝুম চাষ ) পাহাড়ি ঢালু এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে তোলা হয় । এটি ভারতে পোডু ,বীরা, পোনম প্রভৃতি নামে পরিচিত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রায় ৯০ শতাংশ পাহাড়িই জুম চাষি।
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
Correct Answer:
গ: ভূমিকম্প
Explanation:
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? সঠিক উত্তর ভূমিকম্প উল্লিখিত অপশনগুলোর মধ্যে বন্যা, খরা ও ঘূণিঝড় প্রত্যক্ষ বা পরোক্ষ পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয় উল্লেখ্য, ভূগাঠনিক আলোড়নের ফলেই ভূমিকম্পের সৃষ্টি আর পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপের ক্রিয়ায়, ভূগর্ভে সন্ধি বাষ্পের চাপে এবং পৃথিবীর বিভিন্ন অংশের শিলাগুয়ে ওপর চাপের তারমম্যের কারণে ভূআলোড়ন সংঘটিত হয় ।
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
Correct Answer:
ঘ: নাগাল্যান্ড
Explanation:
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? সঠিক উত্তর নাগাল্যান্ড ভারতের মোট ৫ টি রাজ্যের সাথে বাংলাদেশে সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো - পশ্চিমবঙ্গ, ত্রিপুর মেঘালয়, মিজোরাম এবং আসম।
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
Correct Answer:
ঘ: ইউ-আকৃতির উপত্যকা
Explanation:
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? সঠিক উত্তর ইউ-আকৃতির উপত্যকা হিমবাহের ঘর্ষণ, আঁচড়ান , উৎপাটন প্রভৃতি ক্রিয়ার ফলে যে উপত্যকার সৃস্টি হয়, তাকে হৈমবাহিক উপত্যকা বলে। পর্বত অঞ্চলে এরুপ উপত্যকার ভেতর দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ায় সময় ঘর্ষণে ঐ উপত্যকা ক্ষয় হয়ে ইংরেজি 'ইউ' (u) অক্ষরের মতো হয়। আর এজন্য একে 'ইউ' আকৃতির উপত্যকাও বলা হয়।
নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
Correct Answer:
ঘ: অবকাঠামোগত
Explanation:
নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব? সঠিক উত্তর অবকাঠামোগত বিপদ (Hazard) বলতে সেই সমস্ত অবস্থাকে বুঝায় যা ঝুঁকি সৃষ্টির ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়ক হতে পারে অথবা বিশেষ প্রভাব বিস্তার করতে পারে।
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
Correct Answer:
ক: কমিউনিটি পর্যায়ে
Explanation:
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? সঠিক উত্তর কমিউনিটি পর্যায়ে সার্বিক দুর্যোগ প্রতিরোধ করা এককভাবে মানুষের পক্ষে সম্ভব না হলে ও সফলভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জীবন রক্ষা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা এবং পারস্পরিক সমন্বয় একান্ত আবশ্যক। এজন্য কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে।
বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
Correct Answer:
খ: ২
Explanation:
বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়? সঠিক উত্তর ২ বাংলাদেশের সুন্দরবনে চিত্রা হরিণ ও মায়া হরিণ নামক দুই প্রজাতির হরিণ দেখা যায়। এর মধ্যে চিত্রা হরিণের সংখ্যা একটু বেশি হলেও মায়া হরিণের সংখ্যা বেশ কম। উল্লেখ্য, বাংলাদেশ এগুলো ছাড়া ও সাম্বার হরিণ, বারোশিঙা (Swamp) হরিণ ও হগ হরিণ নামে তিনটি প্রজাতির হরিণ রয়েছে, যা প্রায় বিলুপ্তির পথে।
দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
Correct Answer:
খ: ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ
Explanation:
দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে? সঠিক উত্তর ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ সার্বিক দুর্যোগ প্রতিরোধ করা এককভাবে মানুষের পক্ষে সম্ভব না হলে ও সফলভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে জীবন রক্ষা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণ বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্রিয় সম্পৃক্ততা এবং পারস্পরিক সমন্বয় একান্ত আবশ্যক। এজন্য কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে।
বাংলাদেশের কৃষি কোন প্রকার?
Correct Answer:
ক: ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
Explanation:
বাংলাদেশের কৃষি কোন প্রকার? সঠিক উত্তর ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী বাংলাদেশের কৃষি ধান - প্রধান। বাংলাদেশে ৩ - ৪ বছর ধরে আবহাওয়ার অনুকূল পরিবেশ বিদ্যমান থাকা এবং মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তৎপরতায় কৃষক ভালো বীজ, জমিতে সুষম সারের ব্যবহার বৃদ্ধি ও পরিমিত সেচের কারণে বর্তমানে পর্যাপ্ত ধান উৎপাদন হচ্ছে। তবে কৃষি গবেষকদের মতে, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য এ মুহূর্তে ধানের আবাদ কমানো যাবে না।
সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে?
Correct Answer:
খ: ৩.৫ কোটি
Explanation:
সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে climate refugee হবে? সঠিক উত্তর ৩.৫ কোটি গত ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ১০ থেকে ২৫ সেন্টিমিটার। মেরু অঞ্চল এবং পর্বতশৃঙ্গের জমে থাকা বরফ দ্রুত গলতে থাকার কারণে জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি) এর মতে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপ্রষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়তে পারে। এতে বাংলাদেশের অন্তত ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের ৩.৫ কোটি মানুষ ।
সূর্যের উপরিভাগরে উষ্ণতা কত?
Correct Answer:
খ: ৬০০০ ডিগ্রি সে:
Explanation:
সূর্যের উপরিভাগরে উষ্ণতা কত? সঠিক উত্তর ৬০০০ ডিগ্রি সে: পৃথিবী থেকে সূর্য প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা ৫৭, ০০০ ডিগ্রি সেলসিয়াস।
২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় ----
Correct Answer:
গ: ৭০০-৮০০ কি.মি
Explanation:
২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় ---- সঠিক উত্তর ৭০০-৮০০ কি.মি শতাব্দীর ভয়ংকর সুনামি সংঘটিত হয় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ইন্দোনেশিয়ার সুমাত্রার সন্নিকটে সাগরতলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিটি এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩ টি দেশকে সরাসরি ক্ষতিগ্রস্থ করে। হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়ে ২৩০০ গুণ বেশি শক্তিসম্পন্ন ভূমিকম্পের ফলেই ইতিহাসের এই ভয়াবহ সুনামি সংঘটিত হয়। তখন সুনামির ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ছিল একটি সাধারণ জেট বিমানের গতিবেগের সমান বা ৭০০ কিলোমিটারের বেশি।
বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
Correct Answer:
ক: ৩০%
Explanation:
বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? সঠিক উত্তর ৩০% বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব পড়ছে, তার যাবতীয় চুলচেরা বিশ্লেষণকে বোঝাচ্ছে। বাংলাদেশে একাধারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, বন্যা ইত্যাদি সবগুলো দিক দিয়েই ক্ষতিগ্রস্থ হবে এবং হচ্ছে। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশ্ব সাহায্যের ৩০% শতাংশ বাংলাদেশকে প্রদান করবে
দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
Correct Answer:
গ: ১৯ জানুয়ারি
Explanation:
দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে? সঠিক উত্তর ১৯ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ক্ষমতাবলে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা ২০১৫ প্রণয়ন করে । যা ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় , এতে ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত হিসেবে সমুদ্রবন্দরের জন্য ১১ টি ও নদী বন্দরের জন্য ৪ টি সংকেত নির্ধারণ করা হয়।
বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
Correct Answer:
গ: ৪১৫৬ কি.মি
Explanation:
বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? সঠিক উত্তর ৪১৫৬ কি.মি বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য ৫১৩৮ কিলোমিটার তন্মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর থ্য ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪১৫৬ কিলোমিটার, মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার বাকি ৭১১ কিলোমিটার হলো উপকূলসীমা।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ১১.৮ কি.মি
Explanation:
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১১.৮ কি.মি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি বর্তমানে দেশের দীর্ঘতম উড়ালসেতু। ১১.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ফ্লাইওভার ১১ অক্টোবর ২০১৩ উদ্ধোধন করা হয়। এর সংখ্যা ৪ টি , পিলার সংখ্যা ৩১৫ টি ও স্প্যানসংখ্যা ২১৪ টি ।
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় ----
Correct Answer:
ক: পাগ-মার্ক
Explanation:
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর পাগ-মার্ক সুন্দরবনে কয়েকটি পদ্ধতিতে এ পর্যন্ত বাঘ গণনা করা হয়েছে। তবে সর্বশেষ পদ্ধতিটি ছিল ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি। ২৬ জুলাই ২০১৫ প্রকাশিত বাঘ গণনার ঐ জরিপের ফলাফলে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ১০৬ টি বাঘ রয়েছে। এর পূর্বে ২০০৪ - ০৫ সালে পাগ - মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে সুন্দরবনের বাঘ জরিপে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৩০ টি বাঘ আছে।
বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
Correct Answer:
ক: সিলেট
Explanation:
বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সঠিক উত্তর সিলেট বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। এ দেশে মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালাপুরে।
নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
Correct Answer:
খ: দ্রাঘিমারেখা
Explanation:
নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? সঠিক উত্তর দ্রাঘিমারেখা সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ হতে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক , বৃষ্টিপাত , সমুদ্রের স্রোত পর্বতের অবস্থান , বনভূমি ঢাল ও মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখ্যযোগ্য । দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না।
কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
Correct Answer:
ঘ: পুনর্বাসন পর্যায়ে
Explanation:
কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? সঠিক উত্তর পুনর্বাসন পর্যায়ে পনর্বাসন পর্যায়ে দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে। তা মূল্যায়ন করে পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এক্ষেত্রে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহ সাহায্য ও সহযোগিতা করে থাকে।
বায়ুমন্ডলের স্তর কয়টি ?
Correct Answer:
গ: ৫টি
Explanation:
বায়ুমন্ডলের স্তর কয়টি ? সঠিক উত্তর ৫টি ভূ - পৃষ্ঠ একটি বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত। এ বায়বীয় আবরণই হলো বায়ুমণ্ডল। ভূ - ত্বক হতে উপরের দিকে এর গভীরতা প্রায় ১৬১০ কিমি। বায়ুমন্ডল পাঁচ স্তর বিশিষ্ট। যথা - ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।
বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
Correct Answer:
খ: উত্তর-পশ্চিম অঞ্চল
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? সঠিক উত্তর উত্তর-পশ্চিম অঞ্চল শুষ্ক মৌমুসে ক্রমাগত ২০ দিন বা এর বেশি দিন ধরে কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলা হয়। বাংলাদেশের উত্তর - পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর বগুড়া ও কুষ্টিয়া জেলা অতি খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। খরার ফলে ফসলের ফলন শতকরা ১৫ - ৯০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।
বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ?
Correct Answer:
ক: বরেন্দ্র অঞ্চল
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ? সঠিক উত্তর বরেন্দ্র অঞ্চল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের ফলে বরেন্দ্র অঞ্চল খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে। বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এ অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে অধিক পরিমাণ পানি উত্তোলনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড়, সুনামি ও অন্যদেশের ভূমিকম্পের প্রভাব প্রভৃতির দ্বারা মানুষের জান - মালের ব্যাপক ক্ষতি হয়।
নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
Correct Answer:
গ: বায়ু দূষণ
Explanation:
নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? সঠিক উত্তর বায়ু দূষণ Hazard বা আপদ বলতে বোঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মনবসৃষ্ট ঘটনা। এ ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত হানে। এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত। বায়ু দূষণের ফলে বিশ্বময় উষ্ণায়নের সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। মানুষের প্রায় প্রত্যেকটি অঙ্গতন্ত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্যান্সার , নিউমোনিয়া, জন্ডিসসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে, যিা পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ।
নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
Correct Answer:
খ: সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
Explanation:
নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সঠিক উত্তর সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা,বন্যা ও ভূমিকম্প খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। পক্ষান্তরে ,সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেলে বাংলাদেশের নিম্নভূমিসহ ভূপৃষ্ঠের উপরিভাগ ডুবে যাবে। যার ফলে কৃষকরা জমিতে ফসল চাষ না করতে পেরে জীবিকার তাগিদে অন্য কোনো পেশার সাথে নিজেকে খাপখাইয়ে নিবে। সুতরাং সমুদ্রের জলস্তরের বৃদ্ধি জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে?
Correct Answer:
ঘ: গাজীপুর
Explanation:
নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে? সঠিক উত্তর গাজীপুর বাংলাদেশের প্লাইস্টোসিনকালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদীপ্রণালী দ্বারা তিন ধারায় বিভক্ত হয়েছে। প্রথমটি হলো 'বরেন্দ্রভূমি' যা দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিমি. এলাকাজুড়ে বিস্তৃত। দ্বিতীয়টি হলো 'মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত যার আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিমি। তৃতীয়টি হলো 'লালমাই পাহাড়' যা কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার।
নিচের কোন ভৌগোলিক এলাকাটি “রামসার সাইট” হিসেবে স্বীকৃত?
Correct Answer:
গ: টাঙ্গুয়ার হাওর
Explanation:
নিচের কোন ভৌগোলিক এলাকাটি “রামসার সাইট” হিসেবে স্বীকৃত? সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওর বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস হলো 'রামসার কনভেনশন' ১৯৭১ সালে ইরানের রামসারে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশসমূহের এ কনভেনশনের আলোকে বাংলাদেশ এর ২ টি স্থানকে 'রামসার এলাকা (Ramsar site) ' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাইট দু'টি হলো - সুন্দরবন (২১ মে ১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) ।
বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য:
Correct Answer:
ঘ: উপরের তিনটি (ক, খ ও গ)
Explanation:
বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য: সঠিক উত্তর উপরের তিনটি (ক, খ ও গ) Flood Control Drainage and Irrigation Projects Bangladesh faces flooding at least in 20% of its area in a normal year because of the low - lying topography.
ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়:
Correct Answer:
ক: টারশিয়ারী যুগে
Explanation:
ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়: সঠিক উত্তর টারশিয়ারী যুগে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন বা প্রাচীন ভূমিরুপ হলো দক্ষিণ - পূর্ব এবং উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়ি ভূমি। টারশিয়ারী যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়সমূহ সৃষ্টি হয়েছিল রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি , কক্সবাজার ও চট্রগ্রাম জেলার পূর্বাংশ ছাড়াও ময়মনসিংহ , নেত্রকোনা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পাহাড়ি ভূমি টারশিয়ারী যুগের ভূমিরুপের অন্তর্ভুক্ত।