Heat conduction MCQs
Showing 10 questions (Total: 10)
তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয় বেশি তা হলো-
Correct Answer:
খ: কঠিন
Explanation:
তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয় বেশি তা হলো- সঠিক উত্তর কঠিন কঠিন পদার্থের মধ্যদিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়, তরলে তার চেয়ে কম, বায়বীয় পদার্থে অত্যন্ত কম এবং শূণ্যস্থানে কোন পরিবহন হয় না। যেমন - একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে অন্য প্রান্ত হাতে ধরে রাখলে কিছুকক্ষণ পরেই হাতে বেশ গরম বোধ হয়। দণ্ডের যে প্রান্ত আগুনের মধ্যে আছে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে থাকে। এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে। সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। এভাবে তাপ দণ্ডের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হওয়ার পদ্ধতিই পরিবহন।
তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
Correct Answer:
গ: বিকিরণ
Explanation:
তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? সঠিক উত্তর বিকিরণ তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। যে পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে বা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় সে পদ্ধতিকে পরিবহন বলে। যে পদ্ধতিতে তাপ কোন পদার্থের অণুগুলো চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। যে পদ্ধতিতে তাপ মাধ্যমের সাহায্যে ছাড়াই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?
Correct Answer:
ক: মৃদু রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি এক্সরে মেশিনে উৎপন্ন হয়। কসমিক রশ্মি মহাশুণ্য হতে আসে। বিটা রশ্মি ও গামা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণে পাওয়া যায়।
কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ ---
Correct Answer:
গ: কুপরিবাহী
Explanation:
কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ --- সঠিক উত্তর কুপরিবাহী যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে তাপ সুপরিবাহী পদার্থ বলে। ধাতুর তাপ সুপরিবাহী পদার্থ হওয়ায় এ কে উত্তপ্ত করলে তার মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হয় ফলে ধাতুর সকলে স্থান প্রসারিত হয়। তাই ধাতু ফাটে না। কিন্তু কাজ তাপ কুপরিবাহী পদার্থটি একে উত্তপ্ত করলে তাপ কাচের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হয়। ফলে কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়।
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --
Correct Answer:
গ: বায়বীয় পদার্থ
Explanation:
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় -- সঠিক উত্তর বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় । কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।
কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের পদ্ধতির নাম কি ?
Correct Answer:
গ: বিকিরণ
সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়?
Correct Answer:
গ: ২৬° সে. এর বেশি
Explanation:
সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়? সঠিক উত্তর ২৬° সে. এর বেশি সাধারণত সমুদ্রের কোনো স্থানে ৮৫° ফা. বা ৭০° ফা, (২৬° সে. এর বেশি) তাপ থাকলে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে উপরে উঠতে থাকে। ফলশ্রুতিতে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় ও ঘূর্ণির্বাত আরম্ভ হয়।
তাপের এস. আই . একক কী?
Correct Answer:
গ: জুল
Explanation:
তাপের এস. আই . একক কী? সঠিক উত্তর জুল আমরা জানি, তাপ এক প্রকার শক্তি সুতরাং তাপ পরিমাপের একক হবে শক্তির একক অর্থাৎ জুল (Joule). এককের আন্তর্জাতিক পদ্ধতি শুরু হওয়ার পূর্বে তাপ পরিমাপের একক হিসেবে ক্যালরি (calorie) সর্বাধিক প্রচলিত ছিল।
মানব দেহে সাধারণ তাপমাত্রা কত?
Correct Answer:
গ: ৯৮.৪ ফারেনহাইড
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত
Correct Answer:
গ: লাভা