hormones MCQs
Showing 21 questions (Total: 21)
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
Correct Answer:
ক: ইনসুলিন
Explanation:
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? সঠিক উত্তর ইনসুলিন মানুষের শরীরে যে শর্করা তৈরি হয় তাকে ভেঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ইনসুলিন। কোনো কারণে শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দিলে রক্তে শর্করার (গ্লুকোজ) বেড়ে যায়। একেই বহুমূত্ররোগ বা ডায়াবেটিস বলে।
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
Correct Answer:
ঘ: ইনসুলিন
Explanation:
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? সঠিক উত্তর ইনসুলিন হরমোন হচ্ছে একশ্রেণীর রাসায়নিক বস্তু, যা দেহের কোষ বা অঙ্গসমূহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমোন, যা রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনো কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়।
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
Correct Answer:
খ: ইনসুলিন
Explanation:
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? সঠিক উত্তর ইনসুলিন অগ্ন্যাশয় মেরুদণ্ডী প্রাণীর দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অগ্ন্যাশয় হতে আমিষ, শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হানস হতে গ্লুকানল ও ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
কোন হরমোনের অভাবে ডায়াবেটিক রোগ হয় ?
Correct Answer:
গ: ইনসুলিন
Explanation:
কোন হরমোনের অভাবে ডায়াবেটিক রোগ হয় ? সঠিক উত্তর ইনসুলিন হরমোন হচ্ছে এক শ্রেণীর রাসায়নিক বস্তু, যা দেহের কোষ বা অংগসমূহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমোন, যা রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনো কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়।
ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয় কোন হরমনোর প্রভাবে?
Correct Answer:
ক: অ্যাডরেনালিন
Explanation:
ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয় কোন হরমনোর প্রভাবে? সঠিক উত্তর অ্যাডরেনালিন ভয় পেলে গায়ের লোম খাড়া হয় ‘অ্যাডরেনালিন’ হরমোনের প্রভাবে। লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে ‘গ্লুগন’। ডায়বেটিস এর চিকিৎসায় ‘ইনসুলিন’ ব্যবহৃত হয়।
ফল পাকানোর হরমোন হল
Correct Answer:
ঘ: ইথিলিন
Explanation:
ফল পাকানোর হরমোন হল সঠিক উত্তর ইথিলিন ফল পরিপক্বতা একটি গতিশীল ও স্বাভাবিক পদ্ধতি । বিভিন্ন প্রকার রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ফলমূল ক্রমশ খাদ্যোপযোগী হয়ে ওঠে । এসব রাসায়নিক পরিবর্তনের চালিকা শক্তি হলো ইথিলিন ।
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
Correct Answer:
ক: থাইরক্সিন
Explanation:
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়? সঠিক উত্তর থাইরক্সিন আমাদের শারীরিক বৃদ্ধির জন্য শৈশবে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা…..থাইরয়েড গ্রন্থির সমস্যায় মানুষ বামন হতে পারে পালন করে.
জন্ম নিয়ন্ত্রনের পদ্ধতি -
Correct Answer:
খ: OCP( Oral Contraceptive Pill)
Explanation:
জন্ম নিয়ন্ত্রনের পদ্ধতি - সঠিক উত্তর OCP( Oral Contraceptive Pill) জন্ম নিয়ন্ত্রণ বড়ি হল গর্ভনিরোধের জন্য প্রযোজ্য বড়ি (মৌখিক গর্ভনিরোধক বড়ি বা OCPs নামেও পরিচিত), যেগুলিতে মহিলাজাত হরমোন যেমন - ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অথবা দুটোই নির্দিষ্ট মাত্রায় সমন্নিত থাকে। এই বড়িগুলি প্রতি ঋতুচক্রের সময় হরমোনের নিয়ন্ত্রণ মাত্রাকে নিপুণভাবে ব্যবহার করে ওভুলেশন প্রতিরোধে এবং সেই কারণে গর্ভাবস্থাও প্রতিহত হয়।
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
Correct Answer:
ঘ: ইনসুলিন
Explanation:
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? সঠিক উত্তর ইনসুলিন অগ্নাশয় থেকে নির্গত ইনসুলিন চিনির বিপাক নিয়ন্ত্রণ করে। পেনিসিলিন একপ্রকার এন্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া সংক্রমনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
Correct Answer:
ক: অ্যাডরেনালিন
Explanation:
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে? সঠিক উত্তর অ্যাডরেনালিন প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে ? উত্তর :অ্যাডরেনালিন ব্যাখ্যা : থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় । ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে ।
বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়?
Correct Answer:
ঘ: প্যারাথায়রয়েড হরমন
Explanation:
বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়? সঠিক উত্তর প্যারাথায়রয়েড হরমন কোনো জীবের কোষে বা কোষ সমষ্টির প্রয়োগগত দিক থেকে ব্যবহার উপযোগী কার্যকারিতা সম্পন্ন সকল জীব শক্তির সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত প্রয়োগের দ্বারা জীবের সার্বিক উন্নয়নকে জীব প্রকৌশল বা বায়োটেকনোলজি বলা হয়। থাইরক্সিন দেহের বিপাকে সহায়তা করে। গ্রোথ হরমোন দেহের বৃদ্ধিতে এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে?
Correct Answer:
ক: অ্যাডরিনালিন
Explanation:
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে? সঠিক উত্তর অ্যাডরিনালিন গ্লুকানন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। অ্যাডারিনালের ফলে ভয় পেলে লোম খাড়া হয়।
সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি?
Correct Answer:
ক: অ্যাডরিনালিন
Explanation:
সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি? সঠিক উত্তর অ্যাডরিনালিন অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোন কে আপৎকালীন হরমোন বলে। জরুরি অবস্থায় এই হরমোন ক্ষরিত হয় এবং সংকটকালে মোকাবিলার জন্য দেহকে প্রস্তুত করে তোলে এইভাবে: এটি হৃদস্পন্দনের হার, হৃদ্ - উৎপাদ বৃদ্ধি করে। সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পায়। করোনারি রক্তবাহ ও কঙ্কাল পেশিতে সরবরাহকারী রক্তবাহ ছাড়া দেহের প্রায় সব রক্তবাহের সংকোচন ঘটায়। কঙ্কাল পেশির উত্তেজনা ও সংকোচনশীলতা বৃদ্ধি করে।
যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো_
Correct Answer:
গ: Insulin
Explanation:
যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো_ সঠিক উত্তর Insulin ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স - এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
'ইনসুলিন' হরমোনের অভাবে কোন রোগ হয়?
Correct Answer:
খ: ডায়াবেটিস
Explanation:
'ইনসুলিন' হরমোনের অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর ডায়াবেটিস বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস(ইংরেজি: Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
সাইটোকাইনিন একটি-
Correct Answer:
গ: হরমোন
Explanation:
সাইটোকাইনিন একটি- সঠিক উত্তর হরমোন সাইটোকাইনিন (সিকে) হল উদ্ভিদ বৃদ্ধিকারী উপাদান (ফাইটোহরমোন) এর একটি শ্রেণি যা উদ্ভিদের শিকড় এবং অংকুরে কোষ বিভাজন বা সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে।
কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
ঘ: থাইরোক্যালসিটোনিন
Explanation:
কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর থাইরোক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি-নিঃসৃত একটি হরমোনের নাম থাইরোক্যালসিটোনিন। এটি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়।রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের ক্ষমতা রক্ষা করে এবং রক্তের ক্যালসিয়াম পরিবহন করে।
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান-
Correct Answer:
ক: প্রোটিন
Explanation:
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান- সঠিক উত্তর প্রোটিন এনজাইম ইন্টবডি হরমোন হচ্ছে প্রোটিনের যৌগ ।
কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
Correct Answer:
ক: থাইরক্সিন
দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
Correct Answer:
ক: থাইরক্সিন
Explanation:
দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি? সঠিক উত্তর থাইরক্সিন দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?থাইরক্সিনপ্রোল্যাকটিনএড্রিনালিনসোমোটোট্রফিকসঠিক উত্তরঃ সোমোটোট্রফিক
নিচের কোন হরমোনের অভাবে Diabetes mellitus হয়?
Correct Answer:
গ: ইনসুলিন