idiom MCQs
Showing 50 questions (Total: 1161)
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে-
Correct Answer:
গ: ঢাকের বাঁয়া
Explanation:
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে- সঠিক উত্তর ঢাকের বাঁয়া বাগধারা - অর্থ তামার বিষ - অর্থের কুপ্রভাব অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন কাঠের পুতুল - নির্জীব /অসার ঢাকের বায়া - যার কোন মূল্য নেই। তাই সঠিক উত্তর: ঢাকের বায়া।
'ভূষন্ডির কাক' কথাটির অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation:
'ভূষন্ডির কাক' কথাটির অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘায়ু ব্যক্তি ভূষণ্ডির কাক কথাটির অর্থ = দীর্ঘায়ু ব্যক্তি শকুনিমামা অর্থ = কুচক্রী লোক আমড়া কাঠের ঢেকি = অপ্রজনীয় ব্যক্তিকে বোঝায়।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?
Correct Answer:
ক: সাতও না পাঁচও না
Explanation:
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ? সঠিক উত্তর সাতও না পাঁচও না বাগধারা - অর্থ আদায় কাঁচকলায় - শত্রুতা দা কুমড়া - ভীষণ শত্রুতা সাপে নেউলে - ভীষণ শত্রুতা সাতেও না পাঁচেও না - স্বতন্ত্র উপরোক্ত তিনটি বাগধরার অর্থ একই, ব্যতিক্রম চতুর্থ টা। তাই সঠিক উত্তর: সাতেও না পাঁচেও না।
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ?
Correct Answer:
খ: তীব্র জ্বালা
Explanation:
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ? সঠিক উত্তর তীব্র জ্বালা বাগধারা - অর্থ কেতা দুরস্ত - পরিপাটি কূপ মণ্ডূক - ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন কাঠের পুতুল - নির্জীব /অসার কুল কাঠের আগুন - তীব্র জ্বালা তাই সঠিক উত্তর: তীব্র জ্বালা।
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
Correct Answer:
ঘ: খয়ের খাঁ
Explanation:
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ? সঠিক উত্তর খয়ের খাঁ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ - চাটুকার/তোষামুদে/মোসাহেব। আবার, খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার/ তোষামুদে তাই সঠিক উত্তর : খয়ের খাঁ।
”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি?
Correct Answer:
গ: কপাট
Explanation:
”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি? সঠিক উত্তর কপাট কপট শব্দের অর্থ শঠতা ছল; চাতুরী, প্রতারণা। কেওয়াট শব্দের অর্থ কপাট। কেউটে শব্দের অর্থবিষধর সর্পবিশেষ, কৃষ্ণসর্প, কালসাপ। করোটিশব্দের অর্থ মাথার খুলি।
কোন বাগধারাটি ভিন্নার্থক?
Correct Answer:
খ: উত্তম-মধ্যম
Explanation:
কোন বাগধারাটি ভিন্নার্থক? সঠিক উত্তর উত্তম-মধ্যম উত্তম - মধ্যম বাগধারাটি ভিন্নার্থক।উত্তম - মধ্যম (প্রহার) – উত্তম - মধ্যম দিয়ে গ্রামবাসীরা চোরটাকে ছেড়ে দিল।
“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ?
Correct Answer:
খ: একাদশে বৃহস্পতি
Explanation:
“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য/ হতভাগ্য। অন্যদিকে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়। তাই প্রদত্ত বাগধারা দুইটি পরস্পর বিপরীত।
রাবণের চিতা অর্থ কী?
Correct Answer:
খ: চির অশান্তি
Explanation:
রাবণের চিতা অর্থ কী? সঠিক উত্তর চির অশান্তি রাবণের চিতা একটি বাগধারা যার মানে চির অশান্তি।
'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে ----
Correct Answer:
গ: সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
Explanation:
'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে ---- সঠিক উত্তর সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ নদের চাঁদ - একটি বাগধারা যার মানে অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি অথবা সুন্দর অথচ অপদার্থ।
'হাতে আসা' এর যথার্থ-
Correct Answer:
ক: আয়ত্তে আসা
Explanation:
'হাতে আসা' এর যথার্থ- সঠিক উত্তর আয়ত্তে আসা বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে, যাদের আভিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে। বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে। যেমন: হাতে আসা - আয়ত্ত হওয়া। কাজ করতে করতেই কাজ হাতে আসবে(দক্ষতা)।
ইঁদুর কপালে কী?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
ইঁদুর কপালে কী? সঠিক উত্তর বাগধারা ইঁদুর কপালে একটি বাগধারা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
'পুকুর চুরি' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
খ: বড় ধরনের চুরি
Explanation:
'পুকুর চুরি' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর বড় ধরনের চুরি কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।
'আটকপালে' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
'আটকপালে' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হতভাগ্য আটকপালে বাগধারার অর্থ: হতভাগ্য। অন্যদিকে লগনচাদা (ভাগ্যবান), বুদ্ধির ঢেঁকি (নির্বোধ)।
'সাক্ষী গোপাল' -অর্থ কি?
Correct Answer:
খ: নিস্ক্রিয় দর্শক
Explanation:
'সাক্ষী গোপাল' -অর্থ কি? সঠিক উত্তর নিস্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক। যেমন: তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই।
'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: অপ্রত্যাশিত বাধা
Explanation:
'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপ্রত্যাশিত বাধা অকালে বাদলা অর্তগ অপ্রত্যাশিত বাধা।
'একাদশে বৃহস্পতি' অর্থ ----
Correct Answer:
ক: সুসময়
Explanation:
'একাদশে বৃহস্পতি' অর্থ ---- সঠিক উত্তর সুসময় একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় বা সুসময়।
'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
ঘ: যে গৃহ বিবাদ করে
Explanation:
'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর যে গৃহ বিবাদ করে নিজের ঘরের শত্রু কর্তৃক ক্ষতি হওয়ার আশংকা বুঝাতে ঘরের শত্রু বিভীষণ বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।
'টীকা ভাষ্য' অর্থ ---
Correct Answer:
ক: ব্যাখ্যা বিশ্লেষণ
Explanation:
'টীকা ভাষ্য' অর্থ --- সঠিক উত্তর ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত বর্ণনা
" নিরানব্বইয়ের ধাক্কা " বাগধারটির অর্থ -
Correct Answer:
গ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
" নিরানব্বইয়ের ধাক্কা " বাগধারটির অর্থ - সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি । [সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান । ] নিরানব্বইয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি) : এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষ স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
'Bring to book' এর অর্থ হচ্ছে--
Correct Answer:
ঘ: Rebuke
Explanation:
'Bring to book' এর অর্থ হচ্ছে-- সঠিক উত্তর Rebuke Bring to book - হচ্ছে তিরস্কার করা, গালমন্দ করা, শাস্তি দেওয়া। Rebuke - (Noun) তাড়ন, তীব্র তিরস্কার, গালি।
The idiom 'In black and white' এর অর্থ ----
Correct Answer:
ঘ: In writing
'ওজন বুজে চলা' বাগধারার অর্থ -
Correct Answer:
ক: আত্নসম্মান রক্ষা করা
Explanation:
'ওজন বুজে চলা' বাগধারার অর্থ - সঠিক উত্তর আত্নসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা মানে আত্ন সম্মান রক্ষা করে চলা। একচোখা বাগধারার অর্থ পক্ষপাতদুষ্ট। নুন খায় যার , গুন গায় তার প্রবাদটির অর্থ পৃষ্টপোষককে সামর্থন। গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ।
The idiom 'At home' এর অর্থ ----
Correct Answer:
ক: Familiar with
'With open arms' এর অর্থ হচ্ছে--
Correct Answer:
ক: Warmly
Explanation:
'With open arms' এর অর্থ হচ্ছে-- সঠিক উত্তর Warmly কাউকে উঞ্চ অভ্যর্থনা প্রদানের ক্ষেত্রে 'With open arms' phrase টি ব্যবহৃত হয়। 'With open arms' অর্থ 'To greet someone warmly'
Choose the meaning of the idiom --- "Take the bull by the horns."
Correct Answer:
A: To challenge the enemy with courage
Explanation:
Choose the meaning of the idiom --- "Take the bull by the horns." Correct Answer To challenge the enemy with courage ' Take the bull by the horns' idiom টির বাংলা অর্থ সাহসের সাথে শত্রুর মোকাবিলা করা বা বিপদের মোকাবিলা করা অর্থাৎ to challenge the enemy with courage ।
'রাজা উজির মারা'-এর সঠিক অর্থ কি?
Correct Answer:
ঘ: লম্বা চওড়া কথা বলা
Explanation:
'রাজা উজির মারা'-এর সঠিক অর্থ কি? সঠিক উত্তর লম্বা চওড়া কথা বলা 'রাজা উজির মারা' এর সঠিক অর্থ 'লম্বা চওড়া কথা বলা'। 'রাজা উজির মারা' বাগধারাটির সঠিক অর্থ 'লম্বা চওড়া কথা বলা'।
The idiom 'Dead letter' এর অর্থ ----
Correct Answer:
গ: Law not in force
The idiom 'Bring to book' এর অর্থ ----
Correct Answer:
ঘ: Rebuke
অর্থবাচকতা নাই---
Correct Answer:
খ: উপসর্গের
Explanation:
অর্থবাচকতা নাই--- সঠিক উত্তর উপসর্গের উপসর্গ তিন প্রকার - বাংলা, তৎসম ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ একুশটি ও তৎসম উপসর্গ বিশটি। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে অর্থাৎ অন্য শব্দের আগে বসে উপসর্গ অর্থদ্যোতক হয়ে ওঠে।
”যার কোনো মূল্য নেই” বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: ঢাকের বায়া
Explanation:
”যার কোনো মূল্য নেই” বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ঢাকের বায়া যার কোনো মূল্য নেই - ঢাকের বাঁয়া। যার কোন মূল্য নেই - অপ্রয়োজনীয়। দুটোর অর্থ একই। সুতরাং সঠিক উত্তর হবে - ঢাকের বাঁয়া কারন অপ্রয়োজনীয় যা অপশনে নেই।
'ইঁদুর কপালে' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
Correct Answer:
ক: মন্দ ভাগ্য
Explanation:
'ইঁদুর কপালে' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ? সঠিক উত্তর মন্দ ভাগ্য ইঁদুর কপালে - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - মন্দভাগ্য, হতভাগ্য, নিতান্তই মন্দ ভাগ্য। যেমন: আমার মত ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়ি ও না।
'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ -
Correct Answer:
খ: অল্প উপকরণে ভালো ব্যবস্থা
Explanation:
'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ - সঠিক উত্তর অল্প উপকরণে ভালো ব্যবস্থা তেলও কম ভাজাও মুচমুচে - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অল্প উপকরণে ভালো ব্যবস্থা। অর্থাৎ অল্প সাধ্যে অনেক ভালো কিছু করা। কিভাবে অল্প কিছু দিয়ে অনেক ভালো কিছু করা যায়, তা বুঝাইতে এই বাগধাএয়া ব্যবহার করা হয়।
”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: আশা পরিত্যাগ করা
Explanation:
”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি? সঠিক উত্তর আশা পরিত্যাগ করা হাত ধুয়ে বাগধারা অর্থ হলো - সম্পর্ক ছেদ করা, আশা পরিত্যাগ করা।
”তামার বিষ” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অর্থের কুপ্রভাব
Explanation:
”তামার বিষ” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অর্থের কুপ্রভাব তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।
”লেজে খেলানো” বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: বশীভূত করে রাখা
Explanation:
”লেজে খেলানো” বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর বশীভূত করে রাখা ”লেজে খেলানো” বাগধারাটির অর্থ বশীভূত করে রাখা । লেজে খেলানো বাগধারাটির অর্থ বশীভূত করে রাখা ।
”গৌরচন্দ্রিকা” বাগধারাটি অর্থ--
Correct Answer:
খ: ভূমিকা
Explanation:
”গৌরচন্দ্রিকা” বাগধারাটি অর্থ-- সঠিক উত্তর ভূমিকা ”গৌরচন্দ্রিকা” বাগধারাটি অর্থ - - ভূমিকা । 'গৌরচন্দ্রিকা'বাগধারাটি অর্থ - - ভূমিকা । অন্যদিকে 'অকাল কুষ্মাণ্ড' ও 'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ যথাক্রমে - অপদার্থ ও নিতান্ত অলস । সুতরাং সঠিক উত্তর (খ) ।
'পালের গোদা'-- অর্থ কী?
Correct Answer:
গ: সর্দার
Explanation:
'পালের গোদা'-- অর্থ কী? সঠিক উত্তর সর্দার পালের গোদা (দলের চাঁই, সর্দার): পুলিশ পালের গোঁদোকে কোর্টে চালান দিয়েছে।
'All in all ' এর অর্থ ----
Correct Answer:
ক: all powerful
Explanation:
'All in all ' এর অর্থ ---- সঠিক উত্তর all powerful 'All in all ' এর অর্থ - - - - all powerful। 'All in all ' - শব্দটির অর্থ সর্বেসর্বা বা সর্ব ক্ষমতা সম্পন্ন (all powerful)।
'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?
Correct Answer:
গ: আসন্ন বিপদ
Explanation:
'শিরে-সংক্রান্তি' --অর্থ কী? সঠিক উত্তর আসন্ন বিপদ 'আসন্ন বিপদ' অর্থে 'শিরে সংক্রান্তি' ব্যবহৃত হয়। অন্যদিকে 'মহাবিপদ' বা 'বড় বিপদ' অর্থে আকাশ ভেঙ্গে পড়া ব্যবহৃত হয়। আবার 'ঘোর বিপদে নিপতিত' অর্থে 'স্বখাত সলিলে' ব্যবহৃত হয়।
”পায়াভারি” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: অহংকারী
Explanation:
”পায়াভারি” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অহংকারী ”পায়াভারি” বাগধারাটির অর্থ অহংকারী । পায়াভারি বাগধারাটির অর্থ উচ্চপদে অধিষ্ঠানজনিত অহংকার, পদগর্বে গর্বিত অর্থাৎ অহংকারী ।
”গড্ডলিকা প্রবাহ” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: অপরকে অন্ধ অনুসরণ
Explanation:
”গড্ডলিকা প্রবাহ” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপরকে অন্ধ অনুসরণ ”গড্ডলিকা প্রবাহ” বাগধারাটির অর্থ অপরকে অন্ধ অনুসরণ। গড্ডলিকা প্রবাহ, গড্ডরিকা প্রবাহ (বিশেষ্য পদ) শব্দ টির বাগধারা: ভেড়ার পালের মত পরস্পরের অনুসরণ; অপরকে অন্ধভাবে অনুসরণ।
ঐ চাকরির আশা ছেড়েছি - কোন অর্থ প্রকাশ পায়?
Correct Answer:
ক: হতাশা
Explanation:
ঐ চাকরির আশা ছেড়েছি - কোন অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর হতাশা ঐ চাকরীর আশা ছেড়ে দিয়েছি। বাক্যটিতে হতাশা ভাব প্রকাশ পেয়েছে। বাক্যে বিভিন্ন প্রকার শব্দ ব্যবহার করা হয়, যেগুলো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। প্রদত্ত বাক্যে আশা শব্দটি দ্বারা হতাশা প্রকাশ পেয়েছে। তাই সঠিক উত্তর: হতাশা।
”আট প্রহর” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: সারা দিনরাত
Explanation:
”আট প্রহর” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর সারা দিনরাত প্রহরঃ সময়ের পুরোনো দেশী একক। অষ্টপ্রহর মানে একদিন। অতএব এক প্রহর তিন ঘণ্টা। সম্ভতঃ প্রহর ব্যবস্থায় দিন সকাল ছয়টায় (৬ ঘটিকায়) আরম্ভ হত, আর রাত সন্ধে ছটায়। অতএব প্রথম প্রহর মানে ৬টা থেকে ৯টা, দ্বিতীয় প্রহর মানে ৯টা থেকে ১২টা, তৃতীয় প্রহর মানে ১২টা থেকে ৩টে আর চতুর্থ প্রহর মানে ৩টে থেকে ৬টা।
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: চুরি করা
Explanation:
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চুরি করা চক্ষুদান করা (চুরি) – পকেটমার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।
'ঘাটের মড়া' বলতে বুঝায়-
Correct Answer:
ক: অতিবৃদ্ধ
Explanation:
'ঘাটের মড়া' বলতে বুঝায়- সঠিক উত্তর অতিবৃদ্ধ ঘাটের মরা - একটি বাগধারা যার অর্থ অতি বৃদ্ধ, নির্জীব, শুষ্ক।
'All at once' এর অর্থ ----
Correct Answer:
গ: Suddenly
'At home' এর অর্থ ----
Correct Answer:
ঘ: Familiar with
”গৌরচন্দ্রিকা” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ক: ভূমিকা
Explanation:
”গৌরচন্দ্রিকা” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর ভূমিকা গৌরচন্দ্রিকা - একটি বাগধারা এর অর্থ ভূমিকা বা সূচনা। মন্তব্য হলো কোনো কিছুর উপর সংক্ষিপ্ত বিবরণ। ব্যাখ্যা হলো কোনো কিছুর সম্পর্কে পূর্ণ বিবরণ দেওয়া সঠিক উত্তর - ভূমিকা।
'নির্বদ্ধ' অর্থ-
Correct Answer:
ক: বিধান
Explanation:
'নির্বদ্ধ' অর্থ- সঠিক উত্তর বিধান নির্বদ্ধ শব্দের অর্থ - বিধান, ব্যবস্থা, নিয়ম, সংযোগ, ঘটনা, একান্ত অনুরোধ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।