idiom MCQs
Showing 50 questions (Total: 1161)
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ?
Correct Answer:
ঘ: নিরেট বোকা
Explanation:
নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ? সঠিক উত্তর নিরেট বোকা সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি - এই তিনটি বাগধারার অর্থ এক, এবং এর অর্থ - সুসময়ের বন্ধু। অপর দিকে নিরেট বোকা বাগধারাটির মানে অপদার্থ।
'চিনির পুতুল' - এর অর্থ কী?
Correct Answer:
ক: পরিশ্রম কাতর
Explanation:
'চিনির পুতুল' - এর অর্থ কী? সঠিক উত্তর পরিশ্রম কাতর চিনির পুতুল মানে পরিশ্রম কাতর বা অল্পতেই হাপিয়ে পড়ে এমন।
'গোঁফ-খেজুরে' বাগদারাটির অর্থ কী?
Correct Answer:
গ: নিতান্ত অলস
Explanation:
'গোঁফ-খেজুরে' বাগদারাটির অর্থ কী? সঠিক উত্তর নিতান্ত অলস "গোঁফ খেজুরে " বাগধারাটির অর্থ "নিতান্তই অলস"। প্রকৃতপক্ষে গোঁফ খেজুরে শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো - " গোঁফে খেজুর পড়ে থাকলেও খাই না যে"।
'অর্ধচন্দ্র'- এর অর্থ কী?
Correct Answer:
গ: গলা ধাক্কা দেয়া
Explanation:
'অর্ধচন্দ্র'- এর অর্থ কী? সঠিক উত্তর গলা ধাক্কা দেয়া 'অর্ধচন্দ্র' - এর অর্থ গলা ধাক্কা দেয়া। অর্ধচন্দ্র (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ - আধখানা চাঁদ, গলাধাক্কা, প্রহার।
'পাথার'- এর অর্থ কী?
Correct Answer:
ঘ: সমুদ্র
Explanation:
'পাথার'- এর অর্থ কী? সঠিক উত্তর সমুদ্র শব্দ - শব্দের অর্থ পাথার - সাগর, সমুদ্র, বিস্তীর্ণ জলরাশি সৈকত - বালুকাময় বিস্তৃত তীরভূমি আকাশ - গগণ, আসমান শৈল - পর্বত
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: আটকপালে
Explanation:
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর আটকপালে "হতভাগ্য" অর্থে "আটকপালে " শব্দটি ব্যবহার হয়। "ভূশণ্ডির কাক" দ্বারা "দীর্ঘজীবী" বোঝায়। " ছা পোষা" বলতে "অত্যন্ত গরিব" এবং "উড়নচণ্ডী" বলতে "অমিতব্যয়ী" বোঝায়।
“চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: চুরি করা
Explanation:
“চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চুরি করা “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ চুরি করা। চক্ষুদান (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ - দেবপ্রতিমার চক্ষু অঙ্কন।
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ --
Correct Answer:
খ: তোষামুদে
Explanation:
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ -- সঠিক উত্তর তোষামুদে ঢাকের কাঠি - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - তোষামুদে বা মোসাহেব বা চাটুকার। যেমন: তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি, তিনি যা বলেন, তুমি তাই বল।
'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে' -এর অর্থ কি?
Correct Answer:
ঘ: বিপদে পড়ে কাজ করা
Explanation:
'পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে' -এর অর্থ কি? সঠিক উত্তর বিপদে পড়ে কাজ করা পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে” - - প্রবচনটির অর্থ বিপদে পড়ে কাজ করা। কি আর করা যাবে, পরেছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে।
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
Correct Answer:
গ: গভীর জলের মাছ
Explanation:
'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? সঠিক উত্তর গভীর জলের মাছ গভীর জলের মাছ বাগধারাটির অর্থ সাধারণত চালাক বা যার অনেক বুদ্ধি আছে।
'কাক-ভূষণ্ডি' এর অর্থ কি?
Correct Answer:
ক: সম্পূর্ণ ভেজা
Explanation:
'কাক-ভূষণ্ডি' এর অর্থ কি? সঠিক উত্তর সম্পূর্ণ ভেজা কাক ভুষণ্ডি = সম্পূর্ণ ভেজা ভূষণ্ডির কাক = দীর্ঘায়ু/দীর্ঘজীবী/অনেকদিনের অভিজ্ঞ ব্যক্তি কাক নিদ্রা = অগভীর সতর্ক নিদ্রা।
'আটকপালে' বাগধারার অর্থ -
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
'আটকপালে' বাগধারার অর্থ - সঠিক উত্তর হতভাগ্য আট কপালে বাগধারা অর্থ হলো - হতভাগ্য। সৌভাগ্যবান - ভালো ভাগ্য যার। সঠিক উত্তর হবে - হতভাগ্য।
শকুনি মামা- এর অর্থ_____
Correct Answer:
গ: কুচক্রী লোক
Explanation:
শকুনি মামা- এর অর্থ_____ সঠিক উত্তর কুচক্রী লোক শকুনি মামা - বাগধারা এর অর্থ কুচক্রী লোক। শকুনি মামা যার অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি। কিন্তু শকুনি মামার বাগধারায় এর অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি দেয়ার নিশ্চয় একটি কারণ রয়েছে। কেননা সনাতন ধর্মের অন্যতম শাস্ত্র মহাভারতে এ শকুনি মামার কুটবুদ্ধিতার কারনে পুরো মহাভারত এতটা সম্প্রসারিত রূপ ধারণ করে। এই কুটবুদ্ধিসম্পন্ন শকুনি মামাকে মহাভারতের প্রধান চরিত্র হিসেবেও আখ্যা দেয়া হয়। নানা রকমে কুটিলতায় ভরপুর এ শকুনি মামার ভাবার্থ তাই বাগধারায় কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মহাভারতের অভূতপূর্ব লীলাবিলাস স্থানসমূহ এখনও ভারতের বিভিন্ন স্থানে মহাতীর্থ হিসেবে শোভা পাচ্ছে।
`A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
ক: সম্পূর্ণভাবে
Explanation:
`A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর সম্পূর্ণভাবে A to Z - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সসম্পূর্ণভাবে বা পুরোপুরি। এই ধরনের idioms and phrase ইংরেজী ভাষায় ব্যবহার করা হয়।
”কুল কাঠের আগুন” এর প্রকৃত অর্থ কি?
Correct Answer:
গ: তীব্র জ্বালা
Explanation:
”কুল কাঠের আগুন” এর প্রকৃত অর্থ কি? সঠিক উত্তর তীব্র জ্বালা 'কুল কাঠের আগুন' বাগধারা টির প্রকৃত অর্থ 'তীব্র জ্বালা'।
নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Correct Answer:
গ: অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
Explanation:
নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? সঠিক উত্তর অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায় 'অহি - নকুল সম্বন্ধ' এবং 'আদায় - কাঁচকলায়' বাগধারাটির অর্থ শত্রুতা। সুতরাং এই বাগধারা দুটি সর্বাধিক সামাচ্যবাচক।
সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____
Correct Answer:
ক: বাগ্বিধি
Explanation:
সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____ সঠিক উত্তর বাগ্বিধি বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে, যাদের আভিধানিক অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে বা মিল নেই। এই পদ্ধতি কে বাগ্বিধি বলে। যেমন: ছাত্রটির মাথা ভালো। এখানে মাথা বলতে দেহের অঙ্গবিশেষ বোঝায় না, বোঝায় মেধা।
”তাসের ঘর” এর অর্থ কি?
Correct Answer:
ঘ: ক্ষণস্থায়ী
Explanation:
”তাসের ঘর” এর অর্থ কি? সঠিক উত্তর ক্ষণস্থায়ী 'তাসের ঘর' বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী।
দস্ত-ব-দস্ত কথার অর্থ কি?
Correct Answer:
গ: হাতে-হাতে
Explanation:
দস্ত-ব-দস্ত কথার অর্থ কি? সঠিক উত্তর হাতে-হাতে দস্ত - বস্ত কথার অর্থ হাতে - হাতে। দস্ত বস্ত শব্দটি ফারসি দসত বসতহ শব্দ থেকে এসেছে। [তথ্যসূত্র: বাংলা একাডেমি, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। ]
”কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?
Correct Answer:
খ: সীমিত জ্ঞানের মানুষ
Explanation:
”কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর সীমিত জ্ঞানের মানুষ ”কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা বোঝায় - সীমিত জ্ঞানের মানুষ। 'কূপমন্ডুক' বাগধারাটির অর্থ কুয়োর ব্যাঙ বা সীমিত জ্ঞানের মানুষ।
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?
Correct Answer:
ঘ: ঢাকের বায়া
Explanation:
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ? সঠিক উত্তর ঢাকের বায়া বাগধারা - অর্থ কাঠের পুতুল - নির্জীব তুলসী বনের বাঘ - ভন্ড ঢাকের বায়া - যার কোন মূল্য নেই
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ----
Correct Answer:
গ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ---- সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি। বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে, যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
'Throw cold water on' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
ক: Damp the spirits
Explanation:
'Throw cold water on' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Damp the spirits Throw cold water on– নিরুৎসাহিত করা; Damp the spirits– স্পৃহাকে অবদমন করা বা নিরুৎসাহিত করা; Ice water– ঠাণ্ডা, বরফ পানি।
”নজর লাগা” বাগধারার অর্থ কী?
Correct Answer:
খ: অশুভ দৃষ্টিতে পড়া
Explanation:
”নজর লাগা” বাগধারার অর্থ কী? সঠিক উত্তর অশুভ দৃষ্টিতে পড়া 'নজর লাগা' বাগধারার অর্থ অশুভ বা কু - দৃষ্টিতে পড়া। কিন্তু ' নজরে লাগা' অর্থ মনের মতো হওয়া বা পছন্দ হওয়া। 'নজরে পড়া' অর্থ দৃষ্টি আকৃষ্ট হওয়া অথবা সুদৃষ্টিতে পড়া বা মনে ধারা ।' 'নজরে রাখা' অর্থ দৃষ্টিসীমার মধ্যে রাখা।
Choose the appropriate meaning from the four alternatives of the following idiom--- "FOR GOOD"
Correct Answer:
B: Permantently
Explanation:
Choose the appropriate meaning from the four alternatives of the following idiom--- "FOR GOOD" Correct Answer Permantently For good - চিরতরে /স্থায়ীভাবে , Permanetly - স্থায়ীভাবে ।Temporarily - সাময়িকভাবে, Seriously - আন্তরিকভাবে / গম্ভীরভাবে, For a good cause - ভালো একটি কারণের জন্যে।
Choose the appropriate meaning of the idiom . The piece of land was a bone of contention between the two contention between the two countries---
Correct Answer:
A: A matter of dispute
Explanation:
Choose the appropriate meaning of the idiom . The piece of land was a bone of contention between the two contention between the two countries--- Correct Answer A matter of dispute Bone of contention (বিতর্কের বিষয়, Apple of discord) - a subject or issue over which there is continuing disagreement.
'চোখের বালি' কোন অর্থে বুঝানো হয়?
Correct Answer:
খ: শত্রু
Explanation:
'চোখের বালি' কোন অর্থে বুঝানো হয়? সঠিক উত্তর শত্রু 'চোখের বালি' অর্থ শত্রু বা চোখের পীড়াদায়ক জিনিস, যাকে দেখলে ক্রোধ জন্মে; চক্ষুশূল।
'কৈ মাছের প্রাণ ' বলতে কি বুঝানো হয়েছে ?
Correct Answer:
গ: দীর্ঘজীবী
Explanation:
'কৈ মাছের প্রাণ ' বলতে কি বুঝানো হয়েছে ? সঠিক উত্তর দীর্ঘজীবী ' কৈ মাছের প্রাণ' বলতে বোঝায় শক্তপ্রাণ যা সহজে মরে না, যে সহজে মরে না। সুতরাং সঠিক উত্তর হবে দীর্ঘজীবী।
'তাসের ঘর' এর অর্থ কি?
Correct Answer:
গ: ক্ষণস্থায়ী
Explanation:
'তাসের ঘর' এর অর্থ কি? সঠিক উত্তর ক্ষণস্থায়ী তাসের ঘর একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - ক্ষণস্থায়ী। যেমন: ঠুনকো বন্ধুত্ব স্বার্থের সামান্য আঘাতেই তাসের ঘরের মত ভেঙে যায়।
কোন বাগধারাটি 'স্বতন্ত্র' অর্থ প্রকাশক?
Correct Answer:
ঘ: সাতেও না পাঁচেও না
Explanation:
কোন বাগধারাটি 'স্বতন্ত্র' অর্থ প্রকাশক? সঠিক উত্তর সাতেও না পাঁচেও না ভীষণ শত্রুতা = অহি নকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, সাপে নেউলে।তাই এক্ষেত্রে সাতেও না পাঁচেও না স্বতন্ত্র অর্থ প্রকাশ করে।
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ ---
Correct Answer:
ক: তোষামুদে
Explanation:
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ --- সঠিক উত্তর তোষামুদে ঢাকের কাঠি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - তোষামুদে বা মোসাহেব। যেমন: তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি, তিনি যা বলেন তুমি তাই বলো।
'Dark horse' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
খ: A person about whose past nothing is known
Explanation:
'Dark horse' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর A person about whose past nothing is known Dark horse– অপ্রত্যাশিত বা অজ্ঞাত ব্যক্তি; Dark coloured horse– কালো বা গাঢ় রঙের ঘোড়া; A person about whose past nothing is known– যে ব্যক্তির অতীতের কোন পরিচয় জানা যায় নি; Arabian Horse– আরবের ঘোড়া; Large Horse– বিশাল ঘোড়া।
'Tooth and nail' এর অর্থ হচ্ছে ---
Correct Answer:
ঘ: Completely
Explanation:
'Tooth and nail' এর অর্থ হচ্ছে --- সঠিক উত্তর Completely Tooth and nail - তীব্রভাবে. SYNONYM strongly. EXAMPLE He fought tooth and nail against his enemy.
'একাদশে বৃহস্পতি' -অর্থ কি?
Correct Answer:
খ: সৌভাগ্যের বিষয়
Explanation:
'একাদশে বৃহস্পতি' -অর্থ কি? সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়। যেমন: এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।
'ডুমুরের ফুল' বলতে বোঝায়--
Correct Answer:
খ: বিরল বস্তু
Explanation:
'ডুমুরের ফুল' বলতে বোঝায়-- সঠিক উত্তর বিরল বস্তু ডুমুরের ফুল একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - দুর্লভ বস্তু বা বিরল বস্তু। যেমন: তোমার দেখা পাওয়াই ভার, ডুমুরের ফুল হয়ে গেছো।
'Tit for tat' এর অর্থ কি ?
Correct Answer:
খ: যেমন কুকুর তেমন মুগুর
Explanation:
'Tit for tat' এর অর্থ কি ? সঠিক উত্তর যেমন কুকুর তেমন মুগুর Tit for tat - proverb - এর অর্থ: যেমন কুকুর তেমন মুগুর ।
”চক্ষুদান করা” বাগধারার অর্থ কী?
Correct Answer:
ক: চুরি করা
Explanation:
”চক্ষুদান করা” বাগধারার অর্থ কী? সঠিক উত্তর চুরি করা 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ 'চুরি করা' । এরুপ - হাতটান।
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?
Correct Answer:
ঘ: নিশ্চিন্ত বোধ করা
Explanation:
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ? সঠিক উত্তর নিশ্চিন্ত বোধ করা 'হাত ধুয়ে বসা ' বাগধারার অর্থ আশা ত্যাগ করা, দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিন্ত বোধ করা।
'ডালে ডালে কুসুম ভার' -- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
ক: সমূহ
Explanation:
'ডালে ডালে কুসুম ভার' -- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর সমূহ ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ - সমূহ। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন করার সময় এমন শব্দ ব্যবহার হয়। যেমন: বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি। তাই সঠিক উত্তর : সমূহ।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ক: সাতেও না পাঁচে ও না
Explanation:
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সাতেও না পাঁচে ও না সাতেও না পাঁচেও না - একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - স্বতন্ত্র। যেসব লোক কোন বিষয় বা ঘটনার আগে পেছনে থাকে না, সেসব মানুষকে বোঝাতে এই বাগধারা ব্যবহৃত হয়।
"আক্কেল সেলামী" - এ বাগধারার অর্থ কি?
Correct Answer:
খ: বোকামির দণ্ড
Explanation:
"আক্কেল সেলামী" - এ বাগধারার অর্থ কি? সঠিক উত্তর বোকামির দণ্ড আক্কেল সেলামি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড। যেমন: বিনা টিকেটে রেলগাড়িতে চড়ে আক্কেল সেলামি দিতে হলো।
উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি ?
Correct Answer:
খ: সহজলভ্য
Explanation:
উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি ? সঠিক উত্তর সহজলভ্য উজানের কৈ একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সহজলভ্য। যেমন: সে গরীব হতে পারে, তাই বলে সে উজানের কৈ নয়। বাংলা ভাষায় বহু প্রাচীনকাল থেকে এসব বাগধারা ব্যবহৃত হয়ে আসছে।
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: নিরেট মূর্খ
Explanation:
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর নিরেট মূর্খ 'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন - অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি , বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
আক্কেল সেলামি (বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
গ: নির্বুদ্ধিতার পুরুস্কার
Explanation:
আক্কেল সেলামি (বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর নির্বুদ্ধিতার পুরুস্কার আক্কেল সেলামি বাগধারা এর অর্থ নির্বুদ্ধিতার পুরুস্কার। আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি) – বিনা টিকেটে যারা রেল ভ্রমণ করে তাদেরকে মাঝে মধ্যে আক্কেল সেলামী দিতে হয়।
বিড়াল তপস্বী (বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
খ: ভণ্ড সাধু
Explanation:
বিড়াল তপস্বী (বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর ভণ্ড সাধু "বিড়াল তপস্বী " বাগধারা অর্থ - ভন্ড লোক, কপট সাধু, ভন্ড সাধু, ।
উড়নচন্ডী (বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
ক: অমিতব্যয়ী
Explanation:
উড়নচন্ডী (বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর অমিতব্যয়ী উড়নচণ্ডী অর্থ প্রদত্ত অপশনে দুটাই হয়। উড়নচণ্ডী - অমিতব্যয়ী, উচ্ছৃঙ্খল উভয়ই অর্থই নির্দেশ করে।
Choose the correct meaning of the underlined idiom : The bank will not accept the guarantee of ' a man of straw '
Correct Answer:
B: A man of no substance
আটকপালে(বাগধারা এর অর্থ কি)
Correct Answer:
খ: হতভাগ্য
Explanation:
আটকপালে(বাগধারা এর অর্থ কি) সঠিক উত্তর হতভাগ্য আট কপালে (হতভাগ্য): আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল।
একাদশে বৃহস্পতি কী?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
একাদশে বৃহস্পতি কী? সঠিক উত্তর বাগধারা 'একাদশে বৃহস্পতি ' একটি বাগধারা যার মানে সৌভাগ্যের বিষয়। বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র।
'হাত ভারি' বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: কৃপণ
Explanation:
'হাত ভারি' বাগধারার অর্থ কি? সঠিক উত্তর কৃপণ হাতভারি বাগধারাটির অর্থ - কৃপণ, ব্যায়কুন্ঠ হাতভারি বলতে এখানে বোঝানো হয়েছে যাদের টাকা থাকা সত্ত্বেও খরচ করে না।