India MCQs
Showing 50 questions (Total: 371)
সালভেদর ডালি কে ছিলেন?
Correct Answer:
ঘ: চিত্রশিল্পী
Explanation:
সালভেদর ডালি কে ছিলেন? সঠিক উত্তর চিত্রশিল্পী সালভেদর ডালি ছিলেন একজন চিত্রশিল্পী। সালভাদোর ডোমিঙ্গো ফেলিপি জেসিন্তো দালি ই দোমেনেখ, ১ম মার্কুইস দ্য দালি দ্য পুবোল (মে ১১, ১৯০৪ - জানুয়ারি ২৩, ১৯৮৯) যিনি সালভাদোর দালি হিসেবে পরিচিত, ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর। তিনি স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মেছিলেন।
FAO-এর সদর দপ্তত কোথায়?
Correct Answer:
ঘ: রোম
Explanation:
FAO-এর সদর দপ্তত কোথায়? সঠিক উত্তর রোম FAO - এর সদর দপ্তত রোম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জাতিসংঘের একটি সংস্থা, যা ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দেয়। উভয় উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য, এফএও একটি নিরপেক্ষ ফোরাম হিসেবে কাজ করে যেখানে সমস্ত জাতি সমান হয়ে নীতিমালা আলোচনা করে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? (২০১৭)
Correct Answer:
ক: সুষমা স্বরাজ
Explanation:
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? (২০১৭) সঠিক উত্তর সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম সুষমা স্বরাজ (২০১৭)। সুষমা স্বরাজ ( ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ - ৬ আগস্ট ২০১৯) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী। ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা ও সাবেক সভাপতি, তিনি ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন; ইন্দিরা গান্ধীর পর তিনি দ্বিতীয় নারী হিসাবে এই দফতরের প্রতিনিধিত্ব করছেন। তিনি সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন। ১৯৭৭ সালে ২৫ বছর বয়সে, তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যর মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন। ১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লীর ৫ম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহৃত করে?
Correct Answer:
গ: জিম্বাবুয়ে
Explanation:
কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহৃত করে? সঠিক উত্তর জিম্বাবুয়ে জিম্বাবুয়ে মিলিয়ন টাকার নোট ব্যবহৃত করে। জিম্বাবুয়ের মুদ্রার নাম জিম্বাবুইয়ান ডলার। ইতালির মুদ্রার নাম ইউরো। ফ্রান্সের মুদ্রার নাম ইউরো। সুদানএর মুদ্রার নাম সুদানিজ পাউন্ড।
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
Correct Answer:
ঘ: সুন্দরী
Explanation:
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সঠিক উত্তর সুন্দরী খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী কাঠ। খুলনা হার্ড বোর্ড মিলস লিমিটেড ১৯৬৫ সালে খুলনায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কানাডিয়ান সরকারের মালিকানাধীন সংস্থা কানাডিয়ান বাণিজ্যিক কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছিল। সংস্থাটি ১৯৬৬ সালে সুন্দরবন ম্যানগ্রোভ বন থেকে সুন্দর কাঠ ব্যবহার করে উত্পাদন শুরু করে। এটি ভৈরব নদীর তীরে প্রায় ১০ একর জায়গায় নির্মিত হয়েছিল। প্রতিদিন এক হাজার টন কাঠ উত্পাদন করতে সক্ষম হয় যা পুরো ক্ষমতার সাথে অপারেটিং করে প্রতিদিন 25 টোন বোর্ড করে । ১৯৯১ সালে বন বিভাগ সুন্দরবন থেকে সুন্দরীর সরবরাহ বন্ধ করে দেয়। খুলনা হার্ড বোর্ড মিলস লিমিটেডের হোল্ডিং সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিভিন্ন কাঁচামাল ব্যবহারে স্থানান্তরিত হয়েছে। কাঁচামালের ব্যয় এবং হ্রাস মুনাফার দাম বাড়িয়েছে। কারখানাটি ২০০২ সালে বন্ধ ছিল।
দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে? সঠিক উত্তর কয়লা দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্প কাজ চলছে। বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার। মজুদের পরিমান ৩৯০ মিলিয়ন মেট্রিক টন। এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বড়পুকুরিয়া কয়লা খনির প্রকল্প ব্যয় ২৫১.০৮ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে ----
Correct Answer:
খ: ডলি
Explanation:
'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে ---- সঠিক উত্তর ডলি 'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে - - - - ডলি। ডলি (৫ জুলা্ই ১৯৯৬ - ১৪ ফেব্রুয়ারি ২০০৩) একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়। । বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকান এর মতে ডলি হচ্ছে “পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া”।
'Existentialism' কি?
Correct Answer:
A: একটি দার্শনিক মতবাদ
Explanation:
'Existentialism' কি? Correct Answer একটি দার্শনিক মতবাদ Extentialism বলতে বোঝায় মানবের অস্তিত্ব - সম্বন্ধীয় দার্শনিক মতবাদ।
'ম্যাডোনা ১৯৪৩ ' ছবিটির চিত্রশীল্পী কে?
Correct Answer:
খ: জয়নুল আবেদীন
Explanation:
'ম্যাডোনা ১৯৪৩ ' ছবিটির চিত্রশীল্পী কে? সঠিক উত্তর জয়নুল আবেদীন 'ম্যাডোনা ১৯৪৩ ' ছবিটির চিত্রশীল্পী জয়নুল আবেদীন। শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নির্মাণ করেছে একটি প্রামাণ্যচিত্র। নাম ‘ম্যাডোনা - ৪৩’। ১৯৪৩ সালের ভয়াল দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে জয়নুল আবেদীনের আঁকা কিছু চিত্রকর্ম এবং তার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এটি।
'মেসোপটেমিয়া' এলাকায় বেশির ভাগ বর্তমানে কোন দেশ?
Correct Answer:
ক: ইরাক
Explanation:
'মেসোপটেমিয়া' এলাকায় বেশির ভাগ বর্তমানে কোন দেশ? সঠিক উত্তর ইরাক 'মেসোপটেমিয়া' এলাকায় বেশির ভাগ বর্তমানে ইরাক। মেসোপটেমিয়া অর্থ - দুটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চলগুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় । মেসোপটেমিয়সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উম্মেষ ঘটেছিল।
বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ ------
Correct Answer:
ঘ: ৩০ বছর
Explanation:
বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ ------ সঠিক উত্তর ৩০ বছর ৩০ বছর (১৯৯৬ - ২০২৬) মেয়াদি পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ১২ ডিসেম্বর ' ৯৬ । চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
ওস্তাদ আল্লা রাখা ছিলেন-
Correct Answer:
গ: তবলা শিল্পী
Explanation:
ওস্তাদ আল্লা রাখা ছিলেন- সঠিক উত্তর তবলা শিল্পী ওস্তাদ আল্লা রাখা ছিলেন - তবলা শিল্পী। ওস্তাদ আল্লারাখা (জন্ম:২৯ এপ্রিল, ১৯১৯ খ্রিষ্টাব্দ মৃত্যু:৩ ফেব্রুয়ারি, ২০০০) ছিলেন একজন বিখ্যাত তবলা বাদক। এবং বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেইন তারই সন্তান।
কুমিল্লা বার্ড (BARD) --এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আখতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড (BARD) --এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খান বার্ড (BARD) - এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development । ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন।
'Adult Cell' ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে ----
Correct Answer:
ক: যুক্তরাজ্যে
Explanation:
'Adult Cell' ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে ---- সঠিক উত্তর যুক্তরাজ্যে ডলি (৫ জুলা্ই ১৯৯৬ - ১৪ ফেব্রুয়ারি ২০০৩) একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়। । United Kingdom (Great Britain) যার জন্য পরিচিত First mammal cloned from an adult somatic cell
বসনিয়া হার্জোগোভিনাকে বিভক্তকারী নদীটির নাম কি ?
Correct Answer:
ক: দ্রিনা
Explanation:
বসনিয়া হার্জোগোভিনাকে বিভক্তকারী নদীটির নাম কি ? সঠিক উত্তর দ্রিনা বসনিয়া হার্জোগোভিনাকে বিভক্তকারী নদীটির নাম দ্রিনা। বসনিয়া ও হার্জেগোভিনা দক্ষিণ - পূর্ব ইউরোপে, পশ্চিম বলকান অঞ্চলে অবস্থিত। দ্রিনা বসনিয়ার পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। বসনিয়া এবং সার্বিয়ার সীমান্তের অনেক জায়গা দিয়ে এটি প্রবাহিত হয়েছে। দ্রিনা ফোকা, গোরাজদে ভিসেগ্রাদ এবং জোভোরনিক শহর দিয়ে প্রবাহিত হয়েছে।
BIMSTEC কি ধরনের সংগঠন?
Correct Answer:
খ: অর্থনৈতিক
Explanation:
BIMSTEC কি ধরনের সংগঠন? সঠিক উত্তর অর্থনৈতিক BIMSTEC - এর বর্তমান পূর্ণরুপ Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co - operation . সদস্য ৭টি দেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের আশপাশে হওয়ায় ২০০৪ সালের ৩১ জুলাই সংস্থাটির এরুপ নামকরণ করা হয় । বর্তমানে এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৮৫ সালে ঢাকায়
Explanation:
সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে ঢাকায় ১৯৮৫ সালের ৭ - ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংস্থাটির স্বপ্নদ্রষ্টা। আঞ্চলিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাসবাদ নির্মূল ,প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ইত্যাদি সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য ।
গনতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন?
Correct Answer:
খ: ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য
Explanation:
গনতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন? সঠিক উত্তর ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য গনতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন হলো ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য। মূল্যবোধ হলো রীতিনীতি ও আদর্শের মাপকাঠি; যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরা হয়। নীতি ভালো - মন্দের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য গড়ে দেয়। সুতরাং ভিত্তি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সে সমাজ বা রাষ্ট্রের অনেক কিছুতেই ভারসাম্যহীনতা দেখা দেয়।
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
Correct Answer:
গ: ২৪,০০০ টন
Explanation:
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন? সঠিক উত্তর ২৪,০০০ টন ২০০০ সালের ১২ আগস্ট উত্তর মেরুর নিকটবর্তী ব্যারেন্টস সাগরে রাশিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন 'কুরস্ক' দুর্ঘটনার শিকার হয়। সাবেমেরিনটির ওজন ছিল ২৪০০০ টন। 'কুরস্ক' ডুবে গেলে এর ১১৮ জন ক্রুর সকলেই মারা যান।
'ফেয়ার ফ্যাক্স' হলো-
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা
Explanation:
'ফেয়ার ফ্যাক্স' হলো- সঠিক উত্তর যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা 'ফেয়ার ফ্যাক্স' হলো - যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা; এটি শুধু নিজের কর্মকাণ্ডই নয়, বরং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডও দেখাশোনা করতো। কিন্তু ২০০৪ সালে অনুমোদিত ইন্টেলিজেন্স রিফর্ম অ্যান্ড টেররিজম প্রিভেনশন অ্যাক্ট, ২০০৪ দ্বারা তা পরিবর্তিত হয়। এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।
সোনালী আঁশের দেশ কোনটি?
Correct Answer:
ঘ: বাংলাদেশ
Explanation:
সোনালী আঁশের দেশ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ একসময় বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতো পাট রপ্তানি করে। এজন্য বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়।
NAM -এর বর্তমান সদস্য সংখ্যা কত?
Correct Answer:
খ: ১২০
Explanation:
NAM -এর বর্তমান সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ১২০ NAM - এর বর্তমান সদস্য সংখ্যা ১২০। ২৫ মে ২০১১ আজারবাইজান ও ফিজিকে সদস্য পদ দেয়া হলে সদস্য সংখ্যা ১২০ - এ উন্নীত হয়।
সতীদাহ প্রথা কবে রহিত হয়?
Correct Answer:
খ: ১৮২৯ সালে
Explanation:
সতীদাহ প্রথা কবে রহিত হয়? সঠিক উত্তর ১৮২৯ সালে সতীদাহ প্রথা হলো সহমরণ বিষয়ক সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ প্রথা। স্বামীর মৃত্যু হলে স্বামীর চিতায় স্ত্রীকে জীবন্ত দাহ করা হতো। রাজা রামমোহন রায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 'সতীদাহ প্রথা' রহিত করেন।
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
Correct Answer:
খ: ম্যাক্সওয়েবার
Explanation:
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? সঠিক উত্তর ম্যাক্সওয়েবার নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে। এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার । অন্যদিকে কার্ল মার্কসকে বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা।
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
Correct Answer:
খ: ভ্লাদিভস্টক
Explanation:
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? সঠিক উত্তর ভ্লাদিভস্টক রাশিয়ার পূর্বাঞ্চলীয় সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টকে রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। এজন্য নিরাপত্তার কারণে শহরটিকে গোপনীয় শহর হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, শহরটি হতে পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ শুরু হয়ে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত।
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৮৫ সালে
Explanation:
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রীলঙ্কা সফরে গিয়ে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটি আঞ্চলিক সংস্থা গঠনের প্রতি গুরুত্বারোপ করেন এবং ১৯৮০ সালের মে মাসে তিনি লিখিত প্রস্তাব দেন। ১৯৮২ সালের ২ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ৭ টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিথ হয়। অবশেষে ১৯৮৫ সালের ৭ - ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ।
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
Correct Answer:
ঘ: মালয়েশিয়া
Explanation:
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন? সঠিক উত্তর মালয়েশিয়া বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা) ফেলা হয় জাপানের হিরোশিমা নগরীতে। 'লিটল বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র 'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে। উল্লেখ্য ,বিশ্বের দ্বিতীয় এবং সর্বশেষ আণবিক বোমা 'ফ্যাটম্যান' ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের নাগাসাকি নগরীতে নিক্ষিপ্ত হয়।
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
Correct Answer:
ক: জ্যামিতিক সীমারেখা
Explanation:
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর জ্যামিতিক সীমারেখা আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সুদান, লিবিয়া ইত্যাদি দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলে অবস্থিত।বিস্তীর্ণ এ অঞ্চলে বৈশিষ্ট্যমণ্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির ওপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নিধারণ করা হয়। এটাই এ অঞ্চলের ভৌগোলিক সীমারেখার প্রধান বৈশিষ্ট্য।
লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম-
Correct Answer:
খ: ইরান দুখ্ত
Explanation:
লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম- সঠিক উত্তর ইরান দুখ্ত শায়েস্তা খানের কন্যা পরীবিবির আসল নাম ইরান দুখ্ত। ১৬৮৪ সালে পরীবিবির মৃত্যু হলে লালবাগ দুর্গের অভ্যন্তরেই তার সমাধি নির্মাণ করেন।
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
Correct Answer:
খ: ৫৪৩
Explanation:
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৫৪৩ দ্বি - কক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লমেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫৫২ । তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫ । এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩।
ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?
Correct Answer:
গ: মণিপুর
Explanation:
ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? সঠিক উত্তর মণিপুর ভারতের 'সেভেন সিস্টার্স' খ্যাত সাতটি রাজ্যের চারটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফল। অন্যদিকে, মিজোরামের রাজধানী আইজল, মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
Correct Answer:
খ: ৩০
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? সঠিক উত্তর ৩০ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০ টি । এগুলো হলো ময়মনসিংহ বিভাগের ৪ টি - জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগের চট্রগ্রাম বিভাগের ৬ টি - চট্রগ্রাম ,রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের ১০ টি। কুড়িগ্রাম ,লালমনিরহাট, পঞ্চগড় ,নীলফামারী , ঠাকুরগাঁ ও জয়পুরহাট , দিনাজপুর ,নওগাঁ , নববাগঞ্জ ও রাজশাহী এবং খুলনা বিভাগের ৬ টি - মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ঝিানাইদহ, যশোর ও সাতক্ষীরা ।
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়-
Correct Answer:
খ: ১৪৮৭ সালে
Explanation:
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়- সঠিক উত্তর ১৪৮৭ সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার হয় ১৪৮৭ সালে
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
Correct Answer:
ক: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? সঠিক উত্তর লর্ড কার্জন প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে বড়লাট কার্জন ১৯০৫ সালে বাংলাকে দুভাগে বিভক্ত করেন। বঙ্গভঙ্গের ফলে প্রবল আন্দোলনের মুখে ১৯০৫ সালের আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
Correct Answer:
ক: নরেন্দ্র মোদি
Explanation:
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর নরেন্দ্র মোদি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদি ।তিনি ২৬ মে ২০১৪ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সোনিয়া গান্ধী ভারতীয় কংগ্রেস দলের সভানেত্রী । মমতা ব্যানার্জী ভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী। রাহুল গান্ধী বর্তমান ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ।]
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
Correct Answer:
খ: লর্ড মাউন্টব্যাটেন
Explanation:
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন লর্ড মাউন্টব্যাটেন (মেয়াদকাল ১৯৪৫ - ১৯৪৭) ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রুপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন।
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
Correct Answer:
গ: ১২০৪
Explanation:
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? সঠিক উত্তর ১২০৪ ' ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজি' ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ।
লালবাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
Correct Answer:
ক: ৩য়
Explanation:
লালবাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর ৩য় লাল বাহাদুর শাস্ত্রী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। আর ভারতের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে - গুলজারিলাল নন্দ, ইন্দিরা গান্ধী ও মোরারজি দেশাই।
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?
Correct Answer:
ক: বান্দরবান
Explanation:
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? সঠিক উত্তর বান্দরবান বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে ভারতের সীমান্ত নেই ।
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়?
Correct Answer:
ঘ: সুইডেন
Explanation:
নিম্নের কোন দেশটি G-8 এর সদস্য নয়? সঠিক উত্তর সুইডেন G - 8 এর সদস্য নয় সুইডেন।ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি ও কানাডা G - 8 এর সদস্য দেশ।
কোথায় সেনাবাহিনী নেই?
Correct Answer:
গ: মালদ্বীপ
Explanation:
কোথায় সেনাবাহিনী নেই? সঠিক উত্তর মালদ্বীপ মালদ্বীপে সেনাবাহিনী নেই। সুদান, সাইপ্রাস, ভুটানে সেনাবাহিনী আছে।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
Correct Answer:
খ: ২০১৫ সাল
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? সঠিক উত্তর ২০১৫ সাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা' । যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জন যোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ , ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা - অর্জন ৩. নারী - পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন , ৬. এইচআইভি/ এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
NIPORT কি?
Correct Answer:
A: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
Explanation:
NIPORT কি? Correct Answer জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান NIPORT জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে মধ্যম পর্যায়ে প্রোগ্রাম ম্যানেজার বা কর্মসূচি ব্যবস্থাপকদের প্রশিক্ষণদানের জন্য 'ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন পেট্রিং (NIPOT) স্থাপন করা হয়। পরে এ সংস্থাটিকে আর ও সম্প্রসারণ করা হয় এবং এর নতুন নামকরা হয়' ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NIPORT) ।
ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়?
Correct Answer:
খ: লন টেনিস
Explanation:
ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়? সঠিক উত্তর লন টেনিস ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য দেয়া হয় থমাস কাপ, উবের কাপ, টেঙ্কু আব্দুর রহমান কাপ, ইয়োনক্স কাপ। লোয়েথ লিং কাপ , এশিয়ান কাপ , উ থান্ট কাপ টেবিল টেনিসের সাথে জড়িত। লন টেনিসের বিশ্বখ্যাত কাপগুলো হলো উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ক্রেমলিন কাপ, ডেভিস কাপ ইত্যাদি। লন টেনিস খেলাকে আধুনিক খেলায় রুপদান করেন ১৮৭৩ সালে ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইংফিল্ড (Walter Clapton Winged) । ডেভিস কাপের প্রতিষ্ঠাতা Dwight Davis ( ১৯০০ সালে)।
‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে?
Correct Answer:
ক: আয়োডিন
Explanation:
‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আয়োডিন ‘গলগণ্ড’ রোগ হয় আয়োডিনের অভাবে। গলগন্ড হল থাইরয়েড গ্রন্থির ফোলা যা ঘাড় বা স্বরযন্ত্রকে ফুলিয়ে দেয়। প্রকোপিত বায়ু, কফ ও মেদ গলায় অর্থাৎ গলদেশের বহির্ভাগে ছোট বা বড় যে স্থায়ী শোথ উৎপন্ন করে তাকে গলগন্ড বলে। এ শোথ আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয়ে অন্ডকোষের ঝুলতে থাকে। এ রোগে তেমন কোন বেদনা থাকে না। আধুনিক মতে, মূলত আয়োডিনের অভাবে হয়; বংশানুক্রমে হতে পারে; কোন কোন খাদ্য দ্রব্য যেমন বাঁধাকপি ব্যবহারের ফলে; যৌবনের শুরুতে স্ত্রীলোকের মধ্যে এ ব্যাধির আবির্ভাব হতে পারে।
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: বেইজিং, চীন
Explanation:
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বেইজিং, চীন ২০০৮ সালে বিশ্ব অলিম্পিক বেইজিং, চীনে অনুষ্ঠিত হয়। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। অলিম্পিক গেমসের সকল ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানার জন্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্নানুক্রমে নিজ নিজ দেশের পতাকা নিয়ে পতাকাবাহক ক্রীড়াবিদরা মাঠে এসে উপস্থিত হন। তাঁদের পিছনে পিছনে সমস্ত অংশগ্রহণকারী দেশের সকল ক্রীড়াবিদরা একসাথে স্টেডিয়ামে প্রবেশ করেন। [ সমাপনী অনুষ্ঠানে তিনটি দেশের পতাকা উত্তোলন করা হয় এবং তাদের জাতীয় সংগীত বাজানো হয়। এই তিনটি দেশ হল বিদায়ী অলিম্পিকের আয়োজক দেশ, গ্রীস (অলিম্পিকের জন্মস্থান হওয়ার সম্মানে। ) এবং পরবর্তী আসরের আয়োজক দেশ। পতাকা উত্তোলনের পরে অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ও আইওসি সভাপতি একটি করে সমাপনী ভাষণ দেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করা হয় অলিম্পিক শিখা নিভিয়ে ফেলে।
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?
Correct Answer:
খ: জন এফ কেনেডি
Explanation:
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? সঠিক উত্তর জন এফ কেনেডি জন এফ কেনেডি ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ৩৫ তম প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্কট মোকাবিলা করেন ১৯৬২ সালের কিউবার ক্ষেপনাস্ত্র সংকট। কিউবায় সাবেক সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে এই সঙ্কটের সৃষ্টি হয়।
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
Correct Answer:
ঘ: আবদুল্লাহ
Explanation:
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন? সঠিক উত্তর আবদুল্লাহ ১ আগস্ট , ২০০৫ বাদশা ফাহাদ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশা হন তার বৈমাত্রেয় ভাই যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ এবং নতুন ক্রাউন প্রিন্স মনোনীত হন প্রয়াত বাদশার আপন ভাই ও প্রতিরক্ষা মন্ত্রী সুলতান বিন আবদুল আজিজ। উল্লেখ্য , বাদশাহ আবদুল্লাহ (২৩ জানুয়ারি ২০১৫ ) মারা যাওয়ার পর নতুন বাদশাহ হিসেবে সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ।
অক্সফাম (Oxfam) --এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: লন্ডন
Explanation:
অক্সফাম (Oxfam) --এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর লন্ডন অক্সফার্ম (Oxfam ) ব্রিটেনের বিখ্যাত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। সদর দপ্তর লন্ডনে।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
Correct Answer:
খ: ২২ বছর
Explanation:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? সঠিক উত্তর ২২ বছর ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় পদত্যাগের পর বিশ্বে তিনি মহান নেতা হিসেবে সম্মানিত হচ্ছেন । তিনি তার মেধা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ৭০ দশকের কৃষিপ্রধান দরিদ্র মালয়েশিয়াকে শিল্পভিত্তিক মধ্য আয়ের দেশ পরিণত করে বিশ্বে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছেন।