Kazi Nazrul Islam MCQs
Showing 50 questions (Total: 206)
ঢাকার নবাব পরিবারের এক মহিলা অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
Correct Answer:
গ: খেয়াপারের তরণী
Explanation:
ঢাকার নবাব পরিবারের এক মহিলা অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? সঠিক উত্তর খেয়াপারের তরণী কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যের 12 টি কবিতার একটি কবিতা এটি।
কোনটি নজরুল ইসলামের রচিত নয়?
Correct Answer:
গ: অশ্রুমালা
Explanation:
কোনটি নজরুল ইসলামের রচিত নয়? সঠিক উত্তর অশ্রুমালা আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কায়কোবাদ এর খণ্ড কবিতা গ্রন্থ - অশ্রুমালা। এ কাব্যের মূল সুর প্রেম। তবে প্রকৃতির প্রতি আকর্ষণবোধও এ কাব্যে লক্ষ্য করা যায়। এটি ১৮৯৫ সালে প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের ”দারিদ্র্য” কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: সিন্ধু হিন্দোল
Explanation:
কাজী নজরুল ইসলামের ”দারিদ্র্য” কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সিন্ধু হিন্দোল ‘সিন্ধু হিন্দোল’ (১৯২৭) কাব্যগ্রন্থের প্রতিনিধিত্বকারী কবিতা - সিন্ধু, দারিদ্র্য।
রবীন্দ্রনাথ তাঁর কোন রচনা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ তাঁর কোন রচনা কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? সঠিক উত্তর বসন্ত বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর বসন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘বসন্ত’ (১৯২৩) গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন সুতরাং অপশনে সঠিক উত্তর নেই।
কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
Correct Answer:
ক: ১১ জৈষ্ঠ্য
Explanation:
কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? সঠিক উত্তর ১১ জৈষ্ঠ্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১১ জৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, ইংরেজি ২৪ মে ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।
’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: জীবন-বন্দনা
Explanation:
’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত কোন কবিতার অংশ? সঠিক উত্তর জীবন-বন্দনা ’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত জীবন - বন্দনা কবিতার অংশ। জীবন বন্দনা কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ - সন্ধ্যা ছন্দ - মাত্রাবৃত্ত; ৬ মাত্রা, শেষ অপূর্ণ পর্ব ২ মাত্রার (নজরুলের প্রিয় ছন্দ ৬ মাত্রার মাত্রাবৃত্ত,তিনি বহু কবিতা এই ছন্দে লিখেছেন।) এই কবিতায় কবি ৩ ধরনের মানুষের জয়গান গেয়েছেন/ উল্লেখ করেছেন/ প্রশংসা করেছেন - (ক্রমানুসারে) ১. চাষী ও শ্রমিক, যারা কঠিন শ্রমে পৃথিবীকে ভরিয়ে দেয় ফল ও ফসলে, যারা মৃত্যু সমাকীর্ণ অরণ্যময় পৃথিবীকে করে তুলেছে মনোরম ও সুন্দর ২. অভিযাত্রী, যারা যুগে যুগে দুঃসাহসিক সব অভিযানের মাধ্যমে মানুষের সামর্থ্যের সীমারেখাকে বহু দূরে নিয়ে গেছে ৩. বিপ্লবী, যারা মানব - কল্যাণে আত্মাহুতি দিয়েছে দেশে দেশে কালে কালে (কূপমণ্ডুক, অসংযমী)
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন-
Correct Answer:
ক: সঞ্চিতা
Explanation:
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন- সঠিক উত্তর সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন - সঞ্চিতা। সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্ চল্ চল্’ প্রভৃতি প্রধান। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।
কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ?
Correct Answer:
খ: ঝিলিমিলি
কাজী নজরুল ইসলামের নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
Correct Answer:
গ: ছায়ানট
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস?
Correct Answer:
ক: বাঁধনহারা
কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন ?
Correct Answer:
গ: ১৯২৬ সালে
কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
Correct Answer:
গ: বাউণ্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
গ: প্রলয়োল্লাস
Explanation:
কাজী নজরুল ইসমালের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নি - বীণা (১৯২২) । এ কাব্যগ্রন্থে মোট ১২ টি কবিতা স্থানে পেয়েছে। কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে 'প্রলয়োল্লাস' ও ' বিদ্রোহী ' 'বিদ্রোহী কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যের অন্যান্য কবিতা: আগমনী, কোরবানী ,রক্তাম্বরধারিণী মা , ধূমকেতু ,কামাল পাশা, আনোয়ার ,রণ ভেরী, শাত - ইল - আরব ,খেয়া - পারের তরণী ও মোহররম।
কাজী নজরুল ইসলামের জীবনকাল-
Correct Answer:
ক: ১৮৯৯-১৯৭৬
Explanation:
কাজী নজরুল ইসলামের জীবনকাল- সঠিক উত্তর ১৮৯৯-১৯৭৬ কাজী নজরুল ইসলামের জীবনকাল - ১৮৯৯ - ১৯৭৬। কাজী নজরুল ইসলাম (২৫ মে[১] ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত।
কাজী নজরুল ইসলমোর উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ কাদের পটভুমিতে রচিত?
Correct Answer:
ঘ: নিগৃহীত মহিলাদের
Explanation:
কাজী নজরুল ইসলমোর উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ কাদের পটভুমিতে রচিত? সঠিক উত্তর নিগৃহীত মহিলাদের নারী জীবনের দুবির্ষহ অন্ধকার এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়।
কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?
Correct Answer:
ক: বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যু বরণ করেন?
Correct Answer:
ক: ১৯৭৬ সালে
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
Correct Answer:
গ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? সঠিক উত্তর অগ্নিবীণা ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কিন্তু দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। বারটি কবিতার সমাহারে কলকাতার আরয পাবলিশিং হাউস থেকে ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। কাব্যটির প্রথম সংস্করণ প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশবিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
কোন কবিতার রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিলো?
Correct Answer:
ঘ: আনন্দময়ীর আগমনে
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অগ্নিবীণা খাইবার পাস গিরিপথ আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্ত করেছে।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়-
Correct Answer:
গ: ব্যথার দান
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়- সঠিক উত্তর ব্যথার দান ‘ব্যথার দান’ কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্হ। এছাড়াও রিক্তের বেদন ও শিউলিমালা তার গল্পগ্রন্থ। বাঁধন - হারা, মৃত্যু - ক্ষুধা ও কুহেলিকা হলো তার রচিত উপন্যাস।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় --
Correct Answer:
ঘ: সবগুলোই
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় -- সঠিক উত্তর সবগুলোই প্রদত্ত অপশনে "ছায়ানট ও জিঞ্জির " কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। " মধুমালা " নাটক। " বাথার দান" নামে তার একটি গল্পগ্রন্থ রয়েছে যা গ্রন্থাগারে তার প্রথম প্রকাশিত গ্রন্থ।
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কবিতার নাম কি?
Correct Answer:
ঘ: মুক্তি
দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে?
Correct Answer:
ক: তেতাল্লিশ
Explanation:
দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে? সঠিক উত্তর তেতাল্লিশ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে (১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।
কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি ?
Correct Answer:
ঘ: কোনটি নয়
Explanation:
কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি ? সঠিক উত্তর কোনটি নয় Manick এর বর্তমান বয়স = 12; Rahul = 123 = 4 ধরি, Manick x বছরে পরে হবে Rahul এর twice old. তাহলে 12 + x = 2(4 + x) x = 4 তাহলে Manick এর required age = 12 + 4 = 16 years.
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
Correct Answer:
ক: মৃত্যুক্ষুধা
Explanation:
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক (ইংরেজিঃ ECNEC - Executive Committee of National Economic Council) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্ত একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকান্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? সঠিক উত্তর মুক্তি মুক্তি কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা। এই কবিতাটি ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ?
Correct Answer:
গ: চক্রবাক
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ? সঠিক উত্তর চক্রবাক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'চক্রবাক' কাব্যটি প্রেমপ্রধান কাব্য। এ কাব্যটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা় এতে স্থান পায়।
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিঙ্ঘের স্থানটির নাম কী ?
Correct Answer:
গ: দরিরামপুর
Explanation:
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিঙ্ঘের স্থানটির নাম কী ? সঠিক উত্তর দরিরামপুর কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিংহের স্থানটির নাম দরিরামপুর। ত্রিশাল সরকারি নজরুল একাডেমী (সাবেক দরিরামপুর হাইস্কুল) বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার প্রাণকেন্দ্রে ১৯১৩ সালে দরিরামপুর হাইস্কুল নামে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। উনার নামেই ১৯৬৪ সালে বিদ্যালের নাম পরিবর্তন করে নজরুল একাডেমী করা হয়েছিল, যা ২০১৮ সালে সরকারিকরণ করা হলে বর্তমান নাম ধারণ করে।
'জীবন বন্দনা' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ?
Correct Answer:
ক: সন্ধ্যা
Explanation:
'জীবন বন্দনা' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ? সঠিক উত্তর সন্ধ্যা কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্যতম কবিতা জীবন বন্দনা'। এ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তার রচিত আরাে কয়েকটি উল্লেখযােগ্য কবিতা : প্রলয়ােল্লাস, বিদ্রোহী (অগ্নিবীণা); আজ সৃষ্টি সুখের উল্লাসে, পূজারিণী (দোলনচাঁপা); নারী, মানুষ (সাম্যবাদী)।
কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
Correct Answer:
ক: সঞ্চিতা
Explanation:
কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? সঠিক উত্তর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। এ গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। এ কাব্য সংকলনে ৭৮ টি কবিতা ও সংকলিত হয়েছে। অন্যদিকে তার রচিত বিষের বাঁশী, ব্যথার দান ও রাজবন্দীর জবানবন্দী যথাক্রমে কাব্য, গল্পগ্রন্থ ও প্রবন্ধ।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোক গমন করেন?
Correct Answer:
খ: ১৯৭৪ সারের ০২ জানুয়ারী
Explanation:
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোক গমন করেন? সঠিক উত্তর ১৯৭৪ সারের ০২ জানুয়ারী কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
Correct Answer:
গ: চল্লিশ
Explanation:
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন? সঠিক উত্তর চল্লিশ কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ সালে মৃত্যু বরণ করে। এবং মাত্র ৪০ বছর বয়সে নজরুল বাকশক্তি হারিয়ে ফেলপন। এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক।
কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন_
Correct Answer:
গ: মাজারের খাদেম
Explanation:
কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন_ সঠিক উত্তর মাজারের খাদেম কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের (কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী) ষষ্ঠ সন্তান । নজরুলের পিতা ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম । নজরুলের পিতা ১৯০৮ সালে মৃত্যুবরণ করেন । ভাইবোন – তিন ভাই ও দুই বোন । তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’ । বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত ।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা ?
Correct Answer:
খ: রুদ্রমঙ্গল
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা ? সঠিক উত্তর রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রচনা রুদ্রমঙ্গল। ‘রুদ্র - মঙ্গল’ গ্রন্থটিও বঙ্গীয় সরকার কর্তৃক বাজেয়াফত হয়েছিল। ‘রুদ্র - মঙ্গল’ ১৩২৯ বঙ্গাব্দের ১লা ভাদ্র, ‘আমার পথ’ (“ধূমকেতু’র পথ” শিরোনামে) ১৩২৯ বঙ্গাব্দের ২৬শে শ্রাবণ, ‘মোহররম’ ১৩২৯ বঙ্গাব্দের ১৬ই ভাদ্র, ‘বিষবাণী’ ১৩২৯ বঙ্গাব্দের ২৬শে ভাদ্র, ‘ক্ষুদিরামের মা’ ১৩২৯ বঙ্গাব্দের ২রা আশ্বিন এবং ‘ধূমকেতুর পথ’ ১৩২৯ বঙ্গাব্দের ২৬শে আশ্বিন তারিখের ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল।
'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধন - হারা' (১৯২৭) ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্র : নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা। তার রচিত আরো দুটি উপন্যাস : মৃত্যুক্ষুধা ও কুহেলিকা ।
নিচের কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত?
Correct Answer:
গ: বাঁধন হারা
Explanation:
নিচের কোন উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত? সঠিক উত্তর বাঁধন হারা নজরুল ইসলাম ৩ টি উপন্যাস রচনা করেন। যথা : বাধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা।
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগৃন্থ?
Correct Answer:
গ: চক্রবাক
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগৃন্থ? সঠিক উত্তর চক্রবাক বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'চক্রবাক' কাব্যটি প্রেমপ্রধান কাব্য। এ কাব্যটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?
Correct Answer:
ঘ: বালুচর
Explanation:
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? সঠিক উত্তর বালুচর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ: ছায়ানট ও চক্রবাক। রুদ্রমঙ্গল তার প্রবন্ধ গ্রন্থ। অন্যদিকে 'বালুচর' জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থ।
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ?
Correct Answer:
ঘ: মৃত্যুক্ষুধা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
কাজী নজরুল ইসলাম এর 'বিন্দ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রস্থের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলাম এর 'বিন্দ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রস্থের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর অগ্নিবীণা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য'অগ্নিবীণা' ১৯২২ সালে প্রকাশিত হয়। এ কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী '।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়__
Correct Answer:
ঘ: বালুচর
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়__ সঠিক উত্তর বালুচর Note : অপশনের চারটিই কাজী নজরুল ইসলামের রচনা। ছায়ানট (১৯২৪) প্রেমপ্রধান কাব্য; ব্যথার দান (১৯২২) প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ মধুমালা (১৯৫৯) নাট্যগ্রন্থ এবং জিঞ্জির (১৯২৮) বিদ্রোহীপ্রধান কাব্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে-
Correct Answer:
খ: ১৯৭৪ সালে
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে- সঠিক উত্তর ১৯৭৪ সালে সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ ক্রেছিলেন ?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ ক্রেছিলেন ? সঠিক উত্তর বসন্ত 'বসন্ত'(১৯২৩)গীতিনাট্য। এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান। রবীন্দ্রনাথ এই গ্রন্থ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। কারণ নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বসন্ত তথা যৌবন এনেছিলেন।
কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন?
Correct Answer:
ঘ: চুরুলিয়া
Explanation:
কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর চুরুলিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের পশ্চিম বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম প্রকাশিত গ্রন্থ হলো - ব্যাথার দান। ১৯৭৬ সালে মৃত্যু বরণ করে।
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো _
Correct Answer:
খ: ধূমকেতু
Explanation:
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো _ সঠিক উত্তর ধূমকেতু কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি ধূমকেতু ছদ্মনামে লিখতেন।
কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?
Correct Answer:
খ: ১৯৪২
Explanation:
কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন? সঠিক উত্তর ১৯৪২ ১৯৪২ সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন। নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন। এমন সময়ই অর্থাৎ ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুষ্পষ্টরূপে জানা যায় ১৯৪২ খ্রিষ্টাব্দের জুলাই মাসে। এরপর তাকে মূলত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়। কিন্তু এতে তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। সেই সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হত।
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: বিজলী
Explanation:
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী বিজলী পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়। বিজলী ১৯২০ সালে প্রথম প্রকাশিত একটি সাপ্তাহিক বাংলা পত্রিকার নাম। এটি একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ছিলো, যার উদ্যোক্তা নলিনীকান্ত সরকার, বারীন্দ্রকুমার ঘোষ, শচ্চিদানন্দ সেনগুপ্ত, অরুণ সিংহ এবং দীনেশ রঞ্জন দাস। এর সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ। এই পত্রিকায় ১৯২২ সালের ৬ জানুয়ারি, ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ শুক্রবারে প্রথম কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতা প্রকাশিত হয়। সে সময় পত্রিকাটির সম্পাদক ছিলো নলিনীকান্ত সরকার। ঐদিন বিজলী পত্রিকা দুই বার ছাপতে হয়েছিল, যার সংখ্যা ছিলো ২৯ হাজার।
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: গীতিনাট্য
Explanation:
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা? সঠিক উত্তর গীতিনাট্য কাজী নজরুল ইসলামের 'আলেয়া' গীতিনাট্য ধরনের রচনা। আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু। নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্র্যাজিক পরিণয়ের দিকে নিয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।