Kazi Nazrul Islam MCQs
Showing 50 questions (Total: 206)
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম -
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম - সঠিক উত্তর অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর, ১৯২২)। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে তিনি ‘অগ্নিবীণা’ কাব্য রচনা করেন। এ কাব্যের অন্যতম কবিতা ‘বিদ্রোহী’। ‘প্রলয়োল্লাস’ এ কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতা ‘মোহররম’। কবি এটি বিপ্লবী বরীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ -
Correct Answer:
খ: ব্যথার দান
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ - সঠিক উত্তর ব্যথার দান কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ' ব্যথার দান' (ফেব্রুয়ারি , ১৯২২)। এটি মূলত গল্পগ্রন্থ। এতে মোট ৬ টি গল্প আছে - ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল - বরিষণে, ঘুমের ঘোরে, রাজবন্দীর চিঠি।
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
Correct Answer:
ঘ: যৌবনের গান
Explanation:
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? সঠিক উত্তর যৌবনের গান ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রুপ 'যৌবনের গান'।
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে -
Correct Answer:
খ: স্বরাজ প্রতিষ্ঠা
Explanation:
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে - সঠিক উত্তর স্বরাজ প্রতিষ্ঠা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর,১৯২২)। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে তিনি ‘অগ্নিবীণা’ কাব্য রচনা করেন। এ কাব্যের অন্যতম কবিতা ‘বিদ্রোহী ‘কবিতাটি অসহযোগ আন্দোলন (১৯২০ - ২২) প্রেক্ষাপটে লেখা। কিন্তু অসহযোগে আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যাহার করলে, যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় এবং এ অবস্থা থেকে উত্তোণের জন্য’স্বরাজ দল’ গঠিত হয়। কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলন ও স্বরাজ দলের অনত্যম সহযোগী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন এবং ভারতকে ব্রিটিশমুক্ত করার লক্ষ্যে তিনি বিদ্রোহী কবিতার মাধ্যমে তাঁর প্রতিবাদ ও প্রতিরোধের বিপ্লবী মূর্তির প্রকাশ ঘটান।
'রুদ্র-মঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি-
Correct Answer:
গ: প্রবন্ধগ্রন্থ
Explanation:
'রুদ্র-মঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি- সঠিক উত্তর প্রবন্ধগ্রন্থ কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। রুদ্র মঙ্গল তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ।
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়?
Correct Answer:
গ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে 'ধূমকেতুর' সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় । এই কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ সরকার ১ বছর কারাদণ্ড দেন । 'প্রলয় শিখা' কাব্যের জন্য কবি ৬ মাস কারাভোগ করেন ।
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
Correct Answer:
খ: পদ্মগোখরা
Explanation:
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? সঠিক উত্তর পদ্মগোখরা ‘পদ্মগোখরা' গল্পটি কাজী নজরুল ইসলামের উলিমালা গল্পগ্রন্থের অন্তর্ভূক্ত। ‘পদ্মরাগ' উপন্যাসের চয়িতা হলেন বেগম রোকেয়া সাখাওয়াত। ‘পদ্মপুরান’ হলো কবি বিজয়গুপ্ত রচিত একটি মঙ্গলকাব্য। ‘পদ্মাবতী’ হলো মহাকবি আলাওল রচিত বিখ্যাত প্রণয়োপাখ্যান।
কাজী নজরুল ইসলাম তাঁর কোন কবিতার জন্য কারাভোগ করেন?
Correct Answer:
খ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কাজী নজরুল ইসলাম তাঁর কোন কবিতার জন্য কারাভোগ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ কর্তৃক গ্রেফতার হন। অগ্নিবীণা প্রকাশিত হয় ২৪ অক্টোবর ১৯২২। কবি গ্রেফতার হন ২৩ নভেম্বর ১৯২২। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখেছিলেন যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল। ১৬ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দে কবির ১ বছরের জেল হয়।
কোনটি নজরুল ইসলামের উপন্যাস?
Correct Answer:
গ: কুহেলিকা
কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
Correct Answer:
খ: যুগবাণী
Explanation:
কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? সঠিক উত্তর যুগবাণী কাজী নজরুল ইসলামের 'বিষের বাঁশি', 'ভাঙার গান,' 'প্রলয় শিখা', 'চন্দ্ৰবিন্দু', 'যুগবাণী' এই ৫টি গ্রন্থ নিষিদ্ধ করে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। তবে ১৯২২ সালে 'ধূমকেতু' তে প্রকাশিত যুগবাণীর 'আনন্দময়ীর আগমনে' শীর্ষক কবিতাটি প্রথম নিষিদ্ধ হয়।
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: বিজলী
Explanation:
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'সাপ্তাহিক বিজলী'র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়। উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ‘দৈনিক নবযুগ' (১৯২০) এর দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। আর নজরুলের সম্পাদনায় 'ধূমকেতু' (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত। 'লাঙল' (১৯২৫) পত্রিকাটির প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়।
‘বাধন-হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
‘বাধন-হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস কাজী নজরুল ইসলাম মাত্র তিনটি উপন্যাস রচনা করেন। এগুলো হলোঃ বাঁধনহারা; কুহেলিকা; মৃত্যুক্ষুধা উল্লেখ্য, 'বাধনহারা' বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। 'মৃত্যুক্ষুধা তার রচিত শ্রেষ্ঠ উপন্যাস। আর 'কুহেলিকা' || বাংলা সাহিত্যে সন্ত্রাসী বিপ্লবের উপর লিখিত একটি উপন্যাস।
বিশ্বকবি তার কোন কবিতাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer:
খ: বসন্ত
Explanation:
বিশ্বকবি তার কোন কবিতাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর বসন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত গীতিনাট্য ‘বসন্ত’ (১৯২৩) কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।
রবীন্দ্র ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
Correct Answer:
গ: বসন্ত
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
Correct Answer:
ক: শিউলিমালা
কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম-
Correct Answer:
গ: ধ্রুব
কাজী নজরুল ইসলামের সাথে সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
Correct Answer:
খ: পত্রিকা
Explanation:
কাজী নজরুল ইসলামের সাথে সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা? সঠিক উত্তর পত্রিকা কাজী নজরুল ইসলাম অর্ধ - সাপ্তাহিক ‘ধূমকেতু’ (১৯২২) পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি এ পত্রিকায় দেশের মুক্তির দিশারি হিসেবে ‘অনুশীলন’ ও ‘যুগান্তর’ দলের সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহ প্রদান ও ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে বহু অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন।
কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
Correct Answer:
গ: কানাডা
Explanation:
কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়? সঠিক উত্তর কানাডা রবীন্দ্রনাথের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯)। এটি ১৯২৮ সালে ‘প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছি। তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি। এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয়। কিন্তু লাবণ্য বুঝতে পারে অমিত রোমান্টিক জগতের স্বপ্নাতুর ব্যক্তি। তবুও তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী। ভেঙ্গে যায় বিয়ে। কেতকীর সাথে অমিতের বিয়ে উপন্যাসকে ভিন্নতর রূপ দান করেছে। লাবণ্য বিয়ে করে শোভনলালকে। ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' কবিতার মাধ্যমে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। 'গীতাঞ্জলি' (১৯১০) ও 'বলাকা' (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ এবং তাঁর রচিত রূপক ও সাংকেতিক নাটক 'ডাকঘর' (১৯১১)।
কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
Correct Answer:
খ: আনন্দময়ীর আগমনে
নিচের কবিতাগুলোর মধ্যে কাজী নজরুল ইসলাম রচিত নয়?
Correct Answer:
গ: আসমানী
নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়-
Correct Answer:
ঘ: মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোন?
Correct Answer:
গ: ছায়ানট
“অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
Correct Answer:
ক: নারী
Explanation:
“অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’ কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? সঠিক উত্তর নারী নারীকাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই - আমার চক্ষে পুরুষ - রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বে যা - কিছু মহান্ সৃষ্টি চির - কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অংশ বিশেষ - এটি কাজী নজরুল ইসলামের নারী কবিতা থেকে চয়ণ করা হয়েছে
কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
Explanation:
কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন-
Correct Answer:
গ: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন- সঠিক উত্তর বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রাহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: ১৯২২
Explanation:
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রাহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯২২ বিদ্রোহী কবিতাটি ১৩৯-পঙক্তির। ১৯২২ সালের ৬ই জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রথম 'বিদ্রোহী' কবিতাটি ছাপা হয়। বৃষ্টি হওয়ার পরেও কাগজের চাহিদা এতো হয়েছিল যে, সেই সপ্তাহে ওই কাগজটি দুইবার মুদ্রণ করতে হয়েছিল।
’চক্রবাক’ কাব্যের রচয়িতা-
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
’চক্রবাক’ কাব্যের রচয়িতা- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ‘চক্রবাক’ কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এ কাব্যটি কবিত প্রেমের কাব্য। এ কাব্যে কবির বিরহী হৃদয় বেসনা ঝরে পড়েছে। এ কাব্যের কবিতাগুলো কবে ১৯২৭ থেকে ১৯২৯ সালের মধ্যে রচনা করেন।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কাজী নজরুল ইসলাকে কোন গ্রন্থটি উপহার দিয়েছিলেন?
Correct Answer:
ক: বসন্ত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer:
ঘ: বসন্ত
Explanation:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর বসন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিনাট্য বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্য দিবস কবে?
Correct Answer:
ঘ: ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
‘জাতের নামে বজ্জাতি সব জাতি- জাতিয়াত খেলছে জুয়া’ এই লাইনটি কাজী নজরুল ইসলামকে কোন কাব্যগ্রন্থে রয়েছে?
Correct Answer:
খ: বিষের বাঁশী
Explanation:
‘জাতের নামে বজ্জাতি সব জাতি- জাতিয়াত খেলছে জুয়া’ এই লাইনটি কাজী নজরুল ইসলামকে কোন কাব্যগ্রন্থে রয়েছে? সঠিক উত্তর বিষের বাঁশী গানটির সুনির্দিষ্ট রচনা তারিখ জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল বিজলী পত্রিকার '৪ শ্রাবণ ১৩৩০ বঙ্গাব্দ' সংখ্যায়। গানটির পাদটীকায় লিখা ছিল 'মাদারীপুর শান্তি - সেনা চারণ দল' - এর জন্য লিখিত অপ্রকাশিত নাটক থেকে'। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থে' গানটির 'রচনার স্থান ও কাল' হিসেবে উল্লেখ করেছেন - 'বহরমপুর জেলে ১৯২৩ সালের ১৮ই জুন থেকে ২০ জুলাই - এর মধ্যে লেখা'।
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
গ: বিজলী
Explanation:
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি 1922 সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় । 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নি - বীণা' ( 1922 ) কাব্যের দ্বিতীয় কবিতা ।
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
Correct Answer:
গ: ১২৩
Explanation:
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো? সঠিক উত্তর ১২৩ কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা-
Correct Answer:
খ: মৃত্যুক্ষুধা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা- সঠিক উত্তর মৃত্যুক্ষুধা কবিতাগুলি হচ্ছে - 'প্রলয়োল্লাস', 'বিদ্রোহী', 'রক্তাম্বর-ধারিণী মা', 'আগমণী', 'ধূমকেতু', কামাল পাশা', 'আনোয়ার 'রণভেরী', 'শাত-ইল-আরব', খেয়াপারের তরণী', কোরবানী' ও মোহররম'।
কাজী নজরুল ইসলাম ‘বিদ্রাহী’ কবিতাটি কত সালে লিখেছিলেন?
Correct Answer:
ক: ১৯২১
Explanation:
কাজী নজরুল ইসলাম ‘বিদ্রাহী’ কবিতাটি কত সালে লিখেছিলেন? সঠিক উত্তর ১৯২১ কলকাতায় ডিসেম্বরের সেই রাতে কবিতা লেখার পরের দিন সকালে প্রথম পড়ে শুনিয়েছিলেন তার সঙ্গে থাকা বন্ধু কমরেড মুজফফর আহমেদকে। কমরেড মুজফফর আহমদ তাঁর 'কাজী নজরুল ইসলাম: স্মৃতিকথা' বইয়ে লিখেছেন, ''আসলে বিদ্রোহী কবিতা রচিত হয়েছিল ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।
কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?
Correct Answer:
গ: বিদ্যাপতি
কবি কাজূ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
Correct Answer:
খ: একুশে পদক
Explanation:
কবি কাজূ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর একুশে পদক কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য জীবনে বিভিন্ন পদক লাভ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ভারত সরকার কতৃক ১৯৬০ সালে পদ্মভূষণ পদক লাভ করে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন।
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - 'প্রলয়োল্লাস (কবিতা)', 'বিদ্রোহী', 'রক্তাম্বর - ধারিণী মা', 'আগমণী', 'ধূমকেতু', কামাল পাশা', 'আনোয়ার 'রণভেরী', 'শাত - ইল - আরব', খেয়াপারের তরণী', কোরবানী' ও মোহররম'। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ - কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে।
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Correct Answer:
খ: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়?
Correct Answer:
গ: কঙ্কাবতী
Explanation:
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? সঠিক উত্তর কঙ্কাবতী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নিবীণা, বিষের বাঁশি ,ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা , ফণি - মনসা, জিঞ্জির,সন্ধ্যা , প্রলয়শিখা ,দোলনচাঁপা , চক্রবাক প্রভৃতি।
নিচের কোনটি নজরুল ইসলামের রচনা?
Correct Answer:
ঘ: বাঁধন- হারা
জাতীত কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
Correct Answer:
ক: ১৯৭২
Explanation:
জাতীত কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়? সঠিক উত্তর ১৯৭২ ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?
Correct Answer:
ঘ: ভারতের চুরুলিয়া
Explanation:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়? সঠিক উত্তর ভারতের চুরুলিয়া কমরেড মুজফ্ফর আহম্মদের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হলো— কবিপত্নী প্রমীলার মরদেহ কবির জন্মভূমি চুরুলিয়া গ্রামের পির হাজি পালোয়ানের মাজারের পাশে সমাহিত করা হবে। এরপর প্রমীলার মরদেহ ট্রাকে করে চুরুলিয়া নিয়ে যাওয়া হলো। সবার মত অনুসারে মাজারের পাশে প্রমীলাকে কবর দেওয়া হলো।
কাজী নজরুল ইসলাম কত সালে জন্ম গ্রহণ করেন?
Correct Answer:
ঘ: ১৮৯৯
Explanation:
কাজী নজরুল ইসলাম কত সালে জন্ম গ্রহণ করেন? সঠিক উত্তর ১৮৯৯ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
Correct Answer:
গ: কুহেলিকা
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি?
Correct Answer:
খ: দরিরামপুর
কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি?
Correct Answer:
খ: প্রবন্ধ
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি? সঠিক উত্তর প্রবন্ধ রাজবন্দীর জবানবন্দী কাজী নজরুল ইসলাম লিখিত একটি প্রবন্ধ। নজরূল সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে ও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন চার পৃষ্ঠার বক্তব্য।
কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা সম্পাদক ছিলেন?
Correct Answer:
ঘ: ধূমকেতু
কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: রাঙাজবা
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? সঠিক উত্তর মুক্তি মুক্তি কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা। এই কবিতাটি ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 'বাউন্ডুলের আত্মকাহিনী' হল প্রথম প্রকাশিত গল্প।