Mass and weight MCQs
Showing 21 questions (Total: 71)
কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী ?
Correct Answer:
গ: CFC
Explanation:
কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী ? সঠিক উত্তর CFC CFC (ক্লোরোফ্লুরোকার্বনস) এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোনস্তর ক্ষয়কারী যৌগ ('ODS) হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ওজোনস্তর ক্ষতিকর অতিবেগুনী রশ্মি যেমন UVB তরঙ্গ (২৮০–৩১৫ nm) পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশে বাধা প্রদান করে।
বস্তুর ওজন সবচেয়ে বেশি-
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
এক লিটারের ওজন কত গ্রাম?
Correct Answer:
গ: ১০০০
পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিন্ডের ওজন কত?
Correct Answer:
গ: ৩০০ গ্রাম
Explanation:
পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিন্ডের ওজন কত? সঠিক উত্তর ৩০০ গ্রাম স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন ২৫০ - ৩৫০ গ্রাম (৯ - ১২আউন্স)। কিন্তু একটি অসুস্থ হৃদপিণ্ড বিবৃদ্ধির কারণে ১০০০ গ্রাম পর্যন্ত হতে পারে। এটি চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত: উপরে দুটি অলিন্দ এবং নিচে দুটি নিলয়। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদপিণ্ডের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৯ সেমি।
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর ৫০ কেজি হলে ভূ- কেন্দ্রে ঐ বস্তুর ভর কত হবে ?
Correct Answer:
গ: ৫০ কেজি
Explanation:
পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর ৫০ কেজি হলে ভূ- কেন্দ্রে ঐ বস্তুর ভর কত হবে ? সঠিক উত্তর ৫০ কেজি কোনো বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। এটি একটি স্কেলার ও মৌলিক রাশি। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। সুতরাং ভূ - কেন্দ্রে নিলেও বস্তুর ভর একই থাকবে। তবে ভূ - কেন্দ্রে বস্তুর ওজন (W) শূন্য হবে।
কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুণ বেশি পর্যন্ত ওজনের বস্তু বহন করতে পারে?
Correct Answer:
খ: পিঁপড়া
Explanation:
কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুণ বেশি পর্যন্ত ওজনের বস্তু বহন করতে পারে? সঠিক উত্তর পিঁপড়া পিঁপড়া হল ফার্মিসিডি গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। এখন পর্যন্ত জানা প্রায় ২২০০০ পিপড়া প্রজাতির মধ্যে ১২৫০০ টির শ্রেণিবিন্যাস করা হয়েছে। বড় পিঁপড়ার দলগুলি প্রধানত অনুর্বর নারী পিঁপড়াদের সমন্বয়ে তৈরি যারা কর্মী, সৈন্য এবং অন্যান্য বিশেষায়িত বাহিনীতে বিভক্ত। এরা নিজেদের ওজনের পঞ্চাশ গুন বেশি ওজনের ভার বহন করতে পারে।
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
Correct Answer:
ঘ: 0 N
Explanation:
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? সঠিক উত্তর 0 N ভূপৃষ্ঠে থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ তার্যেণর মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। অর্থাৎ, বস্তুর ওজন শূন্য হবে।
co2-এর আণবিক ভর কত?
Correct Answer:
খ: 44
9.8 N ওজনের কোনো বস্তুর চন্দ্রে ওজন কত?
Correct Answer:
ঘ: 1.63N
ভরের আর্ন্তজাতিক একক কী?
Correct Answer:
ঘ: কিলোগ্র্রাম
Explanation:
ভরের আর্ন্তজাতিক একক কী? সঠিক উত্তর কিলোগ্র্রাম ভোরের আন্তর্জাতিক (SI) একক কিলোগ্রাম।
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
Correct Answer:
গ: ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? সঠিক উত্তর ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডের ওজনস্তর অবক্ষয়ে মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন সবচেয়ে বেশি ক্ষতিকর। আর এর উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, স্প্রে জাতীয় কৌটা, জেট ইঞ্জিল, মোটর যান ইত্যাদি।
বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ ?
Correct Answer:
ক: সি এফসি
Explanation:
বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ ? সঠিক উত্তর সি এফসি বায়ুমন্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য সিএফসি গ্যাসের ভূমিকা সর্বোচ্চ। সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমন্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায়। এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি, মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে।
ভরের আন্তর্জাতিক একক কি?
Correct Answer:
ঘ: কিলোগ্রাম
Explanation:
ভরের আন্তর্জাতিক একক কি? সঠিক উত্তর কিলোগ্রাম কেবল ভৌত ধ্রুবকসমূহের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এককের একটি সুসঙ্গত ব্যবস্থায় পূর্বে নির্ধারিত সেকেন্ড এবং মিটার – এককদ্বয়ের সাপেক্ষে যে পরিমাণ ভরের জন্য প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ভুলভাবে এস. আই. একক 6.62607015 × 10−34 পাওয়া যায়, তাকে ১ কিলোগ্রাম বলে।
Cl2 এর আণবিক ভর কত?
Correct Answer:
ক: 35.5
Explanation:
Cl2 এর আণবিক ভর কত? সঠিক উত্তর 35.5 পারমাণবিক ভর 35.5 কিন্তু আণবিক ভর 35.5×2=71 হবে।
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের
Correct Answer:
খ: ছয় ভাগের একভাগ
Base Bias এর ক্ষেত্রে Q-point কিসের উপর নির্ভরশীল?
Correct Answer:
ক: β
চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
Correct Answer:
খ: ছয় ভাগের এক ভাগ
একটি কাঁচা পাটের গাইটের ওজন -----
Correct Answer:
গ: ৪.৫ মণ
Explanation:
একটি কাঁচা পাটের গাইটের ওজন ----- সঠিক উত্তর ৪.৫ মণ পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট নামে অভিহিত করা হয়। বাংলাদেশে উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন ৪.৫ মণ.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?
Correct Answer:
খ: মেরু অঞ্চলে
Explanation:
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ? সঠিক উত্তর মেরু অঞ্চলে বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ।
বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে -
Correct Answer:
খ: পরিবর্তিত হয় না
Explanation:
বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে - সঠিক উত্তর পরিবর্তিত হয় না ভর হচ্ছে একটি ভৌত রাশি যা ভূ - পৃষ্ঠে বা ভূ - পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। কিন্তু ওজন পরিবর্তন হয়। কারণ, ওজন নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণের (g) মানের উপর। আর অবস্থান ভেদে, এই মানের পরিবর্তন হয়, ফলে ওজনও পরিবর্তন হয়। ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ।