Manpower under the Ministry of Expatriate Welfare and Foreign Employment MCQs
Showing 50 questions (Total: 158)
'চিন্তাতরঙ্গিনী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Explanation:
'চিন্তাতরঙ্গিনী' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকাব্যের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ - চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, কবিতাবলী, আশা কানন, ছায়াময়ী, দশমবিদ্যা, চিত্তবিকাশ ইত্যাদি।
কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বিরহ বিলাপ
Explanation:
কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বিরহ বিলাপ মাত্র ১৩ বছর বয়সে "বিরহ - বিলাপ" কাব্যগ্রন্থটি লেখেন। এটি ১৮৭০ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো - কুসুম কানন, শিব মন্দির, অমিয়ধারা, প্রমের ফুল ইত্যাদি।
বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়?
Correct Answer:
খ: ১৮৪৭ সাল
Explanation:
বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? সঠিক উত্তর ১৮৪৭ সাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্নের প্রথম স্থাপন করেন। বাংলা গদ্যে রচিত তার প্রথম গ্রন্থ - প্রভাবিত সম্ভাষণ"।
মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
Correct Answer:
গ: সনেট - এর প্রবর্তন
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? সঠিক উত্তর সনেট - এর প্রবর্তন ইতালির কবি পেত্রার্ক সনেটের উদ্ভাবক। বাংলায় সনেটের প্রবর্তক করেন মাইকেল মধুসূদন দত্ত। যাকে বাংলায় "চতুর্দশপদী কবিতা " (সনেট) নাম দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম সনেট "বঙ্গভাষা"।
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: ঝরা পালক
Explanation:
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর ঝরা পালক জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ হলো - ঝরাপালক"। এটি ১৯২৮ সালে প্রকাশিত হয়। এ কাব্যে রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ আছে। আছে নতুন ভাষারীতি ও বাক প্রতিমা রচনার চেষ্টা।
কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত?
Correct Answer:
গ: মনসা দেবী
Explanation:
কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত? সঠিক উত্তর মনসা দেবী মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু দেবী। দেবী ভাগবত পুরাণ সহ আরও অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি সর্পদেবী। প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর ও উত্তরপূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে তার পূজা প্রচলিত আছে। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্যলাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের মুসলিম নাট্যকার হলেন - মীর মশাররফ হোসেন। তার দুটি উল্লেখযোগ্য নাটক - জমীদার দর্পণ ও বসন্তকুমারী তিনি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন ১৯১২ সালে।
'আদিষ্ট'- এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: নিষিদ্ধ
Explanation:
'আদিষ্ট'- এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নিষিদ্ধ আদিষ্ট শব্দের অর্থ - আদেশ বা উপদেশ প্রাপ্ত, নিযুক্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। নিষিদ্ধ শব্দের। অর্থ - অনুচিত, অন্যায়, বে - আইনী, নিষেধ করা হয়েছে এমন। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই, আদিষ্ট শব্দের বিপরীত শব্দ নিষিদ্ধ।
বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক কাকে বলে?
Correct Answer:
ক: লুই পা
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক কাকে বলে? সঠিক উত্তর লুই পা বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন "চর্যাপদ" এর প্রথম পদটির রচয়িতা লুই পা। এ পদের প্রথম দুটি চরণ হলো - কাআ তরুবর পাঞ্চ বি ডাল, / চঞ্চল চীএ পইঠা কাল।
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-কে?
Correct Answer:
ঘ: সৈয়দ হামজা
Explanation:
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-কে? সঠিক উত্তর সৈয়দ হামজা সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
'ঠক চাচা'- চরিত্রটি কোন উপন্যাসের-
Correct Answer:
ঘ: আলালের ঘরের দুলাল
Explanation:
'ঠক চাচা'- চরিত্রটি কোন উপন্যাসের- সঠিক উত্তর আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের ও বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। ১৮৫৮ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। ঠক চাচার নাম মোকাজান মিয়া। অত্যন্ত ধূর্ত বুদ্ধি সম্পন্ন। এটি উপন্যাসের জীবন্ত চরিত্র।
'ময়নামতির চর' কাব্যটি কে লিখেছেন?
Correct Answer:
খ: বন্দে আলী মিয়া
Explanation:
'ময়নামতির চর' কাব্যটি কে লিখেছেন? সঠিক উত্তর বন্দে আলী মিয়া কবি ঔপন্যাসিক ও শিশু সাহিত্যক বন্দে আলী মিয়ার কাব্যগ্রন্থ গুলো হলো - ময়নামতির চর, অনুরাগ, রূপবতী রাজকন্যা, অরণ্য গোধূলি, অস্তাচল, কাব্য বীথিকা ইত্যাদি।
'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-এর রচয়িতা-
Correct Answer:
ঘ: অতুলপ্রসাদ সেন
Explanation:
'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-এর রচয়িতা- সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত। তবে তার ব্যক্তি জীবনের বেদনা সকল ধরনের গানেই কম - বেশি প্রভাব ফেলেছে। এজন্য তার অধিকাংশ গানই হয়ে উঠেছে করুণ - রস প্রধান।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: বনফুল
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাহিনীকাব্য হলো - বনফুল। বনফুল প্রকাশিত হয় ১৯ বছর বয়সে। তিনি এটি "জ্ঞানাঙ্কুর" ও প্রতিবিম্ব" পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশ করেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক-
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হলো - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী - নাটকটি মাইকেল মধুসূদন দত্ত রচিত। নাটকটির কাহিনী উইলিয়াম টডের "রাজস্থান" গ্রন্থ থেকে সংগৃহীত।
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
Correct Answer:
গ: দীনেশচন্দ্র সেন
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম "বঙ্গভাষা ও সাহিত্য "। এটি ১৮৯৬ সালে প্রকাশিত হয়। ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ ইতিহাস বিষয়ক গ্রন্থ - বাংলা সাহিত্যের কথা।
'কবর' নাটকটি কার লেখা?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটি কার লেখা? সঠিক উত্তর মুনীর চৌধুরী "কবর" কবিতার রচয়িতা জসীমউদ্দিন। "কবর" নাটকটি মুনীর চৌধুরী ১৯৫৩ সালে ঢাকা জেলে বসে সাংবাদিক রণেশ দাশ গুপ্তের অনুরোধে রচনা করেন। রাজবন্দীদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
Correct Answer:
গ: ব্রজবুলি
Explanation:
বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি? সঠিক উত্তর ব্রজবুলি ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক। তার পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা। অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। এর উৎপত্তি বিদ্যাপতির হাতে হলেও পরিপুষ্টি হয়েছে বাঙালি কবিদের হাতে। উল্লেখ, প্রাচীন ভারতবর্ষের ব্রজভূমি (অধুনা উত্তর প্রদেশ) অঞ্চলে ব্রজভাষা নামের একটি ভাষা রয়েছে। লোক বিশ্বাস যে, দূর অতীতে ব্রজধামে রাধা ও কৃষ্ণ যে ভাষায় তাদের হৃদয়ের আর্তি জানাত, অর্থাৎ প্রেম বিনিময় করত সেটাই মূলত ব্রজবুলি।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?
Correct Answer:
ঘ: দিগদর্শন
Explanation:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? সঠিক উত্তর দিগদর্শন বাংলা সাহিত্যের প্রথম সাময়িক পত্র "সমাচার দর্পণ"। এটি ১৮১৮ সালে প্রকাশিত হয়। জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছিল।
'স্বাধীনতা' কবিতাটি কার লেখা?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
'স্বাধীনতা' কবিতাটি কার লেখা? সঠিক উত্তর শামসুর রাহমান স্বাধীনতা - কবিতাটি শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের অন্তগর্ত। তার আরেকটি বিখ্যাত কবিতা হলো - তুমি আসবে বলে হে স্বাধীনতা। তিনি ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। এবং ২০০৬ সালে মৃত্যু বরণ করে।
কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৯২
Explanation:
কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৯২ জাতীয় বিশ্ববিদ্যালয় ২১ অক্টোবর ১৯৯২ গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। অন্য দিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ১৯৯১ সালে খুলনার গল্লামারীতে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে?
Correct Answer:
খ: জামালগঞ্জে
Explanation:
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর জামালগঞ্জে বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাট জেলার জামালগঞ্জে। বাংলাদেশে মেট ৬ টি কয়লা খনি এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। যথা - জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাশপীর, দীঘাপাড়া, ফুলবাড়ী ও পাঁচবিবি।
মুক্তিযুদ্ধে স্বারক ভাস্কর্য 'বিজয়-৭১'কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
Explanation:
মুক্তিযুদ্ধে স্বারক ভাস্কর্য 'বিজয়-৭১'কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য "বিজয় - ৭১" ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। "বিজয় - ৭১ " এর স্থপতি হলেন শ্যামল চৌধুরী।
কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
গ: ইএন এ
Explanation:
কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর ইএন এ বাংলাদেশের সংবাদ সংস্থা সমূহ হলো - ইএনএ, বাসস, ইউএনবি, নিউজ মিডিয়া, আবাস, মিডিয়া সিন্ডিকেট। অন্য দিকে, এপিপি হলো পাকিস্তানের, এএফপি হলো ফ্রান্সের ইউএনআই হলো ভারতের সংবাদ সংস্থা।
বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
Correct Answer:
ঘ: ইউনিয়ন
Explanation:
বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর ইউনিয়ন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। এ পরিষদ ১৩ জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়, যার মধ্যে রয়েছে ১ জন চেয়ারম্যান, ৯ টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য।
বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঈশ্বরদী
Explanation:
বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট। এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। এছাড়া ডাল গবেষণা কেন্দ্র ও ঈশ্বরদীতে অবস্থিত।
'মারমা' উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?
Correct Answer:
ক: চিম্বুক পাহাড়
Explanation:
'মারমা' উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? সঠিক উত্তর চিম্বুক পাহাড় বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠী বসবাস করে থাকে। তাদের মধ্যে মারমা উপজাতি অন্যতম। মারমা উপজাতিরা পিতৃতান্ত্রিক। বান্দরবনে অবস্থিত চিম্বুক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে।
সবচেয় বড় দেশ কোনটি?
Correct Answer:
ক: রুশ ফেডারেশন
Explanation:
সবচেয় বড় দেশ কোনটি? সঠিক উত্তর রুশ ফেডারেশন আয়তনে সবচেয়ে বড় দেশ হলো রুশ ফেডারেশন (রাশিয়া)। এর আয়তন ১, ৭০, ৭৫, ২০০ বর্গকিলোমিটার। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ চীন। লোকসংখ্যা ১৩৯ কোটি ৩৮ লাখ।
কোন সংস্থা 'বিশ্ব ঐতিহ্য এলাকা' ঘোষণা করে?
Correct Answer:
ক: ইউনেস্কো
Explanation:
কোন সংস্থা 'বিশ্ব ঐতিহ্য এলাকা' ঘোষণা করে? সঠিক উত্তর ইউনেস্কো UNESCO - বিশ্ব ঐতিহ্য এলাকা " ঘোষণা করে, যা ৪ নভেম্বর ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। এর সদস্য সংখ্যা ১৯৫। এর ৮ টি অ্যাসোসিয়েট সদস্য রয়েছে।
কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত?
Correct Answer:
গ: দুবাই
Explanation:
কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত? সঠিক উত্তর দুবাই পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা হলো - বুর্জ খলিফা। বুর্জ খলিফা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটিকে বিশ্বের বৃহৎ স্থাপনা হিসেবে পরিচিত।
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত
Correct Answer:
ঘ: ইস্তাম্বুল
Explanation:
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত সঠিক উত্তর ইস্তাম্বুল ইস্তাম্বুল নগরটি দুই মহাদেশে বিস্তৃত। এমন অনেক দেশ আছে যেগুলো একটি স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও দুই মহাদেশে ছড়িয়ে আছে। তার মধ্যে ইস্তাম্বুল নগরটি এশিয় ও ইউরোপের মহাদেশে ছড়িয়ে আছে।
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম-
Correct Answer:
খ: বাকিংহাম প্যালেস
Explanation:
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম- সঠিক উত্তর বাকিংহাম প্যালেস বর্তমানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন উইন্ডসর ক্যাসেল। তবে বাকিংহাম প্যালেসে তিনি সপ্তাহে দুদিন বসেন। ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম বাকিংহাম প্যালেস।
ম্যাকমোহন লাইন বিভক্ত করে-
Correct Answer:
খ: ভারত-চীন
Explanation:
ম্যাকমোহন লাইন বিভক্ত করে- সঠিক উত্তর ভারত-চীন ম্যাকমোহন লাইন হলো স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিত লাইন। অন্য দিকে ডুরাল্ড লাইন পাকিস্তান - আফগানিস্তান এর সীমানা চিহ্নিত লাইন। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান সীমানা চিহ্নিতকরণ লাইন।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমন করে?
Correct Answer:
খ: মার্চ,২০০৩
Explanation:
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমন করে? সঠিক উত্তর মার্চ,২০০৩ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৩ সালের ২৩ মার্চ ইরাক আক্রমণ করে। এই আক্রমণকে আবার - অপারেশন ইরাকি ফ্রিডম " নামে অভিহিত করা হয়।
ব্রডওয়ে অবস্থিত-
Correct Answer:
গ: নিউইয়র্কে
Explanation:
ব্রডওয়ে অবস্থিত- সঠিক উত্তর নিউইয়র্কে ব্রডওয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। এটি নাট্যশালা, সিনেমা হল এবং বিশ্বের প্রশস্ততম রাস্তার জন্য বিখ্যাত।
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
Correct Answer:
ক: ডিজিটাল টেলিফোনে বার্তা প্রেরণ
Explanation:
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য- সঠিক উত্তর ডিজিটাল টেলিফোনে বার্তা প্রেরণ প্রশ্ন: ডিজিটাল টেলিফোন এর প্রধান বৈশিষ্ট্য - - - - - - উত্তর : ডিজিটাল টেলিফোনে বার্তা প্রেরণ ব্যাখ্যা : উল্লেখিত সবগুলো ডিজিটাল টেলিফোন এর বৈশিষ্ট্য। কিন্তু প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যাল বার্তা প্রেরণ অর্থাৎ ডিজিটাল টেলিফোনে বার্তা প্রেরণ।
পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশিত হয়েছে?
Correct Answer:
গ: চাঁদপুরে
Explanation:
পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশিত হয়েছে? সঠিক উত্তর চাঁদপুরে পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুরে। আর পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। সঠিক উত্তর - চাঁদপুর।
ভুমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়,কারণ-
Correct Answer:
খ: উপরে বায়র চাপ কম
Explanation:
ভুমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়,কারণ- সঠিক উত্তর উপরে বায়র চাপ কম প্রশ্ন: ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়, কারণ - - - - - - - উত্তর: উপরে বায়ুচাপ কম ব্যাখ্যা: যতই উপরে যাওয়া হয় ততই বায়ুর চাপ ও অক্সিজেন কমতে থাকে, ফলে ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয়।
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান-
Correct Answer:
ঘ: শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয়
Explanation:
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান- সঠিক উত্তর শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয় প্রশ্ন: ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ - - - - - উত্তর: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় ব্যাখ্যা: পাখার সাহায্যে বাতাসে শরীর থেকে ঘাম বাষ্পে পরিণত হওয়ার সময় শরীর থেকে প্রয়োজনীয় সুপ্ততাপ গ্রহণ করে শরীরকে শীতল করে। এজন্য ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি।
বাংলাদেশের কোন জেলাটর সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?
Correct Answer:
ঘ: রাঙামাটি
Explanation:
বাংলাদেশের কোন জেলাটর সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে? সঠিক উত্তর রাঙামাটি বাংলাদেশের একমাত্র রাঙামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। ভারত ও মিয়ানমারের সাথে রাঙামাটির সংযোগ রয়েছে। রাঙামাটি আয়তনে সবচেয়ে বড় জেলা। এর আয়তন ৬, ১১৬.১১ বর্গকিলোমিটার।
একখন্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
Correct Answer:
খ: কমবে
Explanation:
একখন্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন- সঠিক উত্তর কমবে প্রশ্ন: 1 খন্ড বরফ কে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন - - - - - উত্তর : কমবে ব্যাখ্যা : 0° থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি । 1 খন্ড বরফ কে উত্তপ্ত করলে পানিতে পরিণত হয়ে আয়তনে কমবে । আবার পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়বে।
'বাম' কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ইরান
Explanation:
'বাম' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইরান বাম ইরানে অবস্থিত। এছাড়াও বাম, আবাদান, ইস্পাহান প্রভৃতি নগরী ইরানে অবস্থিত। চিলি মধ্য আমেরিকায় অবস্থিত বিশ্বের সরু রাষ্ট্র বলা হয় চিলিকে।
টুথপেস্টের প্রধান উপাদান-
Correct Answer:
গ: সাবান ও পাউডার
Explanation:
টুথপেস্টের প্রধান উপাদান- সঠিক উত্তর সাবান ও পাউডার প্রশ্ন: টুথপেষ্ট এর প্রধান উপাদান - - - - - উত্তর : সাবান ও পাউডার ব্যাখ্যা: টুথপেস্ট তৈরির প্রধান উপাদান হলো: চক পাউডার (30 ভাগ )গ্লিসারিন( 15 ভাগ ) ট্রাই ও ডাই ক্যালসিয়াম ফসফেট (10.2 ভাগ) পাতিত পানি (35 ভাগ )সাবান (খুবই সামান্য পরিমাণ) ইত্যাদি।
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-
Correct Answer:
ক: অক্সিজেন
Explanation:
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়- সঠিক উত্তর অক্সিজেন প্রশ্ন :ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় - - - - - উত্তর : অক্সিজেন ব্যাখ্যা: ভূপৃষ্ঠে অর্থাৎ ভূত্বক প্রধানত আটটি উপাদান দ্বারা গঠিত । যথা 1. অক্সিজেন ;2. সিলিকন; 3.অ্যালুমিনিয়াম 4. লৌহ ;5 . ক্যালসিয়াম ; 6. সোডিয়াম ; 7. পটাশিয়াম এবং 8.ম্যাগনেসিয়াম। এগুলোর মধ্যে অক্সিজেন ও সিলিকন শতকরা প্রায় 73.07 ভাগ এবং অন্যান্য উপাদান শতকরা প্রায় 24 দশমিক 17 ভাগ। সুতরাং এখানে উত্তর হবে অক্সিজেন।
আয়নার পশ্চাতে_______ ধাতুটি ব্যবহৃত হয় ।
Correct Answer:
গ: মার্কারি
Explanation:
আয়নার পশ্চাতে_______ ধাতুটি ব্যবহৃত হয় । সঠিক উত্তর মার্কারি প্রশ্ন: আয়নার পশ্চাতে - - - - - ধাতু ব্যবহার করা হয়। উত্তর : মার্কারি ব্যাখ্যা: কপার এবং জিংক যথাক্রমে ইলেকট্রোপ্লেটিং ও গ্যালভানাইজিং এর কাজে ব্যবহার করা হয়। আয়নার পশ্চাতে প্রথমদিকে পারদ অর্থাৎ মার্কারি ও টিন ধাতুর মিশ্রণ প্রতিফলন হিসেবে ব্যবহার করা হত । কিন্তু পারদ বিষাক্ত হওয়ার কারণে পরবর্তীতে রুপা বা সিলভারের ব্যবহার করা হয় । বর্তমানকালে আয়নার পশ্চাতে অ্যালুমিনিয়াম এর ব্যবহার সর্বাধিক।
গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-
Correct Answer:
খ: কালো কাপড় তাপ শোষণ করে
Explanation:
গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ- সঠিক উত্তর কালো কাপড় তাপ শোষণ করে প্রশ্ন : গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ - - - - - - - উত্তর: কালো কাপড় তাপ শোষণ করে ব্যাখ্যা: কালো রঙের কাপড়ের তাপ শোষণ ক্ষমতা বেশি। ফলে সূর্যের তাপ সহজে শোষণ করতে পারে। কিন্তু সাদা কাপড়ের শোষণ ক্ষমতা কম । তাই অধিকাংশ তাপ প্রতিফলিত করে এজন্য গ্রীষ্মকালে সাদা কাপড় পরিধান করি। কালো কাপড় পড়ি না।
রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Correct Answer:
ক: মৃদু রঞ্জনরশ্মি
Explanation:
রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জনরশ্মি প্রশ্ন ::রঙিন টেলিভিশন হতে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? উত্তর: গামা রশ্মি বর্ণনা: রঞ্জন রশ্মি এক্সরে মেশিন হতে উৎপন্ন হয়। কসমিক রশ্মি মহাশূন্য হতে আসে। আর বর্ণালীতে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি।
___discovery of insulin , it was not possible to treat diabetes
Correct Answer:
C: Prior to the
Explanation:
___discovery of insulin , it was not possible to treat diabetes Correct Answer Prior to the Prior to something অর্থ কোনো কিছুর পূর্বে। অর্থাৎ prior এর পর to বসে। সুতরাং সঠিক উত্তর - prior to the.
He complained that the food tasted-
Correct Answer:
B: bad
Explanation:
He complained that the food tasted- Correct Answer bad Complain - মানে অভিযোগ করা। Complained - অভিযোগ করেছিল - খাদ্যের স্বাদ খারাপ। taste verb এর পরে adjective form বসে।
Shakespeare's plays are as alive and_______ today as these were in his lifetime.
Correct Answer:
A: appealing
Explanation:
Shakespeare's plays are as alive and_______ today as these were in his lifetime. Correct Answer appealing এ ধরনের বাক্য গঠন করতে হয় অর্থ অনুসারে। প্রশ্নকারী কি বলতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করতে হবে। সুতরাং সঠিক উত্তর হবে - appealing. Appealing অর্থ - অনুনয়কারী।