mathematics MCQs
Showing 50 questions (Total: 16798)
ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে | ক একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে ?
Correct Answer:
গ: ২৪ দিনে
Explanation:
ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে | ক একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে ? সঠিক উত্তর ২৪ দিনে কও খ একত্রে ৮ দিনে করতে পারে = ১ টি কাজ ১ দিনে করতে পারে = ১/৮ অংশক একাকী ১২ দিনে করতে পারে = ১ টি কাজ একাকী ১ দিনে করতে পারে = ১/১২ অংশএখন, খ একাকী ১ দিনে করতে পারে = ১/৮ - ১/১২ = ১/২৪ অংশ কাজ খ ১/২৪ অংশ করতে পারে = ১ দিনে খ ১ অংশ বা সম্পূর্ন কাজ করতে পারে = ২৪ দিনে (উত্তর)
কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -
Correct Answer:
ক: ভরকেন্দ্র
Explanation:
কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে - সঠিক উত্তর ভরকেন্দ্র ভরকেন্দ্র (centroid): ত্রিভুজের যে কোন শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। এ বিন্দুটিই ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজটি সুসম ঘনত্বের হলে ভরকেন্দ্র হবে এর ভারসাম্যের বিন্দু।চিত্রে C ভরকেন্দ্র
বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদ-আসলে ১২২৫ টাকা হবে?
Correct Answer:
খ: ১০০০ টাকা
Explanation:
বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদ-আসলে ১২২৫ টাকা হবে? সঠিক উত্তর ১০০০ টাকা ধরি, মূলধন X টাকাপ্রশ্নমতে, 1225 = X×7.50100×3+X=> 1225 = 0.225×X+X=> 1.125 X = 1225=> X = 1000 টাকা
শতকরা বার্ষিক ৩- টাকা হার সুদে কত সময়ে যে-কোনো আসল সুদ-আসলে তিনগুণ হবে ?
Correct Answer:
গ: ৬৪ বছর
(x+1)(4x-7)-(x-1)(x+5)=3(x-2)2+5 হলে , x এর মান হবে -
Correct Answer:
C: -1
১২.৫ এর ১.৩% = কত ?
Correct Answer:
ক: ০.১৬২৫
Explanation:
১২.৫ এর ১.৩% = কত ? সঠিক উত্তর ০.১৬২৫ 12.5×1.3100=0.1625
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৫ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
Correct Answer:
খ: ৫ দিনে
Explanation:
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৫ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? সঠিক উত্তর ৫ দিনে ২ জন পুরুষ = ৩ জন স্ত্রীলোক ৪ জন পুরুষ = (৩*৪)/২ = ৬ জন স্ত্রীলোকতাহলে, ৪ জন পুরুষ ও ৯ জন স্ত্রীলোক = ৬ জন স্ত্রীলোক + ৯ জন স্ত্রীলোক = ১৫ জন স্ত্রীলোক ৩ জন স্ত্রীলোকের একটি কাজ শেষ করতে লাগে = ২৫ দিন ১ জন স্ত্রীলোকের একটি কাজ শেষ করতে লাগে = ২৫*৩ দিন ১৫ জন স্ত্রীলোকের একটি কাজ শেষ করতে লাগে = (২৫*৩)/১৫ = ৫ দিন (উত্তর)
সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে -
Correct Answer:
খ: ১২০°
Explanation:
সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে - সঠিক উত্তর ১২০° বাহুর সংখ্যা, n = ৬অন্তঃস্থ কোণের পরিমাণ = (n-2)n×180 = (6-2)6×180 = 46×180 = 120 (Ans)
এক ব্যক্তি ঘণ্টায় ৪ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
Correct Answer:
খ: ৩৩৭ কি.মি.
ক- এর বয়স খ- এর বয়সের দ্বিগুণ এবং খ- এর বয়স গ - এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি ৬৩ বছর হলে, কও এর বয়সের পার্থক্য হবে -
Correct Answer:
ক: ২৭ বছর
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ………….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
খ: ৫৫
Explanation:
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ………….. ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ৫৫ উততর : ৫৫
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
Correct Answer:
ক: ৮ কেজি
Explanation:
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত? সঠিক উত্তর ৮ কেজি ধরি, পাত্রের ওজন = x কেজি এবং তেলের ওজন = y কেজি প্রশ্নমতে, x + y = 32 ---- (i)আবার, x + y2 = 20 --- (ii)বা, 32-y + y2 = 20 ---- [ x =32-y (i) হতে ]বা, y-y2=32-20 বা, 2y-y2 = 12বা, y = 24তেলের ওজন 24 হলে , পাত্রের ওজন x = 32-24 = 8 কেজি। উত্তর: ৮ কেজি
০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে-
Correct Answer:
গ: ১৪
Explanation:
০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে- সঠিক উত্তর ১৪ সামান্য ভগ্নাংশঃ কোন ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করলে তাকে সামান্য ভগ্নাংশ বলে ।0.25 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.25=25100=14
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
Correct Answer:
ঘ: ২০%
Explanation:
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? সঠিক উত্তর ২০% চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায়, ১২৫ টাকায় কমাতে হবে = ২৫ টাকা ১ টাকায় কমাতে হবে = ২৫/১২৫ টাকা ১০০ টাকায় কমাতে হবে = (২৫*১০০)/১২৫ = ২০ টাকা বা ২০% (উত্তর)
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মি. ও স্রোতের অনুকূলে ১৮ কি.মি. যায় ৩ ঘণ্টায়। নৌকার গতিবেগ কত কি.মি.?
Correct Answer:
ঘ: ৪.৫ কি.মি.
Explanation:
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মি. ও স্রোতের অনুকূলে ১৮ কি.মি. যায় ৩ ঘণ্টায়। নৌকার গতিবেগ কত কি.মি.? সঠিক উত্তর ৪.৫ কি.মি. স্রোতের অনুকূলে বা নৌকার বেগ + স্রোতের বেগ = ১৮/৩ = ৬ কি.মি/ঘন্টাস্রোতের প্রতিকূলে বা নৌকার বেগ - স্রোতের বেগ = ৯/৩ = ৩ কি.মি/ঘন্টা (যোগ করে), ২*নৌকার বেগ = ৬+৩ = ৯ কি.মি/ঘন্টা অতএব, নৌকার বেগ = ৯/২ = ৪.৫ কি.মি/ঘন্টা (উত্তর)
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪৮ এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
Correct Answer:
খ: ১৩ বছর
কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি-
Correct Answer:
খ: সমকোণী
x-1x = 4 হলে x2+1x2 = কত ?
Correct Answer:
A: 18
Explanation:
x-1x = 4 হলে x2+1x2 = কত ? Correct Answer 18 x2+1/x2=(x-1/x)2+2.x.1/x=42+2=18
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩: ৪ হয়, তবে বর্তমান তাদের মোট বয়স কত?
Correct Answer:
ক: ৩৫ বছর
Explanation:
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩: ৪ হয়, তবে বর্তমান তাদের মোট বয়স কত? সঠিক উত্তর ৩৫ বছর ধরি, করিমের বয়স X বছর এবং রহিমের বয়স Y বছরবর্তমানে অনুপাত X : Y = 3 : 4=> X=3×Y4………………..(i)10 বছর আগে করিমের বয়স X - 10 = Y-102=> 3×Y4-10=Y-102=> 3×Y-404=Y-102=> 6Y-80=4Y-40=> 2Y = 40=> Y = 20 বছরকরিমের বয়স X=3×204=15 বছরতাদের মোট বয়স = 20+15 = 35 বছর
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত ?
Correct Answer:
গ: ৩৯০ টাকা
Explanation:
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত ? সঠিক উত্তর ৩৯০ টাকা ক, খ ও গ এর মোট বেতন, (৫০০ x ৩) = ১৫০০ টাকা খ, গ ও ঘ এর মোট বেতন, (৪৫০ x ৩) = ১৩৫০ টাকা খ ও গ এর বেতন, (১৫০০ - ৫৪০) = ৯৬০ টাকা হলে, ঘ এর বেতন, (১৩৫০ - ৯৬০) = ৩৯০ টাকাউত্তর: ৩৯০ টাকা
m এর মান কত হলে 4x2-mx+9 একটি পূর্ণবর্গ হবে ?
Correct Answer:
গ: 12
Explanation:
m এর মান কত হলে 4x2-mx+9 একটি পূর্ণবর্গ হবে ? সঠিক উত্তর 12 4x2-mx+9=(2x)2-2.2x.3+32 (m=12)=(2x-3)2
একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। ৮ কি.মি. দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
Correct Answer:
গ: ৬৫ টি
Explanation:
একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। ৮ কি.মি. দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে? সঠিক উত্তর ৬৫ টি ৮ কি.মি. = ৮০০০ মিটারখুটি লাগবে =৮০০০১২৫+১=৬৫
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
Correct Answer:
ঘ: ৯ : ১৪
Explanation:
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? সঠিক উত্তর ৯ : ১৪ করিমঃরহিম = (৩:৪)*৬ = ১৮:২৪ রহিমঃমোহন = (৬:৭)*৪ = ২৪:২৮করিম:মোহন = ১৮:২৮ = ৯:১৪ (উত্তর)
কোনো পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০০ জন
Explanation:
কোনো পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? সঠিক উত্তর ৫০০ জন ইংরেজিতে ফেল করেছে = ১৫% প্রশ্নমতে, ১৫% = ৭৫ জন ১% = ৭৫/১৫ জন১০০% বা মোট পরীক্ষার্থী = (৭৫*১০০)/১৫ = ৫০০ জন (উত্তর)
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
Correct Answer:
গ: ১২০ মি.
Explanation:
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত? সঠিক উত্তর ১২০ মি. ধরি, বর্গক্ষেত্রের বাহু a মিটারক্ষেত্রফল a2 = 900=> a = 30পরিসীমা = 4a = 4x30 = 120 বর্গমিটার
৮, ১১, ১৭, ২৯, ৫৩. ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Correct Answer:
খ: ১০১
Explanation:
৮, ১১, ১৭, ২৯, ৫৩. ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত? সঠিক উত্তর ১০১ আমরা পাই, 11-8=317-11=629-17=1253-29=24প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্বের বিয়োগফলের দ্বিগুণ হচ্ছেতাই পরবর্তী সংখ্যা হবে, 53+24x2=101
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০ দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?
Correct Answer:
খ: ২০০ দিনে
Explanation:
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০ দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে? সঠিক উত্তর ২০০ দিনে দিন বাকি আছে = ১৯০-৩০ = ১৬০ দিনলোক আছে = ৪০০০-৮০০ = ৩২০০ দিন ৪০০০ জনের খাবার আছে = ১৬০ দিনের১ জনের খাবার আছে = ৪০০০*১৬০ দিনের৩২০০ জনের খাবার আছে = (৪০০০*১৬০/৩২০০ = ২০০ দিনের (উত্তর)
বৃত্তস্থ চতুর্ভূজের একটি কোণ ৭০° হলে, কোণটির মান কত?
Correct Answer:
গ: ১১০°
Explanation:
বৃত্তস্থ চতুর্ভূজের একটি কোণ ৭০° হলে, কোণটির মান কত? সঠিক উত্তর ১১০° বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনদ্বয়ের যোগফল ১৮০° তাই একটি কোণ ৭0° হলে বিপরীত কোণ হবে ১৮০°-৭0° = ১১০°
a+b+c =0 হলে a2+b2+c2 এর মান কত?
Correct Answer:
খ: 3abc
ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি-
Correct Answer:
ঘ: এর কোনোটিই নয়
৬, ৮ ও ১০ এর গাণিতিক গড় এবং ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড় সমান?
Correct Answer:
খ: ৮
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো ?
Correct Answer:
খ: ১০%
Explanation:
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো ? সঠিক উত্তর ১০% Super Shortcut : অন্তত শতকরা একটি বিষয়ে পাশ = (S1+S2)-Booth Pass=(৮০% + ৭০%)- ৬০% = ৯০% অতএব, উভয় বিষয়ে শতকরা ফেল (১০০%-৯০%) = ১০%
ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়-
Correct Answer:
খ: সুক্ষ্মকোণ
a-1a =3 হলে, a2+1a2 = কত ?
Correct Answer:
C: 11
Explanation:
a-1a =3 হলে, a2+1a2 = কত ? Correct Answer 11 a2+1a2= a-1a2+2.a.1a= 32+2= 11
কোন স্কুলে মোট ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত?
Correct Answer:
খ: ৩ : ১
Explanation:
কোন স্কুলে মোট ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন ছাত্র। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? সঠিক উত্তর ৩ : ১ ছাত্র 150 জনছাত্রী = 200-150 = 50 জনছাত্র : ছাত্রী = 150 : 50 = 3 : 1
(০.০০৩)২ =কত?
Correct Answer:
ঘ: ০.০০০০০৯
Explanation:
(০.০০৩)২ =কত? সঠিক উত্তর ০.০০০০০৯ 0.0032 =0.003 x 0.003 = 31000×31000=91000000=0.000009
ক ও একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?
Correct Answer:
ঘ: ৩৫ দিনে
Explanation:
ক ও একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? সঠিক উত্তর ৩৫ দিনে কও খ একত্রে ১০ দিনে করতে পারে = ১ টি কাজ ১ দিনে করতে পারে = ১/১০ অংশখ একাকী ১৪ দিনে করতে পারে = ১ টি কাজ একাকী ১ দিনে করতে পারে = ১/১৪ অংশএখন, ক একাকী ১ দিনে করতে পারে = ১/১০ - ১/১৪ = ২/৭০ = ১/৩৫ অংশ কাজ ক ১/৩৫ অংশ করতে পারে = ১ দিনে ক ১ অংশ বা সম্পূর্ন কাজ করতে পারে = ৩৫ দিনে (উত্তর)
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ?
Correct Answer:
ঘ: ৭ : ১
Explanation:
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ? সঠিক উত্তর ৭ : ১ ৫ বছর পূর্বে পিতা = ৭৫-৫ = ৭০ বছর৫ বছর পূর্বে পুত্র = ১৫-৫ = ১০ বছরতাদের বয়সের অনুপাত = ৭০:১০ = ৭:১ (উত্তর)
বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১৬ ২.০% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লাগবে?
Correct Answer:
গ: ৩৫ বছর
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১ একর, এর দৈর্ঘ্য ১২.৫ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
Correct Answer:
গ: ৮ মিটার
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?
Correct Answer:
গ: aaaa2 বর্গমিটার
১৫ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। ঐ কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে ?
Correct Answer:
ঘ: ৬ দিনে
Explanation:
১৫ জন লোক একটি কাজ ৮ দিনে করতে পারে। ঐ কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে ? সঠিক উত্তর ৬ দিনে ১৫*৮/২০=৬
a2- 5a - 6 এর উৎপাদক সমূহ কোনটি?
Correct Answer:
খ: (a-6)(a+1)
Explanation:
a2- 5a - 6 এর উৎপাদক সমূহ কোনটি? সঠিক উত্তর (a-6)(a+1) a2-5a-6=a2+a-6a-6=a(a+1)-6(a+1)=(a+1)(a-6)a=-1, a=6
a-a-a+1 এর মান কত ?
Correct Answer:
ক: a+1
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?
Correct Answer:
ঘ: ২৫ দিন
Explanation:
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ? সঠিক উত্তর ২৫ দিন ১০ জন লোকের খাবার যায় ৩০ দিন ১ জন লোকের খাবার যায় ১০ x ৩০ = ৩০০ দিনঅতএব, (১০+২) = ১২ জন লোকের খাবার যায় ৩০০১২= ২৫ দিন উত্তর: ২৫ দিন
দুটি রাশির অনুপাত ৬ : ১১ । উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত ?
Correct Answer:
ক: ৫৪
Explanation:
দুটি রাশির অনুপাত ৬ : ১১ । উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত ? সঠিক উত্তর ৫৪ ধরি, ৬ক : ১১ক উত্তর রাশি : পূর্বরাশি হলে, ১১ক = ৯৯ বা, ক = ৯৯11= ৯আবার, ৬ক = ৬ x ৯ = ৫৪
২,৫,১১,২৩,৪৭ …… ধারাটির পরবর্তী সংখ্যা কত ?
Correct Answer:
ক: ৯৫
Explanation:
২,৫,১১,২৩,৪৭ …… ধারাটির পরবর্তী সংখ্যা কত ? সঠিক উত্তর ৯৫ আমরা পাই,5-2=311-5=623-11=1247-23=24প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্বের বিয়োগফলের দ্বিগুণ হচ্ছেতাই পরবর্তী সংখ্যা হবে, 47+24x2=95
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোনটি-
Correct Answer:
গ: বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে
একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোন বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
Correct Answer:
খ: ১/২
Explanation:
একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোন বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? সঠিক উত্তর ১/২ মোট বিজোড় সংখ্যা আছে ৩ টি। আবার চ্ছকায় মোট সংখ্যা আছে ৬ টি। তাই সম্ভাবনা হবে ৩/৬=১/২
৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে সময় লাগে পাঁচ মিনিট। ৩০টি বিড়াল ৩০টি ইঁদুর ধরতে কত সময় লাগবে ?
Correct Answer:
ঘ: ৫মিনিট
Explanation:
৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে সময় লাগে পাঁচ মিনিট। ৩০টি বিড়াল ৩০টি ইঁদুর ধরতে কত সময় লাগবে ? সঠিক উত্তর ৫মিনিট ৫ টা বিড়াল ৫ টি ইঁদুর ধরবে ৫ মিনিটে। ৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে বলতে বুঝাচ্ছে প্রত্যেকটি বিড়ালের ১ টি ইঁদুর ধরতে সময় লাগে ৫ মিনিট। তাহলে একইসাথে ৩০ টি বিড়ালের ৩০ টি ইঁদুর ধরতে ঐ একই সময় (৫ মিনিট) লাগবে।