Meaning of words MCQs
Showing 50 questions (Total: 322)
”ইনকিলাব” শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: বিপ্লব
Explanation:
”ইনকিলাব” শব্দের অর্থ কি? সঠিক উত্তর বিপ্লব ইনকিলাব একটি আরবী শব্দ এর অর্থ বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন। সুতরাং এখানে ক এবং ঘ দুটি সঠিক উত্তর।
'বিরাগী' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: উদাসীন
Explanation:
'বিরাগী' শব্দের অর্থ কি? সঠিক উত্তর উদাসীন বিরাগী শব্দের অর্থ - বিরাগী একটি পুরুষবাচক শব্দ যার অর্থ - বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ, বিরক্ত। বিরাগী শব্দটি একটি বিশেষণ পদ।
”ঘোটক” শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: ঘোড়া
Explanation:
”ঘোটক” শব্দের অর্থ কি? সঠিক উত্তর ঘোড়া 'ঘোটক' শব্দটির অর্থ ঘোড়া, অশ্ব।
”বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি?
Correct Answer:
ঘ: কেনাবেচা
Explanation:
”বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি? সঠিক উত্তর কেনাবেচা ”বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা। বেসাতি শব্দের আরো কিছু অর্থ হলো : কেনাবেচা, দোকানদারি, দোকানদার, পসারি, বেনে, ফেরিওয়ালা ইত্যাদি।
”নীপ” শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
গ: কদম
Explanation:
”নীপ” শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর কদম কদম বা বুল কদম (বৈজ্ঞানিক নাম: Anthocephalus indicus) ইংরেজি নাম burflower tree, laran, Leichhardt pine Rubiaceae পরিবারের Neolamarckia গণের বৃক্ষ। যা নীপ নামেও পরিচিত। এ ছাড়া বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্পও কদমের নাম।
অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি? সঠিক উত্তর ৩টি অর্থগতভাবে বাংলা শব্দকে ৩ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। যেমন - যৌগিক ,রুঢ়ি ও যোগরুঢ় শব্দ। গঠন অনুসারে শব্দ ২ প্রকার । যেমন - মৌলিক ও সাধিত শব্দ । উৎস অনুসারে শব্দ ৫ প্রকার। যেমন - তৎসম ,অর্ধ - তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
'Virile' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: পুরুষোচিত
Explanation:
'Virile' শব্দের অর্থ কি? সঠিক উত্তর পুরুষোচিত Virile - শব্দের অর্থ - পুরুষোচিত, পুরুষপূর্ণ, কর্মঠ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি Adjective. Virile এর antonym হচ্ছে Impotent.
”বহুব্রীহি” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: বহুধান
Explanation:
”বহুব্রীহি” শব্দের অর্থ কি? সঠিক উত্তর বহুধান যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি ( ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনটির অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে, এমন লোককে বোঝাচ্ছে।
”গুবাক” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: সুপারীগাছ
Explanation:
”গুবাক” শব্দের অর্থ কি? সঠিক উত্তর সুপারীগাছ যে চিবিয়ে খায় তাকে গুবাক বলা হয়। এখানে সুপারি চিবিয়ে খেতে হয়, তাই প্রদত্ত অপশন এ সুপারি সঠিক উত্ত।
`Superstitions' শব্দের অর্থ____
Correct Answer:
গ: কুসংস্কারাচ্ছন্ন
Explanation:
`Superstitions' শব্দের অর্থ____ সঠিক উত্তর কুসংস্কারাচ্ছন্ন 'Superstitions ' শব্দের অর্থ কুসংস্কার। কুসংস্কারাচ্ছন্ন শব্দের ইংরেজি প্রতিশব্দ 'Superstitious' ।
গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি ?
Correct Answer:
গ: ভূমিকা
Explanation:
গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি ? সঠিক উত্তর ভূমিকা গৌরচন্দ্রিকা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - ভূমিকা। যেমন: সে গৌরচন্দ্রিকা দিয়ে রচনা লেখা শুরু করল। বাংলা ভাষায় এই ধরনের বাগধারা বহুকাল থেকে ব্যবহার হয়ে আসছে।
'Archetype' শব্দের অর্থ কি ?
Correct Answer:
ক: আদিরূপ
Explanation:
'Archetype' শব্দের অর্থ কি ? সঠিক উত্তর আদিরূপ Archetype শব্দের অর্থ - মূল,মূল আদর্শ, ছাঁচ, শিল্পীর নকশা ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি Noun।
”কিণাঙ্ক” শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: কড়া
Explanation:
”কিণাঙ্ক” শব্দের অর্থ কী? সঠিক উত্তর কড়া 'কিণাঙ্ক' শব্দটি বিশেষ্য। যার অর্থ ঘষার দাগ , কড়া , শক্ত মাংস প্রভৃতি ।
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো ---
Correct Answer:
গ: বিশেষভাবে বিশ্লষণ
Explanation:
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো --- সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লষণ সংস্কৃত ব্যাকরণ = বি + আ + ✓কৃ + অন শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম হচ্ছে ব্যাকরণ। এককথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান।
'নাদ' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: সিঙ্গহের ডাক
Explanation:
'নাদ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর সিঙ্গহের ডাক 'নাদ' শব্দের অর্থ সিংহের ডাক' । এছাড়া - ময়ূরের ডাক - কেকা। বাঘের ডাক - হুংকার।
কোনটি বাতাস শব্দের অর্থ নয়?
Correct Answer:
ক: পাবক
Explanation:
কোনটি বাতাস শব্দের অর্থ নয়? সঠিক উত্তর পাবক "বাতাস " শব্দের সমার্থক হলো : বায়ু, অনিল, পবন, মারুত, সমীর, বাত, সমীরণ, প্রভঞ্জন, গন্ধবহ, । "পাবক" হচ্ছে অগ্নি শব্দের সমার্থক।
তাম্বুল শব্দের অর্থ-
Correct Answer:
ক: পান
Explanation:
তাম্বুল শব্দের অর্থ- সঠিক উত্তর পান তাম্বুল শব্দের অর্থ - পান। তাম্বুল শব্দের অর্থ - পান পাতা; কুইড (সুপারি - পাতা, চুন, কেটেকু, আরকা - বাদাম ইত্যাদি দিয়ে তৈরি)
'মজলুম' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: অত্যাচারিত
Explanation:
'মজলুম' শব্দের অর্থ কী? সঠিক উত্তর অত্যাচারিত 'মজলুম' শব্দের অর্থ অত্যাচারিত ;উৎপীড়িত। নিঃসহায় বা সহায়হীন কে বলে অসহায় । দশজনে যাকে ভালবাসে তাকে বলে জনপ্রিয় ;লোক প্রিয়, popular। সংকটাপন্ন;আপদগ্রস্ত;বিপন্ন শব্দ দ্বারা বোঝায় বিপদাপন্নকে।
'বায়স' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: কাক
Explanation:
'বায়স' শব্দের অর্থ কী? সঠিক উত্তর কাক ' বায়স' শব্দের সমার্থক শব্দ - কাক, কাউ, কাউয়া, পরভৃত ইত্যাদি। কোকিল শব্দের সমার্থক শব্দ - কাকপুষ্ট, পিক, বসন্তদূত, মধুসখ। সঠিক উত্তর - কাক।
"মৃগয়া" শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: বন্য পশুপাখি শিকার
Explanation:
"মৃগয়া" শব্দের অর্থ- সঠিক উত্তর বন্য পশুপাখি শিকার মৃগয়া শব্দের অর্থ - বন্য পশুপাখি শিকার/শিকার/ বন্য পশুপাখি হনন। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'বিজিত' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: পরাজিত
Explanation:
'বিজিত' শব্দের অর্থ কী? সঠিক উত্তর পরাজিত বিজিত শব্দের অর্থ - পরাজিত, নির্জিত, অধঃকৃত, ধ্বস্ত।
'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: কেনাবেচা
Explanation:
'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি? সঠিক উত্তর কেনাবেচা বেসাতি শব্দের প্রকৃত অর্থ - কেনা বেচা। বেসারি শব্দের আরো কিছু অর্থ - দোকানদারি, দোকানদার, পসারি, বেনে, ফেরিওয়ালা ইত্যাদি।
দামিনী শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: বিদ্যুৎ
Explanation:
দামিনী শব্দের অর্থ কি? সঠিক উত্তর বিদ্যুৎ দামিনী শব্দের। অর্থ - বিদ্যুৎ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দামিনী শব্দের অন্যান্য অর্থ - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী ইত্যাদি।
'দ্যুলোক' শব্দের অর্থ ---
Correct Answer:
ক: আকাশ
Explanation:
'দ্যুলোক' শব্দের অর্থ --- সঠিক উত্তর আকাশ আকাশ, গগন, অম্বর, নভঃ
'অম্বর' শব্দের অর্থ ---
Correct Answer:
খ: আকাশ
Explanation:
'অম্বর' শব্দের অর্থ --- সঠিক উত্তর আকাশ অম্বর শব্দের অর্থ - আকাশ, গগণ, আসমান, নভঃ, শূন্য, ব্যোম, অন্তরীক্ষ, অনন্ত, নভোমন্ডল, দ্যু ইত্যাদি। তাই সঠিক উত্তর : আকাশ।
বাটপার শব্দের অর্থ হলো-
Correct Answer:
গ: প্রতারণা করা
Explanation:
বাটপার শব্দের অর্থ হলো- সঠিক উত্তর প্রতারণা করা বাটপার শব্দের অর্থ - প্রতারণা করা, ডাকাত, লুটেরা, চোখের উপর যে চুরি করে। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
তমাসাচ্ছন্ন শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: সবগুলু
Explanation:
তমাসাচ্ছন্ন শব্দের অর্থ কি? সঠিক উত্তর সবগুলু তমাসাচ্ছন্ন শব্দের অর্থ - অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের মধ্যে, অন্ধকারের গুহা, অন্ধকারের মত। এক কথায় তমাসাচ্ছন্ন শব্দের অর্থ - অন্ধকার পরিবেশ বা অন্ধকার জায়গা।
'যশ বা খ্যাতি' অর্থটি কোন শব্দের ?
Correct Answer:
ঘ: কীর্তি
Explanation:
'যশ বা খ্যাতি' অর্থটি কোন শব্দের ? সঠিক উত্তর কীর্তি কৃতী - শব্দের অর্থ কর্মকুশল, কৃতকার্য বা গুণবান। কীর্তি - [বিশেষ্য পদ] যশ, খ্যাতি। [কৃত্ + তি]।
”উপরোধ” শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: অনুরোধ
Explanation:
”উপরোধ” শব্দের অর্থ কি? সঠিক উত্তর অনুরোধ উপরোধ সংস্কৃত বিশেষ্য পদ। উপরোধ শব্দের অর্থ - বিশেষ অনুরোধ সুপারিশ, সমাদর। সঠিক উত্তর - অনুরোধ।
”চোখের বালি” শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: চক্ষুশূল
Explanation:
”চোখের বালি” শব্দের অর্থ কী? সঠিক উত্তর চক্ষুশূল ”চোখের বালি” শব্দের অর্থ চক্ষুশূল । 'চোখের বালি' একটি বাগধারা । যার অর্থ - চক্ষুশূল । দেখলে বিরক্ত লাগে এমন ব্যক্তি ।
”লেফাফা” শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: মোড়ক
Explanation:
”লেফাফা” শব্দের অর্থ কী? সঠিক উত্তর মোড়ক ”লেফাফা” শব্দের অর্থ মোড়ক । লেফাফা আরবি শব্দ, বিশেষ্য পদ । এর অর্থ চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোরগ, খাম । ইংরেজিতে বলে envelope ।
”মূঢ়তা” শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: অনভিজ্ঞতা
Explanation:
”মূঢ়তা” শব্দের অর্থ কী? সঠিক উত্তর অনভিজ্ঞতা ”মূঢ়তা” শব্দের অর্থ অনভিজ্ঞতা । মূঢ়তা শব্দের অর্থ মূর্খতা, নিষ্ক্রিয়তা । মূর্খতা ও নিষ্ক্রিয়তা মানুষকে অনভিজ্ঞ করে তোলে । সুতরাং মূঢ়তা দ্বারা অনভিজ্ঞতাকে বুঝানো হয়েছে ।
”চয়ন” শব্দের অর্থ কি
Correct Answer:
ঘ: সম্ভার
Explanation:
”চয়ন” শব্দের অর্থ কি সঠিক উত্তর সম্ভার ”চয়ন” শব্দের অর্থ সম্ভার । চয়ন শব্দের অর্থ সংকলন, সংগ্রহ, আহরণ, নির্বাচন, সম্ভার । যেমন - আমরা বলে থাকি, রচনা সম্ভার রচনা সংকলন ।
'আভরণ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: অলংকার
Explanation:
'আভরণ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর অলংকার 'আভরণ' শব্দের অর্থ অলংকার । আচ্ছাদন অর্থ - আবরণ, ঢাকনি। রমণীয় অর্থ - মনোরম, সুন্দর। অনবরত অর্থ - অবিরাম , অবাধে।
হাতভারি শব্দের অর্থ-
Correct Answer:
গ: কৃপণ
Explanation:
হাতভারি শব্দের অর্থ- সঠিক উত্তর কৃপণ 'হাত ভারি' শব্দটির অর্থ: কৃপণ; ব্যয়কুন্ঠ।
'বিরাগী' শব্দের অর্থ হলো-
Correct Answer:
ক: উদাসীন
Explanation:
'বিরাগী' শব্দের অর্থ হলো- সঠিক উত্তর উদাসীন 'বরাগী' বিশেষণবাচক শব্দটির অর্থ : উদাসীন; আসক্তিহীন; নিস্পৃহ।
”জঙ্গম” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: চলন্ত
Explanation:
”জঙ্গম” শব্দের অর্থ কি? সঠিক উত্তর চলন্ত "জঙ্গম" শব্দের অর্থ গতিশীল, চলমান, সচল ইত্যাদি। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। সুতরাং সঠিক উত্তর - চলন্ত।
'বকনা' শব্দের অর্থ-
Correct Answer:
খ: মাদি বাছুর
Explanation:
'বকনা' শব্দের অর্থ- সঠিক উত্তর মাদি বাছুর কতগুলো শব্দের আগে নর, মদ্দা ইত্যাদি পুরুষবাচক শব্দ এবং স্ত্রী, মাদী, মাদা ইত্যাদি শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। যেমন: এঁড়ে বাছুর(পুরুষবাচক) - বকনা বাছুর( স্ত্রী বাচক) অর্থাৎ বকনা শব্দের অর্থ - মাদী বাছুর।
'জঙ্গম' -শব্দের অর্থ কোনটি ?
Correct Answer:
খ: গতিশীল
Explanation:
'জঙ্গম' -শব্দের অর্থ কোনটি ? সঠিক উত্তর গতিশীল জঙ্গম শব্দের অর্থ - গতিশীল, চলমান, সচল, চলন্ত, অস্থাবর ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই সঠিক উত্তর: গতিশীল।
”খদ্যোত” শব্দের অর্থ--
Correct Answer:
খ: জোনাকি
Explanation:
”খদ্যোত” শব্দের অর্থ-- সঠিক উত্তর জোনাকি খদ্যোত শব্দের অর্থ হলো - জোনাকি পোকা। খদ্যোত - বিশেষ্যবাচক শব্দ এর অর্থ দেহে আলোক - সন্নিবিষ্ট এক প্রকার পতঙ্গ ; জোনাক পোকা।
”বিচুলি” শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: ধানের খড়
Explanation:
”বিচুলি” শব্দের অর্থ কী? সঠিক উত্তর ধানের খড় "বিচুলি" শব্দের অর্থ - ধানের খড়। উদাহরণ: বাক্সটা বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হয়েছিল।
”অনিল” শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
ক: বাতাস
Explanation:
”অনিল” শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর বাতাস অনিল - বাতাস। আকাশ - আসমান। কোকিল - এক প্রকার কৃষ্ণ বর্ণ পাখি। নীল - এক প্রকার বর্ন। সঠিক উত্তর হবে - বাতাস।
”অমরা” শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: স্বর্গ
Explanation:
”অমরা” শব্দের অর্থ কী? সঠিক উত্তর স্বর্গ অমরা - এর অর্থ স্বর্গ। বনবাস - গহীন জঙ্গল, গাছপালায় ঘেরা। অমরা বিশেষ্যবাচক শব্দটির অর্থ স্বর্গ।
”পেলব” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: কোমল
Explanation:
”পেলব” শব্দের অর্থ কি? সঠিক উত্তর কোমল পেলব - কোমল। পেলব বিশেষণবাচক শব্দটির অর্থ কোমল। সঠিক - কোমল।
”অরুন্তুদ” শব্দের অর্থ--
Correct Answer:
খ: মর্মান্তিক
Explanation:
”অরুন্তুদ” শব্দের অর্থ-- সঠিক উত্তর মর্মান্তিক অরুন্তুদ - বিশেষণবাচক শব্দটির অর্থ মর্মভেদী। যা দ্বারা মর্মান্তিক'কে বোঝায়। সঠিক উত্তর - মর্মান্তিক।
”সর্বভুক” শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: আগুন
Explanation:
”সর্বভুক” শব্দের অর্থ কি? সঠিক উত্তর আগুন ”সর্বভুক” শব্দের অর্থ আগুন । 'সর্বভুক' শব্দের অর্থ বা সমার্থক শব্দ - আগুন । সর্বভুক শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ : অনল, বহ্নি, পাঠক, হুতাশন, দহন, সর্বশুচি । অন্যদিকে, 'বাতাস' শব্দের সমার্থক শব্দ : বায়ু, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুৎ । 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ : সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাপার, পাথর । 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ : ধরণী, মেদেনী, ক্ষিতি, অবনী, মর্ত, বসুন্ধরা, ভূলোক, ভুবন ।
'পরার্থ' শব্দের অর্থ ---
Correct Answer:
ঘ: পরোপকার
কৃতঘ্ন শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: যে উপকারীর অপকার করে
Explanation:
কৃতঘ্ন শব্দের অর্থ কি? সঠিক উত্তর যে উপকারীর অপকার করে যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। যে উপকারীর উপকার করে না - অকৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ।
”আমানত” শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: গচ্ছিত
Explanation:
”আমানত” শব্দের অর্থ কি? সঠিক উত্তর গচ্ছিত আমানত - গচ্ছিত রাখা। সততা - কাজে ও কথায় মিল থাকা। কথা রাখা - অঙ্গীকার করা। সুতরাং সঠিক উত্তর - গচ্ছিত রাখা।
”কৃতঘ্ন” শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: যে উপকারীর অপকার করে
Explanation:
”কৃতঘ্ন” শব্দের অর্থ কি? সঠিক উত্তর যে উপকারীর অপকার করে যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ। যে উপকারীর উপকার করে - কৃতজ্ঞ। যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।