Meaning of words MCQs
Showing 50 questions (Total: 322)
‘অম্বু’ শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: পানি
Explanation:
‘অম্বু’ শব্দের অর্থ- সঠিক উত্তর পানি আগুন শব্দের প্রতিশব্দ - অগ্নি,অনল,পাবক,বহ্নি,হুতাশন ইত্যাদি। চাঁদ - চন্দ্র,নিশাকর,বিধু,শশধর, সুধাংশু,কলানিধি ইত্যাদি। নদী - তটিনী,স্রোতস্বতী,স্রোতস্বিনী ইত্যাদি। পানি - জল,অম্বু,জীবন,নীর,সলিল ইত্যাদি। তাই সঠিক উত্তর: অম্বু
”তাসের ঘর” শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: ক্ষণস্থায়ী
Explanation:
”তাসের ঘর” শব্দের অর্থ কি? সঠিক উত্তর ক্ষণস্থায়ী তাসের ঘর শব্দের অর্থ - ক্ষণস্থায়ী। বক্তব্য বিষয় কে সৌন্দর্য মন্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশেষ অর্থবহ শব্দ গুচ্ছ কে বাগধারা বলে। বাগধারার উদ্দেশ্য এক বা একাধিক শব্দের মিলনে কোন লক্ষ্যার্থ প্রকাশ করা। যেমন - তাসের ঘর ( ক্ষণস্থায়ী) , তুলসি বনের বাঘ ( ভণ্ড)।
‘কাদম্বিনী’ শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: মেঘমালা
Explanation:
‘কাদম্বিনী’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর মেঘমালা কাদম্বিনী - [বিশেষ্য পদ] মেঘমালা (যাহার অনুগামী রূপে কদম্ব পুষ্প বিকসিত হয়)।
কোনটি ‘কন্যা’ শব্দের অর্থ নয়?
Correct Answer:
খ: অলক
Explanation:
কোনটি ‘কন্যা’ শব্দের অর্থ নয়? সঠিক উত্তর অলক কন্যা শব্দের অর্থ হলো - - তনয়া, নন্দিনী, দুহিতা, মেয়ে ইত্যাদি। অলক শব্দের অর্থ হলো - - কুন্তল, কেশ, চুল, করবী, চিকুর ইত্যাদি। সঠিক উত্তর - অলক।
‘অনিল’ শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: বাতাস
Explanation:
‘অনিল’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর বাতাস Hints: " রাত্রি" শব্দের অর্থ - রাত। অনিল অর্থ - বাতাস শুদ্ধ অর্থ - পবিত্র, নির্দোষ, নির্ভুল। আঁধার অর্থ - অন্ধকার। অরন্য অর্থ - বন
'সংহারক' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: ১ এবং ২ উভয়ই
Explanation:
'সংহারক' শব্দের অর্থ কি? সঠিক উত্তর ১ এবং ২ উভয়ই 'সংহারক' শব্দের অর্থ বিনাশকারী ও সংহারকারী। সংহারক (বিশেষণ পদ) টির সঠিক অর্থ: সংহারকারী, সংহর্তা, বধকারী।
'সমীর' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: বাতাস
Explanation:
'সমীর' শব্দের অর্থ কি? সঠিক উত্তর বাতাস 'সমীর' শব্দের অর্থ বাতাস। সমীর শব্দের অর্থ: বায়ু, বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ।
'জব' শব্দের অর্থ-
Correct Answer:
গ: জবান
Explanation:
'জব' শব্দের অর্থ- সঠিক উত্তর জবান 'জব' শব্দের অর্থ - জবান। 'জব' শব্দের অর্থ - জবান (বিৎ ভাষা); কথা; প্রতিশ্রুতি; জিহ্বা।
'আভরণ' শব্দের অর্থ কি ?
Correct Answer:
ক: অলংকার
Explanation:
'আভরণ' শব্দের অর্থ কি ? সঠিক উত্তর অলংকার ‘আভরণ’ বিশেষ্যবাচক শব্দটির অর্থ ; অলংকার।
'অভিনিবেশ' শব্দের অর্থ কি ?
Correct Answer:
খ: মনোযোগ
Explanation:
'অভিনিবেশ' শব্দের অর্থ কি ? সঠিক উত্তর মনোযোগ ‘অভিনিবেশ’ শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ : মনোযোগ। অভিরুচি শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ: অষিনাষ; বাসনা। ‘নিস্পৃহ’ শব্দটি বিশেষণ পদ, যার অর্থ: কামন্যাশূন্য; স্পৃহাহীন, বাসনাহিবীন।
”আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি ?
Correct Answer:
খ: আল্লাহ আপনাকে রক্ষা করুন
Explanation:
”আল্লাহ হাফেজ” শব্দের অর্থ কোনটি ? সঠিক উত্তর আল্লাহ আপনাকে রক্ষা করুন বিদায় সম্ভাষণ বাক্য যেখানে সাক্ষাৎকারের শুভ কামনা করে বিদায় জানানো হয়।
'অনিল' শব্দের অর্থ :
Correct Answer:
ক: বাতাস
Explanation:
'অনিল' শব্দের অর্থ : সঠিক উত্তর বাতাস বাতাস শব্দের সমার্থক শব্দ - অনিল, বাত,বায়ু, মরুৎ, মারুত, প্রভঞ্জন, সমীরণ ইত্যাদি।
”অপলাপ” শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: অস্বীকার
Explanation:
”অপলাপ” শব্দের অর্থ কি? সঠিক উত্তর অস্বীকার 'অপলাপ' শব্দের অর্থ অস্বীকার। যা স্বীকার করা হয় না = অস্বীকার যেটি অপলাপ শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ।
”হিল্লোল” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: তরঙ্গ
Explanation:
”হিল্লোল” শব্দের অর্থ কি? সঠিক উত্তর তরঙ্গ হিল্লোল’ শব্দের অর্থ তরঙ্গ, ঢেউ। অতএব, সঠিক উত্তর (ঘ)।
”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ-
Correct Answer:
গ: কানায় কানায় পরিপূর্ণ
Explanation:
”শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ- সঠিক উত্তর কানায় কানায় পরিপূর্ণ কানসোয়া শব্দের অর্থ - কানায় কানায় পরিপূর্ণ। কোন জিনিস টুই টুম্বুর বা সম্পূর্ণ ভাবে পূরণ বুঝাইতে কানসোঁয়া শব্দটি ব্যবহৃত হয়।
”নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: বাগান
Explanation:
”নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর বাগান ‘নিকুঞ্জ’ শব্দটি বিশেষ্য। এর অর্থ বাগান, বনে বা উদ্যানে লতাদি দ্বারা আবৃত জায়গা, লতাগৃহ।
”সুপ্ত” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: নিদ্রিত
Explanation:
”সুপ্ত” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর নিদ্রিত ‘সুপ্ত’ অর্থ নিদ্রিত, অব্যাক্ত, স্বকর্মে বিরত। এর স্ত্রীবাচক শব্দ ‘সুপ্তা’। আর ‘সুপ্তি’ অর্থ নিদ্রা। ‘সুপ্তোথিত’ অর্থ নিদ্রা হতে জাগরিত।
”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
খ: নিঃস্ব
Explanation:
”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর নিঃস্ব ‘কপর্দকহীন’ শব্দের অর্থ শিবের জটা, কড়ি (সামুদ্রিক) প্রাণী বিশেষের খোল), কড়া, সামান্য পরিমাণ ধন প্রভৃতি। কপর্দকহীন বা কপর্দক শূন্য অর্থ নিঃস্ব।
”লোহিত” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
গ: লাল রং
Explanation:
”লোহিত” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর লাল রং ‘লোহিত’ শব্দটি বিশেষণ হলে অর্থ লাল, রক্ত বর্ণ। আর বিশেষ্য হলে অর্থ লাল রং।
”যামিনী” শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: রাত্রি
Explanation:
”যামিনী” শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর রাত্রি ‘যামিনী’ অর্থ রাত্রি, রাত, রাতি, নিশি, রজনী, শর্বরী প্রভৃতি।
শশাংক শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: চন্দ্র
Explanation:
শশাংক শব্দের অর্থ কি? সঠিক উত্তর চন্দ্র ‘শশাংক’ শব্দের অর্থ হলো - চন্দ্র, চাঁদ, শশধর, ইন্দু, নিশাকর, সুধাকর প্রভূতি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
মর্সিয়া শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: শোককাব্য
Explanation:
মর্সিয়া শব্দের অর্থ কি? সঠিক উত্তর শোককাব্য মর্সিয়া হলো মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান বা গাথা । সাহিত্য একে শোককাব্য ও বলা হয়।
সেতারা শব্দের অর্থ হলো-
Correct Answer:
ক: তারকা
Explanation:
সেতারা শব্দের অর্থ হলো- সঠিক উত্তর তারকা সেতারা শব্দের অর্থ হলো - তারকা। সেতারা নামের অর্থ তারা , নক্ষত্র,ভাগ্য (যেমন – জ্বলজ্বলে তারা, ডুবে যাওয়া তারা)।
নীর শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: পানি
Explanation:
নীর শব্দের অর্থ কি? সঠিক উত্তর পানি নীর শব্দের অর্থ পানি। পানি শব্দের অর্থ - জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
ক্রোশ শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: দুই মাইল
অপদেবতা শব্দের 'অপ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: মন্দ অর্থে
Explanation:
অপদেবতা শব্দের 'অপ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর মন্দ অর্থে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ ২০ টি। তন্মধ্যে "অপ" একটি। "অপ" উপসর্গটি বিপরীত, নিকৃষ্ট বা মন্দ, স্থানান্তর, বিকৃত অর্থে ব্যবহার হয়। যেমন: নিকৃষ্ট বা মন্দ অর্থে - অপযশ, অপসৃষ্টি, অপকর্ম, অপদেবতা ইত্যাদি। তাই উত্তর হবে: মন্দ অর্থে।
'অমরা’ শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: স্বর্গ
Explanation:
'অমরা’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর স্বর্গ অমরা - শব্দের অর্থ হলো - - স্বর্গ। জীবন্মৃত শব্দের অর্থ হলো - - নির্জীব। চিরজীবী শব্দের অর্থ হলো - - অমর। বনবাস শব্দের অর্থ হলো - - অরণ্যে নির্বাসন।
'দামিনী' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: বিদ্যুৎ
’প্রবীণ’ শব্দের ব্যবহারিক অর্থ কী?
Correct Answer:
খ: অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
Explanation:
’প্রবীণ’ শব্দের ব্যবহারিক অর্থ কী? সঠিক উত্তর অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি প্রবীণ শব্দের মূল অর্থ হল যিনি বীণাবাদনে প্রকৃষ্ট অর্থাৎ যিনি নিপুণ ও কুশলী হাতে বীণা বাজাতে পারেন। তবে এর ব্যবহারিক অর্থ হল বুদ্ধিসম্পন্ন, বিজ্ঞ বয়স্ক ব্যক্তি।
’উপরোধ’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: অনুরোধ
Explanation:
’উপরোধ’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর অনুরোধ উপরোধ শব্দের অর্থ - অনুরোধ, সুপারিশ । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।প্রদত্ত শব্দটি অনুরোধ বা সুপারিশ বুঝাতে ব্যবহৃত হয়।
'নীর' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: পানি
Explanation:
'নীর' শব্দের অর্থ কি? সঠিক উত্তর পানি নীর শব্দের অর্থ - জল, বারি, পানি, সলিল, অম্বু, অপ। তাই উত্তর হবে পানি।
’কুজ্ঝাটিকা’ শব্দের অর্থ হলো :
Correct Answer:
ক: কুয়াশা
Explanation:
’কুজ্ঝাটিকা’ শব্দের অর্থ হলো : সঠিক উত্তর কুয়াশা কুজ্ঝটিকা শব্দের অর্থ - কুয়াশা,কুহেলিকা,প্রহেলিকা ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'শর্বরী' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: রাত্রি
Explanation:
'শর্বরী' শব্দের অর্থ কি? সঠিক উত্তর রাত্রি উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন, ‘আড়’ একটি উপসর্গ, যার নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু এটি যখন ‘চোখে’র আগে বসবে তখন একটি নতুন শব্দ ‘আড়চোখে’ তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে।
'পাঞ্জেরি' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: আলোক বর্তিকা
শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়?
Correct Answer:
ক: রূপ
’মঙ্গা’ শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: অভাব
’এপিটাফ’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: সমাধি-লিপি
Explanation:
’এপিটাফ’ শব্দের অর্থ- সঠিক উত্তর সমাধি-লিপি Hints: সমাধিফলকে খোদাই করার মত উপযুক্ত সাহিত্যেক রচনায় হচ্ছে এপিটাফ। এপিটাফ গদ্যে অথবা পদ্যে রচিত হতে পারে।
'আসার' শব্দের অর্থ কোনটি শুদ্ধ?
Correct Answer:
ক: জলকণা
'হর্ষ' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: আনন্দ
Explanation:
'হর্ষ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর আনন্দ মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিট।
'শিখণ্ডী' শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: ময়ূর
'পরার্থ' শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: পরোপকার
সুপ্ত শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: নিদ্রিত
অম্বর শব্দের অর্থ হলো ----
Correct Answer:
ক: আকাশ
Explanation:
অম্বর শব্দের অর্থ হলো ---- সঠিক উত্তর আকাশ ১৯৫২ সালের পটভূমিতে রচিত কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী।
'আসার' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: প্রবল বৃষ্টিপাত
'ছত্র' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: ছাতা
Explanation:
'ছত্র' শব্দের অর্থ কি? সঠিক উত্তর ছাতা ছত্র :(বিশেষ্য) ছাতা;; আবরণ;মোড়ক,দান - ঘর;মাশরুম;ছত্রাক;রাজত্ব।
'অভিনিবেশ' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: মনোযোগ
'অনিল' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: বাতাস
Explanation:
'অনিল' শব্দের অর্থ কি? সঠিক উত্তর বাতাস বাতাস শব্দের প্রতিশব্দ - অনিল, বাত, বায়ু, মরুৎ, মারুত, প্রভঞ্জন, সমীরন
’মার্গ’ শব্দের অর্থ
Correct Answer:
ক: পথ
'সালতি' শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: তাল গাছের সরু ডোঙ্গা
Explanation:
'সালতি' শব্দের অর্থ কি? সঠিক উত্তর তাল গাছের সরু ডোঙ্গা সালতি অর্থ শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা।
'নীর' শব্দের অর্থ ----
Correct Answer:
ঘ: বারি
Explanation:
'নীর' শব্দের অর্থ ---- সঠিক উত্তর বারি ‘নীর’ শব্দের অর্থ – বারি, জল, পানি, অম্বু, উদক প্রভৃতি। অন্যদিকে ‘নীড়’ শব্দের অর্থ – পাখির বাসা।