Morphology MCQs
Showing 50 questions (Total: 777)
মুক্ত শব্দের প্রকৃতি-প্রতায় কোনটি
Correct Answer:
ঘ: √মুচ+ত
Explanation:
মুক্ত শব্দের প্রকৃতি-প্রতায় কোনটি সঠিক উত্তর √মুচ+ত মুক্ত শব্দটি সংস্কৃতি কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ গঠন। মুক্ত শব্দের সঠিক প্রত্যয় : √মুচ্ + ক্ত।
শ্রাবণ শব্দের প্রকিতি ও প্রত্তয় কোনটি?
Correct Answer:
ক: শ্রী+অন
Explanation:
শ্রাবণ শব্দের প্রকিতি ও প্রত্তয় কোনটি? সঠিক উত্তর শ্রী+অন শ্রাবণ শব্দের প্রকিতি ও প্রত্তয় শ্রী + অন। ও/ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়াগায় ‘আব’ হয়। ও + অ = অব + অ পো + অন = পবন, লো + অন = লবন, ঔ + অ = আব + অ পৌ + অক = পাবক।
'অভিনিবেশ' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ঘ: অজ্ঞাত
Explanation:
'অভিনিবেশ' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর অজ্ঞাত অভিনিবেশ: (বিশেষণ পদ) প্রণিধান; মনোনিবেশ; একাগ্রতা।
কোনটি তুলনাজ্ঞাপক শব্দ?
Correct Answer:
ক: প্রমিত
Explanation:
কোনটি তুলনাজ্ঞাপক শব্দ? সঠিক উত্তর প্রমিত প্রমিত শব্দের অর্থ জ্ঞাত, প্রমাণিত, একিটি নিদিষ্টি মানে উন্নীত করা হয়েছে এমন, মানসম্মত।
'নিশিত' শব্দ এর আর্থ কি?
Correct Answer:
ক: ধারাল
Explanation:
'নিশিত' শব্দ এর আর্থ কি? সঠিক উত্তর ধারাল নিশিত : (বিশেষণ পদ) তীক্ষ্ণধার, শঅনিত। (বিশেষ্য পদ) লৌহ লোহা.।
'চকমক' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
'চকমক' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর তুর্কি গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল ৷ পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা, বাবা৷ চীনা শব্দ : চা, চিনি, লুচি, সাম্পান। মায়ানমার/ বর্মি শব্দ : ফুঙ্গি, লুঙ্গি জাপানি শব্দ : রিক্সা, হারাকিরি, সুনামি, ইমোজি৷ হিন্দী শব্দ : চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি
'ছেমড়া' শব্দটির উৎস _
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
'ছেমড়া' শব্দটির উৎস _ সঠিক উত্তর সংস্কৃত ছেমড়া শব্দটির উৎস সংস্কৃত ভাষা। ছেমড়া বা ছ্যামড়া শব্দটি ছমন্ত থেকে এসেছে।
'ধোপা' শব্দটির স্ত্রী-বাচক শব্দ:
Correct Answer:
ঘ: ধোপানী
'রোজা' কোন শব্দ?
Correct Answer:
খ: ফারসি
'পাকা' শব্দটি 'স্থায়ী' অর্থে ব্যবহ্নত হয়েছে নিচের কোনটিতে ?
Correct Answer:
ঘ: সবগুলোই
Explanation:
'পাকা' শব্দটি 'স্থায়ী' অর্থে ব্যবহ্নত হয়েছে নিচের কোনটিতে ? সঠিক উত্তর সবগুলোই পাকা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ পাঁচটি করে বাক্য রচনা: আমার চাকরি পাকা হয়েছে(স্থায়ী)।শহরের রাস্তাগুলি পাকাই হয়ে থাকে(কংক্রিটের)।এটা পাকা মাথার কাজ (বুদ্ধিমান)।আঁকায় শুভাশিষের হাতটি বেশ পাকা(দক্ষ)।তিনি মেয়ের বিয়ে পাকা করে ফেলেছেন (নির্দিষ্ট করা)।
'নীর' শব্দী অর্থ কো ?
Correct Answer:
খ: জল
Explanation:
'নীর' শব্দী অর্থ কো ? সঠিক উত্তর জল 'নীর' শব্দী অর্থ জল। 'নীর' শব্দী অর্থ : পানি, জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
গ: পর্তুগিজ ভাষা
Explanation:
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর পর্তুগিজ ভাষা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।
'না' কোন জাতীয় শব্দ ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ ? সঠিক উত্তর অব্যয় ‘না’ শব্দটি অব্যয়। অব্যয় হচ্ছে অপরিবর্তনীয় শব্দ। যে শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না, যার একবচন বা বহুবচন হয় না। এরুপ কতিপয় অব্যয় শব্দ হলো আর, আবার, ও, হাঁ, না, যদি, যথা, সদা, সহস্য প্রভৃতি।
'ধীমান ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: বুদ্ধিমান
Explanation:
'ধীমান ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর বুদ্ধিমান "ধীমান" বিশেষণ শব্দটির অর্থ বুদ্ধিমান; যার স্ত্রীবাচক শব্দ ধীমতি।
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
Correct Answer:
ক: শুকনো
Explanation:
নিচের কোনটি চলিত রীতির শব্দ? সঠিক উত্তর শুকনো সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা, সহিত,তুলা, পড়িল ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা,শুকনো ইত্যাদি।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Explanation:
বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
সিয়াম‘ কোন ধরনের শব্দ
Correct Answer:
ক: আরবি
Explanation:
সিয়াম‘ কোন ধরনের শব্দ সঠিক উত্তর আরবি 'সিয়াম' আরবি শব্দ। আরবি শব্দ : বাংলায় ব্যবহৃত আরবি শব্দসমূহকে দুই ভাগে ভাগ করা যায়:— (১) ধর্মসংক্রান্ত শব্দ: আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
গিন্নী কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
খ: অর্ধ-তৎসম
Explanation:
গিন্নী কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম গিন্নী অর্ধ - তৎসম শব্দ। যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না˂>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী˂>গিন্নী, বৈষ্ণব˂>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
আনারস কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
আনারস কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পর্তুগিজ আনারস পর্তুগিজ ভাষার শব্দ। এছাড়া আরো কয়েকটি পর্তুগিজ ভাষার শব্দ হলো - আলপিন, আলমারি, পাউরুটি, বালতি, সাবান, চাবি, টেবিল ইত্যাদি।
'বারোয়ারি' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: সুন্দর
Explanation:
'বারোয়ারি' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর সুন্দর বারোয়ারি: (বিশেষ্য পদ) বহু লোকের মিলিত চেষ্টায় অনুষ্ঠিত পূজা উৎসব ইত্যাদি। (বিশেষণ পদ) বহুলোকের দ্বারা সম্পন্ন বা কৃত বারোয়ারী গল্প.। বারোয়ারি বলতে বোঝায় বাঙালি হিন্দুদের সর্বজনীন পূজা বা উৎসব। শব্দটি মূলত পশ্চিমবঙ্গে প্রচলিত।
'গরীয়ান ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: মহান
Explanation:
'গরীয়ান ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর মহান গরীয়ান সংস্কৃত শব্দ, বিশেষণ পদ যার অর্থ মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর।
বিভক্তহীন নাম - শব্দকে কী বলে?
Correct Answer:
ক: প্রাতিপাদিক
Explanation:
বিভক্তহীন নাম - শব্দকে কী বলে? সঠিক উত্তর প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমন - হাত , বই, কলম ইত্যাদি। নাম বা শব্দ শেষে শব্দবিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে।
’জানাযা’ শব্দটি?
Correct Answer:
ঘ: বিদেশী
Explanation:
’জানাযা’ শব্দটি? সঠিক উত্তর বিদেশী ’জানাযা’ শব্দটি বিদেশী শব্দ। বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যে সব শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: বন্ + ধন্
Explanation:
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক উত্তর বন্ + ধন্ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে। যেমনঃ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস = বন্ + ধন্।
'সচিব' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: পারিভাষিক
Explanation:
'সচিব' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর পারিভাষিক Secretary শব্দের পারিভাষিক শব্দ সচিব। সুতরাং সবিচ শব্দ টি পরিভাষা।
কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য 'ণ' হবে না?
Correct Answer:
গ: বিদেশি
Explanation:
কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য 'ণ' হবে না? সঠিক উত্তর বিদেশি বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।
কোনটি পর্তুগীজ শব্দ?
Correct Answer:
ক: চাবি
Explanation:
কোনটি পর্তুগীজ শব্দ? সঠিক উত্তর চাবি কিছু পর্তুগীজ শব্দঃ চাবি, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, পাউরুটি, বালতি।
ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক ?
Correct Answer:
গ: পুংলিঙ্গ
Explanation:
ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক ? সঠিক উত্তর পুংলিঙ্গ ডাক্তার শব্দটি পুংলিঙ্গ লিঙ্গবাচক । পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়। যেমন: কবি > মহিলা কবি, ডাক্তার > মহিলা ডাক্তার, সভ্য > নারী সভ্য, সৈন্য > নারী সৈন্য। কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন: গয়লা > গয়লা বউ, বোন পো > বোন ঝি, ঠাকুর পো > ঠাকুর ঝি। কতকগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নীক, স্ত্রৈণ। কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন: সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই।
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়? সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের বানানে দন্ত্য ন এর মূর্ধন্য ণ তে পরিবর্তনের নিয়মসমূহকে ণত্ব বিধান এবং দন্ত্য স এর মূর্ধন্য ষ তে পরিবর্তনের নিয়মসমূহকে ষত্ব বিধান বলা হয়।
নিচের কোন শব্দে স্বভাবতই ' ণ ' বসেছে ?
Correct Answer:
ক: মণি
Explanation:
নিচের কোন শব্দে স্বভাবতই ' ণ ' বসেছে ? সঠিক উত্তর মণি স্বভাবত 'মূর্ধন্য ণ' ব্যবহৃত হয়েছে 'মণি’ শব্দে এরকম আরাে কয়েকটি শব্দ : চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, বেণ, কণিকা, বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, নিপুণ, পিণাক, পণ্য, বণিক |
'লিচু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
ঘ: চীনা
Explanation:
'লিচু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর চীনা 'লিচু' শব্দটি চীনা ভাষা থেকে এসেছে। চীনা শব্দ : চা, চিনি, লিচু, লুচি, সাম্পান।
রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
Correct Answer:
ঘ: জাপানি
Explanation:
রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর জাপানি 'রিকশা' জাপানি শব্দ জাপান ভাষা থেকে আগত বাংলা ভাষায় আরেকটি শব্দ হারিকিরি।
স্বাভাবিক ভাবেই 'ণ' হয়েছে নিচের কোন শব্দ?
Correct Answer:
ক: পণ
Explanation:
স্বাভাবিক ভাবেই 'ণ' হয়েছে নিচের কোন শব্দ? সঠিক উত্তর পণ কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমন : চাণক্য, মাণিক্য, বাণিজ্য, লবণ ইত্যাদি।
'রফতানি' কোন শব্দ ?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
'রফতানি' কোন শব্দ ? সঠিক উত্তর ফারসি 'রফতানি ' ফারসি শব্দ। আরো কয়েকটি ফারসি শব্দ - নামাজ, রোজা, চশমা, বেগম, নমুনা, হাঙ্গামা, আমদানি, নালিশ, তারিখ।
নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য-ণ হয় ?
Correct Answer:
খ: বণিক
Explanation:
নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য-ণ হয় ? সঠিক উত্তর বণিক কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয় : চাকণ্য মাণিক্য গণ বানিজ্য লবণ মণ বেণু শোণিত মণি স্হাণু গুণ পুণ্য বেণী ফণী বিপণি গণিকা কফোণি বণিক গুণ ইত্যাদি
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ক: অর্ধ-তৎসম
Explanation:
'গিন্নি' কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহিত ও ব্যবহার হয়েছে, সেসব শব্দকে অর্ধ - তৎসম শব্দ বলে। যেমনঃ গিন্নি, জ্যোছনা, ছেরাদ্দ, কুচ্ছিত ইত্যাদি।
'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি 'খােদা' ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরাে কয়েকটি শব্দ ; নামাজ, রােজা, দোজখ, ফেরেশতা, বেহেশত, দফতর, তারিখ, নালিশ, নমুনা, হাঙ্গামা, রফতানি।
সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি?
Correct Answer:
গ: বংশী
Explanation:
সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি? সঠিক উত্তর বংশী সংস্কৃত ভাষার যে সব শব্দ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। সে সব শব্দকেই বলা হয় তৎসম শব্দ। উদাহরণঃ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা ইত্যাদি
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?
Correct Answer:
ক: প্রত্যয়
Explanation:
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়? সঠিক উত্তর প্রত্যয় যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রকিয়াকে সমাস বলে। যার ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে।
'কন্যা' শব্দটির অর্থ __
Correct Answer:
ক: দুহিতা
Explanation:
'কন্যা' শব্দটির অর্থ __ সঠিক উত্তর দুহিতা কন্যা অর্থ দুহিতা, তনয়া, আত্মজা, সুতা, নন্দিনী।
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসূত হয়?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসূত হয়? সঠিক উত্তর তৎসম বাংলা ভাষায় সাধারণত মুর্ধণ্য - ণ ও ষ এর ব্যবহার প্রয়োজন নেই। সেজন্য বাংলা, তদ্ভব, বিদেশি শব্দের বানানে মূর্ধণ্য বর্ণ ণ ও ষ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ণ ও ষ ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ ও ষ এর সঠিক ব্যবহারের নিয়মেই ণত্ব ও ষত্ত্ব বিধান।
পরশ্ব শব্দটি অর্থ কী?
Correct Answer:
ক: পরশু
Explanation:
পরশ্ব শব্দটি অর্থ কী? সঠিক উত্তর পরশু 'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন। যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পসস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
'Lexicography' -এর বাংলা পারিভাষিক শব্দ কি?
Correct Answer:
খ: অভিধানতত্ত্ব
Explanation:
'Lexicography' -এর বাংলা পারিভাষিক শব্দ কি? সঠিক উত্তর অভিধানতত্ত্ব ব্যাকরণের বা বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয়/ অংশ ৪টি - ১. ধ্বনিতত্ত্ব (Phonology) ২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) ৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) ৪. অর্থতত্ত্ব (Semantics) = >#এছাড়াও ব্যাকরণে আরো বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো - অভিধানতত্ত্ব(Lexicography), ছন্দ ও অলংকার, ইত্যাদি।
'গুনাহ' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'গুনাহ' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ফারসি বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:— (১) ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। (৩) বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
Correct Answer:
ক: গণনা, গণিকা, শোণিত
Explanation:
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? সঠিক উত্তর গণনা, গণিকা, শোণিত শুদ্ধ বানানগুচ্ছ হলো: গণনা, গণিকা, শোণিতে। আরো কিছু শুদ্ধ বানান হলো: গীতালি, গভর্নর, শৃঙ্খল, শশাঙ্ক, সংলাপ ইত্যাদি।
'হেড মৌলভী' __ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত ?
Correct Answer:
ক: ইংরেজি + ফার্সি
Explanation:
'হেড মৌলভী' __ কোন কোন ভাষার শব্দযোগে গঠিত ? সঠিক উত্তর ইংরেজি + ফার্সি হেড মৌলভী মিশ্র শব্দ, যা ইংরেজি ও ফারসি শব্দ দ্বারা গঠিত হয়েছে। আরো কয়েকটি মিশ্র শব্দ : রাজা বাদশা (তৎসম + ফারসি), হেড পন্ডিত (ইংরেজি + তৎসম), চৌ হদ্দি (ফারসি + আরবি), ডাক্তার - খানা (ইংরেজি + ফারসি)।
'কণিকা' শব্দের 'ণ' বসেছে কোন নিয়মে?
Correct Answer:
ঘ: স্বভাবতই 'ণ' বসেছে
Explanation:
'কণিকা' শব্দের 'ণ' বসেছে কোন নিয়মে? সঠিক উত্তর স্বভাবতই 'ণ' বসেছে যে সকল শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ (ণ) হয়ঃ চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণী গণিকা আপণ লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ চিক্কণ নিক্বণ ত’ণ, কফোণি বণিক গুণ গণনা পিণাক পণ্য বাণ এখানে গুণ শব্দটি দুই বার আছে, তাই মোট ৪২ টি শব্দ আছে। কিন্তু স্বভাবতই মূর্ধন্য - ণ (ণ) বসে ৪১ টি শব্দে।
ফরাসি ভাষার শব্দের উদাহরন কোনটি?
Correct Answer:
গ: কুপন
Explanation:
ফরাসি ভাষার শব্দের উদাহরন কোনটি? সঠিক উত্তর কুপন পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ৷; ফরাসি শব্দ : কার্তুজ, কুপন , ডিপো, রেস্তোরাঁ।
'বন্য' শব্দটির চলিত রুপ কোনটি?
Correct Answer:
খ: বুনো
Explanation:
'বন্য' শব্দটির চলিত রুপ কোনটি? সঠিক উত্তর বুনো সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে বন্য - বুনো, দেখিয়া - দেখে, তাহার - তার।
তুর্কি ভাষার শব্দ কোনগুলি?
Correct Answer:
গ: চাকু, তোপ
Explanation:
তুর্কি ভাষার শব্দ কোনগুলি? সঠিক উত্তর চাকু, তোপ তুর্কি ভাষার শব্দ: চাকু, তোপ। চা, চিনি - চিনা শব্দ। হজ, ওজু - আরবি শব্দ। চশমা, রসদ - ফারসি শব্দ।