Morphology MCQs
Showing 50 questions (Total: 777)
'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
Correct Answer:
গ: পেরিয়ে
Explanation:
'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে? সঠিক উত্তর পেরিয়ে সাধুরীতি থেকে চলিতরীতিতে পরিবর্তনের নিয়ম: নিচে উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরিত করা যায়: ১। ই - স্বরধ্বনির লোপ: ক্রিয়াপদের মধ্যে ই - স্বরধ্বনি থাকলে চলিত রীতিতে ই - স্বরধ্বনি লোপ পায়। যেমন—খাইব>খাব, আসিবে>আসবে। ২। উ - স্বরধ্বনির লোপ: চলিত রীতিতে উ - স্বরধ্বনি লোপ পায়। যেমন— হউক>হোক, থাউক>থাক। ৩। হ - কারের লোপ: চলিত ভাষায় রূপান্তরের সময় পদের মধ্যে হ - কারের লোপ হয়। যেমন— তাহা>তা, যাহা>যা। ৪। উ - ধ্বনির পরিবর্তন: পদের শেষে অ - আ স্বরধ্বনি থাকলে চলিতরীতিতে পূর্ববর্তী উ - স্বরধ্বনি ও - ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন— শুন>শোন উঠে>ওঠে। ৫। আ - ধ্বনির পরিবর্তন: পূর্ববর্তী ই - ধ্বনির প্রভাবে পরবর্তী অক্ষরের আ - ধ্বনি এ - ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন— গিয়া>গিয়ে মিঠা>মিঠে। ৬। অপিনিহিতি, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে পরিবর্তন: অপিনিহিত, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে সাধুরীতির পরিবর্তন ঘটে। যেমন— করিয়া>করে, ছুটিয়া>ছুটে।
'পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
Correct Answer:
ক: চাহিদা
Explanation:
'পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? সঠিক উত্তর চাহিদা 'চাহিদা'’ শব্দটি পাঞ্জাবিভাষা থেকে নেয়া হয়েছে।
নিচের কোনটি শব্দের আগে বসে?
Correct Answer:
খ: উপসর্গ
Explanation:
নিচের কোনটি শব্দের আগে বসে? সঠিক উত্তর উপসর্গ উপসর্গের সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদেরকে বলা হয় উপসর্গ। যেমন—প্র, পরা, পরি, নির ইত্যাদি।
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: উপনেতা
Explanation:
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপনেতা উপসামীপ্যউপকূল, উপকণ্ঠসদৃশউপদ্বীপ, উপবনক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতাবিশেষউপনয়ন (পৈতা), উপভোগ
কাঁচি কোন ধরনের শব্দ ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
কাঁচি কোন ধরনের শব্দ ? সঠিক উত্তর তুর্কি # তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল:নিচের বাক্য গুলো মনে রাখুন:১। # সুলতান খাঁর বোচকা বাবুর্চিকেদেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশবানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক, কোর্মা)২। # ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুকবারুদের তোপের সামনে কি আর টেকে ?কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়েপড়ল । (ছুরি , কাচি , চকমক , বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু )
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ আরবি শব্দ মনে রাখার কৌশলআরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব, কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। আরবি শব্দ :ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ
'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
Correct Answer:
গ: ফারসি + আরবি
Explanation:
'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? সঠিক উত্তর ফারসি + আরবি 'চৌ - হদ্দি' হলো চৌ + হদ্দি। এখানে, 'চৌ' অংশটুকু ফারসি এবং 'হদ্দ' অংশটুকু আরবি ভাষার শব্দ। ফারসি 'চৌ' অর্থ চার এবং 'হদ্দ' অর্থ সীমানা। সুতরাং চৌ - হদ্দি শব্দের অর্থ চতুঃসীমা। যেমন - বাড়ি বা জমির চৌহদ্দি।
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: এজেন্ট
Explanation:
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? সঠিক উত্তর এজেন্ট 'এজন্টে' (agent ) ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ শাসক , ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল। 'দাখিল' শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ পেশ বা উপস্থাপন করা । 'আইন' শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি, বিধান বা কানুন। 'মুচলেকা শব্দটি এসছে তুর্কি ভাষা থেকে, যার অর্থ শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে। এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র।
কোন শব্দটি ফারসি?
Correct Answer:
গ: পেরেশান
Explanation:
কোন শব্দটি ফারসি? সঠিক উত্তর পেরেশান 'পেরেশান' শব্দটি ফারসি শব্দ, যার অর্থ উদ্বিগ্ন বা চিন্তিত। 'তকদির' শব্দটি আরবি শব্দ , যার অর্থ অদৃষ্ট, নসিব বা ভাগ্য। 'মুসাফির' শব্দটি আরবি শব্দ , যার অর্থ বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। 'মজলুম' শব্দটি ও আরবি শব্দ , যার অর্থ অত্যাচারিত।
' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Correct Answer:
ক: সমাস
Explanation:
' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর সমাস নবান্ন ( = নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।
গ্রিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: দাম
Explanation:
গ্রিক শব্দ কোনটি? সঠিক উত্তর দাম 'দাম' হচ্ছে গ্রিক শব্দ। 'তুফান' 'লুঙ্গী' ও 'কুশন' যথাক্রমে আরবি, বর্মি ও ইংরেজি শব্দ।
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Correct Answer:
খ: অবচেতন
Explanation:
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- সঠিক উত্তর অবচেতন 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি ) সচেতন থাকে না। অন্যদিকে (গ) 'চেতনাহীন' শব্দটির ইংরেজি ' Unconscious' ।
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিটপী
Explanation:
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি? সঠিক উত্তর বিটপী 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ 'বিটপী'। এর আরো কতিপয় সমার্থক শব্দ হলো - গাছ, শাখী, দ্রুম , মহীরুহ, তরু, পাদপ ইত্যাদি। পক্ষান্তরে , 'কলাপী ' হচ্ছে ময়ূর শব্দের , 'নীরধি' হচ্ছে 'সাগর' শব্দের এবং 'অবনি' হচ্ছে 'পৃথিবী ' - এর সমার্থক শব্দ।
কোনটি ইংরেজি শব্দ?
Correct Answer:
ঘ: কমা
Explanation:
কোনটি ইংরেজি শব্দ? সঠিক উত্তর কমা 'ম্যাজেন্টা' (Magenta ) শব্দটি ইতালীয়, যার অর্থ টকটকে লাল; (খ) পিস্তল পর্তুগিজ শব্দ; (গ) আলমারি পর্তুগিজ শব্দ ; (ঘ) 'কমা' (Comma ) ইংরেজি শব্দ , যা একটি যতিচিহ্ন।
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: ডাকমাশুর
Explanation:
'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর ডাকমাশুর বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। ‘ভাষা’ শব্দের আগে ‘পরি’ উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা’ বলে। জ্ঞান - বিজ্ঞানের উন্নতির সঙ্গে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে নিত্যনতুন ধারণা ও উপকরণ তৈরি হচ্ছে। এগুলো প্রকাশের জন্য প্রয়োজন নতুন শব্দ। সুনির্দিষ্ট বিষয়কে ধারণকারী এসব শব্দই পরিভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন বিদেশি শব্দকে বোঝার জন্য, অফিস - আদালত ও উচ্চশিক্ষায় ব্যবহৃত ইংরেজি শব্দের প্রতিশব্দ জানার জন্য, জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরো সুপরিসর করার জন্য এবং মূলত ভাষাকে সহজভাবে উপস্থাপনের জন্যই পরিভাষার প্রয়োজন হয়। উদাহরণ : অম্লজান—oxygen, উদজান— hydrogen, নথি—file, প্রশিক্ষণ—training ইত্যাদি।
' আফতাব' শব্দের সমার্থ কোনটি?
Correct Answer:
গ: অর্ক
Explanation:
' আফতাব' শব্দের সমার্থ কোনটি? সঠিক উত্তর অর্ক আফতাব অর্থ সূর্য। সূর্যের সমার্থক শব্দ গুলো - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা।
'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি?
Correct Answer:
গ: সহচর + য
Explanation:
'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি? সঠিক উত্তর সহচর + য সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ‘য’ - যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ - এর লোপ হয়। যথা – সম্ + য = সাম্য, কবি + য = কাব্য (ই - কার লোপ পেয়েছে), মধুর + য = মাধুর্য, প্রাচী + য = প্রাচ্য। তেমনি সহচর + য = সাহচর্য, এখানে আ, ই, নেই, তাই লোপ পায়নি, কিন্তু বৃদ্ধির নিয়মে আ - কার এসে সাহচর্য হয়েছে।
' পরশ্ব' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ক: পরশু
Explanation:
' পরশ্ব' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর পরশু 'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
বৈরাগ্য সাধনে-- সে আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি? সঠিক উত্তর মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় । অসংখ্য বন্ধন - মাঝে মহানন্দময়লভিব মুক্তির স্বাদ । - রবীন্দ্রনাথ ঠাকুর
"বাবুর্চি" কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
"বাবুর্চি" কোন ভাষার শব্দ? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় । শব্দ. *** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেখা ।
শুদ্ধ শব্দ কোনটি?
Correct Answer:
খ: সান্ত্বনা
Explanation:
শুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর সান্ত্বনা সান্ত্বনা - [বিশেষ্য পদ] প্রিয়বাক্য দ্বারা প্রবোধ দান; আশ্বাসবাক্য।
কোনটি আরবি শব্দ?
Correct Answer:
ক: শরিফ
Explanation:
কোনটি আরবি শব্দ? সঠিক উত্তর শরিফ ***আরবি শব্দ মনে রাখার কৌশল***আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব, কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। = = = আরবি শব্দ = = = ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ ।
'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ-
Correct Answer:
খ: আওভায়ক্
Explanation:
'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ- সঠিক উত্তর আওভায়ক্ উচ্চারণরীতি : শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে। বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন : উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থবিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। বিশুদ্ধ উচ্চারণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া। অর্থাৎ ঠিক উচ্চারণস্থান থেকেই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ - সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
'বাবা' শব্দের উৎস ভাষা-
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
'বাবা' শব্দের উৎস ভাষা- সঠিক উত্তর তুর্কি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার রচিত ‘রত্নবতী (১৮৬৯) উপন্যাসটি বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস।
' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
Correct Answer:
খ: বন্+ধন্
Explanation:
' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক উত্তর বন্+ধন্ সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter) - কে বোঝালে ও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরুপ বা ধ্বনি - নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি , তাই অক্ষর । উদাহরণস্বরুপ , ইংরেজি 'Incident' শব্দে 'In - ci - dent' - এ তিনটি Syllable আছে। এই তিনটি Syllable - ই হলো অক্ষর। কিন্তু , আলাদাভাবে ' I - n - c - i - d - e - n - t' - এগুলাে অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রুপ , বাংলা 'বন্ধন' শব্দেও বন্ + ধন্ - - এ দুটো অক্ষর। কিন্তু ব + ন্ + ধ্ + ন্ - - এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' --এর ব্যবহার হয়েছে?
Correct Answer:
খ: প্রবণ
Explanation:
নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে 'ণ' --এর ব্যবহার হয়েছে? সঠিক উত্তর প্রবণ 'কল্যাণ' 'নিক্কণ' ও 'বিপণি' - শব্দগুলো 'ণ' - এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র, পরি, নির - এ তিনটি উপসর্গের পর 'প' - বর্গের ৫ টি (প, ফ,ব,ভ,ম) বর্ণ থাকলে তারপরে 'ন' ধ্বনি থাকলে তা মূর্ধন্য 'ণ' হয়। যেমন: প্রবণ , প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
' হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: ইংরেজি + ফার্সি
Explanation:
' হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর ইংরেজি + ফার্সি যেসব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বলে। যেমন ; 'হেডমৌলভী' (ইংরেজি + ফারসি ) দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আর ও কিছু শব্দ হলো : হাটবাজার (বাংলা + ফারসি ) ; চৌহদ্দি (ফারসি + আরবি) ; রাজ - বাদশা (তৎসম + ফারসি) ইত্যাদি।
' সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ঘ: একযোগে
Explanation:
' সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর একযোগে 'সমভিব্যাহারে' শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ - সঙ্গে ; একযোগে বা সংঘদ্ধ হয়ে । যেমন - মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ইংরেজি+ফার্সি
Explanation:
হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ইংরেজি+ফার্সি দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃরাজা - বাদশা (তৎসম + ফারসি), হাটবাজার (বাংলা + ফারসি), হেড - মৌলভি (ইংরেজি + ফারসি), হেড - পন্ডিত (ইংরেজি + তৎসম), খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম), ডাক্তারখানা (ইংরেজি + ফারসি), পকেটমার (ইংরেজি + বাংলা)।
খাটিঁ বাংলা শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: ঢোল
Explanation:
খাটিঁ বাংলা শব্দ কোনটি? সঠিক উত্তর ঢোল তদ্ভব শব্দ : যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের আরেক নাম খাঁটি বাংলা শব্দ। যেমন : হাত, ভাত, চাঁদ ইত্যাদি।
পর্তুগীজ শব্দ কোনটি?
Correct Answer:
ক: বালতি
Explanation:
পর্তুগীজ শব্দ কোনটি? সঠিক উত্তর বালতি পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশলঃগীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। শব্দগির্জা , চাবি , গুদাম , আলমারি , আনারস , পেঁপে , পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি , কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি , ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম , পুউরুটি , মিস্রি , পেরেক, ইংরেজ , নিলামও বেহালা ইত্যাদি ।
বাংলা শব্দের উদ্ভব হয়েছে-
Correct Answer:
ঘ: প্রাকৃত
Explanation:
বাংলা শব্দের উদ্ভব হয়েছে- সঠিক উত্তর প্রাকৃত সাধারণ মানুষ কথা বলত প্রাকৃত ভাষায়। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে নানারকম প্রাকৃত ভাষা ছিল। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এবং অধিকাংশ ভাষাবিদের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?
Correct Answer:
গ: ক্ষুদ্রার্থে
Explanation:
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে নাটিকা - (১) [বিশেষ্য পদ] ক্ষুদ্রকার নাটক; ছোট নাটক; ছোট নাটক। (২) [বিশেষণ পদ] নৃত্যকারিণী, নর্তকী।
‘আনারস’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
‘আনারস’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগীজ শব্দঃ গির্জা , চাবি , গুদাম, আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি, পেরেক,নিলাম, বেহালা।
'পঙ্কজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: যোগরুঢ
Explanation:
'পঙ্কজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর যোগরুঢ যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন - মূল শব্দ শব্দ গঠন ব্যবহারিক অর্থ পঙ্কজ পঙ্কে জন্মে যা পদ্মফুল রাজপুত রাজার পুত্র একটি জাতি বিশেষ, ভারতের একটি জাতি মহাযাত্রা মহাসমারোহে যাত্রা মৃত্যু জলধি জল ধারণ করে যা/ এমন সাগর
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: বহুব্রীহি সমাস
Explanation:
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বহুব্রীহি সমাস ব্যতিহার বহুব্রীহি: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: বাধ্যতামূলক
Explanation:
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ? সঠিক উত্তর বাধ্যতামূলক বিভিন্ন বিদেশি শব্দের অনুকরণে ভাবানুবাদমূলক যেসব প্রতিশব্দ সৃষ্টি করা হয়েছে, সেগুলোকে নবসৃষ্ট বা পরিশব্দ বা পারিভাষিক শব্দ বলে। মূলত প্রচলিত বিদেশি শব্দেরই এরকম পারিভাষিক শব্দ তৈরি করা হয়েছে। যেমনঃপারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দঅম্লজান - Oxygenসচিব - Secretaryউদযান - Hydrogenস্নাতক - Graduateনথি - Fileস্নাতকোত্তর - Post Graduateপ্রশিক্ষণ - Trainingসমাপ্তি - Finalব্যবস্থাপক - Managerসাময়িকী - Periodicalবেতার - Radioসমীকরণ - Equation
'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
খ: হিন্দি
Explanation:
'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর হিন্দি বাংলা ভাষায় আগত হিন্দী শব্দ - চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি৷‘পানি’ - এর সংস্কৃত শব্দ হলো জল। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।
লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি? সঠিক উত্তর কবিরাজ ‘নদ’ - এর স্ত্রীলিঙ্গ ‘নদী’। ‘শিশু’ শব্দটি উভয়লিঙ্গ প্রকাশ করে। কবিরাজ - এর লিঙ্গান্তর হয় না। ‘ননদ’ এর পুংলিঙ্গ ‘দেবর’।
”উষ্ণ” শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Correct Answer:
ক: ষ+ণ
Explanation:
”উষ্ণ” শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর ষ+ণ ণত্ব - বিধানের নিয়মানুসারে তৎসম শব্দে ঋ, র, ষ - এর পর মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয়।
কোনটি বিদেশী শব্দ নয়?
Correct Answer:
গ: ঢেঁকি
Explanation:
কোনটি বিদেশী শব্দ নয়? সঠিক উত্তর ঢেঁকি ঢেঁকি বাংলা শব্দ। এছাড়াও বাংলা শব্দ হলো - কুড়ি, পেট, চুলা৷
গ্রীক শব্দ কোনটি?
Correct Answer:
খ: দাম
Explanation:
গ্রীক শব্দ কোনটি? সঠিক উত্তর দাম ‘দাম’ হচ্ছে গ্রিক শব্দ। এছাড়া সুড়ঙ্গ শব্দটিও গ্রিক। অপরদিকে, লিচু চীনা শব্দ, চাবি পর্তুজ শব্দ এবং লুঙ্গি বার্মিজ (মিয়ানমার) শব্দ। সুতরাং সঠিক উত্তর (খ)।
'চানাচুর' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: হিন্দি
Explanation:
'চানাচুর' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হিন্দি হিন্দী শব্দ : চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' - কার লেখা ?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' - কার লেখা ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ উক্তিটি রুপসী বাংলার কবে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ করিতার অন্তর্গত। ‘বনলতা সেন’ (১৯৪২)) আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা গ্রন্থগুলোর অন্যতম। এ কাব্যের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং জীবনানন্দের কবিতাগুলোর মধ্যে জনপ্রিয়।
শব্দ কয় প্রকার?
Correct Answer:
খ: ৩প্রকার
Explanation:
শব্দ কয় প্রকার? সঠিক উত্তর ৩প্রকার শব্দ মোট ৩ শ্রেণীতে বিভক্ত। উৎপত্তিগত দিক থেকে শব্দ ৫ প্রকার। গঠনের দিক থেকে ২ প্রকার এবং অর্থের দিক দিয়ে ৩ প্রকার।
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Explanation:
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
গণনাবাচক শব্দ কোনগুলো?
Correct Answer:
ক: এক, দুই
Explanation:
গণনাবাচক শব্দ কোনগুলো? সঠিক উত্তর এক, দুই অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ ১,২,৩ পৃভৃতি। গণনাবাচক শব্দ এক, দুই, তিন - - - - । পুরণবাচক শব্দ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা প্রভৃতি।
”চন্দ্র” কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
”চন্দ্র” কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর তৎসম চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পারি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির
Correct Answer:
গ: উপসর্গের
Explanation:
”নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির সঠিক উত্তর উপসর্গের অর্থহীন অথচ অর্থ - দ্যোতক যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের আগে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাদেরকে উপসর্গ বলে। যেমনঃ ‘মান’ একটি শব্দ। এর আগে ‘অপ’ অব্যয়টি যুক্ত হলে হয় ‘অপমান’। যদি ‘পরি’ যুক্ত হয় তাহলে ‘পরিমাণ’ হবে ইত্যাদি। মূল ‘মান’ শব্দের অর্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ সৃষ্টি হয়েছে।
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
Correct Answer:
ক: এয়ো
Explanation:
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ? সঠিক উত্তর এয়ো নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।