native words MCQs
Showing 13 questions (Total: 13)
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?
Correct Answer:
ঘ: চাবি
Explanation:
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়? সঠিক উত্তর চাবি চাবি শব্দটি দেশি শব্দ নয় । এটি পর্তুগিজ ভাষা থেকে বাংলায় এসেছে। চাবি - কাঠি /বিশেষ্য পদ/ তালা বন্ধ করিবার বা খুলিবার শলাকাবিশেষ, কুঞ্চিকা, হার্মনিয়মের স্টপার; ঘড়ির দম দিবার যন্ত্র।বাংলা ভাষায় পর্তুগিজ শব্দের তালিকানীচের সারণিতে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলির একটি প্রায় - সম্পূর্ণ তালিকা দেওয়া হল। উৎস পর্তুগিজ শব্দ বাংলা শব্দ Cadeira কেদারা Câmara কামরা Janela জানালা Chave চাবি Gamela গামলা Balde বালতি Botelha বোতল Armário আলমারি Igreja গির্জা Saia সায়া Camisa কামিজ Aia আয়া Alfinete আলপিন Botão বোতাম Pão পাঁউরুটি Couve কপি (বাঁধাকপি) Caju কাজু Cruz ক্রুশ Mármore মর্মর Padre পাদ্রি Pipa পিপা Pires পিরিচ Fita ফিতা Sabão সাবান Santo সন্ত Ceroulas সালোয়ার Toalha তোয়ালে Viúva (?) বিধবা Jesu যিশু Inglez ইংরেজ Christão খ্রিস্টান Tabaco তামাক Zamboa জাম্বুরা Varanda বারান্দা Charuto চুরুট Ananas আনারস Papaia পেঁপে Leilão নিলাম Falto ফালতু Mestre মিস্ত্রি Cartucho কার্তুজ Estirar ইস্ত্রি Pera পেয়ারা Âncora নোঙর Alcatrão আলকাতরা Boia বয়া Boião বয়াম Viola বেহালা Bomba বোমা Grade গরাদ Gudão গুদাম Espada ইস্পাত Coronel কর্নেল Mastro মাস্তুল Prego পেরেক Jogar জুয়া Bruça বুরুশ Recibo রশিদ Tanque টাংকি Bacia বাসন Forma ফর্মা Ata (from old Mexican "ate") আতা
দেশি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: ডিঙা
Explanation:
দেশি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর ডিঙা 'ডিঙা' দেশি শব্দ। এরুপ কুলা, ঢেঁকি, ডাব , ডাগর ইত্যাদি দেশি শব্দ । 'গিন্নি' অর্ধ - তৎসম শব্দ। 'চাঁদ' তদ্ভব শব্দ। 'বৃক্ষ' তৎসম শব্দ।
কোনটি দেশি শব্দ?
Correct Answer:
ঘ: কুলা
Explanation:
কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলা 'কুলা' দেশি শব্দ। এরুপ - গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর ,ঢেঁকি । আর রিকশা , চা, কিতাব - বিদেশি শব্দ ।
নিচের কোনটি দেশি শব্দ?
Correct Answer:
গ: কুলো
Explanation:
নিচের কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর কুলো বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষার যে শাব্দিক উপাদান এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলো কে দেশি শব্দ বলে। যেমন - খেকশিয়াল, বাখারি, কদু , কুড়ি, মই, লাঠি, পয়েলা, পেট, ঝোল, কুলা বা কুলো ইত্যাদি।
কোনগুলো দেশি শব্দ?
Correct Answer:
ঘ: খোকা, চাঁপা
Explanation:
কোনগুলো দেশি শব্দ? সঠিক উত্তর খোকা, চাঁপা বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়।যেমন: খোকা,চাঁপা, কুলা,গঞ্জ,টোপর,ডাব,ডাগর ইত্যাদি।
কোনটি দেশি শব্দ?
Correct Answer:
ঘ: ঢেঁকি
Explanation:
কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর ঢেঁকি ঢেঁকি দেশি শব্দ। আরো কয়েকটি দেশি শব্দ হলো - কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর ইত্যাদি। পেঁপে পর্তুগিজ শব্দ। আসন সংস্কৃত শব্দ। চেহারা ফারসি শব্দ।
'রিক্সা' কোন দেশি শব্দ?
Correct Answer:
ক: জাপানি
কোনটি দেশি শব্দের উদাহরণ ?
Correct Answer:
ঘ: গঞ্জ
Explanation:
কোনটি দেশি শব্দের উদাহরণ ? সঠিক উত্তর গঞ্জ এছাড়া আরো কিছু দেশি শব্দ, ঢেকি, কুলা, কুড়ি, পেট ইত্যাদি।
কোনগুলি দেশি শব্দ?
Correct Answer:
গ: খোকা,চাঁপা
Explanation:
কোনগুলি দেশি শব্দ? সঠিক উত্তর খোকা,চাঁপা দেশি শব্দ: বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো, সেইসব আদিবাসীদের ভাষার যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন - কুলা, গঞ্জ, টোপর ইত্যাদি। এই আদিবাসীদের মধ্যে আছে - কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি।
বিদেশি শব্দ নয় কোনটি?
Correct Answer:
ঘ: গঞ্জ
কোনটি বিদেশি শব্দ নয়?
Correct Answer:
ঘ: সূর্য
Explanation:
কোনটি বিদেশি শব্দ নয়? সঠিক উত্তর সূর্য ‘সূর্য’ হলো তৎসম শব্দ। উল্লেখ্য, আদালত’ হলো আরবি ( প্রশাসনিক ও সাংস্কৃতিক) শব্দ। ‘চিনি’ি হলো চীনা শব্দ। ‘পাউরুটি হলো পর্তুগজ শব্দ।
‘তামাক’ শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
Correct Answer:
গ: পর্তুগিজ
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: চালবাজ
Explanation:
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর চালবাজ বাজ (দক্ষ অর্থে - ফারসি) - কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ, গলাবাজ + ই = গলাবাজি (বিশেষ্য)