Properties of nonmetals MCQs
Showing 21 questions (Total: 71)
কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?
Correct Answer:
গ: লিথিয়াম
Explanation:
কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? সঠিক উত্তর লিথিয়াম লিথিয়াম সর্বাপেক্ষা হালকা ধাতু। রসায়ন বিদ্যা অনুযায়ী বেরিয়াম (Ba), সিলভার (Ag) লিথিয়াম( Li) ও সোডিয়ামের (Na) এর ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে 131.3, 107.9, 6.941 ও 22.99। যেহেতু ধাতুগুলোর মধ্যে লিথিয়ামের ভর সংখ্যা (6.941) সবচেয়ে কম সুতরাং লিথিয়ামই হচ্ছে সর্বাপেক্ষা হালকা ধাতু।
সর্বাপেক্ষা মূল্যবান ধাতু কি?
Correct Answer:
গ: প্লাটিনাম
Explanation:
সর্বাপেক্ষা মূল্যবান ধাতু কি? সঠিক উত্তর প্লাটিনাম প্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতিক Pt। এটি সোনা এর থেকেও দামি মৌল বা রাসায়নিক পদার্থ । এটি একটি অবস্থান্তর ধাতু । প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু ।
ভুপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে?
Correct Answer:
গ: অ্যালুমিনিয়াম
Explanation:
ভুপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম ব্যাখ্যঃ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে আ্যলুমিনিয়াম ধাতু (৮.১%)। লৌহ ( ৫.১%), ক্যালসিয়াম ( ৩.৭%), সোডিয়াম (২.৮%), পটাসিয়াম (২.৫%) বিদ্যমান। ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন ( ৪২.৭%)
অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ?
Correct Answer:
খ: লবণ
ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ?
Correct Answer:
খ: তামা ও টিন
Explanation:
ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ? সঠিক উত্তর তামা ও টিন ব্রোঞ্জ এক প্রকারের সংকর ধাতু। সাধারণত তামার সাথে বিভিন্ন অনুপাতে টিন মিশিয়ে ব্রোঞ্জ প্রস্তুত করা হয়। তবে অনেক সময় টিন ছাড়াও এতে দস্তা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, নিকেল, প্রভৃতি ধাতুও মিশানো হয়। ব্রোঞ্জ বেশ শক্ত ও নমনীয় এবং নানা গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা সম্ভব।
বৈদ্যুতিক বাল্বের পিরামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলে-
Correct Answer:
ঘ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের পিরামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলে- সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুন্ডলী থাকে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার ধাতুর তৈরী। যার রোধাঙ্ক খুব বেশি এবং এটি উচ্চ তাপমাত্রায় না গলে কঠিন অবস্থায় থাকে।
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি শক্ত ধাতুর নাম কি ?
Correct Answer:
ক: হীরা
প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
Correct Answer:
ঘ: অ্যালুমিনিয়াম
Explanation:
প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ধাতুকে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। যৌগরূপে এই ধাতুকে প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভূ - পৃষ্ঠের সব ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম এর পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৭% - ৮%।
কোন অধাতু বিদ্যু পরিবাহী ?
Correct Answer:
গ: গ্রাফাইট
Explanation:
কোন অধাতু বিদ্যু পরিবাহী ? সঠিক উত্তর গ্রাফাইট অধাতুর মধ্যে একমাত্র গ্রাফাইটই বিদ্যু পরিবাহী। গ্রাফাইটের রং গাঢ় - ধূসর, পিচ্ছিল, ধাতুর ন্যায় উজ্জ্বল। গ্রাফাইটের আপেক্ষিক গুরুত্ব ২.২৫। স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু পারদ। গ্যালিয়াম হলো প্রকৃতির এক অদ্ভুদ মৌল, যার গলনাঙ্ক খুবই কম ,কিন্তু স্ফুটনাঙ্ক অস্বাভাবিক রকমের বেশি। টাইটেনিয়াম একটি রাসায়নিক মৌল। টাইটেনিয়ামের রং রুপালী এবং এটি কম ঘনত্বসম্পন্ন রুপান্তরিত ধাতু।
নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা?
Correct Answer:
খ: সোডিয়াম
Explanation:
নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা? সঠিক উত্তর সোডিয়াম শুষ্ক বাতাসে সোডিয়াম কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। কিন্তু আর্দ্র বাতাসে এটি সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে যা, বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। তাই বাতাসের সংস্পর্শে যাতে না আসতে পারে সেজন্য সোডিয়াম ধাতুকে কেরোসিন বা পেট্রোলের নিচে রাখা হয়। সোডিয়াম ধাতুর ঘনত্ব ০.৯৭১ গ্রাম/মিলিগ্রাম যা পানির ঘনত্ব (১ গ্রাম/মিলিগ্রাম) থেকে কম। অর্থাৎ এ ধাতুটি পানি থেকে হালকা।
ধাতুর যে ধর্মের কারণে পিটিয়ে পাত (sheet) এ পরিনত করা যায় তা হলো-
Correct Answer:
খ: Malleability
Explanation:
ধাতুর যে ধর্মের কারণে পিটিয়ে পাত (sheet) এ পরিনত করা যায় তা হলো- সঠিক উত্তর Malleability ধাতুর নমনীয়তা ধর্ম যাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ম্যালিয়াবিলিটি। আমরা জানি, অধিকাংশ ধাতুই নরম। নরম বল্লে ভুল হবে। আসলে নমনীয়। মানে হল একে বাকাতে খুব বেশি বল লাগে না। ধাতুর ভিতর থাকে ইলেক্ট্রন। আবার ধাতু গুলার এক্টা নির্দিষ্ট ক্রিস্টাল থাকে যাকে আম্রা ধাতুর গঠনের মূল জানি। এই ক্রিস্টাল গঠনের মাধ্যমেই আম্রা ধাতু সম্পর্কে অনেক তথ্য জান্তে পারি। তো এই ক্রিস্টালের ভিতর অনেক ফাকা জায়গা থাকে। যদিও খুব কম তাও থাকে। কোন ধাতুকে যখন পিটানো হয় তখন এই ক্রিস্টাল আকার ভাংতে থাকে। মানে হল, এই ধাতু আর আগের মত থাকে না। অন্য শেপে চলে যায়৷ এক রূপ থেকে অন্য রূপে যাওয়ার মতন আর কি। তখন যত আকার বদলানো হবে ক্রিস্টালের আকারও সেভাবে চেঞ্জ হবে৷ এজন্য ধাতুকে বিভিন্ন আকার দেয়া যায়।
পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি?
Correct Answer:
ক: লোহা
Explanation:
পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি? সঠিক উত্তর লোহা পৃথিবীর সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু লোহা উল্লেখ্য, সবচেয়ে হালকা ধাতু লিতিয়াম: মূল্যবান ও ভারী প্লাটিনাম; সক্রিয় ধাতু পটাশিয়াম। পারি অপেক্ষা হালকা ধাতু সোডিয়াম। স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতুর পারদ; ও সিজিয়াম । সবচেয়ে ভারি তরল পারদ । পারদের গলনাংক সবচেয়ে কম। সর্বোচ্চ গলনাংক ধাতু টাংস্টেন। ধাতু হিসেবে প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম । সবচেয়ৈ ক্ষয়প্রাপ্ত ধাতু দস্তা
কোন ধাতুর গলনাংক সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: পারদ
Explanation:
কোন ধাতুর গলনাংক সবচেয়ে কম? সঠিক উত্তর পারদ পারদ ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম। পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d - ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
পিতল কোন ধাতুর সংকর?
Correct Answer:
গ: কপার ও জিংক
Explanation:
পিতল কোন ধাতুর সংকর? সঠিক উত্তর কপার ও জিংক পিতল এক প্রকারের সংকর ধাতু যা দস্তা ও তামার সংমিশ্রণে তৈরি করা হয়।
পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু কোনটি?
Correct Answer:
খ: লিথিয়াম
Explanation:
পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তর লিথিয়াম লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু । এর পারমানবিক সংখ্যা ৩ । ১ ঘন সেমি এর ভর মাত্র .৫৩৫ গ্রাম ।
তড়িৎ বিশ্লেষন মাধ্যমে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে কি বলে?
Correct Answer:
ঘ: ইলেকট্রোপ্লেটিং
একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে-
Correct Answer:
ঘ: হলুদ রং
সংকর ধাতু পিতলের উপাদান হল-
Correct Answer:
ক: তামা ও দস্তা
সংকর ধাতু ব্রোঞ্জে উপাদান হলো-
Correct Answer:
খ: তামা ও টিন
আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: সিলভার
Explanation:
আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়? সঠিক উত্তর সিলভার right answer is silver
আয়নায় পেছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: মার্কারি
Explanation:
আয়নায় পেছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর মার্কারি কাঁচের এক পৃষ্ঠে রূপা বা অ্যালুমিনিয়াম প্রলেপ লাগিয়ে আয়না তৈরি করা হয়। এর ফলে কাঁচ অস্বচ্ছ প্রতিফলক হিসেবে কাজ করে এবং প্রলেপ লাগানোর পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে আলোর প্রতিফলন হয় ।