sound changes MCQs
Showing 18 questions (Total: 18)
নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
Correct Answer:
ক: প্রাতিপদিক
Explanation:
নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়? সঠিক উত্তর প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। যেমন : লাজ , ঘর, বড় ইত্যাদি।
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Correct Answer:
গ: লাফ > ফাল
Explanation:
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? সঠিক উত্তর লাফ > ফাল লাফ> ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ।ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন । যেমন - বাকস> বাসক, রিকশা > রিশকা পিশাচ> পিচাশ।
শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
Correct Answer:
খ: বিষমীভবন
Explanation:
শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? সঠিক উত্তর বিষমীভবন বিষমীভবন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন - শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি ।
ফাল্গুন>ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?
Correct Answer:
গ: অন্তর্হতি
Explanation:
ফাল্গুন>ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে? সঠিক উত্তর অন্তর্হতি যখন পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পায়, তখন তাকে অন্তর্হতি বলা হয়।অন্তর্হতি এর উদাহরণ হলো: ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি।
’স্নান > সিনান’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?
Correct Answer:
ক: বিপ্রকর্ষ
Explanation:
’স্নান > সিনান’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ? সঠিক উত্তর বিপ্রকর্ষ স্নান - সিনাান ধ্বনি পরিবর্তনের এ রীতিকে বিপ্রকর্ষ বলা হয়। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলাহয় স্বরাগম বা বিপ্রকর্ষ।
'বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল। ' __ এই বাক্যে যে -কয়টি শব্দে ধ্বনি -পরিবর্তন ঘটেছে_
Correct Answer:
ক: ৬ টি
Explanation:
'বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল। ' __ এই বাক্যে যে -কয়টি শব্দে ধ্বনি -পরিবর্তন ঘটেছে_ সঠিক উত্তর ৬ টি ‘বউদি ফাগুন মাসের সক্কাল বেলা অযথাই বড়দার সঙ্গে তক্ক কত্তে লাগল’ এই বাক্যে বউদি, ফাগুন, সক্কাল, বড়দা, তক্ক, কত্তে এ ৬টি শব্দ ধ্বনি - পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছে। বউদিদি>বউদি ফাগুন>ফাল্গুন সক্কাল>সকাল বড়দা>বড়দাদা তক্ক>তর্ক কত্তে>করতে
দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?
Correct Answer:
ক: ধ্বনি বিপর্যয়
Explanation:
দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরষ্পর পরিবর্তন ঘটালে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
ধ্বনির পরিবর্তন কত প্রকার?
Correct Answer:
গ: তিন প্রকার
Explanation:
ধ্বনির পরিবর্তন কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার ধ্বনি পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো প্রধান দু ভাগে বিভক্ত: ১. স্বরধ্বনিঘটিত পরিবর্তন, ২. ব্যঞ্জনধ্বনিঘটিত পরিবর্তন
'কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Correct Answer:
গ: সমীভবন
Explanation:
'কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর সমীভবন ৭. সমীভবন / Assimilation: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন : জন্ম>জম্ম, কাঁদনা>কান্না ইত্যাদি।
দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে?
Correct Answer:
গ: ছটফট
Explanation:
দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে? সঠিক উত্তর ছটফট একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যেমন - ক. শব্দের আদিস্বরের পরিবর্তন করে : চুপচাপ , মিটমাট , জারিজুরি। খ. শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে : মারামারি, হাতাহাতি, সরাসরি। গ. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে : ছটফট, নিশপিশ , ভাতটাত। ঘ. সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে: চালচলন, রীতিনীতি, বনজঙ্গল, ভয়ডর । ঙ. ভিন্নর্থক শব্দ যোগে : ডালভাত , তালাচাবি, পথঘাট, অলিগলি। চ. বিপরীতার্থক শব্দ যোগে : ছোট - বড় ,আসা - যাওয়া , জন্ম - মৃত্যু , আদান - প্রদান ।
বড় দাদা > বড়দা- কী ধরনের ধ্বনি পরিবর্তন?
Correct Answer:
ঘ: ব্যঞ্জনচ্যুতি
Explanation:
বড় দাদা > বড়দা- কী ধরনের ধ্বনি পরিবর্তন? সঠিক উত্তর ব্যঞ্জনচ্যুতি যখন পাশাপাশি দুইটি একই উচ্চারণের ব্যঞ্জনধ্বনি থাকে এবং তাদের মধ্যে একটি লোপ পায় তখন তাকে ব্যঞ্জনচ্যুতি বলা হয়। অর্থাৎ পাশাপাশি একই উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে।ব্যঞ্জনচ্যুতি এর উদাহরণ হলো: বড় দাদা > বড়দা, বউদিদি > বউদি, ছোটকাকা > ছোটকা, ছোটদাদা > ছোটদা ইত্যাদি।
লাফ> ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Correct Answer:
ঘ: ধ্বনি বিপর্যয়
Explanation:
লাফ> ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তন? সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটো ব্যঞ্জণের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন লাফ> ফাল। ইংরেজি বাকস্> বাংলা বাসক, জাপানি রিকসা্> বাংলা রিসকা।
বড় দাদা > বড়দা-কী ধরনের ধ্বনি পরিবর্তন?
Correct Answer:
ঘ: ব্যঞ্জনচ্যুতি
Explanation:
বড় দাদা > বড়দা-কী ধরনের ধ্বনি পরিবর্তন? সঠিক উত্তর ব্যঞ্জনচ্যুতি দ্বিত্ব ব্যঞ্জন: শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে। পাকা > পাক্কা, সকাল > সক্কাল, ছোট > ছোট্ট। ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পায়। বউ দিদি > বউদি, বড় দাদা > বড়দা।
‘প্রথম> পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন ?
Correct Answer:
গ: বিপ্রকর্ষ
Explanation:
‘প্রথম> পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন ? সঠিক উত্তর বিপ্রকর্ষ কখনো কখনো শব্দের মাঝখানে স্বরধ্বনি আসে তাকে মধ্য স্বরাগম বলে। অর্থাৎ মধ্য স্বরাগমের ক্ষেত্রে শব্দের মাঝখানে বা মধ্যে স্বরধ্বনি আসবে।মধ্য স্বরাগমের অপর নাম হলোঃ বিপ্রকর্ষ বা স্বরভক্তি।মধ্য স্বরাগম এর উদাহরণ-রত্ন > রতন , ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ, প্রথম> পরথম, প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম, মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রূ > ভুরু, গ্রাম > গেরাম, প্রেক > পেরেক, স্রেফ > সেরেফ, শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ > মোরগ।
অন্যান্যে সমীভবনের একটি দৃষ্টান্ত হলো-
Correct Answer:
খ: উচ্ছ্বাস
Explanation:
অন্যান্যে সমীভবনের একটি দৃষ্টান্ত হলো- সঠিক উত্তর উচ্ছ্বাস পাশাপাশি উভয় ধ্বনির প্রভাবে যখন পারস্পরিক পরিবর্তন ঘটে বা দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে অন্যোন্য সমীভবন বলা হয়। যেমন: সত্য(সংস্কৃত) > সচ্চ(প্রাকৃত), বিদ্যা(সংস্কৃত) > বিজ্জা(প্রাকৃত), অদ্য > আজ, উদশ্বাস > উচ্ছ্বাস, কুৎসা > কুচ্ছা, মহৎসব > মোচ্ছব, বিশ্রি > বিচ্ছিরি, কুৎসিত > কুচ্ছিত ইত্যাদি।
ধ্বনি- পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত?
Correct Answer:
গ: পিচাশ
Explanation:
ধ্বনি- পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? সঠিক উত্তর পিচাশ শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান বিনিময় বা অদলবদল করে উচ্চারিত হলে তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের সময় মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন করাকেই ধ্বনি বিপর্যয় বলে।ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো: চাকরি ˃ চারকি, লাফ ˃ ফাল, বাক্স ˃ বাস্ক, রিক্সা ˃ রিস্কা, পিশাচ ˃ পিচাশ, নকশা ˃ নশকা ইত্যাদি।
’প্রথম > পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন ?
Correct Answer:
গ: বিপ্রকর্ষ
পিশাচ > পিচাশ এরূপ পরিবর্তনকে কী বলে?
Correct Answer:
গ: ধ্বনি বিপর্যয়
Explanation:
পিশাচ > পিচাশ এরূপ পরিবর্তনকে কী বলে? সঠিক উত্তর ধ্বনি বিপর্যয় শব্দের ভিতর দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তখন তাকে বলে বর্ণবিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস।