sound MCQs
Showing 50 questions (Total: 1073)
উপাচার্য শব্দটির কোন উপসর্গ ?
Correct Answer:
ক: বিদেশি
Explanation:
উপাচার্য শব্দটির কোন উপসর্গ ? সঠিক উত্তর বিদেশি বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি। প্রয়োগ: বে—বেয়াদব, বেসামাল। বদ—বদলোক, বদনাম। উপাচার্য শব্দটি - বিদেশি উপসর্গ।
দফতর শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
দফতর শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি ফারসি শব্দঃ বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। . (১) ইসলাম ধর্মসংক্রান্ত: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত,রোজা ইত্যাদি। . (২) প্রশাসনিকঃ আইন, জবানবন্দি, তারিখ, দফতর, দরবার, দস্তখত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, . (৩) বস্তু বা জিনিসের নাম: কারখানা, চশমা, তোশক, দোকান, দৌলত, , রসদ ইত্যাদি। . (৪) বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
'জোছনা' কোন শ্রেণীর শব্দ ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
'জোছনা' কোন শ্রেণীর শব্দ ? সঠিক উত্তর অর্ধ-তৎসম অর্ধ - তৎসম শব্দ: যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
'ঊর্ণনাভ' -শব্দটি দিয়ে বোঝায়-
Correct Answer:
ঘ: মাকড়সা
Explanation:
'ঊর্ণনাভ' -শব্দটি দিয়ে বোঝায়- সঠিক উত্তর মাকড়সা ঊর্ণনাভ: - [বিশেষ্য পদ] - সংস্কৃত শব্দ - এর অর্থ মাকড়সা
'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
Correct Answer:
গ: বেঁচে থাকার ইচ্ছা
Explanation:
'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়- সঠিক উত্তর বেঁচে থাকার ইচ্ছা জিজীবিষা - বেঁচে থাকার ইচ্ছা। জিগীষা - বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী। জিঘাংসা - বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক। শুশ্রূষা - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী ( - রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: মানিনী
Explanation:
মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর মানিনী মানিন শব্দের স্ত্রী বাচক শব্দ হলো - - মানিনি। কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়— → কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি। #কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী দু - ই বোঝায়— → গুরু, শিশু, সন্তান, জন, শিক্ষিত, পাখি। #নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে— → শ্রদ্ধাস্পদাসু #লিঙ্গান্তর হয় না এমন শব্দ — → কবিরাজ, কেরানী ,রাষ্ট্রপতি, ডাক্তার । #কতগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ — → শাঁকচুন্নী, সধবা, সতীন, সপত্নী, বিধবা, সধবা, ডাইনি, কুলটা এয়ো, দাই।
যোগরুঢ় শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: পঙ্কজ
Explanation:
যোগরুঢ় শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর পঙ্কজ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয় কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন - পঙ্কজ: পঙ্কে জন্মে যা ( উপপদ তৎপুরুষ সমাস) শৈবাল, শামুক, পদ্মফুল ইত্যাদি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্ম ফুল অর্থে ব্যবহৃত হয়।
মনীষা -শব্দের শুদ্ধ উচ্চারন কোনটি?
Correct Answer:
ক: মোনিশা
Explanation:
মনীষা -শব্দের শুদ্ধ উচ্চারন কোনটি? সঠিক উত্তর মোনিশা মনীষা শব্দের শুদ্ধ উচ্চারন = মোনিশা ( আদ্য অ - এর পরে ই/ঈ/উ/ঊ - কার থাকলে অ - এর উচ্চারণ ‘ও’ হয়।)
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Correct Answer:
ক: ষ +ণ
Explanation:
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর ষ +ণ দুটি বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোন স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়, তখন সংযুক্ত বর্ণ গঠিত হয়। যেমন - ষ + ণ = তৃষ্ণা, কৃষ্ণ।
'প্রোষিতভর্তৃকা'- শব্দটির অর্থ কী?
Correct Answer:
খ: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
Explanation:
'প্রোষিতভর্তৃকা'- শব্দটির অর্থ কী? সঠিক উত্তর যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী / নারী - ভর্ৎসিতা যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে - প্রোষিতভর্তৃকা যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে - প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্য যে বিবাহিতা / অবিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে - চিরন্ট
খ্রিস্টাব্দ; কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: মিশ্র শব্দ
Explanation:
খ্রিস্টাব্দ; কোন ধরনের শব্দ? সঠিক উত্তর মিশ্র শব্দ খ্রিস্টাব্দ হলো মিশ্র ভাষার শব্দ। আরো কয়েকটি মিশ্র ভাষার শব্দ হলো - পকেটমার, হাট বাজার, শাকসবজি, ডাক্তার খানা, হেড মৌলভি। তৎসম শব্দ হলো - চন্দ্র, ভবন, ধর্ম, মাতা ইত্যাদি।
'চর্মকার' কী ধরনের শব্দ ?
Correct Answer:
ঘ: সংস্কৃত
Explanation:
'চর্মকার' কী ধরনের শব্দ ? সঠিক উত্তর সংস্কৃত তদ্ভব শব্দ: বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন - সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার>চম্মআর >চামার।
পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে?
Correct Answer:
ঘ: সন্ধি
Explanation:
পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে? সঠিক উত্তর সন্ধি পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন - নিরাময় = নির + আময়। দৈনিক = দিন + এক। সমাস শব্দের অর্থ হলো - - সংক্ষেপণ। সমাস ভাষাকে সংক্ষেপ করে।
'সত্য' শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?
Correct Answer:
ঘ: শোততো
Explanation:
'সত্য' শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর শোততো ‘সত্য' শব্দটির শুদ্ধ উচ্চারণ = শোততো ( আদ্য অ - এর পরে য - ফলা থাকলে অ - এর উচ্চারণ ‘ও’ হয়।)
'সিতকর' শব্দটির অর্থ কী? -
Correct Answer:
গ: চন্দ্র
Explanation:
'সিতকর' শব্দটির অর্থ কী? - সঠিক উত্তর চন্দ্র 'সিতকর' অর্থ চাঁদ, সুধাকর, শশাঙ্ক, বিধু, সোম, ইন্দু, নিশাকান্ত। 'সমুদ্র ' অর্থ সাগর, অর্ণব, অম্বুধি, পয়োধি, বারীন্দ্র, বারীশ ইত্যাদি। 'সূর্য ' অর্থ রবি, ভানু, আফতাব, আদিত্য, দিবাকর, তপন, অর্ক, পুষা, সবিতা।
সপ্তাহ কোন প্রকারের শব্দ?
Correct Answer:
ঘ: গণণাবাচক
Explanation:
সপ্তাহ কোন প্রকারের শব্দ? সঠিক উত্তর গণণাবাচক পরিমাণ বা গণনাবাচক সংখ্যা : কোন কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে না লিখে ভাষায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন - এক টাকা, দশটি গরম্ন। সপ্তম হলো গণনাবাচক শব্দ।
কোনটি রুঢ়ি শব্দ ?
Correct Answer:
ঘ: প্রবীণ
Explanation:
কোনটি রুঢ়ি শব্দ ? সঠিক উত্তর প্রবীণ রূঢ় বা রূঢ়ি শব্দ: প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন - প্রবীণ - প্রকৃষ্টরূপে বীণা বাজায় যিনি কিন্তু এর ব্যবহারিক অর্থ অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি।
পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কি বলে?
Correct Answer:
ঘ: সন্ধি
Explanation:
পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কি বলে? সঠিক উত্তর সন্ধি সন্ধি : পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অর্থাৎ, এখানে দুটি ধ্বনির মিলন হবে, এবং সেই দুটি ধ্বনি পাশাপাশি অবস্থিত হবে। যেমন, ‘নর + অধম = নরাধম’। এখানে ‘নর’র শেষ ধ্বনি ‘অ’ (ন + অ + র + অ), এবং ‘অধম’র প্রথম ধ্বনি ‘অ’। এখানে ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হয়েছে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইট ধ্বনি ‘অ’ ও ‘অ’ মিলিত হয়ে ‘আ’ হলো।
'তণ্ডুল ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: চাল
Explanation:
'তণ্ডুল ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর চাল তণ্ডুল : (বিশেষ্য) চাল। [সং. √ তণ্ড্ + উল]। প্রতিশব্দ - ভাত ।
'চাহিদা ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: পাঞ্জাবী
Explanation:
'চাহিদা ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পাঞ্জাবী নবম - দশম শ্রেণির বোর্ড বই " বাংলা ভাষার ব্যাকরণ " অনুযায়ী চাহিদা পাঞ্জাবি শব্দ। অন্য দিকে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা বাংলা শব্দ।
'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: আরবি
Explanation:
'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর আরবি মহকুমা - আরবি শব্দ। এ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ হলো - তসবি, তওবা, বাকি, নগদ, রায়, কলম, দোয়াত, এজলাস, উকিল ইত্যাদি।
'হ্ম' বর্ণটির বিশ্লিষ্ট রুপ হল-
Correct Answer:
ঘ: হ +ম
Explanation:
'হ্ম' বর্ণটির বিশ্লিষ্ট রুপ হল- সঠিক উত্তর হ +ম হ্ম = হ + ম , ক্ষ = ক + ষ
'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি 'চশমা' ফারসি শব্দ। ফারসি ভাষা থেকে বাংলা ভাষার ব্যবহৃত আরও কয়েকটি শব্দ - আমদানি, রপ্তানি, হাঙ্গামা, জখম, রোজা, নামাজ, খোদা, ফেরেশতা, বেহেশত ইত্যাদি।
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
Correct Answer:
গ: মহাপ্রাণ ধ্বনি
Explanation:
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? সঠিক উত্তর মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। ক, গ, চ, জ - এগুলো অল্পপ্রাণ ধ্বনি। আর খ, ঘ, ছ, ঝ - এগুলো মহাপ্রাণ ধ্বনি।
কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়?
Correct Answer:
ক: তৎসম শব্দে
Explanation:
কোন জাতীয় শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত রাখতে হয়? সঠিক উত্তর তৎসম শব্দে তৎসম বাংলা ভাষায় ব্যবহূত সংস্কৃত শব্দ। ‘তৎ’ মানে তার অর্থাৎ সংস্কৃতের এবং ‘সম’ মানে তুল্য। অতএব যে শব্দগুলি কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহূত হয় সেগুলিই তৎসম শব্দ। এ অর্থে ‘তৎসম’ শব্দের প্রথম প্রয়োগ দেখা যায় দন্ডীর কাব্যাদর্শে। তিনি প্রাকৃত ভাষার উল্লেখ প্রসঙ্গে যেব শব্দ সংস্কৃত ও প্রাকৃত উভয় ভাষায় একই রকম সেগুলিকে বলেছেন তৎসম। বাংলা ভাষায় তৎসম শব্দের প্রচুর ব্যবহার আছে। তৎসম শব্দে ণ এর ব্যবহারে অবিকৃত থাকে।
অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো?
Correct Answer:
ঘ: য এবং র
Explanation:
অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো? সঠিক উত্তর য এবং র যেধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝিমাঝি তাদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। অর্থাৎ স্পর্শ বা উষ্ম ধ্বনির মাঝে আছে বলে য র ল ব - এসকল ধ্বনিগুলিকে অন্তঃস্থ ধ্বনি বলা হয়। এগুলোকে আবার অন্তঃস্থ বর্ণও বলা হয়। য ও র হলে অন্তঃস্থ বর্ণ।
শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?
Correct Answer:
খ: ষ
Explanation:
শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? সঠিক উত্তর ষ তৎসম শব্দের বানানে ‘ষ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ষ - ত্ব বিধান। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য - ষ এর ব্যবহার নেই। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায় না। কেবল তৎসম শব্দে মূর্ধন্য - ষ এর ব্যবহার পাওয়া যায়।
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?
Correct Answer:
খ: কবি
Explanation:
কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়? সঠিক উত্তর কবি নেতা - নেত্রী, কবি - মহিলা কবি, দাতা - দাত্রী, বাদশা - বেগম।
অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ ?
Correct Answer:
ঘ: রুঢ়ি
Explanation:
অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ ? সঠিক উত্তর রুঢ়ি রূঢ় বা রূঢ়ি শব্দ: প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন - হরিণ - হরণ করেছে কিন্তু বলতে আমরা হরিণ প্রাণীকেই বুঝি।
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
Correct Answer:
গ: জুতা
Explanation:
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? সঠিক উত্তর জুতা জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।
'অনেক ' শব্দটি -
Correct Answer:
গ: নঞ তৎপুরুষ
Explanation:
'অনেক ' শব্দটি - সঠিক উত্তর নঞ তৎপুরুষ না বাচক নঞ্ অব্যয় ( ন, না, নেই, নাই, নয় ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন, নয় এক = অনেক, ন আচার = অনাচার, নাই মিল = গরমিল, ন কাল = অকাল, নয় সৃষ্টি = অনাসৃষ্টি, ন বিশ্বাস = অবিশ্বাস।
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ?
Correct Answer:
ঘ: সাপের খোলস
Explanation:
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ? সঠিক উত্তর সাপের খোলস এক কথায় প্রকাশ: সাপের খোলস - নির্মোক হরিণের চর্ম - অজিন বাঘের চর্ম - কৃত্তি
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-
Correct Answer:
ঘ: উয়ো
Explanation:
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো- সঠিক উত্তর উয়ো ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ ‘উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে। ঙ শব্দের শুরুতে বসে না। ঙ ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃতর উচ্চারিত হতে পারে। যেমন: ঙ - এর উচ্চারণ উয়ো কিন্তু ব্যবহারিক উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়।
একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
Correct Answer:
গ: যৌগিক স্বর
Explanation:
একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? সঠিক উত্তর যৌগিক স্বর একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে । যেমন : আ + ই = আই, আ + ই = আয় ।
ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
Correct Answer:
গ: বাগযন্ত্র
Explanation:
ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে? সঠিক উত্তর বাগযন্ত্র ধ্বনির উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাগযন্ত্র(speech organ/vocal organ) বা বাকপ্রত্যঙ্গ বলে। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাগযন্ত্র হিসেবে পরিচিত। এগুলোর প্রধান কাজ দুটি - (ক) শ্বাসকার্য পরিচালনা করা এবং (খ) খাদ্য গ্রহণ করা।
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি?
Correct Answer:
গ: কড়কড়
Explanation:
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর কড়কড় কড় - কড়, কড় - মড় - অব্য. মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। [ধ্বন্যা.]। কড় - কড়ে বিণ. 1 শুকনো (কড়কড়ে ভাত); 2 ভঙ্গুর; 3 যা চিবালে কড়কড় করে। কড় - কড়ানি, কড় - মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ।
মৌলিক স্বরধ্বনি কয়টি ?
Correct Answer:
ক: ৭ টি
Explanation:
মৌলিক স্বরধ্বনি কয়টি ? সঠিক উত্তর ৭ টি যেসব স্বর একক স্বরের অধিকারী অর্থাৎ যাদেরকে বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির রয়েছে ৭ টি। যথা - অ, আ, ই, উ, এ, ও, অ্যা ।
'সপ্তাহ ' কোন প্রকারের শব্দ ?
Correct Answer:
ঘ: গণনাবাচক
Explanation:
'সপ্তাহ ' কোন প্রকারের শব্দ ? সঠিক উত্তর গণনাবাচক সপ্তাহ পরিমাণ বা গননাবাচক শব্দ।
'চাকু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: তুর্কি
Explanation:
'চাকু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দঃ চকমক, চাকর, চাকু, তোপ, দারোগা, উজবুক, কাচি, খোকা, বাবুর্চি , কোর্মা, বাবা, বেগম, কুর্নিশ ইত্যাদি।
কোন গুলো ওষ্ঠ্য ধ্বনি?
Correct Answer:
ক: প,ফ,ভ,ব,ম
Explanation:
কোন গুলো ওষ্ঠ্য ধ্বনি? সঠিক উত্তর প,ফ,ভ,ব,ম বর্ন উচ্চারণ স্থান অনুযায়ী নাম ক খ গ ঘ ঙ কন্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ চ ছ জ ঝ ঞ শ য য় তালব্য বর্ণ ট ঠ ড ঢ ণ ষ র ড় ঢ় মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ ত থ দ ধ ন দন্ত্য বর্ণ প ফ ব ভ ম ওষ্ঠ্য বর্ণ
নিচের কোন শব্দিট চলিত রুপ কোনটি?
Correct Answer:
খ: বুনো
Explanation:
নিচের কোন শব্দিট চলিত রুপ কোনটি? সঠিক উত্তর বুনো সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে বন্য - বুনো, দেখিয়া - দেখে, তাহার - তার।
'বিদ্বান' এর সঠিক স্ত্রী বাচক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিদুষী
Explanation:
'বিদ্বান' এর সঠিক স্ত্রী বাচক শব্দ কোনটি? সঠিক উত্তর বিদুষী স্ত্রীলিঙ্গ: যেসব পদে স্ত্রী জাতি বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন: বালিকা, মাতা, মেয়ে, নারী, মাতুলানী ইত্যাদি। বিদ্বান শব্দটির স্ত্রীলিঙ্গ বিদুষী।
যে -ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে ?
Correct Answer:
ঘ: মহাপ্রাণ
Explanation:
যে -ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে ? সঠিক উত্তর মহাপ্রাণ প্রতি বর্গের ২য় ও ৪র্থ বর্ণ হলো মহাপ্রাণ ধ্বনি। যেমনঃ - খ,ঘ,ছ,ঝ,ঠ,ঢ ইত্যাদি।
'নাটিকা ' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Correct Answer:
খ: ক্ষুদ্রার্থে
Explanation:
'নাটিকা ' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে নাটক শব্দের স্ত্রী লিঙ্গ নাটিকা যা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়।
'উষ্ণীয়' এর শব্দার্থ -
Correct Answer:
গ: পাগড়ি
Explanation:
'উষ্ণীয়' এর শব্দার্থ - সঠিক উত্তর পাগড়ি উষ্ণীষ সংস্কৃত শব্দ; যার অর্থ - পাগড়ি, কেরীট।
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত?
Correct Answer:
খ: ষ্ + ণ
Explanation:
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত? সঠিক উত্তর ষ্ + ণ 'উষ্ণ' শব্দের যুক্তবর্ণটি গঠিত হয়েছে ষ্ + ণ বর্ণের সমন্বয়ে। আরও কয়েকটি যুক্তবর্ণ হলাে - জ্ + এ = ভদ্র, ক্ + ষ = ক্ষ, ঞ্ + জ = ঞ্জ, হ্ + ন = হ্ন, হ্ + ণ = হ।
শব্দের মূলকে কী বলে?
Correct Answer:
ক: প্রকৃতি
Explanation:
শব্দের মূলকে কী বলে? সঠিক উত্তর প্রকৃতি শব্দের মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়।
কোনটি ফারসি শব্দ ?
Correct Answer:
ঘ: চশমা
Explanation:
কোনটি ফারসি শব্দ ? সঠিক উত্তর চশমা চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রােজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম - দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বাের্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?
Correct Answer:
ঘ: সম্মুখ -স্বরধ্বনি
Explanation:
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে? সঠিক উত্তর সম্মুখ -স্বরধ্বনি জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো সম্মুখ স্বরধ্বনি। ই, এ, অ্যা স্বর এজাতীয়।
নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ণ হয়?
Correct Answer:
খ: শাণিত
Explanation:
নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য ণ হয়? সঠিক উত্তর শাণিত তৎসম শব্দের বানানে ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। তবে কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমন শোণিত, চাণক্য, মাণিক্য, বাণিজ্য, বেণু, লাবণ্য, নিপুণ, ভণিতা, কণিকা, আপণ।