the environment MCQs
Showing 10 questions (Total: 10)
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস কোনটি? সঠিক উত্তর ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশদূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে। ২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘প্রকৃতির জন্য সময়’ (Time for Nature)।
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: টেট্রাফ্লুরো ইথেন
Explanation:
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? সঠিক উত্তর টেট্রাফ্লুরো ইথেন বর্তমানে পরিবেশবান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয়। এর IUPAC নাম 1,1,1,2 টেট্রাফ্লুরোইথেন। এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন - এর মতো হলেও ওজন স্তরের ভাঙনে এর প্রভাস কম। এছাড়া পৃথিবীর উষ্ণায়নেও এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসেবে এটিকে বেশি ব্যবহার করা হচ্ছে। একে নরফ্লুরেও বলা হয়।
পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান ---
Correct Answer:
ক: ইকোলজি
Explanation:
পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান --- সঠিক উত্তর ইকোলজি ইকোলজি হল জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান। এনাটমী হচ্ছে প্রাণী দেহের বিশেষ কোনো অংশের অঙ্গসংস্থান ও গঠন সম্পর্কিত বিজ্ঞান। হিস্টোলজি উদ্ভিদ ও প্রাণী দেহের নির্দিষ্ট কাজ সম্পাদনকারী বিভিন্ন কলার গঠন ও রাসায়নিক উপাদান সংক্রান্ত বিজ্ঞান।
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ---
Correct Answer:
খ: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
Explanation:
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো --- সঠিক উত্তর ৪ ডিগ্রী সেন্টিগ্রেড তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে, তাপ অপসারণ করলে আয়তন কমে। কিন্তু ০°C তাপমাত্রার পানিকে উত্তপ্ত করলে এর আয়তন বাড়ে না বরং কমে। ৪°C তাপমাত্রার পানিকে গরম বা ঠান্ডা যাই হোক না কেন, তা প্রসারিত হয়। এটি তরলের প্রসারণের সাধারণ নিয়মের ব্যতিক্রম বলে।
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
Correct Answer:
ঘ: ২৫ ভাগ
Explanation:
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? সঠিক উত্তর ২৫ ভাগ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। ২৫ ভাগের কম বনভূমি থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ফলে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বৃদ্ধি পায়।
ব্যবস্থাপনার অভ্যন্তরীণ পরিবেশের উপাদন নয় কোনটি ?
Correct Answer:
খ: প্রতিযোগী
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য " পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান (সমন্বিত) " বিষয়টির পাঠ পরিচালনার জন্য কোনটি রয়েছে?
Correct Answer:
খ: শিক্ষক সহায়িকা
Explanation:
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য " পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান (সমন্বিত) " বিষয়টির পাঠ পরিচালনার জন্য কোনটি রয়েছে? সঠিক উত্তর শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকার বৈশিষ্ট্যঃ ১) প্রতিটি অধ্যায়ের পাঠের বিষয়বস্তু দেয়া আছে। ২) প্রতিটি বিষয়বস্তুর জন্য অর্জন উপযোগী যোগ্যতা রয়েছে। ৩) পাঠ সংশ্লিষ্ট্য শিখন ফল দেয়া আছে। ৪) প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উল্লেখ আছে। ৫) শিখন শেখানো র্কাযাবলী দেয়া আছে। ৬) ধারাবাহিক মুল্যায়নের জন্য র্নিদেশনা দেয়া আছে। ৭) পাঠের সার সংক্ষেপ দেয়া আছে। ৮) পরিকল্পিত কাজ ও সামগ্রিক মুল্যায়নের জন্য নমুনা প্রশ্ন সংযোজিত হয়েছে। ৯) এছাড়া শিক্ষক সহায়িকার শুরুতে শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা রয়েছে। ১০) যেসব বিষয়ের পাঠ্যপুস্তক নেই, সে সব বিষয়ের জন্য শিক্ষক সহায়িকা প্রণয়ন করা হয়েছে। ১১) শিক্ষক সহায়িকা শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিষয়ের জন্য প্রণীত।
কোনটি পরিবেশের অংশ?
Correct Answer:
ঘ: সবকটি
Explanation:
কোনটি পরিবেশের অংশ? সঠিক উত্তর সবকটি পরিবেশের উপাদানগুলোকে ২ ভাগে ভাগ করা যায়ঃ ক. উপাদান এবং খ জড় উপাদানভ বৃক্ষ তরুলতা, পশু পাখি ইত্যাদি জীব উপাদান। আর পানি , বায়ু. মাটি এগুলো হলো জড় উপাদান।
হাসপাতারের উন্নত পরিবেশ বজায় রাখার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Correct Answer:
ঘ: উপরের সব কটি
কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
Correct Answer:
খ: ৬০ ডেসিবল
Explanation:
কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে? সঠিক উত্তর ৬০ ডেসিবল নগরায়নের নতুন মহামারি - শব্দ দূষণ। স্বাভাবিক বা সহনীয় শব্দের মাত্রা ৫৫ থেকে ৬০ ডেসিবেল। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘসময় ধরে থাকে তাহলে সাময়িক বধিরতা আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা (Permament Deafness) হতে পারে। সারা বিশ্বে ৫ ভাগ মানুষ শব্দ দূষণের শিকার।