the poet MCQs
Showing 50 questions (Total: 122)
কাকে ‘কবিকঙ্কন’ উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
গ: মুকন্দরাম
দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে-
Correct Answer:
ক: সৈয়দ হামজা
Explanation:
দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে- সঠিক উত্তর সৈয়দ হামজা দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি - সৈয়দ হামজা। তিনি ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুঁথিসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত। তার প্রথম কাব্য - মধুমালতী, ২য় কাব্য - আমীর হামজা।
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর'--কবির নাম কি?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর'--কবির নাম কি? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধের তার নর' - - কবির নাম কাজী নজরুল ইসলাম।
রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান ---।
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান ---। সঠিক উত্তর জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান - জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।
”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন”- কোন কবি বলেছেন?
Correct Answer:
খ: সমর সেন
Explanation:
”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন”- কোন কবি বলেছেন? সঠিক উত্তর সমর সেন ”আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন” - কবি সমর সেন বলেছেন। সমর সেন ( জন্ম: ১০ অক্টোবর, ১৯১৬ — মৃত্যু: ২৩ আগস্ট, ১৯৮৭) ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা - উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।[১] তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র।
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কোন কবির বাণী?
Correct Answer:
ক: চণ্ডীদাস
Explanation:
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কোন কবির বাণী? সঠিক উত্তর চণ্ডীদাস 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' চণ্ডীদাসের বাণী। চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০),মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
কোন কবিকে স্বভাব কবি নামে অভিহিত করা হয়?
Correct Answer:
ঘ: গোবিন্দ চন্দ্র দাস
Explanation:
কোন কবিকে স্বভাব কবি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর গোবিন্দ চন্দ্র দাস গোবিন্দচন্দ্র দাস একজন বাঙালি স্বভাব কবি । তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে একজন। তিনি ময়মনসিংহ এর অধিবাসী ছিলেন । এঁর কোন কোন কবিতায় পূর্ববঙ্গের স্থানকালের ছাপ আছে ।
”কবিকঙ্কন” কার উপাধি?
Correct Answer:
গ: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation:
”কবিকঙ্কন” কার উপাধি? সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী মেদিনীপুর জেলার আড়রা গ্রামের জমিদার রঘুনাথ কবি প্রতিভার স্বীকৃতিস্বরূপ মুকুন্দরাম চক্রবর্তীকে কবিকঙ্কণ উপাধি প্রদান করেন।
হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
Correct Answer:
ক: লুই পা
Explanation:
হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? সঠিক উত্তর লুই পা হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে চর্যার আদি কবি বলে অভিহিত করেন। তার মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক। লুইপা মোট ২টি পদ লিখেছেন। তার মোট ৫টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়।
কবি সুকান্ত ভট্রাচার্য কত বছর বয়সে মারা যান?
Correct Answer:
ঘ: ২১
Explanation:
কবি সুকান্ত ভট্রাচার্য কত বছর বয়সে মারা যান? সঠিক উত্তর ২১ সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের একজন অন্যতম তরুণ কবি। তিনি ১৫ আগস্ট, ১৯২৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ২১ বছর বয়সে টি.বি. রোগে আক্রান্ত হয়ে কলকাতার কে.এস.রয় টি.বি. হাসাপাতাল এ ১৩ মে ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।
চারণ কবি কে?
Correct Answer:
খ: মুকুন্দ দাস
Explanation:
চারণ কবি কে? সঠিক উত্তর মুকুন্দ দাস ছদ্মনাম : প্রমথ চৌধুরী - বীরবল জসীমউদ্দিন - পল্লীকবি মোজাম্মেল হক - শান্তিপুরের কবি মুকুন্দদাস - চারণ কবি
১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ
Explanation:
১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ Hints: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে জন্মগ্রহন করেন পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় আসানসোলা মহকুমার চুরুলিয়া গ্রামে। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহন করেন ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালে বরিশালে।
কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন?
Correct Answer:
ঘ: কিশোরগঞ্জ
Explanation:
কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? সঠিক উত্তর কিশোরগঞ্জ Hints: প্রথম বাঙালি নারী কনি চন্দ্রাবতী ১৫৫০ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন। তার রচিত কাব্যগ্রন্থ - মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ, । তিনি ১৬০০ সালে কিশোরগঞ্জে মারা যান।
কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?
Correct Answer:
খ: বুদ্ধদেব বসু
Explanation:
কোন কবি পঞ্চাপান্ডবদের একজন? সঠিক উত্তর বুদ্ধদেব বসু বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন - বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪) , জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) , সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৭) । এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪ - ১৯৮৮) সাহায্য করেছিলেন।
'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে' - এ আকাঙ্ক্ষা কোন কবির ?
Correct Answer:
ক: সুফিয়া কামাল
Explanation:
'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে' - এ আকাঙ্ক্ষা কোন কবির ? সঠিক উত্তর সুফিয়া কামাল জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল ১৯১১ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাঁঝের মায়া ১৯৩৮, মায়া কাজল ১৯৯১, উদাত্ত পৃথিবী ১৯৬৪, অভিযাত্রিক ১৯৬৯ সালে প্রকাশিত হয়।
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই', কোন কবির বাণী?
Correct Answer:
ক: চণ্ডীদাস
'কবিকঙ্কন' কার উপাধি?
Correct Answer:
খ: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation:
'কবিকঙ্কন' কার উপাধি? সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি মুকুন্দরাম চক্রবর্তী ‘কবিকংকন’ উপাধি লাভ করেন তার রচনার স্বীকৃতিস্বরুপ। মালাধর বসুর উপাধি ‘গুনরাজ খান’। মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষা নিয়ে ‘মাইকেল’ উপাধি গ্রহণ করেন।
বাংলাদেশের জাতীয় কবির নাম।
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
মহাকবি নন ----
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
কবি শামসুর রাহমানের জন্ম কত সালে?
Correct Answer:
খ: ১৯২৯
কোন কবি 'কবি-কিশোর' অভিধায় পরিচিত?
Correct Answer:
খ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
কোন কবি 'কবি-কিশোর' অভিধায় পরিচিত? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের উপাধি - কিশোর কবি। শামসুর রাহমান - নাগরিক কবি। কাজী নজরুল ইসলাম - বিদ্রোহী কবি। আবুল হোসেন মিয়ার ছদ্মনাম - আবুল হাসান।
চন্ডীদাস কোন যুগের কবি?
Correct Answer:
খ: মধ্যযুগ
Explanation:
চন্ডীদাস কোন যুগের কবি? সঠিক উত্তর মধ্যযুগ নভেম্বর ২০১৬ বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে নিবন্ধন লাভ করে ‘জামদানি’। ১৭ নভেম্বর ২০১৬ – এর নিবন্ধন সনদটি প্রদান করা হয়। অন্যদিকে ৬ আগস্ট ২০১৭ DPDT জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশি পণ্য হিসেবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে।
মহাকবি নন-
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
মহাকবি নন- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বাংলা মহাকাব্যের জনক। হৈমচন্দ্র ও নবীনচন্দ্র দুজনই মহাকাব্য রচনা করেছেন্ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কোন মাহকাব্য রচনা করেননি।
'তিমির হননের কবি' কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
'তিমির হননের কবি' কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ আব্দুল মান্নান সৈয়দের বক্তব্য যথার্থই প্রাণিধানযোগ্য —"জীবনানন্দের আসল লড়াইটা কিন্তু অন্ধকারের বিরুদ্ধেই। বলা যেতে পারে অন্ধকার সৃষ্টির প্রক্রিয়ার বিরুদ্ধেই। জীবনেই যে জীবনের শেষ নয়, দেহসর্বস্ব মানুষ নই আমরা। দেহাতীত এক সত্তা আমাদের মধ্যে অন্তর্লীন থাকে। বীভৎস অন্ধকার নয়, তিমির বিনাশী অপূর্ব আলোয় স্নাত হতে চান কবি।
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে?
Correct Answer:
খ: ১৮৬১
Explanation:
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে? সঠিক উত্তর ১৮৬১ কবি রবীন্দ্রনাথের জন্ম কবে ১৮৬১ । রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন । রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসী বাংলার কবি কাকে বলা হয়? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জসিমউদ্দিন - পল্লী কবি জীবনানন্দ দাশ - রূপসী বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর - বিশ্বকবি সুফিয়া কামাল - জননী সাহসিকা
কবিকঙ্কণ- কার উপাধি ?
Correct Answer:
গ: মুকুন্দরাম চক্রবর্তী
Explanation:
কবিকঙ্কণ- কার উপাধি ? সঠিক উত্তর মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তীর (আনুমানিক ১৫৪০ - ১৬০০) পিতা হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী। তার পৈতৃক নিবাস বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। ডিহিদার মামুদ শরিফের অত্যচারে উৎখাত হয়ে আনুমানিক ১৫৫৭ খ্রিষ্ট্রাব্দে মুকুুন্দরাম পৈতৃক নিবাস ত্যাগ করে মেদিনীপুর জেলার আড়রা গ্রামে আশ্রয় নেন,সে খানে গ্রাম্য জমিদার বাঁঁকুড়া রায়ের দ্বারস্থ হন। খ্যাতি তিনি রাজা রঘুনাথের সমসাময়িক ছিলেন। মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন অভয়ামঙ্গল ও অন্বিকামঙ্গল । গণজীবনের করুণ চিত্র তার কাব্যে তুলে ধরেন। কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। তার পূর্ণ নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তবে এই রচনাকে কেউ কেউ ' কবিকঙ্কণ চন্ডী'ও বলেছেন। 'কবিকঙ্কণ' কথার মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন। অর্থাৎ মঙ্গলকাব্যের পেশাদার গায়ক।
'মরমীা কবি ' কাকে বলা হয়?
Correct Answer:
ক: হাছন রাজা
Explanation:
'মরমীা কবি ' কাকে বলা হয়? সঠিক উত্তর হাছন রাজা মারমী, সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় সম্পত্তি বিলি - বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্নিক গানের রচয়িতা। সিলাটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার 'হাসন উদাস' গ্রন্থে মুদ্রিত আছে।
মরমী কবি কে ?
Correct Answer:
ঘ: হাসন রাজা
Explanation:
মরমী কবি কে ? সঠিক উত্তর হাসন রাজা মারমী, সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় সম্পত্তি বিলি - বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্নিক গানের রচয়িতা। সিলাটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসন উদাস‘ গ্রন্থে মুদ্রিত আছে।
সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন __
Correct Answer:
খ: চন্দ্রাবতী
Explanation:
সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন __ সঠিক উত্তর চন্দ্রাবতী সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন __চন্দ্রাবতী। চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন।
বাংলাদেশের জাতীয় কবির নাম ?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের জাতীয় কবির নাম ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি দেয়। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেন।
কবি গোলাম মোস্তফা পরলোকে গমন করেন__
Correct Answer:
গ: ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর
Explanation:
কবি গোলাম মোস্তফা পরলোকে গমন করেন__ সঠিক উত্তর ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর বাংলা সাহিত্যের সাধক কবি গোলাম মোস্তফা তার শেষ জীবনের কয়েক বছর ঢাকা শান্তিনগরস্থ নিজ গৃহে (মোস্তফা মঞ্জিল) অতিবাহিত করেন। বেশ কিছু দিন রোগ যন্ত্রণা ভোগ করার পর কবি ১৯৬৪ সালের ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। [৩][৪]
যুগসন্দ্বিক্ষনের কবি' হিসেবে পরিচিত কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
যুগসন্দ্বিক্ষনের কবি' হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বিহারীলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। মধুসূদন দত্তের উপাধি মাইকেল। নবীনচন্দ্রের উপাধি সেন।
'বীরবল ' কোন কবির ছদ্মনাম?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
'বীরবল ' কোন কবির ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী মীর মশাররফ হোসেন, বিমল ঘোষ ও সমরেশ বসুর ছদ্মনাম যথাক্রমে - গাজী মিয়াঁ, মৌমাছি ও কালকূট।
কোন সালে জাতীয় কবি কাজী নজ্রুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
Correct Answer:
ক: ১৯৪২সালে
Explanation:
কোন সালে জাতীয় কবি কাজী নজ্রুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? সঠিক উত্তর ১৯৪২সালে ১৯৪২ সালের ১০ অক্টোবর মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত সর্বকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির তালিকায় নজরুলের স্থান তৃতীয়।
কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন?
Correct Answer:
গ: রোসাঙ্গ
Explanation:
কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন? সঠিক উত্তর রোসাঙ্গ কবি আলাওলের রোসাঙ্গ এখন দগ্ধ হচ্ছে হিংসার অনলে। কেবল হিংসাই নয় পেট্রোল আর গোলাবারুদের আগুনে ছারখার সহায় - সম্পদ। রোসাঙ্গের অধিবাসীগণ বর্তমানে নিজ দেশে পরবাসী। আরাকান রাজ্যের রাজধানী ছিল রোসাঙ্গ। রোসাঙ্গ থেকেই রোহিঙ্গা শব্দের জন্ম। বর্তমানে এলাকাটি মিয়ানমারের অংশ।
'নাগরিক কবি' কার উপাধি ?
Correct Answer:
খ: সামসুর রাহমান
Explanation:
'নাগরিক কবি' কার উপাধি ? সঠিক উত্তর সামসুর রাহমান শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
কোন কবিকে 'বিদ্রোহী কবি' বলা হয় ?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
কোন কবিকে 'বিদ্রোহী কবি' বলা হয় ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস,শামুক,ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। কৃষিজ চুনায় এটা একটি সক্রিয় উপাদান,যা ক্যালসিয়াম আয়ন ও জলের সাথে বিক্রিয়া করে সৃস্টি হয়। এটা চিকিৎসা ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। তবে অত্যধিক ব্যবহার বিপজ্জনক।
উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
Correct Answer:
ঘ: রমনীপাদ
Explanation:
উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? সঠিক উত্তর রমনীপাদ কাহ্নপাদ বা কাহ্ন পা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য্য চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন। তিনি চর্যাপদের তেরোটি পদ রচনা করেন। তবে কাহ্নপা রচিত ২৪তম পদটি পাওয়া যায়নি। চর্যাপদে শান্তি পার একটি পদ গৃহীত হয়েছে। শান্তি পা বিক্রমশিলা বিহারের দ্বারপণ্ডিত ছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তার শিষ্য। এগার শতকের প্রথমে তিনি জীবিত ছিলেন। তার চর্যাপদের ভাষা প্রাচীন মৈথিলি। শান্তি পা রত্নাকর শান্তির সংক্ষিপ্ত নাম। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুই পার রচনা ।
কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ক: পাবনা
Explanation:
কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর পাবনা বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর ১৯০৬ সালে পাবনা জেলার - রাধনগর গ্রামেজন্মগ্রহণ করেন। তিনিছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু - সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি ১৭ জুন ১৯৭৯ সালে মৃত্যু বরণ করে।
'স্বভাব কবি ' বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: গোবিন্দচন্দ্র দাস
Explanation:
'স্বভাব কবি ' বলা হয় কাকে? সঠিক উত্তর গোবিন্দচন্দ্র দাস 'স্বভাব কবি ' বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। গোবিন্দচন্দ্র দাস (১৬ জানুয়ারি, ১৮৫৫ - ১ অক্টোবর, ১৯১৮) একজন বাঙালি স্বভাব কবি । তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে একজন। তিনি ময়মনসিংহ এর অধিবাসী ছিলেন । এঁর কোন কোন কবিতায় পূর্ববঙ্গের স্থানকালের ছাপ আছে ।
'হোমার' কোন দেশের কবি?
Correct Answer:
ঘ: গ্রীস
Explanation:
'হোমার' কোন দেশের কবি? সঠিক উত্তর গ্রীস গ্রীষ্মের কবি হোমারের মহাকাব্য রচয়িতা হিসেবে অধিক পরিচিত। তাঁর রচিত দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসি।
'তিমির হননের কবি' উপাধিটি কার?
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
Explanation:
'তিমির হননের কবি' উপাধিটি কার? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের উপাধি 'তিমির হননের কবি'। তাকে রূপসী বাংলার ও নির্জনতার কবি বলা হয়। তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা। কাজী নজরুল ইসলাম শামসুর রহমান ও আবদুল কাদিরের উপাধি যথাক্রমে বিদ্রোহী কবি, নাগরিক কবি ও ছান্দসিক কবি।
কবি শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোন গ্রামে ?
Correct Answer:
গ: পাড়াতলী
Explanation:
কবি শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোন গ্রামে ? সঠিক উত্তর পাড়াতলী আধুনিক যুগের অন্যতম একজন কবি হচ্ছেন শামসুর রহমান। তিনি মৈনাক ছদ্মনামে লিখতেন।
একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি -
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
Explanation:
একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি - সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। কাজী নজরুল ইসলাম ও ১৮৯৯ সালে পশ্চিম বঙ্গের চব্বিশ পরগণা জেলার কাঁঠাল পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।
বাংলার মিল্টন’ কোন কবির উপাধি?
Correct Answer:
খ: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন?
Correct Answer:
গ: বিদ্যাপতি
নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
চারণ কবি হিসেবে বিখ্যাত কে?
Correct Answer:
গ: মুকুন্দ দাস
Explanation:
চারণ কবি হিসেবে বিখ্যাত কে? সঠিক উত্তর মুকুন্দ দাস চারণ কবি হিসেবে বিখ্যাত হলেন মুকুন্দ দাস। মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক
‘রূপসী বাংলার কবি’ বলা হয় কাকে?-
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাস
Explanation:
‘রূপসী বাংলার কবি’ বলা হয় কাকে?- সঠিক উত্তর জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের আরো উপাধি হলো ধূসরতার কবি, নির্জনতার কবি এবং রূপসী বাংলার কবি। জসীম উদ্দীনকে বলা হয় পল্লী কবি।