the poet MCQs
Showing 50 questions (Total: 122)
মুসলমান নারী জাগরণের কবি -----
Correct Answer:
গ: শামসুন্নাহার মাহ্ মুদ
Explanation:
মুসলমান নারী জাগরণের কবি ----- সঠিক উত্তর শামসুন্নাহার মাহ্ মুদ ফজিলাতুন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী। বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ । সামসুন্নাহার ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ । তিনি বেগম রোকেয়ার সাথে নারী মুক্তি আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছেন।
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর ক. মহাকবি আলাওল ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। খ. সৈয়দ সুলতান মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলিম কবি। ঘ. মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম শাহ মুহম্মদ সগীর । তার বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা'।
কবি আলাওলের জন্মস্থান কোনটি?
Correct Answer:
খ: চট্টগ্রামের জোব্রা
Explanation:
কবি আলাওলের জন্মস্থান কোনটি? সঠিক উত্তর চট্টগ্রামের জোব্রা মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। অধিকাংশ পণ্ডিত এ মত গ্রহণ করেছেন। ড. মুহম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation:
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের সময়কালেকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তার শ্রেষ্ঠ কীর্তি 'অন্নদামঙ্গল' কাব্য (১৭৫২ - ৫৩) রচনা। তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? সঠিক উত্তর জসীমউদ্দীন পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
Correct Answer:
ঘ: ভুসুকু পা
Explanation:
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর ভুসুকু পা চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুক পা। তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে। তাঁর প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গ ভাবে অবস্থান করেন। সেজন্য ভুক্তির ভু, সুপ্তির সু এবং কুটিরের কু - এই তিন আদ্যাক্ষর যোগে তাঁকে ভুসুকু বলে পরিহাস করা হত। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের মতে ভুসুকুর জীবিৎকালের শেষ সীমা ৮০০ খ্রিস্টাব্দ। ধর্ম পালের রাজত্বকালে (৭৭০ - ৮০৬ খ্রিস্টাব্দ) ভুসুকু জীবিত ছিলেন। তিনি রাউত বা অশ্বারোহী সৈনিক ছিলেন। পরে ভিক্ষু ও সিদ্ধ হন। 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী। নিঅ ঘরিণী চন্ডালে লেলী। ' - ভুসুকুর এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়। সূত্রঃ উইকিপিডিয়া
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
Correct Answer:
ক: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
Explanation:
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? সঠিক উত্তর আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: গোঁজলা গুই, হরু ঠাকুর , ভবানী বেনে, নিতাই বৈরাগী।
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন?
Correct Answer:
গ: রূপাই
Explanation:
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন? সঠিক উত্তর রূপাই নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
Correct Answer:
খ: আরাকান রাজসভা
Explanation:
আলাওল কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর আরাকান রাজসভা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন। জলপথে কবি চট্টগ্রাম যাওয়ার পথে পিতাসহ পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। কিন্তু তিনি কোনোক্রমে বেঁচে গিয়ে আরাকানে উপস্থিত হন এবং পরবর্তীতে তিনি আরাকান রাজসভার কবি হন।
রূপসীর বাংলা কবি-
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসীর বাংলা কবি- সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
”মরমী কবি” বলা হয় কাকে?
Correct Answer:
খ: হাচন রাজা
Explanation:
”মরমী কবি” বলা হয় কাকে? সঠিক উত্তর হাচন রাজা মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় - সম্পত্তি বিলি বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। তিনি বহু আধ্যাত্নিক গানে রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসান উদাস’ গ্রন্থে মুদ্রিত আছে।
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?
Correct Answer:
গ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?
Correct Answer:
খ: ১৯৭২ সালের ২৪ মে
Explanation:
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? সঠিক উত্তর ১৯৭২ সালের ২৪ মে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
'রূপাসী বাংলা' র কবি কে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'রূপাসী বাংলা' র কবি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলাা বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
পল্লীকবি বলা হয় কাকে ?
Correct Answer:
ক: জসিমউদদীন
Explanation:
পল্লীকবি বলা হয় কাকে ? সঠিক উত্তর জসিমউদদীন জসীমউদদীন যুগের বিক্ষোভ ও আলোড়ন থেকে নিজেকে সরিয়ে রেখে গ্রামীণ প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যে নিজেকে বিলীন করেছিলেন। সেখান থেকেই তিনি সংগ্রহ করেছেন তার কাব্যের উপকরণ। পল্লী এবং পল্লীর মানুষকেই তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। এ কারণে তাকে পল্লীকবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি এবং জীবনান্দ দাশকে রুপসী বাংলার কবি বলে অভিহিত করা হয়।
কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি। ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। নজরুল ইসলাম ১৯১৪ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন।
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ কবি জীবনানন্দ দাশ
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?
Correct Answer:
গ: কুসুমকুমারী দাশ
Explanation:
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা? সঠিক উত্তর কুসুমকুমারী দাশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ' - - কুসুমকুমারী দাশের লেখা। কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি।
রুপসী বাংলার কবি বলতে কাকে বোঝায়?
Correct Answer:
খ: কবি জীবনানন্দ দাশ
Explanation:
রুপসী বাংলার কবি বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর কবি জীবনানন্দ দাশ রুপসী বাংলার কবি বলতে কবি জীবনানন্দ দাশকে বোঝায়। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
'সুরঞ্জনা ওইখানে যেয়োনাকো তুমি'-- কোন কবি এ কথা বলেছিলেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সুরঞ্জনা ওইখানে যেয়োনাকো তুমি'-- কোন কবি এ কথা বলেছিলেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ "সুরঞ্জনা অইখানে যেয়ো নাকো তুমি" - কথাটি বলেছেন জীবনান্দ দাস। কথাটা জীবনান্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া। কবিতাটির নাম আকাশলীলা। কবির অসাধারণ রচনাগুলির মধ্যে এই কবিতাটি অন্যতম। এটি মূলত প্রেমের কবিতা।
মনসামঙ্গল কাবব্যের আদি কবি-
Correct Answer:
ক: কানাহরি দত্ত
Explanation:
মনসামঙ্গল কাবব্যের আদি কবি- সঠিক উত্তর কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত। কানাহরি দত্ত চতুর্দশ শতকের প্রথম দিকের কবি। তিনি পূর্ব বঙ্গের অধিবাসী। । সঠিক উত্তর - - কানাহরি দত্ত।
কোন দুজন আরাকান রাজসভার কবি?
Correct Answer:
খ: মহাকবি আলাওল ও দৌলত কাজী
Explanation:
কোন দুজন আরাকান রাজসভার কবি? সঠিক উত্তর মহাকবি আলাওল ও দৌলত কাজী মহাকবি আলাওল ও দৌলত কাজী আরাকান রাজসভার কবি। আরাকানের অধিবাসী না সাধারণভাবে বাংলাদেশ মগ নামে পরিচিত। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় যেসকল প্রতিভাবান কবি সাহিত্যিক এর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, আব্দুল করিম খন্দকার বিশেষভাবে উল্লেখযোগ্য।
রুপসী বাংলার কবি কে ?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
রুপসী বাংলার কবি কে ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি জীবনানন্দ। এছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিত। জসীউদ্দীনকে পল্লী কবি বলা হয়। শামসুর রাহমানকে বলা হয় নাগরিক কবি।
মরমী কবি কাকে বলা হয় ?
Correct Answer:
ক: হাসন রাজা
Explanation:
মরমী কবি কাকে বলা হয় ? সঠিক উত্তর হাসন রাজা মরমী কবি বলা হয় হাসন রাজাকে। অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ - ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ - ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ।
কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
Correct Answer:
খ: কুষ্টিয়া
Explanation:
কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? সঠিক উত্তর কুষ্টিয়া বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হলো - ছন্দের যাদুকর। তাকে 'ছন্দের রাজা'ও বলা হয়। অন্যদিকে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো যথাক্রমে অপরাজেয় কথাশিল্পী ও বিশ্বকবি। বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো - বীরবল।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম --
Correct Answer:
ঘ: কবি কাজী নজরুল ইসলাম
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম -- সঠিক উত্তর কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতঙ্গ এবং দার্শনিক। তিনি ২৫ মে, ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৭ আগস্ট ৭৭ বছর বয়সে পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
“কালিদাস” কার সভাকবি ছিলেন?
Correct Answer:
খ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Explanation:
“কালিদাস” কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'কালিদাস ' দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন । কালিদাস (আনু.খ্রি.পূর্ব ১ম /খ্রি. ৪র্থ শতক ) ছিলেন বাল্মীকিব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পূর্ণ সংস্কৃত কবি ও নাট্যকার।
”বিধ্বস্ত নীলিমা”র কবি--
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”বিধ্বস্ত নীলিমা”র কবি-- সঠিক উত্তর শামসুর রাহমান বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫ টি কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রথম কবি কবি। তাঁর রচিত ইউসুফ - জুলেখা কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপখ্যান।
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
Correct Answer:
খ: সৈয়দ আলী আহসান
Explanation:
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছে সৈয়দ আলী আহসান।
' যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা?
Correct Answer:
ক: কবি আব্দুল হাকিম
Explanation:
' যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা? সঠিক উত্তর কবি আব্দুল হাকিম কবিতাংশটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ এর বঙ্গবানী কবিতা থেকে নেওয়া হয়েছে। মধ্যযুগীয় সময়ে বাংলা ভাষার প্রতি এক অসীম প্রেম প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে।
সত্তরের দশকের একজন কবির নাম ?
Correct Answer:
খ: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Explanation:
সত্তরের দশকের একজন কবির নাম ? সঠিক উত্তর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সত্তরের দশকের একজন কবির নাম - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আবুল হাসান, আবু কায়সার, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, মহাদেব সাহা এরা সব ষাটের দশকের কবি। প্রদত্ত চারজনের মধ্যে একজন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সত্তর দশকের কবি ।
বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল?
Correct Answer:
ক: গিয়াস উদ্দীন আযম শাহ
Explanation:
বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল? সঠিক উত্তর গিয়াস উদ্দীন আযম শাহ গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল। সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ নিজে বিদ্বান ও কবি ছিলেন। তিনি বিদ্বান লোকদের খুব সমাদর করতেন। মাঝে মাঝে তিনি আরবি ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ ছিল। একবার তিনি হাফিজের কবিতার একটি লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য অনুরোধ জানান। তিনি তাকে বাংলায় আসার আমন্ত্রণ ও জানান। হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে পাঠান। তিনি সুলতান এর নিকট একটি গজলও লিখে পাঠান।
বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি-
Correct Answer:
গ: বেগম সুফিয়া কামাল
Explanation:
বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি- সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের অন্যতম একজন কবি তিনি। মহীয়সী এই নারী লেখালেখির পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়নের আন্দোলন, অসাম্প্রদায়িক দেশগঠন, মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার ও বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের নারী সমাজের এক উজ্জ্বল ও অনুকরণীয় ব্যক্তি ছিলেন তিনি। দেশের সামাজিক - সাংস্কৃতিকসহ সকল আন্দোলন - সংগ্রামে তার ছিল দীপ্ত পদচারণা। ধর্মান্ধতা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় এক যোদ্ধা।
বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি-
Correct Answer:
খ: শাহ্ মুহম্মদ সগীর
Explanation:
বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি- সঠিক উত্তর শাহ্ মুহম্মদ সগীর বাঙালি মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি - শাহ মুহাম্মদ সগীর। শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন। তিনি ছিলেন গিয়াসউদ্দীন আজম শাহের রাজকর্মচারী।
আরাকান রাজসভার কবি ছিলেন---
Correct Answer:
গ: আলাওল
Explanation:
আরাকান রাজসভার কবি ছিলেন--- সঠিক উত্তর আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন - - - আলাওল । দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর প্রারম্ভে কোন এক সময় চট্টগ্রাম জেলার রাউজানে সুলতানপুরের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা। মধ্যযুগের অন্যান্য কবিদের মত তার কাজে তার পৃষ্ঠপোষক সম্পর্কে বর্ণনা থাকলেও নিজের সম্পর্কে তিনি কিছুই লিপিবদ্ধ করে যাননি। তিনি "সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনা করে বাংলার শক্তিমান কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন। বাংলা কাব্যে ধর্মনিরপেক্ষ প্রণয়কাহিনীর তিনি পথিকৃৎ। সম্ভবত ১৬৩৮ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। গবেষকদের মতে আরাকান রাজ্যের আকিয়াবের কোনো এক স্থানে তার কবর রয়েছে। এছাড়া এ রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন - আলাওল, কারেশী মাগন ঠাকুর প্রমুখ ।
মহাকবি আলাওল কোন যুগের কবি?
Correct Answer:
গ: মধ্যযুগের
Explanation:
মহাকবি আলাওল কোন যুগের কবি? সঠিক উত্তর মধ্যযুগের মহাকবি আলাওল ১৬০৭ সালে (আনুমানিক) জন্ম গ্রহণ করে। এবং মৃত্যু ১৬৮০ সালে। তিনি মধ্যযুগের কবি। তার রচিত কাব্য গ্রন্থ হলো - পদ্মাবতী, হপ্তপয়কার, তোহফা ইত্যাদি।
বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
Correct Answer:
ক: ত্রিশ দশকের
Explanation:
বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? সঠিক উত্তর ত্রিশ দশকের কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু যাকে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর সব্যসাচী লেখক বলা হয়। তিনি মাসিক কল্লোল পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। তিনি ত্রিশ দশকের কবি ছিলেন।
'অশ্রুমালা'র কবি কে?
Correct Answer:
খ: কায়কোবাদ
Explanation:
'অশ্রুমালা'র কবি কে? সঠিক উত্তর কায়কোবাদ আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কায়কোবাদের গীতিকাব্য ‘অশ্রুমালা’ (১৮৯৫)।
মুসলিম রেঁনেসার কবি কে?
Correct Answer:
ক: ফররুখ আহমদ
Explanation:
মুসলিম রেঁনেসার কবি কে? সঠিক উত্তর ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। তিনি ছিলেন ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক। সাত সাগরের মাঝি - তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
"জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে" এ আকাঙ্ক্ষা কোন কবির?
Correct Answer:
ক: সুফিয়া কামাল
Explanation:
"জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে" এ আকাঙ্ক্ষা কোন কবির? সঠিক উত্তর সুফিয়া কামাল "জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে " - এ আকাঙ্ক্ষা সুফিয়া কামালের। দেশাত্মবোধের প্রবল প্রকাশ পেয়েছে বিশিষ্ট মহিলা কবি সুফিয়া কামালের "জন্মেছি এ দেশে' কবিতার এ কবিতাংশে।
মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?
Correct Answer:
ক: শাহ মুহম্মদ সগীর
Explanation:
মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবি বা প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। মধ্যযুগের এ কবি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান "ইউসুফ জোলেখা" রচনা করেন। সঠিক উত্তর - শাহ মুহম্মদ সগীর।
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
Correct Answer:
ঘ: ২১
Explanation:
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? সঠিক উত্তর ২১ কবি সুকান্ত ভট্টাচার্য ২১ বছর বয়সে মারা যান । কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায় । মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ শোলে যক্ষা রোগে তিনি মৃত্যুবরণ করেন । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ।
ওমর খৈয়াম কোন দেশের কবি?
Correct Answer:
ঘ: কোনোটি নয়
Explanation:
ওমর খৈয়াম কোন দেশের কবি? সঠিক উত্তর কোনোটি নয় গণিতবিদ, দার্শনিক, ও কবি ওমর খৈয়াম ইরানের নাগরিক। ছোট একটা কবিতা এর জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। মনীষী এডওয়ার্ড ফিট্সজেরাল্ড তার ছোট ছোট কবিতা অনুবাদ করে তা 'রুবাইয়্যাতে ওমর খৈয়াম' নামে প্রকাশ করেন।
”বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
Correct Answer:
ক: মোহাম্মদ মনিরুজ্জামান
Explanation:
”বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন? সঠিক উত্তর মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ মনিরুজ্জামান রচিত কবিতা "শহীদ স্মরণে" কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।
কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিহারীলালকে ভোরের পাখি বলে অ্যাখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দনাথ দত্ত হলো ছন্দের যাদুকর। রবীন্দ্রনাথ ঠাকুর হলোন ভানু সিংহ ঠাকুর।
”পল্লীকবি” কাকে বলা হয়?
Correct Answer:
ঘ: জসীমউদ্দীন
Explanation:
”পল্লীকবি” কাকে বলা হয়? সঠিক উত্তর জসীমউদ্দীন পল্লীকবি নামে খ্যাত জসীমউদ্দীন। তার কবিতাগুলোতে আধুনিক শিল্প চেতনার ছাপে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র কুশলতার সাথে অঙ্কিত হয়েছে বলে তাকে বাংলা সাহিত্যের পল্লী কবি বলা হয়।
মুসলিম রেনেসাসেঁর কবি কে?
Correct Answer:
গ: ফররুখ আহমদ
রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথ এর ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন-
Correct Answer:
খ: অমিয় চক্রবর্তী
Explanation:
রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথ এর ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন- সঠিক উত্তর অমিয় চক্রবর্তী বাংলা সাহিত্যের আধুনিকতাবাদী ৫ জন কবিকে পঞ্চপাণ্ডব ও তিরিশের দশকের কবি বলা হয়। এদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - খসড়া, মাটির দেয়াল, পারাপার ইত্যাদি।
'কবিকঙ্কণ' কার উপাধি?
Correct Answer:
গ: মুকুন্দরাম চক্রবর্তী