the writer MCQs
Showing 50 questions (Total: 138)
'আনন্দ মঠ' উপন্যাসের লেখক কে ?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
'আনন্দ মঠ' উপন্যাসের লেখক কে ? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'আনন্দ মঠ' উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হলো - আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম। ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত হয়েছে তার 'আনন্দমঠ' উপন্যাসটি। তার আরও কয়েকটি উপন্যাস হলো - দুর্গেশনন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, রাজসিংহ।
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
”মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ন মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক কে?
Correct Answer:
ঘ: সৈয়দ শামসুল হক
Explanation:
”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক সৈয়দ শামসুল হক । সৈয়দ শামসুল হকের (১৯৩৫ - ২০১৬) উল্লেখযোগ্য কাব্যনাট্য হলো - পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নূরুলদীনের সারা জীবন, এখানে এখন, ঈষা ।
”লালসালু” উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
”লালসালু” উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু” উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ । কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন । যথা - লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮) । 'লালসালু' উপন্যাসটি তার শ্রেষ্ঠ রচনা । উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয় ।
”আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
গ: কাজী ইমদাদুল হক
Explanation:
”আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর কাজী ইমদাদুল হক ”আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কাজী ইমদাদুল হক । কাজী ইমদাদুল হক (১৮৮২ - ১৯২৬) সাহিত্যিক ও শিক্ষাবিদ । মুসলিম সমাজের প্রতিচ্ছবি হিসেবে 'আব্দুল্লাহ' উপন্যাসটি (১৯৩৩) ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । উপন্যাসের তিশটি পরিচ্ছেদ তার নিজের রচনা । বাকি এগারোটি পরিচ্ছেদ তার মৃত্যুর পর শিক্ষাবিদ আনোয়ারুল কাদির কর্তৃক তার খসড়া অনুসরণ করে রচিত ।
”পুরোনো বাংলা গদ্য” গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ক: আনিসুজ্জামান
Explanation:
”পুরোনো বাংলা গদ্য” গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর আনিসুজ্জামান বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক আনিসুজ্জামানের গবেষণা গ্রন্থ পুরোনো বাংলা গদ্য। এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
”কারাগারের রোচনামচা” গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
”কারাগারের রোচনামচা” গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ”কারাগারের রোচনামচা” গ্রন্থটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ১৭ মার্চ ২০১৭ বাংলা একাডেমী থেকে প্রকাশিত 'কারাগারের রোজনামচা' গ্রন্থটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ ।
সঞ্চয়িতা” কাব্যগ্রন্থটির লেখক কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
সঞ্চয়িতা” কাব্যগ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'সঞ্চয়িতা' কাব্যগ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ কাব্য সংকলন হলো 'সঞ্চয়িতা' । ১৯৩১ সালে এটি প্রকাশিত হয় ।
”বর্ণ-পরিচয়” গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
”বর্ণ-পরিচয়” গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "বর্ণ পরিচয়" ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিশুতোষমূলক পাঠ্য বই। এ গ্রন্থটি ক্ল্যাসিক বইয়ের মর্যাদা লাভ করে। তার শিশুতোষ মূলক বই হলো - বোধোদয়, কথামালা, ইত্যাদি।
পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন---
Correct Answer:
গ: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Explanation:
পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন--- সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালী। এ উপন্যাসকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা - বল্লালী বালাই, আম আঁটির ভেঁপু , ও অক্রুর সংবাদ। উপন্যাস কেন্দ্রীয় চরিত্র - অপু, দুর্গা, সর্বজয়া প্রভৃতি।
পুতুল নাচের ইতিকথা -এর লেখক হলেন--
Correct Answer:
খ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
পুতুল নাচের ইতিকথা -এর লেখক হলেন-- সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় রচিত মনস্তত্ত্বমূলক উপন্যাস হলো - পুতুল নাচের ইতিকথা। এ উপন্যাসে প্রকাশ পেয়েছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট। এি উপন্যাসের চরিত্র হলো - শশী, কুসুম, গোপাল, যাদব ইত্যাদি।
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Correct Answer:
ক: নীহাররঞ্জন রায়
Explanation:
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে? সঠিক উত্তর নীহাররঞ্জন রায় " বাঙ্গালীর ইতিহাস" - বইটির লেখক - নীহাররঞ্জন রায়। এই বইটি রচনার জন্য তিনি ১৯৫০ সালে "রবীন্দ্র" পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্য হলো - বাংলার নদ - নদী, রবীন্দ্র সাহিত্যের ভুমিকা ইত্যাদি।
"চাচা কাহিনী" এর লেখক কে ?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
"চাচা কাহিনী" এর লেখক কে ? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী 'চাচাকাহিনী' - - এর লেখক সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী 'দেশে বিদেশে' এবং বিখ্যাত রম্যরচনা 'পঞ্চতন্ত্র' ও 'ময়ূরকণ্ঠী'।
'নদী ও নারী ' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
গ: হুমায়ুন কবির
'সংস্কৃতি-কথা' -এর লেখক কে?
Correct Answer:
খ: মোতাহের হোসেন চৌধুরী
অনূদিত গ্রন্থ 'নিঃসঙ্গতার একশ বছর' - এর মূল লেখকঃ
Correct Answer:
ঘ: গাব্রিয়ালে গার্সিয়া মার্কেজ
Explanation:
অনূদিত গ্রন্থ 'নিঃসঙ্গতার একশ বছর' - এর মূল লেখকঃ সঠিক উত্তর গাব্রিয়ালে গার্সিয়া মার্কেজ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যিনি গাবো নামেও পরিচিত ছিলেন, একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার একশ বছর বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। কলম্বিয়ার সন্তান গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন শহরে।
'পদ্মা মেঘনা যমুনা' বইটির লেখক কে?
Correct Answer:
গ: আবু জাফর শামসুদ্দিন
Explanation:
'পদ্মা মেঘনা যমুনা' বইটির লেখক কে? সঠিক উত্তর আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দীন ছিলেন ধর্মনিরপেক্ষ[ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি একুশে পদক লাভ করেছেন। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।
'সারেং বৌ' বইটির লেখক কে?
Correct Answer:
গ: শহীদুল্লাহ কায়সার
Explanation:
'সারেং বৌ' বইটির লেখক কে? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার শহীদুল্লা কায়সার ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার,১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন(গল্পে অবদান রাখার জন্য।তার রচিত উপন্যাস[: সারেং বৌ (১৯৬২) , সংশপ্তক (১৯৬৫),কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
বীরবল কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
বীরবল কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে তার অনেক রচনা প্রকাশ করেছেন। তিনি চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন বীরবলের হালখাতা। এ প্রবন্ধ গ্রন্থটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
"বাঙালীর ইতিহাস" বইটির লেখক কে?
Correct Answer:
ক: নীহাররঞ্জন রায়
Explanation:
"বাঙালীর ইতিহাস" বইটির লেখক কে? সঠিক উত্তর নীহাররঞ্জন রায় ইতিহাসবিদ ও শিল্পসাহিত্যের সমালোচক নীহাররঞ্জন রায় রচনা করেন 'বাঙালীর ইতিহাস' গ্রন্থটি। তার অন্যান্য গ্রন্থ হলো রবীন্দ্র - সাহিত্যের ভূমিকা, বাংলা নদ নদী, প্রাচীন বাংলার দৈনন্দিন জীবন ইত্যাদি।
’চাঁদের অমাবশ্যা’ গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
’চাঁদের অমাবশ্যা’ গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ ’চাঁদের অমাবশ্যা’ গ্রন্থটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। সৈয়দ ওয়ালীউল্লাহ্ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা: লালসালু (১৯৪৮) চাঁদের অমাবস্যা (১৯৬৪) কাঁদো নদী কাঁদো (১৯৬৮) কদর্য এশীয়, ফাল্গুন (২০০৬, মরনোত্তর)
'ঘুম হতে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝরা আম' এই লাইনটির লেখক/কবি কে?
Correct Answer:
খ: বেগম সুফিয়া কামাল
' ও আমার দেশের মাটি , তোমার ' পরে ঠেকাই মাথা'- পংক্তিটির লেখক কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
' ও আমার দেশের মাটি , তোমার ' পরে ঠেকাই মাথা'- পংক্তিটির লেখক কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা - বিখ্যাত রবীন্দ্র সংগীত।
'বর্ণ পরিচয়’ এর লেখক কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
'বর্ণ পরিচয়’ এর লেখক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর Frightened - ভীত, Scream - তীব্র চিৎকার করা; Cry - কাঁদা, Hurt - আঘাত পাওয়া; Angry - ক্রুব্ধ, Shout - চিৎকার করা; Clear - স্বচ্ছ, Cloudy - অন্ধকারময়, মেঘাচ্ছন্ন; laugh - হাসি, Hate - ঘৃণা করা। সুতরাং কেউ Frightened অর্থাৎ ভয় পেলে Scream মানে তীব্র চিৎকার করে, তেমনি কেউ Angry হলে Shout বা চিৎকার করে।
'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
গ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় রচিত মনস্তত্ত্বমূলক উপন্যাস হলো - পুতুল নাচের ইতিকথা। এ উপন্যাসে প্রকাশ পেয়েছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট। এ উপন্যাসের চরিত্র হলো - শশী, কুসুম, গোপাল, যাদব ইত্যাদি।
'ধনধান্য পুষ্পভরা' আমাদের এই বসুন্ধরা' - পংক্তির লেখক কে?
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধনধান্য পুষ্পভরা' আমাদের এই বসুন্ধরা' - পংক্তির লেখক কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা, আমদের এই বসুন্ধরা - পংক্তি টির লেখক - দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ডি এল রায় নামেই বেশি পরিচিত।
'লাললাসু' উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালী উল্লাহ
Explanation:
'লাললাসু' উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালী উল্লাহ লালসালু উপন্যাসটির লেখক - সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ সালের গ্রামীণ সমাজ হলেও এর প্রভাব কালোত্তীর্ণ। সৈয়দ ওয়ালীউল্লাহ এই উপন্যাস এর জন্য বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
নিচের কোন দুজন লেখক বাংলাদেশ রাষ্ট্রের বাইরে মৃত্যুবরণ করেছেন?
Correct Answer:
ক: রণেশ দাশগুপ্ত, হুমায়ুন আজাদ
Explanation:
নিচের কোন দুজন লেখক বাংলাদেশ রাষ্ট্রের বাইরে মৃত্যুবরণ করেছেন? সঠিক উত্তর রণেশ দাশগুপ্ত, হুমায়ুন আজাদ Hints: লেখক রনেশ দাশগুপ্ত ১৫ জানুয়ারি ১৯১২ আসামে জন্মগ্রহন করেন এবং ৪ নভেম্বর ১৯৯৭ কলকাতায় মৃত্য বরণ করেন। হুমায়ুন আজাদ ১৯৪৭ সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহন করেন এবং ২০০৪ সালে ১১ আগস্ট জার্মানির মিউনিখে মৃত্যুবরণ করেন।
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' - গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' - গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির লেখক শামসুর রাহমান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।
’বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
’বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও সবুজপত্র (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ: চার ইয়ারি কথা' আহুতি (গল্পগ্রন্থ) : তেল - নুন - লকড়ি, বীরবলের হালখাতা , নানাকথা, রায়তের কথা (প্রবন্ধগ্রন্থ) । অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম 'নীললোহিত ' ও 'সনাতন পাঠক'।
শাহনামার লেখক কে?
Correct Answer:
গ: কবি ফেরদৌসী
’বাংলাদেশ স্বপ্ন দেখে’ -গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
’বাংলাদেশ স্বপ্ন দেখে’ -গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান ব্যাখাঃ "বাংলাদেশ স্বপ্ন দেখে" শামসুর রাহমানের রচিত কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বন্দী শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলছ দেশ, এক ফোঁটা কেমন অনল।
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির লেখক কে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালীউল্লাহ
'কালকূট' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম :
Correct Answer:
ক: সমরেশ বসু
Explanation:
'কালকূট' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম : সঠিক উত্তর সমরেশ বসু 'কালকূট' ছদ্মনাম : সমরেশ বসুর। সমরেশ বসু (১৯২৪ - ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। কালকূট ও ভ্রমর তার ছদ্মনাম। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। ১৯৮০ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
'ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' - পংক্তির লেখক কে?
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
'হাঙ্গর নদী গ্রেনেড' এর লেখক -
Correct Answer:
খ: সেলিনা হুসেন
Explanation:
'হাঙ্গর নদী গ্রেনেড' এর লেখক - সঠিক উত্তর সেলিনা হুসেন কথাশিল্পী সেলিনা হোসেন রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’ (১৯৭৬)। তার রচিত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ও ‘পোকামাকরড়ের ঘরবসতি’ উপন্যাস দুটি নিয়ে আলাদা আলাদা চলচ্চিত্র নির্মিত হয়েছে।
'ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' বইটির লেখক কে?
Correct Answer:
খ: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
বাংলাদেশে কাকে 'সব্যসাচী লেখক' বলা হয়?
Correct Answer:
ঘ: সৈয়দ শামসুল হক
Explanation:
বাংলাদেশে কাকে 'সব্যসাচী লেখক' বলা হয়? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক বাংলাদেশে সব্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে। বাংলা সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ রয়েছে। তার রচিত গ্রন্থ : তাস ( গল্প), নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, নীল দংশন ( উপন্যাস), পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারা জীবন ( নাটক), হৃৎ কলমের টানে ( প্রবন্ধ)।
‘অসমাপ্ত আত্নজীবনী‘ গ্রন্থের লেখকের নাম -
Correct Answer:
গ: শেখ মুজিবুর রহমান
"ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" -পংক্তির লেখক কে ?
Correct Answer:
গ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
"ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" -পংক্তির লেখক কে ? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন।
’পদ্মাবতী’ কাব্যের লেখক কে?
Correct Answer:
ঘ: আলাওল
Explanation:
’পদ্মাবতী’ কাব্যের লেখক কে? সঠিক উত্তর আলাওল ‘বাংলাদেশ ব্যাংক’ ট্রেজারি বিল ইস্যু করে। এছাড়াও ব্যাংকটি নোট ইস্যুকরণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন, দেশের মুদ্রা ও ঋণনীতি প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে।
'খোয়াবনামা' উপন্যাসের লেখক ----
Correct Answer:
গ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'খোয়াবনামা' উপন্যাসের লেখক ---- সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস - খোয়াবনামা, চিলে কোঠার সেপাই। প্রবন্ধ - সংস্কৃতির ভাঙা সেতু।‘খোয়াব নামা’ উপন্যাসের লেখক আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩ - ১৯৯৭)। ১৯৬৯ - এ গণ - আন্দোলন নিয়ে রচিত তার প্রথম উপন্যাস ‘টিলকোঠার সেপাই’ (১৯৮৭) । তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ - অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম।
'দুঃসময়ের মুখোমুখি' কাব্যগ্রন্থের লেখক;
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'দুঃসময়ের মুখোমুখি' কাব্যগ্রন্থের লেখক; সঠিক উত্তর শামসুর রাহমান 'দুঃসময়ের মুখোমুখি' কাব্যটি কবি শামসুর রাহমানের লিখা।‘দুঃসময়ের মুখোমুখি’ কাব্যগন্থের লেখক শামসুর রাহমান (১৯২৯ - ২০০৬)। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগন্থ হলো - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে; রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, প্রতিদিন ঘরহীন ঘরে, শূন্যতায় তুমি শোকসভা, বুক তার বাংলাদেশের হৃদয়। অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আঁধার এক, এলো সে অবেলায় তার রচিত উপন্যাস।
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থের নাম "অসমাপ্ত আত্মজীবনী "। এ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন। এতে তার ছোটবেলা থেকে বড় হওয়া, পরিবারের কথা, ছাত্র জীবনের আন্দোলন, সংগ্রাম সহ তার রাজনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা এবং তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন ও রাজনৈতিক ভাবে পর্যবেক্ষণ করেছন। তিনি ১৯৬৬ - ৬৯ সালে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী থাকা কালে বইটি লিখেছিলেন।
নীল লোহিত - কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
ক: সুনীল গঙ্গোপাধ্যায়
পাকিস্থান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙ্গালি লেখকরা বক্তব্য প্রকাশ
Correct Answer:
ক: মিথ রূপকের অবয়ব
Explanation:
পাকিস্থান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙ্গালি লেখকরা বক্তব্য প্রকাশ সঠিক উত্তর মিথ রূপকের অবয়ব পাকিস্তান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙালি লেখকরা বক্তব্য প্রকাশের জন্য মিথ - রূপকের অবয়বের আশ্রয় নিয়েছেন। শওকত ওসমান তার ক্রীতদাসের হাসি' উপন্যাসে মিথ - রূপকের অবয়ব অবলম্বন করে মধ্যযুগের সামন্ততান্ত্রিক পরিবেশে বাগদাদ নগরের খলিফা হারুন - অর - রশীদের স্বেচ্ছাচারী ভূমিকার কাহিনি উপস্থাপন করে মূলত ষাটের দশকের প্রথম দিকে সামরিক শাসনে আবদ্ধ পূর্ববাংলার নিপীড়িত জনগণের বক্তব্যকেই তুলে ধরেছেন।
'পরশুরাম' কোন লেখকের ছদ্মনাম ?
Correct Answer:
খ: রাজশেখর বসু
Explanation:
'পরশুরাম' কোন লেখকের ছদ্মনাম ? সঠিক উত্তর রাজশেখর বসু 'পরশুরাম' রাজশেখর বসু লেখকের ছদ্মনাম। রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। গল্পরচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), শ্রীমদ্ভগবদ্গীতা ইত্যাদি ধ্রুপদি ভারতীয় সাহিত্যের অনুবাদগ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
কোন ২ জন ৩০এর দশকের লেখক?
Correct Answer:
ক: সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু
Explanation:
কোন ২ জন ৩০এর দশকের লেখক? সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। বুদ্ধদেব বসু ও আধুনিক যুগের কবি। তিনি ছিলেন নাট্যকার ঔপন্যাসিক।
'সোনালী কাবিন' কাব্যের লেখক--
Correct Answer:
গ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন' কাব্যের লেখক-- সঠিক উত্তর আল মাহমুদ 'সোনালী কাবিন' কাব্যের লেখক - - আল মাহমুদ। সোনালী কাবিন আল মাহামুদের সনেট জাতীয় কাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে এবং ৪১টি কবিতা রয়েছে।
'অসমাপ্ত আত্তমজীবনী' গ্রন্থের লেখক------
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'অসমাপ্ত আত্তমজীবনী' গ্রন্থের লেখক------ সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ জুন ২০১২ প্রকাশিত ' অসমাপ্ত আত্মজীবনী ' গ্রন্হের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।